Ash Shifa Organic

Ash Shifa Organic Ash Shifa Organic offers you 100% natural organic food. Customer satisfaction is our main goal.

🌿 প্রাকৃতিক শক্তিতে সুস্থ জীবন! 🌿৪৫ বছর বয়সেও নিজেকে ফ্রেশ, চাঙ্গা ও সক্রিয় রাখতে আমি প্রতিদিন গ্রহণ করি Ash Shifa Org...
26/06/2025

🌿 প্রাকৃতিক শক্তিতে সুস্থ জীবন! 🌿
৪৫ বছর বয়সেও নিজেকে ফ্রেশ, চাঙ্গা ও সক্রিয় রাখতে আমি প্রতিদিন গ্রহণ করি Ash Shifa Organic এর সজনে পাতার গুঁড়া।

✅ শরীরে শক্তি বাড়ায়
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✅ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
✅ হজমশক্তি বাড়ায় ও দেহে টক্সিন দূর করে

🥬 এটি একটি প্রাকৃতিক সুপার ফুড — সবার উচিত প্রতিদিন এক গ্লাস গ্রহণ করা!

আপনিও ট্রাই করুন, পার্থক্য নিজেই বুঝতে পারবেন!
📦 অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন: 01710408056

28/03/2025

✔️প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে।

✔️এছাড়াও সজিনা পাতার উপকারিতা:
✒ডায়াবেটিসের জন্য একটি মহা ঔষধ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
✒প্রতিদিন সকালে এক চামচ সজনে পাতার শুকনা গুড়া পানিতে গুলিয়ে খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক মুক্তি পাওয়া যায়।
✒শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নয়ন ঘটায়।
✒ভিটামিন,আয়রন,ক্যালসিয়াম এর অভাব পূরণ করে।
✒হজমের সমস্যা দুর হয়
✒কোষ্টকাঠিন্য (কষা) সমস্যা দূর করে।
✒পাইলস্ ও অর্শ্ব রোগে কার্যকরী
✒সজিনার পাতা হৃদরোগীদের জন্যে ঠিক ওষুধের মত কাজ করে, উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়বেটিস নিয়ন্ত্রিত রাখে।
✒এক টেবিল চামচ শুকনা সজিনা পাতার গুঁড়া থেকে ১-২ বছর বয়সী শিশুদের অত্যবশ্যকীয় ১৪% আমিষ, ৪০% ক্যালসিয়াম ও ২৩% ✒লৌহ ও ভিটামিন-এ সরবরাহ হয়ে থাকে।
✒দৈনিক ৬ চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবর্তী বা স্তন্যদানকারী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম।
✒সজিনা পাতা গর্ভবস্থায় মায়ের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি করে কোনো ধরনের পার্শ প্রতিক্রিয়া ছাড়া।
✒মাইগ্রেন (মাথা) ব্যথা বা ঘুমের সমস্যা দূর করে।
✒কোমর, হাঁটু হাত-পায়ের আঙ্গুল ও জয়েন্টের ব্যাথা ভালো হয়।
✒ঠান্ডা জনিত হাঁপানি সমস্যা দূর করে।
✒স্বাস্হ্যহীনতা রুগ্নতায় শরীর সবল করে।
✒চোঁখ, হাত, পা জ্বালাপোড়া রোধ করে।
✒অনিয়মিত মাসিক নিয়মিত করে।
✒ডায়াবেটিস এর দূর্বলতা দূর করে।
✒প্রসাবে জ্বালাপোড়া ইনফেকশন দূর করে।
✒শারীরিক দূর্বলতা রোধ করে।
✒বার্ধক্যজনিত দুর্বলতা রোধ করে।
✒সজিনার পাতা ক্রিমিনাশক হিসেবে কাজ করে। ক্রিমি সমস্যা করলে সজিনা পাতার গুড়ো খান।

✅ বাংলাদেশ থেকে অর্ডার করতে ভিজিট করুন https://ashshifaorganic.com/moringa/
✅অথবা কল করুন আমাদের এই নাম্বারে -☎01710408056,01721902774

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা!আশ্ শিফা অর্গানিকের সকল সম্মানিত গ্রাহককে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।আম...
28/03/2025

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা!

আশ্ শিফা অর্গানিকের সকল সম্মানিত গ্রাহককে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আমাদের অফিসিয়াল কার্যক্রম ২৮ মার্চ ২০২৫ থেকে ২ এপ্রিল ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। তবে, এই সময়ে আপনারা মেসেজের মাধ্যমে অর্ডার দিতে পারবেন। কুরিয়ার সার্ভিস চালু হওয়ার পর ইনশাআল্লাহ, আপনার অর্ডার দ্রুত ডেলিভারি দেওয়া হবে।

আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। ঈদ আনন্দে ভরে উঠুক সবার জীবন!

— আশ্ শিফা অর্গানিক

শবে বরাতের পবিত্র রাতে, আল্লাহ তায়ালা আমাদের সকল গুনাহ মাফ করুন এবং সুস্থতা দান করুন। যারা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভু...
14/02/2025

শবে বরাতের পবিত্র রাতে, আল্লাহ তায়ালা আমাদের সকল গুনাহ মাফ করুন এবং সুস্থতা দান করুন। যারা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন, তাদের জন্য দোয়া করছি—আল্লাহ যেন আপনাদের সুস্থ জীবন দান করেন। আসুন, এই বরকতময় রাতে বেশি বেশি ইবাদত করি, গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই এবং সুস্থতার জন্য দোয়া করি।
শবে বরাত মুবারক!
— আশ্ শিফা অর্গানিক - প্রকৃতি থেকে পাওয়া নিরাপদ সমাধান।

21/12/2024

আলহামদুলিল্লাহ আজকের পার্সেল, ডেলিভারির জন্য রেডি হচ্ছে, এভাবেই প্রতিদিন শত শত কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি আশ্ শিফা অর্গানিক এর প্রিমিয়াম কোয়ালিটির সজনে পাতার গুড়া।

08/12/2024

✅ সজনে পাতা একটি পুষ্টিকর খাবার এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি ভেষজ চিকিৎসায় বহুল ব্যবহৃত। নিচে সজনে পাতার প্রধান উপকারিতাগুলো তুলে ধরা হলো:

১. পুষ্টি উপাদানের উৎস

সজনে পাতা প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং পটাসিয়ামের একটি চমৎকার উৎস। এটি শরীরের পুষ্টি ঘাটতি পূরণে সহায়ক।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

সজনে পাতায় অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন ইনফেকশন প্রতিরোধ করে।

৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক

সজনে পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৪. হাড়ের গঠন মজবুত করে

এতে ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে, যা হাড়ের গঠন শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে।

৫. ত্বক ও চুলের যত্নে উপকারী

সজনে পাতার পেস্ট বা রস ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে।

৬. ডিটক্সিফিকেশন

সজনে পাতা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং লিভারের কার্যকারিতা উন্নত করে।

৭. রক্তশূন্যতা দূর করে

এতে আয়রন প্রচুর পরিমাণে রয়েছে, যা রক্তশূন্যতা দূর করতে সহায়ক।

৮. পাচনতন্ত্রের জন্য উপকারী

সজনে পাতা হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।

৯. হার্টের জন্য ভালো

এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্র সুস্থ রাখে।

✅ প্রিমিয়াম কোয়ালিটির সজনে পাতার গুড়া অর্ডার করতে ভিজিট করুন https://ashshifaorganic.com/moringa/
✅অথবা কল করুন আমাদের এই নাম্বারে -☎01710408056

কিডনির বন্ধু সজনে পাতা! ডায়াবেটিস আর হাই প্রেসারেরও যমঢাকা টাইমস ডেস্ক২৮ অক্টোবর ২০২৪, ০৮:১৭সজনে আমাদের দেশের অতি পরিচিত...
29/10/2024

কিডনির বন্ধু সজনে পাতা! ডায়াবেটিস আর হাই প্রেসারেরও যম

ঢাকা টাইমস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ০৮:১৭

সজনে আমাদের দেশের অতি পরিচিত একটি ভেষজ গাছ। এর লম্বা আকৃতির ফল সবজি হিসেবে খাওয়া হয়। চমকপ্রদ সব গুণ রয়েছে সজনে ডাঁটার। স্বাদেও অতুলনীয়। তবে শুধু সজনে ডাটা নয়, এর পাতারও কিন্তু গুণের শেষ নেই। যা জানলে চোখ কপালে উঠবে আপনারও।

পুষ্টি বিজ্ঞানীরা এবং স্বাস্থ্য গবেষকরা এই সজনে পাতাকে বলে থাকেন নিউট্রিশন্স সুপার ফুড। তারা জানাচ্ছেন, প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, ডিম থেকে প্রায় দুই গুণ বেশি প্রোটিন ও দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান।

ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন

আয়রনের দিক থেকে সজনে পালং শাকের চেয়ে ৫ গুণ বেশি শক্তিশালী।। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতাসহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। তাই আর দেরি না করে সজনে পাতার চমকে দেওয়া কিছু গুণের কথা জেনে নিন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে

সজনে পাতার এন্টি-অক্সিডেন্ট এবং আইসোথিয়োকাইনেটস নামের উপাদানগুলো রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। প্রতিদিন মাত্র ৫০ গ্রাম সজনে পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ সজনে পাতার চা। এই পাতার মধ্যে ফাইটোকেমিক্যাল নামের একটি যৌগ রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি এই পাতার চা পান করলে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে এবং অক্সিডেটিভ চাপ নিয়ন্ত্রণে থাকে।

রক্তস্বল্পতা দূর করে

সজনে পাতা রক্তস্বল্পতা দূর করে। শাকের তুলনায় পঁচিশ গুণ বেশি আয়রন রয়েছে এতে। কলা থেকে তিন গুণ বেশি পটাশিয়াম রয়েছে। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজনে পাতা দারুণ উপযোগী। তবে ভালো উপকার পেতে বেশ কিছুদিন নিয়মিত সজনে পাতা, ডাঁটা ও ফুল খাওয়া দরকার।

অ্যান্টি-অক্সিডেন্টের খনি

সজনে পাতাকে এন্টি-অক্সিডেন্টের খনি বলা হয়ে থাকে। যা ক্যানসার কোষ সৃষ্টিতে বাধা দেয়। তাছাড়া এতে রয়েছে বেটা-কেরোটিন, কিউরেকটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড, যা মানবদেহের জন্য উপকারী। ক্লোরোজেনিক অ্যাসিড রক্তের চাপ ও শর্করা কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ করে

সজনে পাতার শাক বা কাঁচা পাতার রস মানব শরীরের জন্য অনেক উপকারী। সজনে মানব শরীরে যেমন হরমোন বর্ধন করতে পারে, তেমনি পারে মায়েদের বুকের দুধ বাড়িয়ে দিতে। তাছাড়া সজনে পাতা শাক, ভর্তা বা পাকোড়া করে খেলে মুখের রুচি আসে ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। ডায়রিয়া, কলেরা, আমাশয়, কোলাইটিস এবং জন্ডিসের সময় ও ব্যাপক কার্যকরী সজনে পাতা। এর ডাঁটা ও পাতা কৃমিনাশক ও জ্বরনাশক হিসেবেও কাজ করে।

হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রিত থাকে

হাই ব্লাড প্রেসার রোগীদের জন্য খাবার লবণ অর্থাৎ ‘সোডিয়াম ক্লোরাইড’ খুবই ক্ষতিকর। অপরদিকে, ‘পটাশিয়াম লবণ’ কোনো ক্ষতি করে না। সজনে ডাঁটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে। তাই এতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে।

ত্বকের বার্ধক্য রোধ করে

সজনের তেল এবং সজনে পাতার গুড়া ত্বকের বলিরেখা এবং ত্বকের ক্ষত দূর করে। এছাড়া সজনে আমাদের ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে এবং ত্বকের কুঁচকানো ভাব, বলিরেখা এবং বিভিন্ন দাগ ছোপ দূর করে ত্বকের উজ্জ্বল্যতা বজায় রাখতে সাহায্য করে।

কিডনি রাখে সুস্থ-সবল

কিডনি বা মূত্রাশয়ে পাথর জমার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয় সজনে পাতার রস। দেহের এই গুরুত্বপূর্ণ অঙ্গটিতে রাখে সুস্থ-সবল। অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর সজনে পাতা শরীর থেকে টক্সিন দূর করতেও সাহায্য করে।

অ্যামাইনো অ্যাসিডের উৎস

সজনে পাতায় অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে আটটি। ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’ আছে। রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিংক, আয়রন এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এতগুলো নিউট্রিয়েন্ট থাকার কারণে বিজ্ঞানীরা সজনে পাতাকে একটি অলৌকিক পাতা বলছেন।

আর্থ্রাইটিস নিরাময় করে

গুণের কারণে আর্থ্রাইটিস নিরাময়ে সজনে পাতা দারুণ কার্যকর। যাদের হাঁটু ব্যথা আছে, তারা সজনে পাতার জুস খান। এই পাতার ভর্তা খান অথবা গুড়া খান। অন্তত ছয় মাস খান। তারপর আর্থ্রাইটিসের ব্যথা ভালো হয়ে যাবে বলে দাবি স্বাস্থ্য গবেষকদের।

শরীরকে ডিটক্সিফাই করে

শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে সজনে পাতা। আমাদের শরীরে ৭০ থেকে ১০০ ট্রিলিয়ন সেল বা কোষ আছে। প্রত্যেকটা কোষের ভেতরে লক্ষাধিক রিঅ্যাকশন হয় প্রত্যেক দিন; প্রতি মুহূর্তে এবং এই লক্ষাধিক ক্রিয়া-প্রতিক্রিয়া, বিক্রিয়া হতে গিয়ে ভয়াবহ কিছু টক্সিন, কিছু বিষাণু, কিছু ক্ষতিকর পদার্থ সেলের ভেতরে তৈরি হয়। এগুলোকে আমরা বলি বর্জ্য পদার্থ, টক্সিন, ফ্রি রেডিক্যাল। এগুলো যদি সেলের ভেতরে থেকে যায়, আপনি কোনো দিন সুস্থ থাকতে পারবেন না। কেউ আপনাকে সুস্থ করতে পারবেন না।

প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্...
26/09/2024

প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে।
#সজনেপাতারগুড়া

সুস্বাস্থ্যের জন্য সেরা ১২টি হেলথ টিপস১. সকালের নাস্তা ছাড়বেন না:আপনি যদি ওজন কমাতে চান, তাহলে যে কাজগুলো করতে পারেন সেগ...
25/09/2024

সুস্বাস্থ্যের জন্য সেরা ১২টি হেলথ টিপস

১. সকালের নাস্তা ছাড়বেন না:
আপনি যদি ওজন কমাতে চান, তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে একটি হলো সময়মতো সকালের নাস্তা করা। নাস্তা না করলে উল্টো ওজন বেড়ে যেতে পারে। একটা স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হতে পারে: ফল, কর্ণ ফ্লেক্স, টোস্ট, ডিম এবং দুধ।

২. ঠিকভাবে দাঁত ব্রাশ করুন:
অনেকেই জানেন না কীভাবে ঠিকমতো ব্রাশ করতে হয়। এতে দাঁতের এবং মাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পেন্সিল ধরার মতো করে টুথব্রাশ ধরুন এবং অন্তত ২ মিনিটের জন্য ব্রাশ করুন। দাঁত, মাড়ি, জিহ্বা সবকিছু ব্রাশ করতে হবে। নিয়মিত ডেন্টিস্ট এর কাছে যান।

৩.প্রতিদিন অন্তত এক গ্লাস সজনে পাতার জুস পান করুন:
এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে।
হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ...
প্রদাহনাশক হিসাবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে।
পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া, পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা, বুকজ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে।

৪. নিজ ধর্মে মনোযোগ দিন:
হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী ধর্মীয় বিশ্বাস এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল রাখে।

৫. পেঁয়াজ, রসুন গ্রহণ করুন:
পেঁয়াজ, রসুনে আছে সেই সকল উপাদান যেগুলো শরীরের জন্য অনেক উপকারী। এরা ব্লাড প্রেসার ও কোলেস্টরল কমায় এবং অনেক রোগের সম্ভাবনাও দূর করে। কেপ টাউনের চাইল্ড হেলথ্ ইন্সটিটিউট এর রিসার্চ অনুযায়ী কাঁচা রসুন চাইল্ডহুড ইনফেকশন রোধে ভূমিকা রাখে। তাপে আবার এদের গুনাবলি নষ্ট হয়ে যায়। তাই কাঁচা খাওয়াই ভালো।

৬. হাঁড়ের যত্ন প্রতিদিন:
দুধ বা দই থেকে আপনার প্রতিদিনকার প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন। এতে আপনার অস্থি শক্তিশালী হবে। ৩০ বছর বয়সের পরে আপনার অস্থির ঘনত্ব কমতে থাকে। একদম কম করে হলেও প্রতিদিন অন্তত ২০০ মি.গ্রা. ক্যালসিয়াম দরকার।

৭. পরিমিত মসলাযুক্ত খাবার গ্রহণ:
ঝাল, মসলাদার খাবার গ্রহণে এনডোরফিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন ব্যাথা দূর করে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি দান করে। তবে, অতিরিক্ত মসলাযুক্ত খাবারের গ্রহণ পরিমিত সীমার মধ্যে রাখা উচিত।

৮. ক্যান্সার প্রতিরোধে টমেটো:
টমেটোতে আছে লাইসোপিন, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও, এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর শুধু কাঁচা টমেটোই না, রান্না করা টমেটোও অনেক পুষ্টিকর।

৯. পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ:
প্রতিদিন আমাদের অন্তত ৯০ মি.গ্রা. ভিটামিন সি দরকার। ফ্রেশ ফলমূল আর শাকসবজি গ্রহণ করলেই এই চাহিদা পূরণ হয়ে যায়। কমলা আর পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে।

১০. ফলিক এসিড গ্রহণে অবহেলা নয়:
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত ফলিক এসিড গ্রহণ করা উচিৎ। ফলিক এসিড গর্ভজাত বাচ্চাদের স্পাইনা বিফিডা হওয়ার থেকে বাঁচায়। ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা আছে। ফলিক এসিড পাওয়া যায় সবুজ শাকসবজি, ফল এবং কলিজায়।

১১. ভিটামিন এ কে ভুলে যাওয়া যাবে না:
ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন মানব শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। ভিটামিন এ এর উল্লেখযোগ্য উৎসগুলো হল: কলিজা, দুগ্ধজাত পণ্য, সবুজ এবং হলুদ শাকসবজি, আম ইত্যাদি।

১২. পর্যাপ্ত পানি গ্রহণ:
ব্যায়ামের সময় কোনোভাবেই সফট্ ড্রিংকস্ বা এনার্জি ড্রিংকস্ খাওয়া উচিৎ নয়। বরং, শরীর হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। জিমের ছোটো ছোটো এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিংকস্ পান করলে শরীর ড্রিংকস্ থেকে পাওয়া গ্লুকোজ আগে বার্ন করবে। অর্থাৎ কষ্টের ব্যায়াম করার পরও আশানুরূপ ফল পাওয়া যাবে না।

চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ-✅এতে আছে ওমেগা-৩,যা হৃদ্‌রোগের ঝুঁকি ও ✅ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে ✅শরীরের শক্তি ও ...
31/08/2024

চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ-

✅এতে আছে ওমেগা-৩,যা হৃদ্‌রোগের ঝুঁকি ও ✅ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে
✅শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়
✅প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করে
✅মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে
✅ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ✅ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়
✅এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী
✅কোলন পরিষ্কার রাখে। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে
✅এটি শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দিতে সাহায্য করে
✅পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে
✅ভালো ঘুম হতে সাহায্য করে
✅ক্যানসার রোধ করে
✅হজমে সহায়তা করে
✅হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে
✅অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভিটি ✅ডিজঅর্ডার দূর করে
✅ত্বক, চুল ও নখ সুন্দর রাখে

✅সজনে পাতা রক্তের গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম।এটি ডা'য়া'বেটিস এর জন্য প্রাকৃতিক প্রতিরোধক হিসেবেও ...
15/07/2024

✅সজনে পাতা রক্তের গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম।এটি ডা'য়া'বেটিস এর জন্য প্রাকৃতিক প্রতিরোধক হিসেবেও কাজ করে।তাই মে'ডিসি'নের পাশাপাশি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সজনে পাতার গুড়া রাখা উচিৎ।
❤️আল্লাহ তায়ালা গাছ গাছালির মধ্যে অনেক উপকার রেখেছেন,
সুস্থতা দেওয়ার মালিকও তিনি।
আমরা শুধু অরজিনাল পণ্য দিয়ে থাকি ইনশাআল্লাহ।
✅ তাই, আর দেরি না করে নিজেকে ও নিজের পরিবার প্রিয়জনকে ডায়াবেটিকস এর হাত থেকে দূরে ও নিরাপদ রাখতে এখনি এই সজনে পাতার গুড়া সংগ্রহ করুন।
✅সংগ্রহ করতে কল করুন আমাদের এই নাম্বারে -☎01710408056,01721902774

Address

Demra
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Ash Shifa Organic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share