গ্রাম্য- Grammo

গ্রাম্য- Grammo Organic Grocery Store - e_store

Jute planter basket. Order now only bulk
08/11/2023

Jute planter basket.
Order now only bulk

24/03/2023

আপনার রিজিক আপনি ছাড়া আর কেউ ভোগ করতে পারবে না। তাই কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবার কোন কারণ নেই। জীবনে যা পাননি সেটা আপনার রিজিকে ছিলো না বলেই পাননি।

মহান আল্লাহ তায়া’লা রিজিক নির্ধারণ করেন, তাই আপনার ভাগেরটা অন্য কেউ পাবে না। যেটা আপনার না, তা কখনো আপনার হবে না।

শুধু খাদ্যদ্রব্যই রিজিক না।

টাকা পয়সা, সফলতা, উত্তম আখলাক, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।

টাকা পয়সা রিজিকের খুবই নিম্নস্তর।

এই পবিত্র মাসে মহান আল্লাহ আমাদের সবাইকে ভুলের জন্য ক্ষমা করুক।
খোশ আমদেদ, মাহে রমজান।

এক্সক্লুসিভ সব গ্রাম্য-Grammo তে।
30/03/2022

এক্সক্লুসিভ সব গ্রাম্য-Grammo তে।

সবুজ আপেল আঁশ সমৃদ্ধ ও ওজন কমাতে উপকারী।এটা শর্করার মাত্রা কমায় এবং এর খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট বাড়তি ওজন কমাতে সাহায্য...
30/03/2022

সবুজ আপেল আঁশ সমৃদ্ধ ও ওজন কমাতে উপকারী।
এটা শর্করার মাত্রা কমায় এবং এর খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট বাড়তি ওজন কমাতে সাহায্য করে। ভিটামিন ‘কে’ রক্ত প্রবাহ ঠিক রাখতে সহায়তা করে।

প্রতি কেজি-২৪০ টাকা মাত্র।

 #গালা আপেলপুষ্টিবিজ্ঞানের রীতিতে সকাল বেলা আপেল খাওয়ার উপযুক্ত সময়। কারণ, আপেলের খোসা আঁশ ও পেকটিন সমৃদ্ধ। অনেকেরই অপর্...
30/03/2022

#গালা আপেল

পুষ্টিবিজ্ঞানের রীতিতে সকাল বেলা আপেল খাওয়ার উপযুক্ত সময়। কারণ, আপেলের খোসা আঁশ ও পেকটিন সমৃদ্ধ। অনেকেরই অপর্যাপ্ত ঘুম, দেরিতে ঘুম ইত্যাদির কারণে হজমজনিত সমস্যা দেখা দেয়। তাই সকালে ঘুম থেকে উঠে আপেল খাওয়া সবচেয়ে ভালো। অন্যন্য ফলের তুলনায় সকালে আপেল খাওয়া অন্ত্রের ক্রিয়া সুষ্ঠভাবে নিয়ন্ত্রণে সাহায্য করে।

প্রতি কেজি -২৬০ টাকা মাত্র।

খিদে পেলেই তো হাতে তুলে নিচ্ছি বার্গার অথবা পিৎজা। পেট ভরলেই ভেবে নেই শরীরও ভরলো। যদিও, এটি খুবই ভুল ধারণা। আসলে এই ধরনে...
30/03/2022

খিদে পেলেই তো হাতে তুলে নিচ্ছি বার্গার অথবা পিৎজা। পেট ভরলেই ভেবে নেই শরীরও ভরলো। যদিও, এটি খুবই ভুল ধারণা। আসলে এই ধরনের খাবারগুলো আমাদের শরীরকে আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছে। তাই, শরীরে বাসা বাঁধছে হাজারো সমস্যা। ২০০৪ সালে আমেরিকায় ১০০-এরও বেশি খাবারের ওপর গবেষণা করে হয়।

মূলত, খাদ্যগুলোর মধ্যে কতটা পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তা জানতেই এই গবেষণা করা হয়েছিল। এর মধ্যে লাল এবং সবুজ আপেল যথাক্রমে ১২ এবং ১৩তম স্থানে রয়েছে। তো দেখে নেওয়া যাক, আপেলের কোন কোন গুণ আমাদের কিভাবে সুস্থ রাখতে সাহায্য করে।

১.সাদা ঝকঝকে দাঁত আপেল খেলে দাঁতের দারুণ উপকার হয়। তার কারণ, আপেলে কামড় দিয়ে যখন আমরা চিবোতে শুরু করিই, তখন আমাদের মুখের ভিতর লালার সৃষ্টি হয়। এই পদ্ধতিতে দাঁতের কোণা থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেরিয়ে আসে। এর ফলে সেই ব্যাকটেরিয়া আর দাঁতের কোনও ক্ষতি করতে পারেনা। তাই বলে, শুধু আপেল খেয়ে দাঁতের যত্ন নিতে যাবেন না যেন! মনে করে, পেস্ট ব্রাশ ব্যবহার করে দাঁতের যত্ন নেবেন।

২.ক্যান্সার দূর করে: আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আপেল খেলে অগ্ন্যাশয়ে ক্যান্সারের সম্ভাবনা প্রায় ২৩% হারে কমে। কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনল থাকে। এছাড়াও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আপেলের মধ্যে এমন কিছু উপাদানের সন্ধান পেয়েছেন, যা ট্রিটারপেনয়েডস নামে পরিচিত। এই উপাদানটি লিভার, স্তন এবং কোলোনের মধ্যে ক্যান্সারের কোষ বেড়ে উঠতে বাঁধা দেয়। ন্যাশানাল ক্যান্সার ইন্সটিটিউট ইন দ্য ইউ এস- এর গবেষণা থেকে জানা যায় যে, আপেলের মধ্যে যে পরিমাণে ফাইবার থাকে, তা মলাশয়ের ক্যান্সার রোধে সাহায্য করে।

৩.ডায়াবেটিসের সমস্যা কমায় যে সকল মেয়েরা প্রতিদিন আপেল খান, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ২৮% কমে যায়। তার কারণ, আপেলের মধ্যে যে ফাইবার থাকে, তা রক্তে শর্করার পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে।

৪.কোলেস্টেরল কমায় আপেলের মধ্যে যে ফাইবার থাকে, তা অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে। যার ফলে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে। আর একবার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করলে হার্টের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।

৫.হার্ট ভালো রাখে আগেই বলা হয়েছে যে, আপেলের মধ্যে যে ফাইবার থাকে, তা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও, আপেলের খোসার মধ্যে যে ফেনলিক উপাদান থাকে, তা রক্তনালিকার থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। এর ফলে হার্টে রক্তচলাচলা স্বাভাবিক থাকতে। ফলে হৃদযন্ত্রের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।

৬.গলস্টোন সারাতে সাহায্য করে পিত্তথলির মধ্যে অতি পরিমাণে কোলেস্টেরল জমে গেলে তখন গলস্টোন হয়। গলস্টোন কমানোর জন্য ডাক্তাররা সব সময় ফাইবার সমৃদ্ধ ফল বা খাদ্য খাওয়ার উপদেশ দেন। সেই সঙ্গে গলস্টোন সারাতে ওজন এবং কোলেস্টেরলের মাত্রা কমানোর পরামর্শ দেওয়া হয়। প্রসঙ্গত, এই সবকটি কাজ যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখতে আপেলের কোনও বিকল্প হয় না বললেই চলে।

৭.ডায়ারিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করে আপনি কি সারাদিনে বারে বারে বাথরুমেই যেতে থাকেন? কোনও কিছু খেলেই বাথরুমে দৌড়াতে হয়? আবার এমনও কি হয়, যখন বাথরুমে গেলেন তখন দীর্ঘক্ষণ বসে থাকতে হয়? অথচ কিছুতেই পেট পরিষ্কার হয় না। তাহলে এই দুই সমস্যারই একটাই ওষুধ। তা হল, আপেল, যা প্রয়োজন অনুযায়ী বর্জ্য থেকে অতিরিক্ত জল টেনে রাখতে পারে। ফলে একদিকে যেমন অতিরিক্ত বার বাথরুমে যেতে হয় না, তেমনিই হজম শক্তি বৃদ্ধি করে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে।

প্রতি কেজি -২২০ টাকা মাত্র।

Organic Mixed NutsPrice-690 tk only.
30/03/2022

Organic Mixed Nuts
Price-690 tk only.

বর্তমানে আমাদের দেশে অনেক জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল হচ্ছে মালটা। এটি প্রায় সারা বছরই পাওয়া যায় এবং দামেও বেশ সস্তা। মালট...
30/03/2022

বর্তমানে আমাদের দেশে অনেক জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল হচ্ছে মালটা। এটি প্রায় সারা বছরই পাওয়া যায় এবং দামেও বেশ সস্তা। মালটা আমাদের দেশে এখন এতোটাই জনপ্রিয় যে পথে ঘাটেও এর জুস পাওয়া যায়। জনপ্রিয় এই ফলটির পুষ্টিগুণ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। মালটাতে আছে, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস, এবং চর্বিমুক্ত ক্যালরি,। এগুলো ছাড়াও মালটাতে আর অনেক পুষ্টিগুণ রয়েছে।


মাল্টা ফলটি জাম্বুরা (Citrus maxima) এবং কমলা (Citrus reticulata) এই দুই ফলের শংকরায়নের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। 'বারি মাল্টা ১' নামে একটি উন্নত মাল্টার জাত বাংলাদেশে উদ্ভাবিত হয়েছে এবং বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোতে এর কিছু চাষ হচ্ছে। বাংলাদেশে এটি বেশ জনপ্রিয় ফল, তবে স্থানীয় উৎপাদন খুবই কম; বেশির ভাগই বিদেশ থেকে আমদানি করা হয়। উর্দু ভাষাতেও একে 'মাল্টা' বলা হয়। এছাড়া হিন্দিতে একে 'সান্তারা' এবং অসমীয়া ভাষায় একে 'সুমথিৰা টেঙা' বলা হয়।

মালটার উপকারিতা:

এটি ভিটামিন সি সমৃদ্ধ ফল যা অ্যান্টিঅক্সিডেন্টস মূহের সমৃদ্ধ উৎস। এটি ত্বকে সজীবতা বজায় রাখে এবং ত্বকের বলি রেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে। মালটা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে। এটি প্রদাহ জনিত রোগ সারিয়ে তোলে।

এক গ্লাস মাল্টার জুসকে ভিটামিন সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয়। এটাকে ভিটামিন সি ট্যাবলেট হিসেবেও গ্রহণ করা যায়।

প্রতি কেজি -২২০ টাকা(মিনিমাম ২ কেজি নিতে হবে)

গ্রাম্যের এক্সক্লুসিভ অফার★★★ #আজওয়া মদিনাসৌদি থেকে ইম্পোর্ট করা আজওয়া এখন আমাদের স্টকে চলে এসেছে আলহামদুলিল্লাহ।🚩আল মদি...
30/03/2022

গ্রাম্যের এক্সক্লুসিভ অফার★★★

#আজওয়া মদিনা

সৌদি থেকে ইম্পোর্ট করা আজওয়া এখন আমাদের স্টকে চলে এসেছে আলহামদুলিল্লাহ।
🚩আল মদিনা মুনাওয়ারার আজওয়া
🚩কোয়ালিটিঃস্পেশাল(প্রিমিয়াম)
🚩মেয়াদঃ মে২০২১-মে ২০২৩
🚩৩ কেজির ইনটেক্ট বক্স মাত্র ১৫০০ টাকা।

হজরত সাদ ইবনে আবি ওক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, ওই ব্যক্তিকে বিষ ও জাদু-টোনা কোনো ক্ষতি করতে পারবে না।’ (বুখারি ৫৪৪৫)

আমাদের কাছে আর ও পাবেন
মরিয়ম,
আজওয়া এ গ্রেড, আজওয়া ভিয়াইপি সুক্কারি, সুগাই,মাজদুল,মেডজুল,আমবার ইত্যাদি খেজুর
আর ও পাবেন হানিনাট, মিক্সড ড্রাইফুডস, মধু।

পন্যের দোষ ক্রুটি থাকলে ফেরত নেয়া হবে সুন্নাহ হিসাবে ইনশাআল্লাহ।

#সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর ৬০ টাকা
ঢাকার বাইরে ১৩০

Cashew Nut (কাজু বাদাম)
29/03/2022

Cashew Nut (কাজু বাদাম)

Address

Dhaka-1216

Telephone

+8801727769830

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রাম্য- Grammo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share