Organic Agro BD

Organic Agro BD We started our journey with a view to selling organic products.

Organic Agro BD is an online shop for all kinds of fresh Nut, Spices, Handmade butter, Gee, Mustered oil, Lacha Shami, Mixed dry fruit, Packed food, and Frozen Food Items like vegetable rolls, etc.

💟💟ডায়াবেটিস রোধে যেসব খাবার এড়িয়ে চলবেন💟💟ডায়াবেটিসের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, যেমন—১. টাইপ-১ ডায়াবেটিস২. টাইপ-২ ডায়া...
28/07/2022

💟💟ডায়াবেটিস রোধে যেসব খাবার এড়িয়ে চলবেন💟💟

ডায়াবেটিসের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, যেমন—

১. টাইপ-১ ডায়াবেটিস

২. টাইপ-২ ডায়াবেটিস

৩. বিভিন্ন কারণে বিশেষ ধরনের ডায়াবেটিস—যেমন স্টেরয়েড জাতীয় ওষুধের জন্য ডায়াবেটিস।

৪. গর্ভকালীন ডায়াবেটিস।

এর মধ্যে টাইপ-১ ডায়াবেটিস সাধারণত অল্প বয়সেই ধরা পড়ে। এ ধরনের ডায়াবেটিসে অগ্নাশয় থেকে একেবারেই ইনসুলিন নির্গত হয় না, তাই বাইরে থেকে ইনসুলিন নিতে হয়।

💟💟টাইপ-১ ডায়াবেটিসের লক্ষণ💟💟

♦ বেশি বেশি তৃষ্ণা পাওয়া

♦ মুখ শুকিয়ে যাওয়া

♦ হঠাৎ করে ওজন কমে যাওয়া

♦ বেশি বেশি প্রস্রাব হওয়া

♦ শরীর দুর্বল লাগা

♦ ক্ষতস্থান সহজে না শুকানো


💟💟টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসা💟💟

♦ শর্করা জাতীয় খাবার পরিমিত খাওয়া

♦ মিষ্টি জাতীয় খাবার পরিহার করা

♦ নিয়মিত শরীরচর্চা বা হাঁটা

♦ এ ধরনের ডায়াবেটিসে যেহেতু শরীরে একেবারেই ইনসুলিন থাকে না, তাই প্রথম থেকেই ইনসুলিন নিতে হয়।



💟💟খাবার-দাবার💟💟

ডায়াবেটিস যেহেতু শর্করা জাতীয় খাবারের বিপাকীয় সমস্যাঘটিত রোগ তাই শর্করা জাতীয় খাদ্য যেমন—ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার এবং বিশিষ্ট ফল পরিমাণমতো খেতে হবে। যেসব খাবার সরাসরি রক্তে সুগার/শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়, সেগুলো পরিহার করে যেসব খাবার ধীরে ধীরে সুগার বাড়ায় সেগুলো খেতে হবে। যেমন—ভাত না খেয়ে লাল আটার রুটি খাওয়া ভালো। যেসব ফল খাওয়া যাবে না বা কম খেতে হবে—মিষ্টি ফল যেমন—আম, কাঁঠাল, মাল্টা, আঙুর, আনার; যেসব ফল খাওয়া যাবে—পানসে ফল যেমন—পেয়ারা, সবুজ আপেল, নাশপাতি। এগুলো ব্লাড সুগার কম বাড়ায়।



💟💟শরীরচর্চা💟💟

সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ঘাম ঝরিয়ে জোড়ে জোড়ে হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে।

টাইপ-১ ডায়াবেটিস সম্পূর্ণরূপে ইনসুলিনের ওপর নির্ভরশীল, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ইনসুলিন বন্ধ করা যাবে না। চার বেলা রক্তে সুগারের মাত্রা দেখে ইনসুলিনের ডোজ ঠিক করতে হবে।

===================================================
♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

#খাঁটি_গাওয়া_ঘি #গাওয়া_ঘি #ঘি #সরিষার_তেল #ঘি_ভাজা_লাচ্ছা_সেমাই

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।
===================================================

💟💟গলায় কাটা ফুটলে দ্রুত যা করবেন💟💟মাছ খেতে গিয়ে কমবেশি সবারই গলায় কাঁটা ফোটার অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে ইলিশ, চিতল কিংবা...
28/07/2022

💟💟গলায় কাটা ফুটলে দ্রুত যা করবেন💟💟

মাছ খেতে গিয়ে কমবেশি সবারই গলায় কাঁটা ফোটার অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে ইলিশ, চিতল কিংবা কই মাছে কাঁটা বেশি থাকায় সেগুলো খাওয়ার সময় হঠাৎ গলায় কাঁটা আটকে যেতেই পারে। অনেকেই কাঁটার ভয়ে মাছ খাওয়া এড়িয়ে চলেন।

👉🏻👉🏻 মাছের কাটা গলা থেকে নামানোর জন্য শুকনো ভাতের ব্যবহার সম্পর্কে কমবেশি সবারই জানা আছে। এক্ষেত্রে শুকনো ভাত সামান্য চটকে নিয়ে দলা পাকিয়ে মুখে নিয়ে না চিবিয়ে গিলে ফেলতে হবে। একবার না হলে বেশ কয়েকবার চেষ্টা করুন। তবে বেশ বড় দলা মুখে নিবেন না এতে গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে।

👉🏻👉🏻 পাকা কলার সাহায্যেও গলার কাঁটা সরানো যায়। সেক্ষেত্রে একটি পাকা কলা মুখে বেশি করে নিয়ে হালকা চিবিয়ে একবারে গিলতে হবে। এতেও উপকার মিলতে পারে।

👉🏻👉🏻 আরও এক উপায়ে মাছের কাঁটা নামানো যায়। আর তা হলো পাউরুটি সামান্য পানিতে ভিজিয়ে গিলে নিন। পাউরুটির সঙ্গে কাঁটাও চলে যাবে।

👉🏻👉🏻 মার্শমেলো খেয়েছেন নিশ্চয়ই! একটি বড় মার্শমেলো মুখে নিয়ে কিছুক্ষণ রেখে লালা দিয়ে সামান্য নরম করে তারপর একবারে গিলে ফেলুন। মার্শমেলোর চটচটে চিনি কাঁটাকে সরিয়ে নেবে।

👉🏻👉🏻 আপেল সিডার ভিনেগার পানিতে মিশিয়ে কয়েকবার করে পান করুন। ভিনেগারের অম্লতা কাঁটা নরম করে দিতে পারে।

===================================================
♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।
===================================================

28/07/2022
💖💖রক্তের শর্করার মাত্রা কমতে নিয়মিত পান করুন গ্রিন কফি💖💖ঘুম থেকে উঠে কফির কাপে চুমুক না দিয়ে দিন শুরু হয় না আপনার? এই অভ...
28/07/2022

💖💖রক্তের শর্করার মাত্রা কমতে নিয়মিত পান করুন গ্রিন কফি💖💖

ঘুম থেকে উঠে কফির কাপে চুমুক না দিয়ে দিন শুরু হয় না আপনার? এই অভ্যাসকে স্বাস্থ্যকর করে ফেলতে পারলে ক্ষতি কি? কফিই খান, তবে কালো বা দুধ দেওয়া কফি নয়। সকালে উঠে প্রতিদিন পান করুন গ্রিন কফি। নিয়মিত এই কফি খাওয়ার অভ্যাস বেশ কিছু রোগ-বালাই বাগে আনা সম্ভব। না-সেঁকা কফির বীজ থেকে তৈরি হওয়া এই কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা সুস্বাস্থ্য পেতে সাহায্য করে। কেন খাবেন গ্রিন কফি?

>>> সকালবেলা উঠে দুধ দেওয়া কফি বা চায়ের বদলে গ্রিন কফির অভ্যাস করলে ওজন কমবে দ্রুত। বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে যে, গ্রিন কফির বীজ মেদ ঝরাতে পারে।

>>> গ্রিন কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় এতে অকালবার্ধক্য হওয়ার আশঙ্কাও কমে যায়। ত্বক ও চুলের নানা সমস্যা থেকে মুক্তি পেতে রোজ গ্রিন কফি খেতে পারেন।

>>> ডায়াবিটিস রোগে কাবু? এ ক্ষেত্রেও গ্রিন কফি খুব উপকারী। এটি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে, নিয়মিত এই কফি খেলে টাইপ টু ডায়াবিটিসের ঝুঁকি কমে।

>>> উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে পুষ্টিবিদরা রোজের ডায়েটে এই কফি রাখার পরামর্শ দেন। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এ ছাড়া হৃদ্‌রোগ ও কিডনির সমস্যা প্রতিহত করতেও এই কফি খাওয়া যেতে পারে।

>>> গ্রিন কফির বীজে রয়েছে ক্রোনোলজিক্যাল অ্যাসিড, যা শরীরের বিপাকীয় হার ঠিক রাখে। এর ফলে শরীরে শক্তি আসে, কর্মদক্ষতা বাড়ে।

===================================================
♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।

====================================================

💖💖চর্বি জমার কারণ ও প্রতিকার💖💖মানবদেহে ক্রমাগতভাবে চর্বি জমা হতে হতে একসময় মানুষের ওজন বৃদ্ধি পেতে থাকে, মেদভুঁড়ি দেখা দ...
27/07/2022

💖💖চর্বি জমার কারণ ও প্রতিকার💖💖

মানবদেহে ক্রমাগতভাবে চর্বি জমা হতে হতে একসময় মানুষের ওজন বৃদ্ধি পেতে থাকে, মেদভুঁড়ি দেখা দিয়ে থাকে, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও অতিমাত্রায় বৃদ্ধি পায়। আর এ কারণে কায়িক পরিশ্রম সম্পাদনের মতো যোগ্যতা মানুষের ভীষণভাবে কমে যায়। কায়িক পরিশ্রম না করার ফলে ব্যক্তি আরও বেশি মোটাসোটা হতে থাকে। ফলে মানুষ এক ধরনের দুষ্টচক্রে পড়ে যান এবং আরও বেশি মোটা ও স্বাস্থ্যঝুঁকিতে পতিত হয়ে পড়েন।

দ্রুত পেটে চর্বি জমার কারণ : যারা শর্করাসমৃদ্ধ খাবার বেশি খান, তাদের পেটে দ্রুত চর্বি জমে। ভাত, পোলাও, বিরিয়ানি, পরোটা, লুচি, মিষ্টি, কোমল পানীয় খাওয়ায় বিধিনিষেধ মানতে হবে। যারা খাওয়ার পরে দ্রুতই ঘুমিয়ে যান, তাদের খাবার ঠিকমতো পরিপাক হয় না। সঞ্চিত শক্তি খরচও হয় না। ফলে এটাও চর্বি জমার খুব গুরুত্বপূর্ণ কারণ। যাদের সারাদিনের কাজ চেয়ার-টেবিলেই এবং শারীরিক পরিশ্রম করতে হয় না, তাদের পেটেও দ্রুত চর্বি জমে। মাখন, পনির, ঘিয়ের মতো চর্বিযুক্ত খাবারে যারা অভ্যস্ত এবং যারা ফাস্টফুডের ভক্ত, তাদের পেটেও চর্বি জমে।

===================================================
♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।

====================================================

💖💖হিটস্ট্রোকে কী করবেন💖💖গরমজনিত সমস্যার মধ্যে সবচেয়ে গুরুতর হলো হিটস্ট্রোক। দীর্ঘসময় প্রচণ্ড গরমে থাকার ফলে শরীরের তাপমা...
27/07/2022

💖💖হিটস্ট্রোকে কী করবেন💖💖

গরমজনিত সমস্যার মধ্যে সবচেয়ে গুরুতর হলো হিটস্ট্রোক। দীর্ঘসময় প্রচণ্ড গরমে থাকার ফলে শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হিটস্ট্রোক হয়।

💖💖লক্ষণ💖💖

👉🏻👉🏻শরীর প্রচণ্ড ঘামতে শুরু করে, তবে একসময় হঠাৎ তা বন্ধ হয়ে যায়।

👉🏻👉🏻শ্বাস–প্রশ্বাস দ্রুত হয়ে যায়। নাড়ির অস্বাভাবিক স্পন্দন—ক্ষীণ বা দ্রুত হয়ে পড়ে।

👉🏻👉🏻রক্তচাপ কমে যায়।

👉🏻👉🏻প্রস্রাবের পরিমাণ কমে যায়।

👉🏻👉🏻হাত–পা কাঁপা, শরীরে খিঁচুনি, মাথা ঝিমঝিম করা ও তীব্র মাথাব্যথা হয়।

👉🏻👉🏻ত্বকের বর্ণ লালচে হয়ে যায়।

👉🏻👉🏻আক্রান্ত ব্যক্তি অস্বাভাবিক আচরণ করতে পারেন। অসংলগ্ন কথাবার্তাও বলতে পারেন।

👉🏻👉🏻অনেক সময় আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন।

👉🏻👉🏻কখনো কখনো আক্রান্ত ব্যক্তি পুরো নিস্তেজ হয়ে পড়েন, এমনকি কোমা বা শকে চলে যেতে পারেন।

💖💖কী করবেন💖💖

👉🏻👉🏻প্রথমেই শরীরের তাপ কমানোর জন্য ঠাণ্ডা বা বরফ পানি দিয়ে আক্রান্ত ব্যক্তির শরীর মুছে দিন।

👉🏻👉🏻বাতাস আছে এমন শীতল জায়গায় আনুন নিয়ে আসুন।

👉🏻👉🏻শরীরের কাপড় যথাসম্ভব খুলে নিন বা ঢিলে করে দিন।

👉🏻👉🏻প্রচুর ঠাণ্ডা পানি, ফলের শরবত অথবা স্যালাইন খেতে দিন।

👉🏻👉🏻জ্ঞান হারিয়ে ফেললে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিতে হবে।

===================================================
♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।

=====================================

💖💖ত্বক ও চুলের জন্য আটার উপকারিতা💖💖আটা দিয়ে তৈরি ফ্ল্যাটব্রেড যেমন রোটি, পরোটা, পুরি এবং আরও অনেক কিছু আমাদের দৈনন্দিন ...
26/07/2022

💖💖ত্বক ও চুলের জন্য আটার উপকারিতা💖💖

আটা দিয়ে তৈরি ফ্ল্যাটব্রেড যেমন রোটি, পরোটা, পুরি এবং আরও অনেক কিছু আমাদের দৈনন্দিন খাদ্যের একটি বিশাল অংশ তৈরি করে। আটা শুধুমাত্র হালুয়া, বরফি এবং লাড্ডুর মতো অন্যান্য উপাদেয় খাবার তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। এটি রুটি, কেক, মাফিন এবং অন্যান্য বিভিন্ন মিষ্টি এবং সুস্বাদু স্ন্যাকস বেক করার জন্যও ব্যবহার করা যেতে পারে।অনেকেই জানেন না যে আটা শুধুমাত্র শরীরের উপকারী পুষ্টির জন্য খাওয়া যায় না কিন্তু ত্বকেও প্রয়োগ করা যেতে পারে? আটাতেও পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যে অবদান রাখে। আসুন আমরা আরও জেনে নিই যে আটা কীভাবে আমাদের ত্বক এবং চুলকে কেবল সেবনের মাধ্যমেই নয়, অন্যান্য উপায়েও উপকার করে।

👉🏼👉🏼গমের আটা খাদ্যতালিকাগত ফাইবারের একটি উৎস যা হজমে সাহায্য করে এবং আমাদের শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। হজমশক্তি সুস্থ থাকলে, এটি আমাদের ত্বক এবং চুলের সামগ্রিক সুস্থতায়ও ব্যাপক অবদান রাখে।

👉🏼👉🏼আটাতে সেলেনিয়ামও রয়েছে যা ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে কারণ এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। সেলেনিয়াম বলিরেখা এবং শুষ্ক ত্বক প্রতিরোধ করার প্রক্রিয়াতেও সাহায্য করে। এটি চুলের বৃদ্ধি বাড়ায়, চুলের ক্ষতি রোধ করে এবং খুশকি গঠনকে সীমাবদ্ধ করে।

👉🏼👉🏼আটা আপনার শরীরে জিঙ্কের নিরাময় গুণাবলী প্রদান করে যা ত্বকের সমস্যা যেমন ব্রণ এবং তৈলাক্ত ত্বককে দূরে রাখে। এই খনিজটি আপনার চুলের স্বাস্থ্যের জন্যও উপকারী এবং চুল পড়া রোধে সাহায্য করে।

👉🏼👉🏼অন্যান্য প্রাকৃতিক উপাদান যেমন ফ্রেশ ক্রিম সহ ফেসপ্যাক আকারে ব্যবহার করা হলে, আটা আপনার ত্বকের জন্য অসংখ্য উপকার করার ক্ষমতা রাখে। এই আটা ভিত্তিক ফেস প্যাকগুলি ত্বকের ট্যানিং কমাতে, তৈলাক্ততা কমাতে, আপনার মুখের ত্বককে পুনরুজ্জীবিত এবং হাইড্রেট করতে এবং আরও অনেক কিছুতে সাহায্য করতে পারে।

👉🏼👉🏼আটা ম্যাগনেসিয়ামের একটি উৎস, একটি খনিজ যা শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য দায়ী। এটি ত্বকের ব্যাধিগুলির বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য শরীরের ক্ষমতাকে প্রচার করে এবং আপনার ঘুমের গুণমানকেও বাড়িয়ে তোলে। ভালোভাবে বিশ্রাম নিলে আপনার উদ্বেগ এবং স্ট্রেস লেভেলের উপর ব্যাপকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে যার ফলে আপনার ত্বক এবং চুলের অনেক উপকার হয়।

এইভাবে এটি প্রচুর পরিমাণে স্পষ্ট যে আটা বা সম্পূর্ণ গমের আটার আমাদের ত্বক এবং চুলের জন্য বিভিন্ন ধরণের উপকারী বৈশিষ্ট্য রয়েছে যা কেবল সেবনের মাধ্যমে নয়, ত্বকে প্রয়োগের মাধ্যমেও।

=====================================

♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।
=============================================

💖💖পেটের আলসার কি এব💖💖পাকস্থলীর আলসার বা গ্যাসট্রিক আলসার হলো পাকস্থলীর ভেতরের আস্তরণে হওয়া এক ধরনের ঘা বা ক্ষত। এ ধরনের...
26/07/2022

💖💖পেটের আলসার কি এব💖💖

পাকস্থলীর আলসার বা গ্যাসট্রিক আলসার হলো পাকস্থলীর ভেতরের আস্তরণে হওয়া এক ধরনের ঘা বা ক্ষত। এ ধরনের আলসার পাকস্থলী ছাড়াও পরিপাকতন্ত্রের অন্যান্য জায়গায় হতে পারে। যেমন: পাকস্থলীর পর থেকে শুরু হওয়া অন্ত্রের প্রথম অংশে এমন ঘা হয়, যাকে বলা হয় ডিওডেনাল আলসার। ডিওডেনাল আলসার ও পাকস্থলীর আলসার—এই দুই প্রকার আলসারকে অনেক সময় পেপটিক আলসারও বলা হয়।

💖💖পেটের আলসার হলে কী কী লক্ষণ দেখা দেয়?💖💖

পাকস্থলীর আলসারের সবচেয়ে কমন লক্ষণ হলো বিশেষ এক ধরনের ব্যথা। পেটের আলসারে পেটের মাঝ বরাবর জ্বালাপোড়া করতে থাকে বা সারাক্ষণ ভোঁতা এক ধরনের ব্যথা হতে থাকে। তবে সবার ক্ষেত্রেই যে ব্যথা থাকে তা নয়। কারও কারও ক্ষেত্রে অন্যান্য লক্ষণও থাকতে পারে। যেমন—

বদহজম
বুক জ্বালাপোড়া করা
বমি বমি ভাব

💖💖পেটের আলসার কেন হয়?💖💖

পাকস্থলীর আস্তরণকে পেটের ভেতরে তৈরি হওয়া এসিডের সংস্পর্শ থেকে রক্ষা করার জন্য এদের মাঝে একটি প্রলেপ থাকে। প্রলেপটি মূলত মিউকাস নামের শ্লেষ্মার মতো পদার্থ দিয়ে তৈরি একটি স্তর। কোনো কারণে এই স্তরটি ক্ষতিগ্রস্ত হলে এসিড সরাসরি পাকস্থলীর আস্তরণের সংস্পর্শে এসে একে ক্ষতিগ্রস্ত করে। এভাবে পেটের আলসার তৈরি হয়।

প্রলেপটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণের মধ্যে রয়েছে—

হেলিকোব্যাকটার পাইলোরি (H. pylori) নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ
আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, এসিক্লোফেনাক বা অ্যাসপিরিনের মতো নন স্টেরয়ডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বা NSAIDs গ্রুপের ঔষধ বহুদিন ধরে বা উচ্চ ডোজে সেবন

💖💖পেটের আলসারের চিকিৎসা💖💖

সঠিক চিকিৎসা পেলে অধিকাংশ পেটের আলসারই এক থেকে দুই মাসের মধ্যে সম্পূর্ণ সেরে ওঠে। কোন রোগীকে কী চিকিৎসা দেওয়া হবে তা সাধারণত নির্ভর করে কী কারণে আলসার হয়েছে তার ওপর। পাকস্থলীর আলসারের চিকিৎসায় সাধারণত নিচের পদ্ধতিগুলো ব্যবহার করা হয়—

১. বেশিরভাগ মানুষের চিকিৎসায় প্রথমে প্রোটন পাম্প ইনহিবিটর (PPI) গ্রুপের ঔষধ সেবনের পরামর্শ দেওয়া হয়। এগুলোকে আমরা সাধারণত গ্যাস্ট্রিকের ঔষধ হিসেবে চিনি। PPI পাকস্থলী হতে গ্যাস্ট্রিক এসিডের নিঃসরণ কমিয়ে দেয়, ফলে আলসার বা ক্ষতস্থানটি নিজে নিজে সেরে ওঠে।

২. হেলিকোব্যাকটার পাইলোরি (H. pylori) ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের কারণে আলসার হয়ে থাকলে PPI এর পাশাপাশি অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দেয়া হয়। অ্যান্টিবায়োটিক এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলার মাধ্যমে বার বার আলসার হওয়া প্রতিরোধ করে।

৩. নন স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস বা NSAIDs গ্রুপের ঔষধ সেবনের ফলে আলসার হলে সেক্ষেত্রেও PPI সেবন করতে হয়। সেই সাথে আপনি NSAIDs জাতীয় ঔষধ সেবন চালিয়ে যাবেন কি না সেই বিষয়েও ডাক্তার আপনার সাথে কথা বলে সিদ্ধান্ত নিবেন। প্রয়োজনে এসব ঔষধের পরিবর্তে প্যারাসিটামলের মতো ঔষধ সেবনের পরামর্শ দেওয়া হতে পারে।

চিকিৎসা নিয়ে সেরে ওঠার পরেও পাকস্থলীতে আবার আলসার হতে পারে। তবে যে কারণে আলসার হয়েছিলো তা নির্মূল করা সম্ভব হলে সাধারণত পরবর্তীতে আলসারের সমস্যা আর ফিরে আসে না।

=====================================

♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।
=============================================

💖💖ফাইবার বা আঁশযুক্ত খাবার উপকারিতা💖💖আঁশ বা ফাইবার হলো ফল, সবজি ও শস্যের এমন অংশ যা আমাদের পাকস্থলী হজম করতে পারে না। খা...
26/07/2022

💖💖ফাইবার বা আঁশযুক্ত খাবার উপকারিতা💖💖

আঁশ বা ফাইবার হলো ফল, সবজি ও শস্যের এমন অংশ যা আমাদের পাকস্থলী হজম করতে পারে না। খাবারের এই অংশগুলো ক্যালরি, ভিটামিন অথবা মিনারেল বহন না করলেও, খাদ্য পরিপাক প্রক্রিয়ায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত ওজন, কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও পাইলস এর মতো সমস্যা প্রতিরোধেও ফাইবারের বিশেষ ভূমিকা রয়েছে।

💖💖ফাইবার জাতীয় খাবারের উপকারিতা💖💖

👉🏼👉🏼স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে

👉🏼👉🏼কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে

👉🏼👉🏼পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। যেমন: পাইলস, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম ও ডাইভারটিকুলাইটিস

👉🏼👉🏼রক্তে কোলেস্টেরল এর মাত্রা নিয়ন্ত্রণ করে

👉🏼👉🏼রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে

👉🏼👉🏼ডাইভারটিকুলার ডিজিজ এর মতো রোগের ঝুঁকি কমায়

=====================================

♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।
======================================

💖💖ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া💖💖ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া একটি পরিচিত পেটের সমস্যা। অসাবধানতাবশত কোনো কারণে আম...
25/07/2022

💖💖ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া💖💖

ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া একটি পরিচিত পেটের সমস্যা। অসাবধানতাবশত কোনো কারণে আমাদের খাবারে জীবাণু আক্রমণ করলে, সেই খাবার খাওয়ার পরে যেই অসুস্থতা দেখা দেয় তাকেই বলে ফুড পয়জনিং৷ এটি সাধারণত খুব একটা মারাত্মক হয় না। সচরাচর এক সপ্তাহের মধ্যেই ভাল হয়ে যায়। শিশু অথবা বয়স্ক যেই এতে আক্রান্ত হোক না কেনো, ফুড পয়জনিং এর চিকিৎসা সাধারণত বাড়িতেই করা যায়।

💖💖ফুড পয়জনিং এর লক্ষণ💖💖

👉🏼👉🏼বমি বমি ভাব বা বমি
👉🏼👉🏼পাতলা পায়খানা / ডায়রিয়া
👉🏼👉🏼পেট কামড়ানো
👉🏼👉🏼শরীরের তাপমাত্রা ৩৮° সেলসিয়াস/১০০.৪° ফারেনহাইট বা তার বেশি হওয়া
👉🏼👉🏼অসুস্থ বোধ করা। যেমন: ক্লান্তি, গায়ে ব্যথা অথবা গায়ে কাঁপুনি ওঠা

💖💖ফুড পয়জনিং এ আক্রান্ত হওয়ার কারণ💖💖

👉🏼👉🏼যথেষ্ট তাপ দিয়ে রান্না বা গরম করা না হয়।
👉🏼👉🏼সঠিক উপায়ে সংরক্ষণ করা না হয়। যেমন: যে খাবারটি ঠান্ডা করে সংরক্ষণ করা প্রয়োজন তা যদি ফ্রিজে না রাখা হয়।
👉🏼👉🏼দীর্ঘসময় ধরে অসংরক্ষিত বা খোলা অবস্থায় ফেলে রাখা হয়।
👉🏼👉🏼খাবার তৈরি ও পরিবেশনের সাথে জড়িত কেউ যদি অসুস্থ থাকে অথবা ঠিকমতো হাত না ধুয়ে তৈরি বা পরিবেশনে অংশগ্রহণ করে।
👉🏼👉🏼খাবারটি যদি বাসি, পঁচা বা মেয়াদোত্তীর্ণ হয়।

💖💖ফুড পয়জনিং হলে করণীয় 💖💖

খাদ্যে বিষক্রিয়ার চিকিৎসা সাধারণত ঘরে থেকে নিজে নিজেই করা যায়। এর জন্য সাধারণত ডাক্তার দেখানো অথবা হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না৷ খাদ্যে বিষক্রিয়ার লক্ষণগুলো এক সপ্তাহের মধ্যেই আপনাআপনি সেরে যায়। ডায়রিয়া সাধারণত ৩ দিনের মধ্যেই সেরে যায় বা কমে আসে।

💖💖ফুড পয়জনিং এর ঘরোয়া চিকিৎসা💖💖

ফুড পয়জনিং হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার টি খেয়াল রাখতে হয় তা হল পানিশূন্যতা প্রতিরোধ করা। যেহেতু পায়খানা বা বমির সাথে শরীর থেকে অনেকটা পানি চলে যায় তাই এ সময়ে প্রচুর পরিমাণে পানি ও তরলজাতীয় খাবার, শরবত, ফলের জুস খেতে হবে। প্রয়োজনে খাবার স্যালাইন পান করতে হবে।

======================
♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।
==================

💟💟৩ কারণ: যত ঘাম হয় তত ভাল থাকে শরীর 💟💟বর্ষা এলেও গরম কমেনি। বাস-মেট্রোয় উঠলেই ঘাম হচ্ছে। কারও কারও আবার ঘাম বেশি হয়। সক...
25/07/2022

💟💟৩ কারণ: যত ঘাম হয় তত ভাল থাকে শরীর 💟💟

বর্ষা এলেও গরম কমেনি। বাস-মেট্রোয় উঠলেই ঘাম হচ্ছে। কারও কারও আবার ঘাম বেশি হয়। সকালে অফিস পৌঁছনোর আগেই জামা একেবারে ভিজে চপচপে হয়ে যায়। এমন বেশে অফিসে ঢুকতেও অস্বস্তি হয়।

কী কারণে ঘাম হওয়া ভাল শরীরের জন্য?

১) ঘামের সঙ্গে শরীরের অনেক দূষিত পদার্থ বেরিয়ে যায়। মাদক দ্রব্যও যদি সেবন করে থাকেন, তা-ও আবার বেরিয়ে যায় ঘামের সঙ্গে। ফলে শরীর পরিষ্কার হয়।

২) ওজন ঝরতে শুরু করে তাড়াতাড়ি। শরীরের ওজনের একটি বড় অংশ হল জলের জন্য। যত বেশি ঘাম হবে, জলের ওজন ততটাই কমতে থাকবে শরীর থেকে। তাই ঘাম ওজন কমানোর জন্য জরুরি।

৩) ঘাম ব্যাক্টেরিয়া এবং অন্যান্য জীবাণুর থেকে শরীরকে বাঁচাতে সাহায্য করে। যত ঘাম হয়, ততই রোমকূপগুলি খুলতে থাকে। ফলে ত্বক জমে থাকা ধুলো-ময়লা বেরিয়ে যায়। তাতে ত্বক ঝকঝকে হয়। মসৃণ দেখায়। ঘাম হলে ত্বকে রক্ত চলাচলও বাড়ে। ফলে ত্বকের জেল্লা বেড়ে যায়।

#খাঁটি_গাওয়া_ঘি #গাওয়া_ঘি #ঘি #সরিষার_তেল #ঘি_ভাজা_লাচ্ছা_সেমাই

==========================================================
♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।

===========================================

💟💟৩ অতিপরিচিত সব্জি: মেদ ঝরাতে সাহায্য করবে 💟💟শারীরিক গঠন নিয়ে মন্তব্য করা অশোভন। এ কথা যেমন সত্যি, তেমনই এ কথাও অস্বীকা...
25/07/2022

💟💟৩ অতিপরিচিত সব্জি: মেদ ঝরাতে সাহায্য করবে 💟💟

শারীরিক গঠন নিয়ে মন্তব্য করা অশোভন। এ কথা যেমন সত্যি, তেমনই এ কথাও অস্বীকার করার উপায় নেই যে, অতিরিক্ত ওজন ডেকে আনতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা। তাই এখন অনেকেই চেষ্টা করেন, অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে। কিন্তু চাইলেই তো আর ওজন কমানো যায় না। তার জন্য প্রয়োজন নিয়মিত শরীরচর্চা ও যথাযথ খাদ্যাভ্যাস। রইল এমন তিনটি সব্জির হদিস, যা সাহায্য করতে পারে ওজন কমাতে।

১। ব্রকলি: ব্রকলিতে ক্যালোরির মাত্রা কম। কিন্তু ভিটামিন সি ও ফাইবারের মাত্রা বেশি। যা ওজন কমাতে সাহায্য করে। বিশেষ করে ভিটামিন সি-র অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ ওজন কমাতে অত্যন্ত উপযোগী।

২। শাকালু: ব্রকলির মতো শাকালুতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার। শাকালুর ক্যালোরির মাত্রাও বেশ কম। পাশাপাশি শাকালুতে থাকে প্রচুর পরিমাণ জল। ফলে শাকালু খেলে সহজে পেট ভরে যায়।

৩। বাঁধাকপি: বাঁধাকপি ফাইবার সমৃদ্ধ। যা ওজন কমাতে কাজে আসে। পাশাপাশি বিশেষজ্ঞদের মতে বাঁধাকপি দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে ডায়াবিটিস সংক্রান্ত ওজনবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি বাঁধাকপি প্রদাহজনিত সমস্যা ও জারণঘটিত চাপ কমাতেও দারুন কার্যকর।

#খাঁটি_গাওয়া_ঘি #গাওয়া_ঘি #ঘি #সরিষার_তেল #ঘি_ভাজা_লাচ্ছা_সেমাই

==========================================================
♥️♥️ পণ্য সমুহ♥️♥️
♥️♥️ ঐতিহ্যবাহী পাবনার গাওয়া ঘি
♥️♥️ সরিষার তেল,
♥️♥️ মাখন
♥️♥️ হাতে তৈরি ঘি ভাজা লাচ্ছা সেমাই
♥️♥️ অরগানিক পিউর নারকেল তেল,
♥️♥️ সকল ধরণের মাসলা

🌻🌻অর্ডার করুন🌻🌻
ফোনে - 01320-385195 (whatsapp)
মেসেঞ্জারে - https://m.me/organicagroobd
ভিসিট - https://www.organicagroobd.com
পণ্যের মান নিয়ে সন্দেহ থাকলে আমরা রিফান্ড দিতে প্রস্তুত।

===========================================

Address

Mirpur 12
Dhaka
1216

Opening Hours

Monday 07:00 - 21:30
Tuesday 07:00 - 21:30
Wednesday 07:00 - 21:30
Thursday 07:00 - 21:30
Friday 07:00 - 21:30
Saturday 07:00 - 21:30
Sunday 07:00 - 21:30

Telephone

+8801320385195

Alerts

Be the first to know and let us send you an email when Organic Agro BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Organic Agro BD:

Share