12/06/2026
অনলাইনে কেউ আম কিনে?
- না কিনলে এই টনকে টন আম প্রতিদিন যাচ্ছে কোথায়?
কেন বাড়ছে অনলাইনের প্রতি বিশ্বাস?
অনেকেই অনেক কথা বলেন। তবে বাস্তবতা হলো, আম বাংলাদেশের প্রায় সব জেলাতেই হয় কিন্তু সব জায়গার আমে সেই স্বাদ খুঁজে পাবেন না।
যদি তাই পেত তাহলে আঞ্চলিক খ্যাতি আসত না।
ক্ষীরসাপাত (হিমসাগর) মানেই চাপাইনবাবগঞ্জ। এটি এই অঞ্চলের জিআই স্বীকৃত পণ্য। চাপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আর অন্য জেলার ক্ষীরসাপাতের মধ্যে পার্থক্য অনেকটাই আকাশ-পাতাল।
আম্রপালির কথা বললে সবার আগে আসে নওগাঁর নাম। অন্য জেলার আম্রপালি কি নওগাঁর আম্রপালির স্বাদ ও মানের সঙ্গে সহজে পাল্লা দিতে পারে?
আবার রংপুরের হাড়িভাঙা। যার তুলনা সে নিজেই। লালমাটির হাড়িভাঙা কে কেউ বিট করতে পারবে না..
প্রতিটি অঞ্চলেরই কিছু নিজস্ব সেরা জাত আছে, আর সেই আসল স্বাদ পেতে হলে ক্রেতারা এখন সরাসরি সেই উৎস অঞ্চল থেকেই আম কিনতে চান।
আর যখন প্রশ্ন আসে, “বাড়িতে বসেই কি সেই সেরা আম পাওয়া সম্ভব?”
উত্তর একটাই অনলাইন।
আজ হাজার হাজার মানুষ ঘরে বসেই নিজের পছন্দের বাগানের আম খাচ্ছেন। বাজার ঘুরতে হচ্ছে না, হাটে যেতে হচ্ছে না।
ভালো বিক্রেতারা দিচ্ছেন বাগান থেকে সরাসরি সংগ্রহ করা আম, সঠিক সময়ে হারভেস্ট করা ফল, নিরাপদ প্যাকেজিং এবং ডেলিভারি পর্যন্ত নিশ্চয়তা। আম খারাপ পাইলেও আছে রিফান্ড অপশন..
আপনি যখন ঘরে বসেই সেরা অঞ্চলের আসল আম পাচ্ছেন, সময় বাঁচাচ্ছেন, ঝামেলা এড়াচ্ছেন, তখন অনলাইনে আম কেন কিনবেন না?
Roskunjo Mohol - রসকুঞ্জ মহল সতেজ স্বাদেই-বিশ্বস্ততার গল্প ❤️