আচার ডেলাইট - Achar Deligh

আচার ডেলাইট - Achar Deligh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আচার ডেলাইট - Achar Deligh, Grocers, Cumilla.

"আচার ডেলাইট (Achar Delight)" – টক, ঝাল, মিষ্টি সব রকমের বাহারি আচার। আমাদের হাতে তৈরি আচারগুলোর স্বাদ পাবেন ঘরোয়া উপায়ে। ঘরে বসেই উপভোগ করুন নানা স্বাদের আচার, "আচার ডেলাইট"-এর সাথে।

If i survive this Storm once, i will definitely and completely change my bloodline forever.
26/04/2026

If i survive this Storm once, i will definitely and completely change my bloodline forever.

সূরা ফুরকানের ৭৪ নং আয়াত আমাকে বারবার অভিভূত করে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা আমাদের জীবনসঙ্গী ও সন্তানের জন্য ...
09/04/2026

সূরা ফুরকানের ৭৪ নং আয়াত আমাকে বারবার অভিভূত করে।

এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা আমাদের জীবনসঙ্গী ও সন্তানের জন্য এক অপূর্ব দুআ শিখিয়েছেন। সেখানে তিনি একবারও বলেননি_সুন্দর, ফর্সা, লম্বা, খাটো, মোটা বা চিকন। বাহ্যিক কোনো নির্দিষ্ট গুণের কথা উল্লেখ করেননি। বরং তিনি এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ—উভয় সৌন্দর্যকে একসাথে ধারণ করে। আর সেই শব্দটি হলো- ❝কুররাতু আইয়ুন❞

“কুররাতু আইয়ুন” অর্থ এমন কিছু, যা চোখকে শীতল করে, হৃদয়কে প্রশান্ত করে এবং মানুষকে গভীর তৃপ্তি দেয়। আমরা যখন চোখ দিয়ে এমন কিছু দেখি, যা আমাদের ভালো লাগে, তখন তা আমাদের মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে। আনন্দ, ভালোবাসা ও প্রশান্তির অনুভূতি তৈরি হয়, আর ধীরে ধীরে আমাদের পুরো নার্ভ সিস্টেম শান্ত হয়ে যায়। এই প্রশান্তি একেকজন মানুষের কাছে একেকভাবে ধরা দেয়।কেউ চায় তার স্ত্রীর হাসি তাকে শান্তি দিক, কেউ চায় তার স্বামীর আচরণে নিরাপত্তা খুঁজে পাক। কারো কাছে সন্তানের কুরআন তিলাওয়াত প্রশান্তির কারণ।আবার কারো কাছে তার সুশৃঙ্খল জীবনযাপনই চোখের শীতলতা।

সুবহানআল্লাহ,রব্বুল আলামীন পুরো মানবজাতির জন্য একটিমাত্র দুআ দিয়েই প্রশান্তি চাওয়া শিখিয়েছেন। আমরা যখন আমাদের জীবনসঙ্গী ও সন্তানদের জন্য “কুররাতু আইয়ুন” হওয়ার দুআ করি, তখন মূলত আল্লাহর কাছে এমন একটি ভারসাম্যপূর্ণ জীবন চাই, যা আমাদের জন্য দুনিয়াতে প্রশান্তির কারণ হবে।

তবে আল্লাহ এখানে থেমে থাকেননি। তিনি একই দুআর মধ্যেই আমাদের আরও উচ্চতর লক্ষ্য শিখিয়েছেন_“ওয়াজ‘আলনা লিলমুত্তাকীনা ইমামা”—অর্থাৎ, আমাদের মুত্তাকীদের জন্য আদর্শ বানিয়ে দিন।
এমন পরিবারও আছে যাদের দুনিয়াবি দিক থেকে সুখী মনে হয়, কিন্তু আল্লাহর কাছে অপ্রিয়। দ্বীন পালনে সচেষ্ট নয়৷ আবার এমন পরিবারও আছে, যেখানে দ্বীনের চর্চা আছে। সেখানে প্রকৃত প্রশান্তি ও বরকত নেমে আসে। তাই আল্লাহ দুআর শেষ অংশে দুনিয়ার সাথে আখিরাতকেও জুড়ে দিলেন,যেন আমরা কেবল দুনিয়ার প্রশান্তি নিয়ে মেতে না থাকি। আখিরাতেরও ফিকির করি।

আমি,আপনি হয়তো ভাবছি—আমি কি এমন কিছু করেছি, যার বিনিময়ে আল্লাহ আমাকে এতো সুন্দর একটি পরিবার দিবেন? আমি কি এই শান্তির যোগ্য? আমার কি আসলেই স্বামী বা স্ত্রীর ভালোবাসা পাওয়ার মতো কিছু আছে?

এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুআর শুরুতেই—
“রব্বানা হাবলানা…”
“হাবলানা” শব্দটি এসেছে আল্লাহর গুণবাচক নাম “আল-ওয়াহাব” থেকে, যার অর্থ _যিনি বিনিময় ছাড়া দান করেন, বারবার দান করেন।অর্থাৎ, আমরা যখন “হাবলানা” বলে দুআ করি, তখন আমরা আল্লাহর কাছে কোনো যোগ্যতা বা বিনিময়ের দাবি করি না, বরং তাঁর অনুগ্রহের ওপর ভরসা করে চাই।

তাই যদি কখনো নিজেকে নিয়ে লো ফিল হয়, যদি পরিবারে শান্তির অভাব থাকে, যদি সন্তান অবাধ্য হয়, কিংবা মনে হয় আমি একটি সুন্দর সংসারের যোগ্য নই,তবে এই আয়াতটিকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন।

আল্লাহ আপনাকে এমন জীবনসঙ্গী, সন্তান,পরিবার দিতে সক্ষম, যা আপনার চোখের শীতলতা হবে।তিনি আপনাকে মুত্তাকীদের অন্তর্ভুক্ত করতে পারেন, এমনকি আদর্শও বানিয়ে দিতে পারেন—কোনো বিনিময় ছাড়াই, শুধুই তাঁর অসীম রহমত।

#শামসুন্নাহার

ইচ্ছে করে সবকিছু থেকে পালিয়ে বেড়ানোর! ইচ্ছে করে একা কোথাও চলে যায়! যেখানে থাকবে সমুদ্র, পাহাড়, ফুলের বাগান।সেখানে আমার প...
08/04/2026

ইচ্ছে করে সবকিছু থেকে পালিয়ে বেড়ানোর! ইচ্ছে করে একা কোথাও চলে যায়! যেখানে থাকবে সমুদ্র, পাহাড়, ফুলের বাগান।
সেখানে আমার পছন্দের বোরকা পড়ে সমুদ্রের তীরে একা বসে গুন গুন করে কুরআন তেলাওয়াত করবো আর সমুদ্রের ঢেউ দেখবো।

অথবা পাহাড়ের চূড়ায়, সেখানে বসে খাতা নিয়ে নিজের পছন্দের দু লাইন ছন্দ লিখবো, অতঃপর তা বাতাসে উড়িয়ে দিব।

ইচ্ছে করে খয়েরী রঙের একটা পরী হয়ে খয়েরী ফুলের বাগানে মনের সব কষ্ট দুঃখ অভিমান অভিযোগ সবকিছু কে ভুলে সেখানে ফুলেদের নিয়ে একটা সংসার গড়ি।

একদিন এইসব ইচ্ছে পূরণ হবে।আর সেটা হবে জান্নাতে ইনশাআল্লাহ ❤️

কথায় কথা বাড়ে, আর নীরবতা বাড়ে যন্ত্রণা। সময় থাকতে বুঝে নেওয়া ভালো,আসলে কেউ কারো না!
08/04/2026

কথায় কথা বাড়ে,
আর নীরবতা বাড়ে যন্ত্রণা।
সময় থাকতে বুঝে নেওয়া ভালো,
আসলে কেউ কারো না!

06/04/2026

শৈশবে ফিরে গেলাম 💜

মানুষ বলে—"তুমি আগের মতো নেই। তুমি পাল্টে গেছো। তুমি আর আগের মতো কথা বলো না, আগের মতো মিশো না। আগের মত কাছে আসো না।"এ কথ...
01/04/2026

মানুষ বলে—"তুমি আগের মতো নেই। তুমি পাল্টে গেছো। তুমি আর আগের মতো কথা বলো না, আগের মতো মিশো না। আগের মত কাছে আসো না।"

এ কথাগুলো মানুষ বলে। আমিও চুপচাপ তাদের কথাগুলো শুনি। কোন প্রতিউত্তর দিই না। কারণ আমি জানি, আমি আসলেই পাল্টে গেছি। আগের গুণ, আগের চলন, এগুলো আর আমার মধ্যে কাজ করে না। আমি সত্যিই পাল্টে গেছি।

আমি পাল্টে গেছি তখন, যখন আমি বুঝেছি সবাই আমার বন্ধু নয়।

আমি পরিবর্তন হয়েছি তখন, যখন আমার বিশ্বাস ভাঙা হয়েছে।

আমি পরিবর্তন হয়েছি তখন, যখন আমি দেখেছি মানুষ শুধু প্রয়োজনে আমায় মনে রাখে। প্রয়োজনে শুধু ব্যবহার করে। ব্যবহার শেষে ছুড়ে ফেলে দেয়।

আমি পরিবর্তন হয়েছি তখন, যখন আমি একা একা কেঁদেছি। এই কান্না একান্ত আমার ছিল। আমি একাই কেঁদেছি। কেউ জিজ্ঞেস করেনি—"কী হয়েছে?"

আমি পরিবর্তন হয়েছি তখন, যখন আমি বুঝেছি জীবন কোনো নাটক কিংবা গল্প নয় নয়; এখানে সবকিছু গল্পের মত হবে না; সব সময় সুখ কিংবা প্রাপ্তি আসবে না।

আমি পরিবর্তন হয়েছি তখন, যখন আমি শিখেছি নিজেকে রক্ষা করতে হবে, নিজের সীমানা তৈরি করতে, না বলতে শিখতে।

আমি পরিবর্তন হয়েছি তখন, যখন আমি বুঝেছি—সবার সাথে সম্পর্ক রাখা মানে নিজেকে হারিয়ে ফেলা।

তাই, আমি আমাকে পাল্টে ফেলেছি। এই পরিবর্তন খারাপ নয়, এটা বেঁচে থাকার পরিবর্তন। এটা শক্তিশালী হওয়ার পরিবর্তন। এটা বুঝে যাওয়ার পরিবর্তন।

যারা বলে, তুমি পরিবর্তন হয়ে গেছো, তারা আসলে বলতে চায়—"তুমি আর আমার কথায় নাচো না। তুমি আর সবকিছু সহ্য করো না। তুমি আর আগের সেই সহজ মানুষটা নেই যাকে ব্যবহার করা যায়।"

প্রতিটা মানুষের জীবনে এরকম একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা প্রত্যেকটা মানুষকে তৈরি করে। তাই পরিবর্তন নিয়ে লজ্জিত হবেন না, গর্বিত হন। মনে রাখবেন, পরিবর্তন মানেই আপনি বেঁচে আছেন, লড়ছেন, এবং নিজেকে খুঁজে পেয়েছেন। পরিবর্তন মানে বৃদ্ধি, পরিবর্তন মানে জ্ঞান, পরিবর্তন মানেই জীবন।

—মাহমুদ বিন নূর

"কারো জন্য কারো জীবন থেমে থাকেনা ঠিকই, কিন্তু কারো কারো জন্য বদলে যেতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ! "-- আরিফ আজাদ!
30/03/2026

"কারো জন্য কারো জীবন থেমে থাকেনা ঠিকই,
কিন্তু কারো কারো জন্য বদলে যেতে পারে জীবনের
স্বাভাবিক ছন্দ! "

-- আরিফ আজাদ!

আমাকে আপনি হৈ হট্টগোলে পাবেন না। একগাদা মানুষের ভিড়ে পাবেন না। ট্রেন্ডে পাবেন না। প্রতিযোগিতা, প্রতিশোধ স্পৃহা, নিন্দে, ...
29/03/2026

আমাকে আপনি হৈ হট্টগোলে পাবেন না। একগাদা মানুষের ভিড়ে পাবেন না। ট্রেন্ডে পাবেন না। প্রতিযোগিতা, প্রতিশোধ স্পৃহা, নিন্দে, রটনা, গুজব, গসিপে পাবেন না। বিশ্বাসঘাতকতায় পাবেন না,অবজ্ঞা, অবহেলা, ভুলে যাওয়ায় পাবেন না। আজকে আছি কালকে নেই এর দোটানায় পাবেন না।

আমাকে পাবেন নিবিড় বন্ধুত্বে,ছোট্ট বৃত্তে। আমাকে পাবেন ভিড় থেকে দূরে কোনও একলা বেঞ্চে। মারাত্মক বোকামিতে।আমাকে পাবেন বৃষ্টি ভেজা রাস্তায়, কুয়াশা মাখা পাহাড়ে, ময়দানের বিকেলে,হাতের রান্নার টানে। আমাকে পাবেন থেকে যাওয়ায়, মায়ায়, পিছুটানে, অন্তহীন অপেক্ষায়, অভিমানে, নীরবতায়।

আমি ভীষণ সহজলভ্য অথচ মারাত্মক দুর্লভ।

💜
28/03/2026

💜

আপনি আমার ততটুকুই জানেন, যতটুকু আপনাকে জানতে দেই, ততটুকুই দেখেন যতটুকু আমি উন্মুক্ত করি!প্রত্যেকের ভেতরের আমি টাকে পূর্ণ...
27/03/2026

আপনি আমার ততটুকুই জানেন, যতটুকু আপনাকে জানতে দেই, ততটুকুই দেখেন যতটুকু আমি উন্মুক্ত করি!

প্রত্যেকের ভেতরের আমি টাকে পূর্ণভাবে কেবল তার রবই জানেন।
ডঃশামসুন্নাহার

চা আমার নিত্যদিনের সঙ্গী💜
26/03/2026

চা আমার নিত্যদিনের সঙ্গী💜

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when আচার ডেলাইট - Achar Deligh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category