Ulama Sweets & Cafe

Ulama Sweets & Cafe On the path of purity, with the Ummah.

খাবারের ১০ টি আদব 💚
31/08/2023

খাবারের ১০ টি আদব 💚

খাবার খাওয়ার পরও পরিতৃপ্ত হন না, কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগে, ভাত খাওয়ার একঘন্টা পর মনে হয় আরো দুই প্লেট ভাত খাওয়া যাবে...
15/05/2023

খাবার খাওয়ার পরও পরিতৃপ্ত হন না, কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগে, ভাত খাওয়ার একঘন্টা পর মনে হয় আরো দুই প্লেট ভাত খাওয়া যাবে! … এরকম সমস্যা অনেকেরই হয়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদেরও এমনটা হতো।

একদিন তাঁর সাহাবীগণ তাঁর কাছে এই সমস্যার সমাধান জানতে চাইলেন।

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমাধান বলার আগে একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন- “তোমরা কি একা একা খাও?”

সাহাবীরা বললেন, “হ্যাঁ, আমরা বিচ্ছিন্নভাবে খাই।”
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে দু'টো উপদেশ দিলেন।

১. তোমরা একসাথে খেও
২. খাবার শুরুতে আল্লাহর নাম (বিসমিল্লাহ…) নিও।

এই দুটো আমল করলে কী হবে?
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এতে করে খাবারে বরকত দেয়া হবে।”
[সুনানে আবু দাউদ: ৩৭৬৪]

খাবারে বরকত পাওয়ার উপায়
ছবি: সুন্নাহ ফুড তালবিনা

ইনশা আল্লাহ! এই সিজনে আমাদের কাছে পাবেন ফরমালিন মুক্ত আম!অপেক্ষায় থাকুন.....
01/05/2023

ইনশা আল্লাহ! এই সিজনে আমাদের কাছে পাবেন ফরমালিন মুক্ত আম!

অপেক্ষায় থাকুন.....

20/04/2023

হাসান বাসরি (রহ.) বলেন,

'খাওয়ার সময় বারোটি কাজ রয়েছে। এর মধ্যে ৪টি ফরজ, ৪টি সুন্নাত এবং ৪টি আদব।
👉 ফরজ—বিসমিল্লাহ বলে শুরু করা, খাবারের দোষ না ধরা, খাবারের প্রতি সন্তুষ্ট থাকা এবং নেয়ামতের শুকরিয়া আদায় করা।
👉 সুন্নাত—ডান পায়ের ওপর বসা, নিজের সামনে থেকে খাওয়া, ডান হাতের তিন আঙুল দিয়ে খাওয়া এবং (শেষে) আঙুল চেটে খাওয়া।
👉 আদব—খাওয়ার আগে ও পরে হাত ধোয়া, ছোট ছোট লোকমা নেওয়া, ভালোভাবে চিবিয়ে খাওয়া এবং সাথের আহারকারীদের দিকে না তাকানো।'

12/04/2023

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আস সুদাইস রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

যাচাই করে দেখুন তো আজকের উপবাসটা ঠিক কতটা সাওম পালন হয়ে উঠলো। শুধু না খেয়ে থাকার নাম সাওম নয়, গুনাহ থেকে বেঁচে থাকা, আখল...
24/03/2023

যাচাই করে দেখুন তো আজকের উপবাসটা ঠিক কতটা সাওম পালন হয়ে উঠলো।
শুধু না খেয়ে থাকার নাম সাওম নয়, গুনাহ থেকে বেঁচে থাকা, আখলাক উন্নত করা, ইবাদাতে খুশু খুজু বাড়ানো, গীবত-পরনিন্দা ও অনর্থক কাজ থেকে বেঁচে না থাকতে পারলে আমাদের এই না খেয়ে থাকার দরকার আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নেই।

চলুন প্রতিদিন আত্মপর্যালোচনার মাধ্যমে একটু একটু করে আরো ভালো মুসলিম হয়ে উঠি, ইনশাআল্লাহ।

ছবি: রমাদান কর্মপরিকল্পনা

াদান

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
16/03/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

তথ্য ইন্ডিয়া টাইমস।

আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রাকৃতিক চাকের খাটি মধু পাবেন। সব রকম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরিক্ষা করে নেওয়ার সুযোগ আছে।
03/03/2023

আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রাকৃতিক চাকের খাটি মধু পাবেন। সব রকম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরিক্ষা করে নেওয়ার সুযোগ আছে।

28/02/2023

আমাদের আউটলেট এ কিছু টাকা পাওয়া গেছে।
প্রকৃত মালিককে প্রমানসাপেক্ষে যোগাযোগ করতে অনুরোধ করছি।

আলহামদুলিল্লাহ!  উলামা সুইটস এন্ড ক্যাফের পণ্য এখন দেশের বাহিরেও যাচ্ছে।গতকাল এক ভাই সুদূর "মদিনা ইউনিভার্সিটি" তে নিয়ে ...
23/02/2023

আলহামদুলিল্লাহ!
উলামা সুইটস এন্ড ক্যাফের পণ্য এখন দেশের বাহিরেও যাচ্ছে।

গতকাল এক ভাই সুদূর "মদিনা ইউনিভার্সিটি" তে নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে...

★পাবনার বিখ্যাত গাওয়া ঘী (২কেজি)
★প্রাকৃতিক চাকের মধু (২কেজি)

এখন সকলের কাছে বিশুদ্ধ ও বিশ্বস্ততার ঠিকানা
Ulama Sweets & Cafe
শুকরান

Address

East Signboard, Narayanganj
Dhaka
1400

Opening Hours

Monday 07:00 - 23:00
Tuesday 07:00 - 23:00
Wednesday 07:00 - 23:00
Thursday 07:00 - 23:00
Friday 07:00 - 23:00
Saturday 07:00 - 23:00
Sunday 07:00 - 23:00

Telephone

+8801571032289

Alerts

Be the first to know and let us send you an email when Ulama Sweets & Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ulama Sweets & Cafe:

Share