Nouvelle Vie ন্যূভেল ভী

Nouvelle Vie ন্যূভেল ভী Natural produces 100% chemical free health care, organic food products. আমরা গুনগত মানসম্মত দ্রব্য সরবরাহ করতে বদ্ধপরিকর

 #মধু_honey মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম।...
30/04/2025

#মধু_honey

মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় মহৌষধ। এটা যেমন বলকারক, সুস্বাদু ও উত্তম উপাদেয় খাদ্যনির্যাস, তেমনি নিরাময়ের ব্যবস্থাপত্রও। আর তাই তো খাদ্য ও ওষুধ এ উভয়বিধ পুষ্টিগুণে সমৃদ্ধ নির্যাসকে প্রাচীনকাল থেকেই পারিবারিকভাবে ‘পুষ্টিকর ও শক্তিবর্ধক’ পানীয় হিসেবে সব দেশের সব পর্যায়ের মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে ব্যবহার করে আসছে। মধুতে যেসব উপকরণ রয়েছে তন্মধ্যে প্রধান উপকরণ সুগার। সুগার বা চিনি আমরা অনেকই এড়িয়ে চলি। কিন্তু মধুতে গ্লুকোজ ও ফ্রুকটোজ এ দুটি সরাসরি মেটাবলাইজড হয়ে যায় এবং ফ্যাট হিসাবে জমা হয় না। মধু এমন ধরনের ওষুধ, যার পচন নিবারক (অ্যান্টিসেপটিক), কোলেস্টেরলবিরোধী এবং ব্যাকটেরিয়াবিরোধী ধর্ম আছে। প্রতিদিন সকালে এবং বিকালে খালি পেটে চা চামচের দুই চামচ করে মধু ডান হাতের তালুতে নিয়ে চেটে খেতে হবে। নিয়মিত ও পরিমিত মধু সেবন করলে যেসব উপকার পাওয়া যায়। তা হলো-
১. হৃদরোগ প্রতিরোধ করে। রক্তনালি প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
৩. দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে
৪. দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে
৫. মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা, যা দেহকে নানা ঘাত-প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে
৬. অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে
৭. বার্ধক্য অনেক দেরিতে আসে
৮. মধুর ক্যালরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, ফলে রক্তবর্ধক হয়
৯. যারা রক্ত স্বল্পতায় বেশি ভোগে বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক
১০. গ্লাইকোজেনের লেভেল সুনিয়ন্ত্রিত করে
১১. আন্ত্রিক রোগে উপকারী। মধুকে এককভাবে ব্যবহার করলে পাকস্থলীর বিভিন্ন রোগের উপকার পাওয়া যায়
১২. আলচার ও গ্যাস্ট্রিক রোগের জন্য উপকারী
১৩. দুর্বল শিশুদের মুখের ভেতর পচনশীল ঘায়ের জন্য খুবই উপকারী
১৪. শরীরের বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে
১৫. ভিটামিন-বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুদৃঢ় করে
১৬. মধুতে স্টার্চ ডাইজেস্টি এনজাইমস এবং মিনারেলস থাকায় চুল ও ত্বক ঠিক রাখতে অনন্য ভূমিকা পালন করে
১৭. মধু কোষ্ঠকাঠিন্য দূর করে
১৮. ক্ষুধা, হজমশক্তি ও রুচি বৃদ্ধি করে
১৯. রক্ত পরিশোধন করে
২০. শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে
২১. জিহ্বার জড়তা দূর করে
২২. মধু মুখের দুর্গন্ধ দূর করে
২৩. বাতের ব্যথা উপশম করে
২৪. মাথা ব্যথা দূর করে
২৫. শিশুদের দৈহিক গড়ন ও ওজন বৃদ্ধি করে
২৬. গলা ব্যথা, কাশি-হাঁপানি এবং ঠাণ্ডা জনিত রোগে বিশেষ উপকার করে
২৭. শিশুদের প্রতিদিন অল্প পরিমাণ মধু খাওয়ার অভ্যাস করলে তার ঠাণ্ডা, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি সহজে হয় না
২৮. শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি-সামর্থ্য দীর্ঘস্থায়ী করে
২৯. ব্যায়ামকারীদের শক্তি বাড়ায়
৩০. মধু খাওয়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে শরীর হয়ে উঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম।

 িসি_বীজ তিসির নানাবিধ উপকারিতাঃ১। হজম ক্ষমতা বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে: তিসির বীজ ডায়েটরি ফাইবার সমৃদ্ধ। এটিতে দ্রব...
29/04/2025

িসি_বীজ

তিসির নানাবিধ উপকারিতাঃ

১। হজম ক্ষমতা বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে: তিসির বীজ ডায়েটরি ফাইবার সমৃদ্ধ। এটিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনের ফাইবার রয়েছে। দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের টক্সিন বের করতে সহায়তা করে। সেই সঙ্গে এই বীজ হজমক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।

২। ডায়বেটিস নিয়ন্ত্রণ করে: রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিসির বীজ খুব কার্যকরী যা রক্তে শর্করার মাত্রা হ্রাস করে।

৩। হৃৎপিণ্ড ভালো রাখে: তিসির বীজ অ্যামিনো অ্যাসিড, আর্জিনাইন এবং গ্লুটামাইন দ্বারা সমৃদ্ধ। এসব উপাদান হৃৎপিণ্ড ভালো রাখে। তিসি বীজ রক্তচাপ কমায়, খারাপ কোলেস্টেরল কমায়, ধমনীতে কোনও বস্তু জমা হওয়া রোধ করে। এ কারণে এই বীজ পরোক্ষভাবে স্ট্রোক বা হৃদরোগও প্রতিরোধ করে।

৪। ক্যানসারের ঝুঁকি কম করে: তিসির বীজে লিগন্যান থাকায় এটি কোলন, প্রসটেট, স্তনের ক্যানসার রোধ করে। এর অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক উপাদান শরীরে টিউমার হতে বাধা দেয়।

৫। স্নায়ুতন্ত্রের জন্য ভালো: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তিসির বীজ স্নায়ুর জন্য উপকারী। এটি স্নায়ু ভালো রাখতে ভূমিকা রাখে।

৬। চুল ও ত্বক সুন্দর রাখে: তিসির বীজের জেল ত্বক এবং চুলের জন্য দারুণ উপকারী। এটি ফ্লেকি বা খসখসে এবং রুক্ষ ত্বকের উপর খুব ভালো কাজ করে। নিয়মিত তিসি খেলে বা তেল লাগালে ত্বক নরম হয়। শুষ্ক স্কাল্প আর্দ্রও করে এই বীজ।

 াজুবাদাম স্বাদে ও গুণে ভরপুর কাজুবাদাম। কাজুবাদামে উচ্চ প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, ম্যাগনেশিয়াম, পটাশ...
26/04/2025

াজুবাদাম

স্বাদে ও গুণে ভরপুর কাজুবাদাম। কাজুবাদামে উচ্চ প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম ও খনিজ উপাদান রয়েছে, যা শরীর সুস্থ করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ ছাড়া মেটাবলিজম ভালো রাখতে ও হৃদরোগ দূর করে কাজু। কাজুবাদামের নানা উপকারিতার কথা চলুন জেনে নেওয়া যাক।

কোষের ক্ষয় রোধ করেঃ
কাজুবাদামে অ্যান্টি-অক্সিডেন্ট উপস্থিত। অ্যান্টি-অক্সিডেন্টে উপস্থিত ফ্রি র‍্যাডিকেল দেহের ক্ষতি কম করে। কাজুবাদামে ক্যালরির পরিমাণ কম।
কাজুবাদাম প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটের ভালো উৎস। এর ফলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়ঃ
আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল থাকে, এল ডি এল এবং এইচ ডি এল। এই এল ডি এল খারাপ কোলেস্টেরল এবং এইচ ডি এল ভালো কোলেস্টেরল। এল ডি এলের পরিমাণ বাড়লে ধমনিতে মেদ জমে এবং হার্ট অ্যাটাক ও হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পায়। এক রিপোর্ট থেকে জানা যায় যে কাজুবাদাম এল ডি এলের স্তর কম করে। কাজুবাদাম খেলে এইচ ডি এলের পরিমাণ বাড়ানো যেতে পারে।

রক্তচাপ কম করেঃ
কাজুবাদাম উচ্চ রক্তচাপ কম করে। এতে সোডিয়াম কম থাকে এবং পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে উপযুক্ত পরিমাণে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ট্রাইগ্লিসারাইডের স্তর কম করতে সাহায্য করে কাজুবাদাম। এই ট্রাইগ্লিসারাইড স্ট্রোক, হার্ট অ্যাটাক হৃদরোগের অন্যতম কারণ।

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখেঃ
ডায়াবেটিস থাকলে নিজের খাদ্যতালিকায় কাজুবাদাম অন্তর্ভুক্ত করুন। এক সমীক্ষা অনুযায়ী, টাইপ ২-ডায়াবেটিসে আক্রান্ত যেসব রোগী কাজুবাদাম থেকে ১০ শতাংশ ক্যালরি গ্রহণ করেছিলেন, তাদের ইনসুলিনের পরিমাণ অন্যদের তুলনায় কম ছিল। এতে উপস্থিত ফাইবার ধীরে ধীরে রক্তে গ্লুকোজ নিঃসরণ করে।

হৃদযন্ত্র সুস্থ রাখেঃ
সপ্তাহে চারবারের বেশি কাজুবাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমে ৩৭ শতাংশ পর্যন্ত। ১২ সপ্তাহ লবণ ছাড়া ৩০ গ্রাম করে কাজুবাদাম খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।

হাড় মজবুত করেঃ
হাড় মজবুত করতেও সাহায্য করে কাজঃবাদাম। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে। ক্যালশিয়ামের মতো ম্যাগনেশিয়ামও হাড় মজবুত করতে সাহায্য করে। তাই হাড়ের সুস্থতা বজায় রাখার জন্য খাদ্যতালিকায় কাজু অন্তর্ভুক্ত করা উচিত।

Address

Pallabi, Mirpur 11
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Nouvelle Vie ন্যূভেল ভী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share