Mou Food

Mou Food ১০০% অর্গানিক এবং ন্যচারাল উপাদানে তৈরিকৃত পণ্য। At MOU FOOD PRODUCTS, we believe in providing the best quality food to our consumers.

Mousumi Akter Jharna, the founder of Mou Food Products, started the journey of Mou Food in 2019 with only a few products: "Pickles," "Jam," and "Jelly," made from key ingredients such as Mango, Garlic, Olive, Tamarind, Jujube, Mixed Fruit, and Meat, which are some of the variants used in Pickles. In light of the Covid-19 situation, some tea variants were introduced to the market, such as "Masala T

ea," "Jeera Tea," and "Moringa Tea." Masala Tea became one of the most successful and best-selling products due to its properties and health benefits. Later that year, new products like "Cumin Seed Bharta," "Dried Shrimp Balachaw," and "Spicy Puffed Rice-Masala Mix" were launched. Between 2019 and 2023, Mou Food did not introduce any new products but instead focused on research and development. In 2023, however, more products such as "Dried Chepa Bharta," "Dried Loitta Fry," "Mushroom Balachaw," and "Corica Balachaw" were launched, which generated significant demand in the market. We strive to ensure compliance with all food safety guidelines so that our valued customers can rely on and trust us.

শুটকি শুধু খাবার না…যারা শুটকি ভালোবাসে, তারা জানে এটা একটা অনুভূতির নাম। গরম ভাতের সাথে একটু লইট্টা শুটকি ভুনা কিংবা চি...
23/05/2026

শুটকি শুধু খাবার না…
যারা শুটকি ভালোবাসে, তারা জানে এটা একটা অনুভূতির নাম।

গরম ভাতের সাথে একটু লইট্টা শুটকি ভুনা কিংবা চিংড়ি শুটকির ঝাল—এই স্বাদের জন্য কত মানুষ মন থেকে খুঁজে বেড়ায় আসল শুটকি।
কিন্তু আজ বাজারে ভালো শুটকি খুঁজে পাওয়াটাই সবচেয়ে কঠিন…
কারণ বেশিরভাগ শুটকিতে থাকে অতিরিক্ত লবণ আর ক্ষতিকর কেমিক্যাল।
যেটা স্বাদ নষ্ট করার পাশাপাশি শরীরের জন্যও ক্ষতিকর।
আর ঠিক এই জায়গাটাতেই Mou Food আপনাকে দিচ্ছে একটা সাহসী প্রতিশ্রুতি —
✅ লবণ ছাড়া
✅ কেমিক্যাল ছাড়া
✅ আসল ও প্রাকৃতিক শুটকি

মৌফুডের চ্যালেঞ্জ রইলো —
এমন নিরাপদ ও অথেন্টিক শুটকি যদি কোথাও পান, তাহলে আমাদের জানাবেন।
চিংড়ি শুটকি, লইট্টা শুটকি, হাওরের চ্যাপা শুটকি, বাঁশপাতা শুটকি, পোয়া মাছের শুটকি, বাইম মাছের শুটকি, মলা শুটকি, ফাইসা শুটকি সহ আরো অনেক ধরনের সামুদ্রিক শুটকি পাওয়া যায় আমাদের কাছে।
আমরা শুধু শুটকি বিক্রি করি না,
আমরা মানুষের বিশ্বাস ধরে রাখতে চাই।

তাই শুটকি হাতে পাওয়ার পর যদি কোনো সমস্যা মনে হয়,
আপনি নির্দ্বিধায় রিটার্ন করতে পারবেন।
কারণ আপনার সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় পরিচয়।

🚚 সারা দেশে Home Delivery
💵 Cash On Delivery সুবিধা
🎁 দক্ষিণ বনশ্রীতে FREE Home Delivery

📍 ঠিকানা:
শ-৭৬, রোড নং ৫, ব্লক ই, দক্ষিণ বনশ্রী, ঢাকা। মোল্লার চাউলের দোকানের সাথে।

একবার কথা বলুন…01712454451
হয়তো আপনার পরিবারের জন্য খুঁজে পাওয়া আসল শুটকির ঠিকানাটা এটাই।

19/05/2026
এক চামচেই ভাত শেষ… এটাই Mou Food এর কালোজিরা ভর্তার জাদু! ছোটবেলার সেই মায়ের হাতের ভর্তার কথা মনে আছে?গরম ভাত, একটু সরিষ...
18/05/2026

এক চামচেই ভাত শেষ… এটাই Mou Food এর কালোজিরা ভর্তার জাদু!

ছোটবেলার সেই মায়ের হাতের ভর্তার কথা মনে আছে?
গরম ভাত, একটু সরিষার তেল, কাঁচা মরিচের ঝাঁজ… আর এক চামচ ভর্তা মানেই পুরো প্লেট ভাত শেষ!

ঠিক সেই হারিয়ে যাওয়া আসল স্বাদ ফিরিয়ে আনতেই
Mou Food নিয়ে এসেছে নিজেদের হাতে তৈরি অথেন্টিক কালোজিরা ভর্তা।

বাছাইকৃত খাঁটি কালোজিরা
▪️ দেশি মসলা ও কাঁচা মরিচের পারফেক্ট ব্যালেন্স।
▪️ রসুন-পেঁয়াজের দারুণ ফ্লেভার।
▪️কোনো ক্ষতিকর কেমিক্যাল বা ভেজাল নয়
▪️ সম্পূর্ণ ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি।
শুধু স্বাদই না, কালোজিরা শরীরের জন্যও দারুণ উপকারী —
✔️ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
✔️ রুচি বাড়ায়।
✔️ হজমে সহায়তা করে।
✔️ প্রতিদিনের খাবারে আনে ভিন্ন এক তৃপ্তি।

অনেকেই বলেন,
“একবার Mou Food এর কালোজিরা ভর্তা খেলে বারবার খেতে ইচ্ছে করে!”

গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে বা ভর্তা প্রেমীদের জন্য এটা একদম স্বর্গের স্বাদ!

আজকে যারা অর্ডার করবেন, তারা বুঝবেন —
কেন আমাদের কাস্টমাররা বারবার ফিরে আসেন।

ইনবক্স করুন এখনই
স্টক শেষ হওয়ার আগেই আপনার জারটি বুক করে ফেলুন!

18/05/2026

#শুটকিপ্রেমি

সুখবর! সুখবর! এবার Mou Food নিয়ে এলো সম্পূর্ণ নিজস্ব তৈরি স্পেশাল Honey Nut Mix — স্বাদের সাথে পুষ্টির এক অসাধারণ কম্বি...
17/05/2026

সুখবর! সুখবর!

এবার Mou Food নিয়ে এলো সম্পূর্ণ নিজস্ব তৈরি স্পেশাল Honey Nut Mix — স্বাদের সাথে পুষ্টির এক অসাধারণ কম্বিনেশন!

যা যা থাকছে আমাদের এই প্রিমিয়াম হানি নাটে 👇
▪️ কাজুবাদাম
▪️ পেস্তা বাদাম
▪️কাঠবাদাম
▪️ আখরোট
▪️ তরমুজের বীজ
▪️ মিষ্টি কুমড়ার বীজ
▪️সূর্যমুখী বীজ
▪️খুরমা খেজুর
▪️ সাদা তিল
▪️ কালো কিসমিস
▪️সাধারণ কিসমিস
▪️ এবং খাঁটি লিচু ফুলের মধু

প্রতিটি উপাদান যত্ন করে বাছাই করা, কারণ আমরা নিজের পরিবারেও এই হানি নাট খাই। তাই মানের সাথে কোন আপোষ নয় ❤️

হানি নাট কেন খাবেন?
✔️ শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে
✔️ দুর্বলতা ও ক্লান্তি কমাতে সহায়ক
✔️ মস্তিষ্ক ও হার্টের জন্য উপকারী
✔️ স্বাস্থ্যকর ফ্যাট ও পুষ্টিগুণে ভরপুর
✔️ বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন

সকালের নাস্তায়, ডায়েট চার্টে কিংবা হালকা ক্ষুধায় — এক চামচ খেলেই মন ভরে যাবে!

এখন থেকে Mou Food এর পেজ ও শপে পাওয়া যাচ্ছে।
🏠 ঠিকানা:
রোড নং ৫, ব্লক ই, দোকান নং ৭৬
দক্ষিণ বনশ্রী, ঢাকা
৮ নাম্বার CNG স্ট্যান্ডের পাশেই, মোল্লার চালের দোকানের সাথে।

✅ প্রোডাক্ট ভালো না লাগলে রিটার্ন সুবিধাও রয়েছে।

আজই এসে টেস্ট করে দেখুন — একবার খেলেই বারবার খেতে মন চাইবে ইনশাআল্লাহ! 🤍

ঝাল, ধোঁয়াটে ঘ্রাণ আর সরিষার তেলের আসল স্বাদ — এইটাই চট্টগ্রামের শুটকি ভুনার বিশেষত্ব!আজ জানবো দুটো শুটকির রেসিপি -----...
15/05/2026

ঝাল, ধোঁয়াটে ঘ্রাণ আর সরিষার তেলের আসল স্বাদ — এইটাই চট্টগ্রামের শুটকি ভুনার বিশেষত্ব!
আজ জানবো দুটো শুটকির রেসিপি -----

সামুদ্রিক বাইম শুটকির ভুনা-
▪️উপকরণ
সামুদ্রিক বাইম শুটকি — ২০০ গ্রাম।
পেঁয়াজ কুচি — ২ কাপ।
রসুন বাটা — ১.৫ টেবিল চামচ।
ও রসুন কুচি বা ছেচা ---- এক কাপ
আদা বাটা — ১ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া — ২.৫ চা চামচ বা আপনার ইচ্ছে মতো।
হলুদ গুঁড়া — আধা চা চামচ
ধনে গুঁড়া — ১ চা চামচ
জিরা গুঁড়া — আধা চা চামচ
কাঁচামরিচ ফালি — ৮–১০টা
টমেটো কুচি — ১টা (অপশনাল কিন্তু স্বাদ বাড়ায়)
সরিষার তেল — আধা কাপ
লবণ — স্বাদমতো

শুটকি প্রস্তুতি
১. শুটকি ছোট টুকরা করে কেটে নিন।
২. হালকা গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে ধুয়ে নিন।
৩. এরপর সামান্য তেলে ভেজে নিন হালকা ভাবে।
👉 এতে অতিরিক্ত গন্ধ কমে যাবে কিন্তু আসল স্বাদ থাকবে।

রান্নার পদ্ধতি
১. কড়াইতে সরিষার তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করুন।
২. পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ধীরে ধীরে বাদামি করে ভেজে নিন।
৩. এখন রসুন বাটা, আদা বাটা দিয়ে কষান।
৪. সব গুঁড়া মসলা ও অল্প পানি দিয়ে ভালোভাবে ভুনুন।
৫. টমেটো দিন।
৬. এবার শুটকি দিয়ে মাঝারি আঁচে ১০–১২ মিনিট কষাতে থাকুন।
৭. কাঁচামরিচ বেশি করে দিন — এটিই চট্টগ্রামের আসল ফ্লেভার।
৮. তেল ওপরে উঠে এলে ভাজা জিরা গুড়া ছড়িয়ে দিন।

আসল চট্টগ্রামের টেস্ট পেতে গোপন টিপস
সরিষার তেল কম দিবেন না।
কাঁচামরিচ চেপে দিলে ঝাঁঝ ও ঘ্রাণ বাড়ে।
চাইলে শেষে সামান্য লেবুর রস দিতে পারেন।

পরিবেশন
গরম ভাত, ডাল আর কাঁচা পেঁয়াজের সাথে পরিবেশন করলে একদম চট্টগ্রামের ঘরোয়া স্বাদ পাবেন।

রূপচাঁদা শুটকি ভুনা
উপকরণ
রূপচাঁদা শুটকি — ২০০ গ্রাম
পেঁয়াজ কুচি — ২ কাপ
রসুন কুচি — হাপ কাপ
রসুন বাটা — ১ চা চামচ
আদা বাটা — ১ চা চামচ
শুকনা মরিচ বাটা বা গুঁড়া — ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া — আধা চা চামচ
ধনে গুঁড়া — ১ চা চামচ
টমেটো কুচি — ১টা
কাঁচা মরিচ — ৬/৭টা
সরিষার তেল — আধা কাপ
লবণ — স্বাদমতো

প্রস্তুতি
প্রথমে শুটকি গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে হালকা ধুয়ে নিন। খুব বেশি ধুলে স্বাদ কমে যায়। এরপর পানি ঝরিয়ে নিন।

রান্নার পদ্ধতি
১. কড়াইতে সরিষার তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করুন।
২. রূপচাঁদা শুটকি হালকা ভেজে তুলে রাখুন। এতে গন্ধ কমে আর স্বাদ বাড়ে।
৩. একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ধীরে ধীরে বাদামি করে ভাজুন।
৪. এরপর রসুন কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে কষান।
৫. এখন মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া ও সামান্য পানি দিয়ে মসলা কষান যতক্ষণ তেল আলাদা না হয়।
৬. টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
৭. এবার ভাজা শুটকি দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন।
৮. কাঁচা মরিচ চিরে দিয়ে ঢেকে ৫ মিনিট দম দিন।

আসল চট্টগ্রামের স্বাদ আনতে টিপস
সরিষার তেল কম দিবেন না
মরিচ একটু বেশি হলে আসল মজা আসে।
পেঁয়াজ ভালো করে ক্যারামেলাইজ করতে হবে
একদম শুকনা শুকনা ভুনা হবে, ঝোল রাখা যাবে না
চাইলে শেষে সামান্য লেবুর রস দিলে স্বাদ আরও বাড়ে
গরম ভাতের সাথে এই রূপচাঁদা শুটকি ভুনা খেলে এক প্লেট ভাত বাড়তি লাগবেই।

লবন ও কেমিক্যাল ছাড়া শুটকি পেতে চাইলে আজই চলে আসুন --
Shop no-76
Road no-5
Block- E
South Banasree Dhaka

শৈশবের সেই আসল স্বাদ এখন Mou Food এ! লবণ ও ক্ষতিকর ক্যামিক্যাল ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি। রোদে শুকানো। বাশ পা...
14/05/2026

শৈশবের সেই আসল স্বাদ এখন Mou Food এ!

লবণ ও ক্ষতিকর ক্যামিক্যাল ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি। রোদে শুকানো।
বাশ পাতা শুটকি

একবার গরম ভাতের সাথে খেলে বারবার খেতে মন চাইবেই!
গ্রামবাংলার ঐতিহ্যবাহী স্বাদ, ধোঁয়া ঘ্রাণ আর বিশুদ্ধতার এক অনন্য সংমিশ্রণ।

❌ নেই অতিরিক্ত লবণ
❌ নেই কোনো ক্ষতিকর ক্যামিক্যাল
✅ আছে শুধু বিশুদ্ধতা, স্বাদ আর বিশ্বাস

আজই ট্রাই করুন Mou Food এর স্পেশাল বাশ পাতা শুটকি।
আপনার খাবারের টেবিলে নিয়ে আসুন গ্রামের আসল স্বাদ!

অর্ডার করতে ইনবক্স করুন
#বাশপাতাশুটকি #লবণছাড়া_শুটকি

14/05/2026

#দক্ষিণবনশ্রী #বনশ্রীবাসী #ঝালপ্রেমি #আচারলাভার #আচার

11/05/2026

#শুটকিলাভার #বনশ্রীবাসী #দক্ষিণবনশ্রী #ব্লক ই

আলহামদুলিল্লাহ অবশেষে Mou Food এর অফলাইনের দোকানের যাত্রা শুরু হলো।শুক্রবার, ৮ই মেদক্ষিণ বনশ্রী, ব্লক-ই, রোড নং-৫, দোকান...
09/05/2026

আলহামদুলিল্লাহ
অবশেষে Mou Food এর অফলাইনের দোকানের যাত্রা শুরু হলো।
শুক্রবার, ৮ই মে
দক্ষিণ বনশ্রী, ব্লক-ই, রোড নং-৫, দোকান নং-৭৬।

আজ আমি সত্যিই অনেক বেশি সুখী এবং কৃতজ্ঞ। মহান রাব্বুল আলামিন আমার প্রতিটি পথ সহজ করে দিয়েছেন। জীবনের প্রতিটি কঠিন সময়ে তিনি আমাকে ধৈর্য দিয়েছেন, সাহস দিয়েছেন, আর পাশে পাঠিয়েছেন অসাধারণ কিছু মানুষ।

বিশেষ কৃতজ্ঞতা আমার কৃষি বিপণের সম্মানিত প্রিয় স্যার আতিকুর রহমান স্যারের প্রতি, যিনি আমার এই ছোট্ট দোকানের উদ্বোধনে এসে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন।
আর আমার অত্যন্ত শ্রদ্ধেয় আলমাসুর রহমান স্যার— যাকে আমি ছোটবেলা থেকে বাবার মতো সম্মান করি, ভালোবাসি, বন্ধুর মতো পাশে পাই। আজ তিনি আমেরিকা থেকে দুপুর ১২টায় দেশে এসেও ক্লান্তি ভুলে আমার দোকানে চলে এসেছেন। কিছু সম্পর্ক আসলেই রক্তের সম্পর্কের চেয়েও অনেক গভীর হয়। আমি স্যারের কাছে সত্যিই অনেক বেশি কৃতজ্ঞ।

আমার সকল বান্ধবীদের প্রতিও অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই স্বপ্ন পূরণের পথে পাশে থেকেছে, সাহস দিয়েছে, সহযোগিতা করেছে। আজ সবাই আমার শপ থেকে কেনাকাটা করেছে।
আর আমার সম্মানিত প্রিয় কাস্টমারদের ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে থেকেছেন, আমার প্রোডাক্টের প্রশংসা করেছেন এবং আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিয়েছেন।
সবার কাছে অনুরোধ থাকলো একবার হলেও আমার শপ এসে দেখা করে যাবেন। অনেকেই আমি বলতে পারি নাই এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

Address

Road No#2, Block#B, South Banasree
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 23:30
Tuesday 09:00 - 23:30
Wednesday 09:00 - 23:30
Thursday 09:00 - 23:30
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 12:00
Sunday 09:00 - 23:30

Telephone

+8801712454451

Alerts

Be the first to know and let us send you an email when Mou Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mou Food:

Share