17/05/2026
রিপোর্ট কার্ড নিয়ে বসলাম! রেজাল্ট রেডি করাই আছে, এখন শুধু কার্ডে তোলা বাকি।
লাস্ট ক'দিন ধরে কপি চেক আর মার্কস কাউন্ট করতে করতে অস্থির লাগছে। চোখ বন্ধ করলেও যেন বাচ্চাদের এক্সাম কপি গুলো চোখে ভাসে! এখন রিপোর্ট কার্ড গুলো লিখতে লিখতে ইচ্ছে করছে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে! কিনবা কেরামেল পুডিং হলেও মন্দ হয় না!
দু:খের বিষয় হচ্ছে এই মূহুর্তে কোনোটাই খাওয়ার উপায় নাই। এগুলো আগের ছবি, আজ কিছু বানানো হয় নাই। রেজাল্টের কাজের প্রেশারে রান্নাবান্না চলছে শর্টকাট করে।
রেজাল্ট দেয়া হলেই পেইজের কাজ নিয়ে ঝাপিয়ে পড়ার ইচ্ছে আছে। আপনাদের খেতে ইচ্ছে করলে ইনবক্সে জানিয়ে রাখতে পারেন।