26/09/2023
☞ বুকে ব্যথা হওয়ার ১৫টি কারণ.তা নিম্নে উদাহরণ সহ দেয়া হয়েছে,ধৈর্য সহকারে পড়বেন আপনার কাজে লাগবে!
☞ আর দয়া করে পোষ্টটি শেয়ার করবেন,আপনার উপকার না ও হতে পারে কিন্তু অন্যের উপকার হতে পারে!
এই খানিক আগেই তো দিব্য ছিলেন। হঠাত করেই শুরু হল বুকে ব্যথা। আপনি ভাবছেন আপনার বুকে আবার কী সমস্যা হল! কিছু দিন আগেই তো ডাক্তার সব পরীক্ষা করে বললেন যে হার্ট এক্কেবারে পারফেক্ট। তাহলে? আসলে বুকে ব্যথা যে সব সময়ে আপনার হার্টের থেকেই হবে তার কিন্তু কোনও মানে নেই। অন্য কারণেও বুকে ব্যথা হতে পারে। আর আপনার সেগুলো অবশ্যই জানা উচিৎ। তাহলে আসুন জেনে নিই আপনার বুকে ব্যথার কারণ কী কী হতে পারে।
১. মাসলে খিঁচ ধরা
আপনার মাসলে যদি ইনফ্লেমেশন তৈরি হয়,অর্থাৎ যদি আপনার মাসলে প্রদাহ বাঁ জ্বালা ভাব দেখা দেয় এবং যদি পাঁজরের চারদিকে টান অনুভব করেন, তাহলে একটা চিনচিনে ব্যথা হয়। কিন্তু যদি এই ব্যথা খানিক ক্ষণের মধ্যে না কমে আর আরও ছড়িয়ে যায়, তাহলে তা প্রবল বুকে ব্যথার জন্ম দেয়।
২. পাঁজরে আঘাত
আপনার পাঁজরে যদি গুরুতর কোনও সমস্যা হয়, যেমন ভেঙে যাওয়া বা ফ্র্যাকচার হওয়া, তাহলে তার থেকেও কিন্তু বুকে ব্যথা হয়। আপনার বুকে ব্যথা পাঁজরের কাছে যদি অসহ্য ভাবে হয়, তাহলে বুঝবেন আপনার পাঁজরে কোনও সমস্যা আছে।
৩. পেপটিক আলসার
পেপটিক আলসার, যা মূলত আমাদের পাকস্থলীতে হয়ে থাকে তার জন্য সরাসরি কোনও ব্যথা বুকে হয় না। কিন্তু বুকের কাছে একটা হাল্কা চাপ চাপ ভাব অনেক সময়ে হয়ে থাকে। সেটা খুবই অস্বস্তি দেয়। সেক্ষেত্রে অ্যান্টাসিড খেলেই এই ব্যথা কমে যায়।
৪. গ্যাসট্রোইসোফাজেল রিফ্লাক্স ডিসিজ
জি.ই.আর.ডি বা গ্যাসট্রোইসোফাজেল রিফ্লাক্স ডিসিজ তখনই হয় যখন আপনার পাকস্থলীর অপাচ্য বা অর্ধপাচ্য খাবার বিপরীত দিকে গিয়ে আপনার গলার কাছে আসে। আর এর ফলে আপনার বুকের কাছে অসহ্য জ্বালা তৈরি হয় আর মুখ টক হয়ে যায়।
৫. অ্যাস্থমা
এটি একটি খুবই কমন শ্বাসকষ্টের সমস্যা। আপনার চারদিকে আজকাল যে পরিমাণ ধুলো আর দূষণ তাতে শ্বাসের সমস্যা হবেই। কিন্তু যদি এটা বেশি মাত্রায় হয়, মানে শ্বাস নিতে খুবই সমস্যা হয়, তখন কিন্তু বুকে ব্যথা হয়। আর তার সঙ্গে হয় প্রবল কাশি।
৬. ফুসফুসে সমস্যা
যখন আপনার পাঁজর আর ফুসফুসের মধ্যে বাতাস কোনও কারণে জমাট বাঁধে তখন ফুসফুসের উপর খুবই চাপ সৃষ্টি হয়। আর তখনই ফুসফুস ঠিক করে কাজ করতে পারে না, শ্বাস নিতে সমস্যা হয় আর তখনই বুকে ব্যথা হয়। এই ক্ষেত্রে বুকে ব্যথা বেড়ে যেতে পারে, সঙ্গে বেশি মাত্রায় বুক ধড়পড় করতে পারে।
৭. কস্টোকনড্রাইটিস
আপনার পাঁজরের কার্টিলেজে যদি জ্বালা হয় তাহলে তাকে বলে কস্ট্রোকনড্রাইটিস। এর ফলেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। এই ব্যথা তখন আরও বাড়তে পারে যখন আপনি কোনও নির্দিষ্ট পজিশনে বসবেন বা শোবেন বা আপনি যখন শারীরিক কসরত করবেন।
৮. এসোফাজেল কনট্রাকসন ডিসঅর্ডার
আমাদের খাদ্যনালীতে কোনও কারণে সঙ্কোচন হলে তাকে ডাক্তারি পরিভাষায় বলে এসোফাজেল কনট্রাকসন ডিসঅর্ডার। যদি কোনও কারণে এটি হয় তাহলে কিন্তু বুকে ব্যথার সম্ভাবনা থাকতে পারে।
৯. এসোফাজেল হাইপারসেনসিটিভিটি
আপনার খাদ্যনালীর মধ্যে যে বাতাসের চাপ থাকে তাতে যদি কোনও তারতম্য হয় বা যদি অ্যাসিড ফর্ম করে, তাহলে কিন্তু ব্যথা হতে পারে। আর যেহেতু খাদ্যনালী বুকের কাছেই, তাই তার প্রভাব বুকেও পড়ে।
১০. হার্নিয়া
এই ধরণের হার্নিয়া তখনই হয় যখন আমাদের পাকস্থলীর খানিক অংশ উপরের দিকে উঠে হার্টের কাছে চলে আসে। এই ধরণের হার্নিয়ার কিন্তু কোনও উপসর্গ হয় না। যদি আমাদের খাওয়ার পর পাকস্থলীর উপরের অংশ হার্টের নিচের অংশের দিকে আসে তাহলে বুকে জ্বালা শুরু হয় আর বুক ব্যথাও করে।
১১. হাইপারথ্রপিক কার্ডিওমায়োপ্যাথি
নানা রকম জেনেটিক কারণে যখন হার্টের দেওয়াল ভারী হয়ে আসে তখন কিন্তু এই রোগটি হয়। তখন হার্টের মধ্যে দিয়ে রক্ত চলাচলে খুবই সমস্যা হয়। হার্টের পেশিতে খুবই টান ধরে। আর তখনই খুব শ্বাসকষ্ট হয় আর বুকে অসহ্য ব্যথা হয়।
১২. টিউবারকিউলোসিস
টিউবারকিউলোসিস বা যক্ষ্মা তখনই হয় যখন এর ব্যাকটেরিয়া ফুসফুসে জমাট বাঁধে। আর তখন খুব কাশি হয়, রক্ত পড়তে থাকে মুখ দিয়ে আর বুকে ব্যথা হয়।
১৩. প্যানিক অ্যাটাক
এটা কিন্তু আচ্ছা আচ্ছা সাহসী লোকেদেরও অনেক সময়ে হয়ে থাকে। হঠাত করে যদি এমন কিছু দেখে ফেলে কেউ যা ভয় ধরিয়ে দেয় বা কিছু মনে পড়ে ভয়ের, তাহলে তা কিন্তু এই প্যানিক অ্যাটাকের জন্ম দেয়। আর তার থেকে বুকে ব্যথা হওয়া স্বাভাবিক। এর সঙ্গেই হতে পারে বমি, ঘাম আর বুক ধড়ফড়।
১৪. পেরিকার্ডিটিস
আপনার বুকের চারপাশ জুড়ে যখন একটা চিনচিনে ব্যথা হয়, তখন তাকে ডাক্তারি ভাষায় বলে পেরিকার্ডিটিস। আর এই ব্যথা তখনই খুব বাড়ে যখন আপনি শ্বাস নিতে যাবেন বা শুতে যাবেন।
১৫. নিউমোনিয়া
দেখে ঘাবড়ে যাবেন না। নিউমোনিয়াও কিন্তু খুব আপনার বুকের ব্যথার কারণ হতে পারে। যদি আপনি দীর্ঘ দিন ধরে নিউমোনিয়ায় ভোগেন, তাহলে তার থেকে বুকে ব্যথা হতে পারে। সঙ্গে থাকে কাশি আর জ্বর। এই কাশির সময়ে কাশতে গেলে বুকের ব্যথা বেড়ে যেতে পারে।
বুকে ব্যথার কারণ তো বললাম। এবার তার থেকে মুক্তি তো পেতে হবে। আর আপনি ভাবছেন মুক্তি মানেই ওষুধ। কিন্তু আমরা আজ বলব কীভাবে ওষুধ ছাড়াই আপনি ১০ মিনিটের মধ্যে বুকে ব্যথা কমিয়ে নেবেন।
☞এই রকম গুরুত্বপূর্ণ টিপস্ জানতে আমার ছোট পেইজে লাইক দিয়ে ফলো করে রাখুন! ধন্যবাদ স্যার!