18/10/2024
বছরের সুন্দরতম একটা সময়! বাতাসে শীত শীত গন্ধ, কিন্তু ঠান্ডা পড়ে নাই। রাতের বেলা শিশিরে গাছের পাতা ধুয়ে যায়, কিন্তু কুয়াশাতে সব ঢেকে যায় না। সবচেয়ে সুন্দর এই সময়ের বিকেলগুলো!! না ঠান্ডা না গরম, স্নিগ্ধ নির্মল বাতাস। হাঁটতে বের হৈলে রাস্তাঘাট, গাছপালা, দিগন্ত বিস্তীর্ন আকাশ সবাই যেনো বলতে থাকে, শীত আসছে, শীত আসতেছে!!!
*সংগৃহিত