আদি এগ্রো - Adi Agro

আদি এগ্রো - Adi Agro We cultivate natural and organic products in the absence of chemical ingredients and distribute it to people is the success of our social business.

নতুন আইটেম লঞ্চ হচ্ছে। মিষ্টি প্রেমীদের দারুণ পছন্দ। মতিচুর লাড্ডু। যা স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর উপায়ে তৈরী।তবে এর...
10/10/2026

নতুন আইটেম লঞ্চ হচ্ছে। মিষ্টি প্রেমীদের দারুণ পছন্দ। মতিচুর লাড্ডু। যা স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর উপায়ে তৈরী।
তবে এর তিতা-মিডা, স্বাদ-গন্ধ আপনারই বলবেন।

যারা ইলিশের অর্ডার কনফার্ম করেছেন, এবং গতকাল রাত অব্দি আমি যাদের ইলিশ মাছ দিতে পারিনি, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। দু...
08/10/2026

যারা ইলিশের অর্ডার কনফার্ম করেছেন, এবং গতকাল রাত অব্দি আমি যাদের ইলিশ মাছ দিতে পারিনি, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। দুর্গা পূজার কারণে ইলিশের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সুলভ মূল্যে মাছ পাওয়া যায়নি।

আদি এগ্রোর সম্মানিত গ্রাহক,
ধৈর্য্য ধরে কিছুটা সময় অপেক্ষা করুন, ইলিশের উপর নিষেধাজ্ঞা উঠে গেলেই চাঁদপুরের লোকাল ইলিশ আপনার ঠিকানায় পাঠানো হবে ইনশাআল্লাহ।

তবে ইলিশ ব্যতীত আমাদের অন্যান্য মাছ ডেলিভারি কার্যক্রম অব্যাহত রয়েছে। তরতাজা এবং সুস্বাদু নদীর যেকোনো মাছ নিতে চাইলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
☎️ 01711-234403

ছোট ক্ষুধার বড় সমাধান। এবং ষোলোআনা স্বাস্থ্যকর। খাদ্যনালী বা পাকস্থলীতে কোন ধরনের অস্বস্তি কিংবা গ্যাসের উদ্রেক হবে না ব...
07/10/2026

ছোট ক্ষুধার বড় সমাধান। এবং ষোলোআনা স্বাস্থ্যকর। খাদ্যনালী বা পাকস্থলীতে কোন ধরনের অস্বস্তি কিংবা গ্যাসের উদ্রেক হবে না বরং দ্রুত ক্ষুধা নিবারণ সহ দিনভর আপনি থাকবেন কর্মচঞ্চল, এনার্জেটিক।

তিলের নাড়ু
বাদাম তিলের নাড়ু
নারিকেল নাড়ু
চিনাবাদাম চিক্কি
বাদাম তিলের খাজা
চিড়ার মোয়া

হোম মেইড এবং স্বাস্থ্যকর উপাদানে তৈরি।

আদি এগ্রো
জীবনের দাওয়াইখানা

Be Cool Men ঘরের বউ পরিবর্তন না করে আপনার  রান্নাঘরের গুঁড়া মসলা দ্রুত পরিবর্তন করুন।স্বাদ এবং শান্তি দুটোই বাড়বেআদি গুঁ...
06/10/2026

Be Cool Men ঘরের বউ পরিবর্তন না করে আপনার রান্নাঘরের গুঁড়া মসলা দ্রুত পরিবর্তন করুন।
স্বাদ এবং শান্তি দুটোই বাড়বে

আদি গুঁড়া মসলা
স্বাদের গল্প দীর্ঘায়িত করে

ঘানিভাঙা সরিষার তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারী বাজারের প্রভাব খুচরা বাজারে পড়তে শুরু করেছে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতি ...
05/10/2026

ঘানিভাঙা সরিষার তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারী বাজারের প্রভাব খুচরা বাজারে পড়তে শুরু করেছে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতি এবং দায়ভার পড়ে আমাদের উপর, আমরা যারা Front-End এ কাজ করি। এবং আমরা কাস্টমারদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে আমাদের দায়দায়িত্বও বেশি, আমাদেরকে কনজিউমার বা গ্রাহকদের কটুবাক্য কটুকথাও শুনতে হয় বেশি, আবার আমাদের সেলস ডাউন হয়ে যাওয়ার ভয়ও থাকে বেশি!!

সাপ্লাই চেইন ঠিক রাখতে যেয়ে আমাদের ❝শ্যাম রাখি না কূল রাখি❞ অবস্থা হয়ে যায় 🤔😢

দীর্ঘ ব্যবসায়ী সফর শেষে ফিরে এলাম অবশেষে -চামড়া পুড়ে খাক হওয়া রোদের ভিতর,বৃষ্টি জলের ভিতর,কুয়াশার ভিতর,হাড় কাঁপানো তীব্র...
04/10/2026

দীর্ঘ ব্যবসায়ী সফর শেষে ফিরে এলাম অবশেষে -
চামড়া পুড়ে খাক হওয়া রোদের ভিতর,
বৃষ্টি জলের ভিতর,
কুয়াশার ভিতর,
হাড় কাঁপানো তীব্র শীতের ভিতর,
(যেহেতু শীতকাল অতি সন্নিকটে)
অবশেষে ফিরে এলাম,
ফিরে এলাম আদি এগ্রোর ডেরার ভিতর!

যদিও ফুডকার্ট এর ভিতর পণ্য ভিন্ন অন্য কোন জায়গা নাই, মানুষের জায়গা নাই, তাই সকাল-সন্ধ্যা দাঁড়িয়ে থাকতে হচ্ছে দু'পায়ের দশ আঙুলের উপর!!

নদীর মাছ বিশেষ করে ইলিশ মাছ যারা গত সপ্তাহে সংগ্রহ করেছেন বা ক্রয় করেছেন তারা জিতে গেছেন তিন কারণে,একজেলেদের জালে গত সপ্...
03/10/2026

নদীর মাছ বিশেষ করে ইলিশ মাছ যারা গত সপ্তাহে সংগ্রহ করেছেন বা ক্রয় করেছেন তারা জিতে গেছেন তিন কারণে,

এক
জেলেদের জালে গত সপ্তাহে পর্যাপ্ত ইলিশ ধরা পড়েছিল, সেকারণে দাম তুলনামূলক কম ছিল।

দুই
মাছ গুলো সবই প্রায় নদীর মোহনার ইলিশ মাছ ছিল। আমরা সবাই জানি যে, মোহনার ইলিশ সুস্বাদু হয় সবচেয়ে বেশি।

তিন
তিন সপ্তাহের জন্য ইলিশ ধরার নিষেধাজ্ঞা বলবত হচ্ছে শীগ্রই। যে কারণে পাল্লা দিয়ে ইলিশের দাম বাড়ছে প্রতিদিন।

তবে সুখবর হচ্ছে, নদীর অন্যান্য মাছ আগের দামেই পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত।

চাঁদপুর তিন নদীর মোহনার ইলিশ এবং নদীর যেকোনো মাছ নিতে চাইলে যোগাযোগ করুন, -
☎️ 01711-234403

স্টেম সেল (Stem Cell) নিয়ে আমরা প্রায়ই শুনি। কেউ বলেন এটি ভবিষ্যতের চিকিৎসা-বিজ্ঞানের বড় সম্ভাবনা, আবার কোথাও এর নামে না...
03/10/2026

স্টেম সেল (Stem Cell) নিয়ে আমরা প্রায়ই শুনি। কেউ বলেন এটি ভবিষ্যতের চিকিৎসা-বিজ্ঞানের বড় সম্ভাবনা, আবার কোথাও এর নামে নানা ধরনের চিকিৎসার প্রচারও দেখা যায়।
কিন্তু আসলে স্টেম সেল কি? কোথা হতে আসে? কীভাবে কাজ করে? কোন রোগে এর ব্যবহার প্রতিষ্ঠিত? আর কোথায় এখনো গবেষণা চলছে?

চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক। 👇

স্টেম সেল (Stem Cell) বা কোষের কাঁচামাল হলো মানবদেহের এমন কিছু অনন্য এবং বিশেষ কোষ, যা থেকে শরীরের অন্যান্য সমস্ত নির্দিষ্ট কার্যকারী কোষ তৈরি হয়।
সহজ কথায়, আমাদের শরীরের চামড়া, রক্ত, হাড় বা ব্রেইনের কোষগুলো নির্দিষ্ট কাজ করতে পারলেও নতুন কোনো কোষ তৈরি করতে পারে না। কিন্তু স্টেম সেল হলো এক ধরনের "মাস্টার সেল" বা আদি কোষ। এর প্রধান দুটি বিশেষ ক্ষমতা রয়েছে:
১. স্ব-নবায়ন (Self-renewal): বিভাজনের মাধ্যমে নিজের অবিকল প্রতিলিপি বা নতুন স্টেম সেল তৈরি করা।
২. রূপান্তর ক্ষমতা (Differentiation): শরীরের প্রয়োজন অনুযায়ী রক্তকণিকা, পেশিকোষ, হৃদকোষ কিংবা মস্তিষ্কের কোষে রূপান্তরিত হওয়া।

স্টেম সেলের প্রকারভেদ,
উৎস এবং কার্যক্ষমতার ওপর ভিত্তি করে স্টেম সেলকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়:
ক।
ভ্রূণীয় স্টেম সেল (Embryonic Stem Cells):
৩ থেকে ৫ দিনের ভ্রূণ (Blastocyst) থেকে এই কোষ সংগ্রহ করা হয়। এই কোষগুলোর শরীরে যেকোনো ধরণের কোষে রূপান্তরিত হওয়ার এক অসাধারণ ক্ষমতা থাকে।
খ।
প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট স্টেম সেল (Adult Stem Cells):
এগুলো পূর্ণাঙ্গ মানুষের বিভিন্ন টিস্যুতে (যেমন: অস্থিমজ্জা বা বোন ম্যারো এবং চর্বি) খুব অল্প পরিমাণে থাকে। এরা সাধারণত যে টিস্যুতে থাকে, কেবল সেই টিস্যুর কোষই তৈরি করতে পারে। যেমন: বোন ম্যারোর স্টেম সেল থেকে রক্তকণিকা তৈরি হয়।
গ।
আইপিএস সেল (Induced Pluripotent Stem Cells - iPSCs):
বিজ্ঞানী ও গবেষকরা ল্যাবরেটরিতে সাধারণ প্রাপ্তবয়স্ক কোষকে (যেমন ত্বকের কোষ) জিনগত পরিবর্তনের মাধ্যমে ভ্রূণীয় স্টেম সেলের মতো শক্তিশালী কোষে রূপান্তর করেন।
ঘ।
পেরিনেটাল স্টেম সেল (Perinatal Stem Cells):
সন্তান জন্মের সময় গর্ভফুল (Placenta) এবং নাড়ির রক্ত (Umbilical Cord Blood) থেকে এই কোষ সংগ্রহ করা হয়। এই কোষগুলোও বিভিন্ন ধরণের কোষে রূপান্তর হতে পারে।

চিকিৎসা বিজ্ঞানে স্টেম সেলের ব্যবহার ও গুরুত্বঃ
স্টেম সেল নিয়ে চিকিৎসা বিজ্ঞানে বর্তমানে ব্যাপক গবেষণা চলছে, যাকে বলা হয় রিসেন্ট থেরাপি বা রিজেনারেটিভ মেডিসিন (Regenerative Medicine)। এর মূল ব্যবহারগুলো নিচে দেওয়া হলো:

অঙ্গ ও টিস্যু পুনর্গঠনঃ
আগুনে পুড়ে যাওয়া রোগীর ত্বক নতুন করে তৈরি করতে বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তির ক্ষতিগ্রস্ত হার্টের পেশি পুনর্গঠনে স্টেম সেল ব্যবহার করা হচ্ছে।

গুরুতর রোগের চিকিৎসাঃ
লিউকেমিয়া (রক্তের ক্যান্সার), থ্যালাসেমিয়া এবং লিম্ফোমার মতো রোগে আক্রান্ত রোগীদের বোন ম্যারো বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের (Bone Marrow Transplant) মাধ্যমে সুস্থ করে তুলতে স্টেম সেল সফলভাবে ব্যবহৃত হচ্ছে।

ভবিষ্যতের সম্ভাবনাঃ
বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে স্টেম সেলের মাধ্যমে টাইপ-১ ডায়াবেটিস, পার্কিনসন্স, অ্যালঝাইমার্স, এবং মেরুদণ্ডের আঘাতজনিত (Spinal Cord Injury) প্যারালাইসিসের মতো জটিল রোগ পুরোপুরি নিরাময় করা সম্ভব হবে।

বিতর্ক ও নৈতিকতাঃ
ভ্রূণীয় স্টেম সেল (Embryonic Stem Cells) গবেষণার জন্য গবেষণাগারে কৃত্রিমভাবে নিষিক্ত ভ্রূণ ধ্বংস করতে হয়। এ কারণে এটি নিয়ে বিশ্বজুড়ে তীব্র নৈতিক ও ধর্মীয় বিতর্ক রয়েছে। তবে বর্তমানে ল্যাবরেটরিতে তৈরি আইপিএস সেল (iPSCs) এবং নাড়ির রক্ত থেকে নেওয়া স্টেম সেলের ব্যবহার বৃদ্ধির ফলে এই বিতর্ক অনেকটাই কমে আসছে।

কয়েকদিন আগে এক প্রবাসী ভাইয়ের পোস্ট দেখলাম ২ কেজি ওজনের ১০ পিস ইলিশের অর্ডার করেছেন - মাত্র ৮০০৳ কেজিতে! 🤔অগ্রীম ১৬,০০০...
01/10/2026

কয়েকদিন আগে এক প্রবাসী ভাইয়ের পোস্ট দেখলাম ২ কেজি ওজনের ১০ পিস ইলিশের অর্ডার করেছেন - মাত্র ৮০০৳ কেজিতে! 🤔

অগ্রীম ১৬,০০০৳ নিয়ে এখন নাকি উনাকে মাছ দিচ্ছে না।
এখন উনি সবাইকে লোভ দেখিয়ে পোস্ট করলেন যে, ৫০০০৳ পুরষ্কার দেবেন যিনি ধরিয়ে দেবেন! 😏

দেখুন,
আগে গেলো ১৬,০০০৳
এখন দেবে ৫,০০০৳
সর্বসাকুল্যে ২১,০০০ একুশ হাজার টাকা মাত্র!!

উনি কি চাইলে প্রথমেই এই টাকায় ভালো কিছু ইলিশ নিতে পারতেন না?
সেটা না করে অনলাইনে লোভনীয় অফার দেখেই ঝাঁপিয়ে পড়েছেন!

আর আমরা অথেনটিক ইলিশের জেনুইন দাম বললে রিপ্লাই দেয় এরচেয়ে কমে নাকি তাদের বাজারে পাওয়া যায়!

আপনাদের সবাইকে বলছি
কম টাকার লোভনীয় বিজ্ঞাপন দেখে ইলিশের অর্ডার করবেন না।
যেখানে টেম্পু ছোট ইলিশ ১২০০-১৬০০৳ কেজি
সেখান ২ কেজি ওজনের রাজা ইলিশ কীভাবে ৮০০৳ হয়?

আগে বাজার যাচাই বাছাই করুন, অতঃপর ভিডিও কলে মাছ দেখাতে বলবেন কেনাকাটা থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সবকিছু।

পেমেন্ট অগ্রীম হবে না, অগ্রীম পেমেন্ট মানেই সমস্যা।
এক হাতে টাকা আরেক হাতে মাছ, অথবা পরিচিত হলে আপনাদের যেভাবে দিয়ে থাকি, সেভাবে নিবেন।

এভাবে (ঢাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়) সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইলিশ নেবেন তাহলে প্রতারকের খপ্পরে পড়বেন না, ইনশাআল্লাহ।

শীতকাল এলেই আমরা কেবল মধু খুঁজি! কারণ মধু শরীরকে উত্তাপ দেয়, শরীর গরম করে, শারীরিক উত্তেজনা বাড়ায় - এ ধারণা গুলো সঠিক নয়...
01/10/2026

শীতকাল এলেই আমরা কেবল মধু খুঁজি! কারণ মধু শরীরকে উত্তাপ দেয়, শরীর গরম করে, শারীরিক উত্তেজনা বাড়ায় - এ ধারণা গুলো সঠিক নয়।
মধু হচ্ছে প্রাকৃতিক এন্টিবায়োটিক বা ঔষধ। মধু মুলত আপনাদেরকে বারোমাসি নানা রোগজীবাণু হতে সুরক্ষা দিবে। সেকারণেই বারোমাসি সব ধরনের খাঁটি মধু খাবেন বারোমাস।

আদি এগ্রো
জীবনের দাওয়াইখানা

Address

Plot # D21, 22 (Opposite BSCIC Office), BSCIC Industrial Estate
Cumilla
3500

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদি এগ্রো - Adi Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share