02/03/2026
আমি জানি না কে ধর্ষক, জানতে চাই না সে কোন রাজনৈতিক দলের, জানতে চাই না সে কতবড় ক্ষমতাশালী, আমি জানতে চাই এদেশে ধর্ষকের বিচার হয় না কেন? ধর্ষকের পরিচয় সে একজন ধর্ষক। এর বাহিরে আর কোন পরিচয় তাঁর থাকতে পারে না।
ধর্ষকের বিচার চাওয়ার বেলায় কিছু নেতারা এভাবে চুপ কেন? কেন তারা প্রতিবাদ করে না? কেন ওমুক তমুক ভাইয়েরা মুখে লাগাম পরে বসে আছে? কেন এসব জঘন্য অপরাধকে আরও বাড়তে দেয়া হচ্ছে?
বাংলাদেশের সরকার যেনো কেন নির্দিষ্ট দলের সরকার না হয়ে দেশের সকল সাধারণ জনগণের সরকার হয়ে প্রত্যেক অপরাধীর বিচার নিশ্চিত করেন।
সৌজন্যে,,,
নুর মোহাম্মদ সালেহী
সভাপতি,,
মদিনার জ্যোতি স্বেচ্ছাসেবী কাফেলা