01/07/2026
লা ইলাহা ইল্লাল্লাহ । ।
শোন হে! মানব জাতি!
জ্বীন ইনসান,জীব জন্তু সকলে,
যুগে যুগে এই কালিমা লয়ে,
লাখ লাখ নবী রাসূল পয়গম্বরে,
এসেছে মাটির ধরনী তলে।
পাঠ করো সবে সমস্বরে
লা ইলাহা ইল্লাল্লাহ ---
লা ইলাহা ইল্লাল্লাহ।
জ্বীন ইনসান, দিবস রাতি,
পাখ্ পাখালি, গাছ্ গাছালী,
চন্দ্র তারা, দিনের রবি,
সাগর জলের সকল প্রাণী।
তাসবীহ পড়ে সবে মিলি,
লা ইলাহা ইল্লাল্লাহ ---
লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ ছাড়া নেই ইলাহ,
ভিন্ন কোন অন্য উপাস্য,
আল্লাহ একক অদ্বিতীয়,
ছোট বড় ঐশী গ্রন্থ,
সব খানেতে ফরমান।
মাবুদ শুধু এক আল্লাহ ---
লা ইলাহা ইল্লাল্লাহ ---
লা ইলাহা ইল্লাল্লাহ।
মাটির নীচে যতো প্রাণী,
জমিনের সব ভূবনচারী,
নীলাকাশে বস বাসকারী,
নদী নালার যতো প্রহরী।
সবাই জপে, তাসবীহ পড়ি,
মনে প্রাণে পায়রে শান্তি।
লা ইলাহা ইল্লাল্লাহ ---
লা ইলাহা ইল্লাল্লাহ।
মাটির তৈরি মানুষ যারা,
দেখ্ আগুনের সব জ্বীনেরা,
নূরের সৃষ্টি ফিরিশতারা,
গায় রবেরই গুন তা'রা।
সবাই বলো, সবাই পড়ি,
স্বচ্ছ মনে, আল্লাহকে স্মরি,
লা ইলাহা ইল্লাল্লাহ ---
লা ইলাহা ইল্লাল্লাহ।
সাত আসমান, সাত জমিনে,
শূন্যে মহাশূন্যে, গ্রহ উপগ্রহে,
গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কিওয়ে,
আল্লাহর সকল সৃষ্টি কুলে,
গায় তাহারি গান।
লা ইলাহা ইল্লাল্লাহ ---
লা ইলাহা ইল্লাল্লাহ-
লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াআসসালাম।
লা ইলাহা ইল্লাল্লাহ--
লা ইলাহা ইল্লাল্লাহ।
০১/০৭/২০২৬
আরিফুল ইসলাম ভূঁইয়া
(আরিফ শামছ্)
রিয়াদ,
সউদী আরব।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
https://arifulislambhuiyan.blogspot.com/2026/07/blog-post_01.html
https://suno.com/s/7bfGM6E3GQCYvn7X
Blog | Blogging | Website | Personal Website | Free Website | How Create Free Website | Blogger | Online Income | Creating Website | Earn Money | Earn