ভেষজ চিকিৎসা

ভেষজ চিকিৎসা সুস্বাস্থ্য হোক ভেষজ চিকিৎসায় সেই লক্ষ্যই আমাদের কাম্য ।

কোষ্ঠকাঠিন্য দূর করতে খাবেন যে ৬ খাবার১। ইসবগুলের ভুসিপ্রতিদিন এক গ্লাস পানিতে ২ চা চামচ ইসবগুলের ভুসি গুলিয়ে খান। অন্ত্...
07/11/2023

কোষ্ঠকাঠিন্য দূর করতে খাবেন যে ৬ খাবার

১। ইসবগুলের ভুসি
প্রতিদিন এক গ্লাস পানিতে ২ চা চামচ ইসবগুলের ভুসি গুলিয়ে খান। অন্ত্রের ভেতরে এটি পানি শোষণ করে পিচ্ছিল করে দেয় অন্ত্রের দেয়াল। অনেকে ইসবগুল ভিজিয়ে রেখে খান। এটি করবেন না। এতে পানি শোষণের ক্ষমতা কমে যায় ইসবগুলের। ফলে কার্যকারিতা হারায় ডায়েটারি ফাইবার সমৃদ্ধ উপকারী উপাদানটি। পানি বা দুধের সঙ্গে ইসবগুল মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলুন।

২। আপেল
কোষ্ঠকাঠিন্য দূর করতে চাইলে খাদ্য তালিকায় প্রচুর আঁশ সমৃদ্ধ খাবার রাখার বিকল্প নেই। আঁশ বা ফাইবারের চাহিদা মেটাতে খেতে পারেন আপেল। একটি মাঝারি আকারের আপেল খেলে দৈনন্দিন ফাইবারের চাহিদার অনেকটুকুই মেটে।

৩। নাশপাতি
ডায়েটারি ফাইবার সমৃদ্ধ আরেকটি চমৎকার ফল হচ্ছে নাশপাতি। মাঝারি আকারের একটি নাশপাতি খেলে প্রতিদিনের ফাইবারের চাহিদার ২২ শতাংশ পূরণ হয়। ফলে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা সম্ভব হয়।
৪। পালং শাক
সবুজ শাকজাতীয় খাবার ফাইবারের উৎস। কোলন পরিষ্কার রাখতে তাই পালং শাকের পাশাপাশি অন্যান্য সবুজ শাকও খেতে পারেন নিশ্চিন্তে। ফাইবার ছাড়াও ফলেট, ভিটামিন সি, আয়রন ও ভিটামিন কে মেলে সবুজ শাক থেকে।

৫। মিষ্টি আলু
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান মিষ্টি আলু। খেতে সুস্বাদু এই আলু ডায়েটারি ফাইবারের অন্যতম শক্তিশালী উৎস।

৬। পাকা কলা
প্রতিদিন পাকা কলা খান। এতে যেমন এনার্জি পাবেন, তেমনি দূরে থাকতে পারবেন কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে।

কাঠ বাদাম শুধু হজম শক্তি বাড়াতেই সাহায্য করে না– বরং ওজন কমাতে, হার্ট ভালো রাখতে, ক্যান্সার প্রতিরোধেও যথেষ্ট হ্যাল্প কর...
07/11/2023

কাঠ বাদাম শুধু হজম শক্তি বাড়াতেই সাহায্য করে না– বরং ওজন কমাতে, হার্ট ভালো রাখতে, ক্যান্সার প্রতিরোধেও যথেষ্ট হ্যাল্প করে।

06/11/2023

আসসালামু আলাইকুম💕
দেশের অবরোধ পরিস্থিতির কারণে এবং কুরিয়ার গুলোর কিছু সার্ভার জটিলতার কারণে আমাদেরও ডেলিভারি গুলো একটু দেরি হচ্ছে তাই সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য ধরতে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন।🙏🙏🙏

ত্রিফলা খাওয়ার উপকারিতাহরিতকী, বহেরা আর আমলকি এই তিন ফলের মিশ্রণে তৈরি হয় ত্রিফলা। এদের যেমন গুন আছে তেমনি একসঙ্গে এর গু...
31/10/2023

ত্রিফলা খাওয়ার উপকারিতা

হরিতকী, বহেরা আর আমলকি এই তিন ফলের মিশ্রণে তৈরি হয় ত্রিফলা। এদের যেমন গুন আছে তেমনি একসঙ্গে এর গুনাগুন মাত্রা আরো বাড়িয়ে দেয় ।

নিয়মিত ত্রিফলার সেবন সিজনাল ঠান্ডা, সর্দি, কাশি জ্বরের হাত থেকে দূরে রাখে ।

ত্রিফলা দেহের ভারসাম্য বজায় রাখে, দেহ পরিস্কার রাখে ও প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেলস দেয় ।

মানবদেহের বর্জ্য নিষ্কাশন করা আর ডিটক্সিফাই করার ত্রিফলার মোকাবেলা আর কেউ করতে পারবে না ।

কোষ্ঠকাঠিন্য দূর করতে ত্রিফলা কার্যকারী । এছাড়াও এটি হজম প্রক্রিয়া ত্বরান্বিত করতে ও বদহজম জনিত সমস্যা, দূর করতে সাহায্য করে ।

শরীরে ফ্যাট সেল জমতে না দিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

এর উচ্চমাত্রায় ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুনে বাড়িয়ে দেয় ।

দেহে টক্সিন জমার কারণে হওয়া চর্ম্ রোগ যেমন ব্রণ ,হোয়াইট হেডস দূরে রাখে ।

ত্রিফলা চুলের প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেলস সরবরাহ করে ।

ত্রিফলার মধ্য থাকা আমলকী আর হরিতকী চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে ।

জোয়ান এমন একটি ভেষজ  , যা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে। জোয়ান গাছের রঙ সবুজ, পাতা ...
29/10/2023

জোয়ান এমন একটি ভেষজ , যা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে। জোয়ান গাছের রঙ সবুজ, পাতা পালকের মতো এবং বীজ ছোট ডিম্বাকৃতির।
জোয়ান এর উপকারিতা:
১। জোয়ান রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তচাপের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২।অনেক সময় খাবার ঠিকমতো হজম হয় না, যা পেটে সমস্যা তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে জোয়ানের ব্যবহার পরিপাকতন্ত্রের জন্য উপকারী প্রমাণিত । জোয়ান গ্যাস্ট্রিক অ্যাসিড এবং পাচক এনজাইমগুলির কার্যকলাপকে উন্নীত করতেও কাজ করে। এটি খাদ্য হজম করতে সাহায্যকরে। যার ফলে গ্যাস্ট্রিক - কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর এবং মলত্যাগ সহজ হয়।
৩।জোয়ানের বৈশিষ্ট্যগুলির অন্যতম হলো হাঁপানির মতো শ্বাসযন্ত্রের সমস্যা থেকে মুক্তি দিতেও সাহায্য করে।
৪। চুল পর্যাপ্ত পুষ্টি না পেলে চুলের সমস্যা দেখা দিতে শুরু করে। এই পরিস্থিতিতে চুলে পর্যাপ্ত পুষ্টি দিতে জোয়ান থেকে তৈরি তেল ব্যবহার করা যেতে পারে। এই তেল পর্যাপ্ত পুষ্টি দিয়ে চুল পড়া ও ভাঙার সমস্যা থেকে রক্ষা করতে পারে।
৫। জোয়ান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করতে পারে, যার ফলে সর্দি, ফ্লু এবং অন্যান্য ভাইরাল সংক্রমণ দূরে থাকে।
৬। এটিতে অ্যান্টিভাইরাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ত্বক থেকে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং প্রদাহের সমস্যা দূর করতে পারে।
৭। ভাজা জোয়ান খাওয়া শরীরের ওজন কমাতে পারে। একটি গবেষণা অনুসারে, জোয়ান ক্ষুধা দূর করতে এবং স্থূলতা কমাতে ব্যবহার করা যেতে পারে। এটি ওজন কমাতে পারে। একইসঙ্গে, অন্য একটি গবেষণা অনুসারে, এতে কিছু পরিমাণে ফাইবার পাওয়া যায়, যা বিপাকের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। এটি খাবারকে সহজে হজম করতে পারে।
৮। কিডনির পাথর থেকে মুক্তি পেতেও জোয়ান খাওয়ার উপকারিতা রয়েছে। একটি গবেষণা অনুসারে, জোয়ানের মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে, যা কিডনি পাথরের জন্য ব্যবহার করা যেতে পারে। মূত্রবর্ধক গুণাবলী প্রস্রাবে ক্যালসিয়ামের পরিমাণ কমাতে পারে। এটি কিডনিতে পাথরের গঠন প্রতিরোধ করতে পারে।
এছাড়াও আরো অনেক উপকারিতা রয়েছে এই ভেষজের। তবে সেটা ব্যবহার করতে হবে মাত্রা এবং পরিমাণ ঠিক রেখে।

অশ্বগন্ধার মূল, পাতা, ফুল, ফল, ছাল, ডাল সবই ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। ৩৫–৭৫ সেমি (১৪–৩০ ইঞ্চি) ক্রমবর্ধমান হয়ে গাছটি...
24/10/2023

অশ্বগন্ধার মূল, পাতা, ফুল, ফল, ছাল, ডাল সবই ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। ৩৫–৭৫ সেমি (১৪–৩০ ইঞ্চি) ক্রমবর্ধমান হয়ে গাছটি সাধারণত দুই-আড়াই হাত উঁচু হয় এবং শাখাবহুল থাকে। এতে ছোট ছোট মটরের মতো ফল হয়। ফুল ছোট, সবুজ এবং ঘণ্টা আকৃতির। ফল পাকলে কমলার মতো কিছুটা লাল হয়।

শক্তিবর্ধক: এ গাছের রস শক্তিবর্ধক। পুরুষের শুক্রাণু বাড়াতে বেশ কার্যকর। অশ্বগন্ধার মূল ও পাতা স্নায়ুবিক বিভিন্ন রোগে উপশম আনে। দুধ ও ঘিয়ের সঙ্গে পাতা ফুটিয়ে খেলে শরীরে বল পাওয়া যায়। ইনসমনিয়ায় বা অনিদ্রায় ভুগলে অশ্বগন্ধা উত্তম ওষুধ হিসাবে কার্যকর হতে পারে।
ভালো ঘুমের জন্য অশ্বগন্ধা গুঁড়ো চিনিসহ ঘুমানোর আগে খাওয়া যেতে পারে। সর্দি-কাশি থেকে মুক্তি পেতে অশ্বগন্ধার মূল গুঁড়ো করে খাওয়া যেতে পারে। চোখের ব্যথা দূর করতে অশ্বগন্ধা বিশেষ উপকারী।
ক্রনিক ব্রংকাইটিসের ক্ষেত্রেও অশ্বগন্ধা একটি কার্যকর ওষুধ। অশ্বগন্ধার মূল অন্তর্ধুমে পুড়িয়ে (ছোট মাটির হাঁড়িতে মূলগুলো ভরে সরা দিয়ে ঢেকে পুনঃমাটি লেপে শুকিয়ে ঘুটের আগুনে পুড়ে নিতে হয়। আগুন নিভে গেলে হাঁড়ি থেকে মূলগুলো বের করে গুঁড়ো করে নিতে হয়) ভালো করে গুঁড়িয়ে নিয়ে আধা গ্রাম মাত্রায় একটু মধুসহ চেটে খেলে ক্রনিক ব্রংকাইটিসে উপকার হয়।
মানসিক ও শারীরিক দুর্বলতা, যেমন মাথা ঝিমঝিম করে ওঠা, সংজ্ঞাহীনতা, অবসাদ প্রভৃতি দূর করে অশ্বগন্ধা। মনোযোগ বাড়ায়। ক্লান্তি দূর করে সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে।
অশ্বগন্ধার ফল অম্বল-অজীর্ন, পেট ফাঁপা এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের জন্য ভীষণ উপকারী। হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে অশোধিত অশ্বগন্ধা গুঁড়ো বা পাউডার হজমে গোলমাল সৃষ্টি করে। এর ফলে তলপেটে ব্যথা উঠতে পারে। সুতরাং যাদের হজমশক্তি দুর্বল, তাদের অবশ্যই ভালো মানের অশ্বগন্ধা সেবন করতে হবে।

মেথি খেলে কি কি উপকার হয়মেথি সবাই চেনেন। মেথিকে মসলা, খাবার, পথ্য—তিনটিই বলা চলে। স্বাদ তিতা ধরনের। এতে রয়েছে রক্তের চিন...
23/10/2023

মেথি খেলে কি কি উপকার হয়
মেথি সবাই চেনেন। মেথিকে মসলা, খাবার, পথ্য—তিনটিই বলা চলে। স্বাদ তিতা ধরনের। এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি ও তারুণ্য ধরে রাখার বিস্ময়কর এক ক্ষমতা। যাঁরা নিয়মিত মেথি খান, তাঁদের বুড়িয়ে যাওয়ার গতিটা অত্যন্ত ধীর হয়।

প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের রোগ-জীবাণু মরে। বিশেষত কৃমি মরে। রক্তের চিনির মাত্রা কমে। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায়। ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে হৃদ্‌রোগের রোগী পর্যন্ত সবাইকে তাঁদের খাবারে মেথি রাখার পরামর্শ দেওয়া হয়। মেথির গুণাগুণ দেখলে একে অন্যতম সুপারফুড বলা চলে।

মেথির উপকারিতা জেনে নিন

১. মেথিতে আছে প্রাকৃতিক তন্তু, যা ওজন কমাতে বেশ কার্যকর। দিনে দুই-তিনবার মেথি চিবাতে থাকলে বেশি না খেলেও পেট ভরা মনে হবে। যাঁরা ওজন কমাতে চান, তাঁরা মেথি কাজে লাগাতে পারেন।

২. শীত একটু একটু করে আসছে। বাড়ছে সর্দিকাশিও। নিয়মিত মেথি খেলে সর্দিকাশি পালাবে। লেবু ও মধুর সঙ্গে এক চা-চামচ মেথি মিশিয়ে খেলে জ্বর পালাবে। মেথিতে মিউকিল্যাগ নামের একটি উপাদান আছে, যা গলাব্যথা সারাতে পারে। অল্প পানিতে মেথি সেদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলে গলার সংক্রমণ দূর হয়।

৩. চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায়। মেথি সেদ্ধ করে সারা রাত রেখে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল পড়া কমে।

৪. অন্ত্রের নড়াচড়া বৃদ্ধি করে মেথি। যাঁদের পেট জ্বালা বা হজমে সমস্যা আছে, তাঁরা নিয়মিত মেথি খেতে পারেন। এতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে। মেথি ঝরানো পানি খেলেও হজমের সমস্যা দূর হবে। এমনকি পেপটিক আলসার সারিয়ে তুলতেও সাহায্য করে।

৫. রক্তে চিনির মাত্রা কমানোর অসাধারণ এক শক্তি থাকায় ডায়াবেটিস রোগের জন্য খুব ভালো এই মেথি।

৬. নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হয় না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

৭. মেথি আয়রনসমৃদ্ধ হওয়ায় রক্তস্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া রোগের পথ্য হিসেবে কাজ করতে পারে।

৮. মাতৃদুগ্ধ বাড়াতে ওষুধের বিকল্প হলো মেথি। সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী।

৯. ক্যানসার প্রতিরোধে কাজ করে মেথি, বিশেষ করে স্তন ও কোলন ক্যানসার প্রতিরোধের জন্য মেথি কার্যকর। মেনোপজ হলে নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। হরমোনের এই পরিবর্তনের কালে মেথি ভালো একটি পথ্য।

১০. মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম। তথ্যসূত্র: বারডেম, টাইমস অব ইন্ডিয়া।

আমলকীর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। গবেষণায় বলা হয়, আমলকী ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা ...
22/10/2023

আমলকীর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। গবেষণায় বলা হয়, আমলকী ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়। প্রতিদিন সকালে আমলকীর জুস খাওয়া পেপটিক আলসার প্রতিরোধে কাজ করে। আমলকী শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং ওজন কমায়।

☘️ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে নিউট্রিশন সুপারফুড মরিঙ্গা পাউডার সেবন করা অত্যন্ত জরুরি। ☘️ এযাবৎকালে আবিষ্কৃত সবচেয়ে বেশি...
18/09/2023

☘️ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে নিউট্রিশন সুপারফুড মরিঙ্গা পাউডার সেবন করা অত্যন্ত জরুরি।
☘️ এযাবৎকালে আবিষ্কৃত সবচেয়ে বেশি কার্যকরী উপাদান হচ্ছে মরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুড়া।
☘️ সজনে পাতার পাউডার কিভাবে খাওয়া যায়?
========= ======== ========
☘️ দুধ কিংবা শরবতের সাথে, ডাল কিংবা সবজির সাথে যে কোনো উপায়ে এই অলৌকিক উপকারী মরিঙ্গা পাউডার বা সজনে পাতার পাউডার সেবন করলে ডায়াবেটিস সহ প্রায় ৩০০+ রোগ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ।
☘️ জ্বর, সর্দি, কাশি ও এলার্জি শারাতে এর উপকারীতা অতুলনীয়।
☘️ প্রাকৃতিক ভাবে রোগ নিরাময়ের জন্য এখন সবাই এই মরিঙ্গা পাউডার খোজ করছেন।
☘️ ৩০০+ রোগের নিরাময়ের জন্য প্রিমিয়াম কোয়ালিটির মরিঙ্গা পাউডার পাবেন এখন আমাদের কাছে।

প্রায় ৩০০ রোগের মহৌষধ মরিঙ্গা পাউডার।
মরিঙ্গা পাউডারের উপকারিতা:
❤️ডায়া-বেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে
❤️কোল-স্টেরল কমিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
❤️গ্যা-স্টিক নিয়ন্ত্রণে রাখে
❤️কোষ্টকাঠিন্য দূর করে
❤️হজম শক্তি বৃদ্ধি করে
❤️লিভার সুস্থ রাখতে সহায়তা করে
❤️রক্ত-স্বল্পতা দূর করে
❤️ঠান্ডা ও সর্দি জনিত সমস্যা দূর করে
❤️রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
❤️ব্রণ এর সমস্যা দূর করে,
❤️ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
❤️চুলের গোড়া শক্ত করে, চুল পড়া বন্ধ করে

খাওয়ার নিয়ম :
(প্রতিদিন ১-২ চামচ)
জুস্ তৈরি করে খাওয়া যায়।
পানিতে গুলিয়ে খাওয়া যায়।
ভর্তা তৈরি করে খাওয়া যায়।

মরিঙ্গা 🍀 পাউডার যেভাবে আর্থাইটিস বা বাতের সমস্যা সমাধান করে -
প্রদাহ শরীরে ব্যাথার 🦵 সৃষ্টি করে। আর্থাইটিস বা বাত - রিউমাটয়েড আর্থাইটিস এবং অনেক অটোইমিউন রোগের মূল কারণ হলো প্রদাহ।
মরিঙ্গা পাউডারে ☘️ রয়েছে প্রদাহ বিরোধী প্রাকৃতিক উপাদান আইসোথিওসায়ানাইট যা আর্থাইটিস বা বাতের সমস্যা দূর করে সুস্থ করে তোলে। তাছাড়া মরিঙ্গা ☘️ পাউডারে রয়েছে দুধের 🥛চাইতে অনেক বেশি ক্যালসিয়াম এবং ফসফরাস আর এই দুইটি উপাদানের কাজই হলো হাড়কে ভালো রাখা হাড়কে সুস্থ রাখা। ক্যালসিয়াম 🫘 অস্টিওপরোসিস বা হাড় 🦴 ক্ষয় জনিত রোগ প্রতিরোধ করে এবং ক্ষতিগ্রস্ত হাড়কে মেরামত করে। ❤️‍🔥

😍 প্রবাসী ভাইয়েরাও বিদেশে বসেও আপনার বাবা মায়ের অর্ডার করতে পারেন আমরা আপনার বাসায় পৌঁছে দিবো ইনশাআল্লাহ।
👉 আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি, পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকি।

🌿Moringa Powder ( সজনা পাতার গুড়া )🌿
সজনার উপকারিতাঃ-
কোলেস্টেরলের লেভেল কমিয়ে, হজম শক্তি বৃদ্ধি করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ডায়ারিয়া, কলেরা, আমাশয়, কোলাইটিস এবং জন্ডিসের সময় ব্যাপক কার্যকরী সজনে পাতা। কাঁচা পাতার রস আরও বেশি উপকারী শরীরের জন্য।

কিভাবে খাবেনঃ পিঁয়াজ, মরিচ কুঁচি আর একটুখানি সজনে পাতার গুঁড়া দিয়ে ভর্তা মাখিয়ে খেতে পারেন। এটা যেমন মজার তেমনি উপকারী।

সজনে পাতার গুঁড়ার চা অনেক জনপ্রিয় ও পুষ্টিকর।

ফ্রেশ সজনে পাতার গুঁড়া অর্ডার করতে ইনবক্স করুন।

11/07/2023

গ্যা*স্ট্রিক,কোষ্ঠ

03/07/2023

Address

কুমিল্লা সোনালি জামে মসজিদ রোড মনোহরপুর, গফুর ভিলা
Cumilla
3500

Telephone

+8801325559655

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভেষজ চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভেষজ চিকিৎসা:

Share