24/09/2026
🔶 আসেন গল্প করি 🥰
🔶 গল্পও না ঠিক, আমার কিছু Observation বলতে পারেন।
🔶 আমি মাঝে মাঝে সময় পেলে এবং আমার মেয়েদের সাথে সময় মিলে গেলে, বলি চলো বাংলা নাটক দেখি।
তো তাদের আবার বাংলা নাটকের পছন্দের হিরো হচ্ছে নিলয় আলমগীর এবং হিরোইন হচ্ছে হিমি। এই জুটিটা আমার মেয়েদের পছন্দ। 🥰
এদের বেশির ভাগ নাটক একটু Comedy টাইপের থাকে। তাই মনে হয় বাচ্চারা পছন্দ করে। 🥰
আমিও মেয়েদের মন রক্ষার্থে ওদের পছন্দের নাটক গুলোই, ওদের সাথে বসে দেখি। ❤️
🔶 তো কয়েকদিন যাবৎ একটা নাটকের নাম বার বার চোখের সামনে আসছিলো, তাই দেখা শুরু করলাম।
🔶 নাটকটির নাম হচ্ছে " সুপ্তাদের বাড়ি "।
🔶 নাটকটার শুরুটা দেখে মনে হচ্ছিলো হাসির নাটক হবে। আমার মেয়েদেরকে সাথে নিয়েই দেখছিলাম।
সুপ্তারা চার বোন। চার বোনের নাটক যেহেতু হাসিরই হবার কথা। কিন্তু কিছুক্ষন যাবার পরে দেখলাম এটা একটা চরম বাস্তব ধর্মি একটা নাটক। ওদের বাবা মা একটা এক্সিডেন্ট এ মারা যান। এর পর ওরা কিভাবে life e struggle করে তার উপর ভিত্তি করেই নাটকটি তৈরী হয়েছে।
নাটকটা দেখে আমার মেয়েদের চোখেও পানি চলে এসেছে।
🔶 এই কথা গুলো বলার কারণ হচ্ছে, আমরা বাচ্চাদের জন্য অনেক কিছু করছি। তাদের ভবিষ্যতের জন্য ধন সম্পদ করার চেষ্টা করছি। কিন্তু ওদেরকে কি আমরা বাস্তবতা শিখাচ্ছি? এক সময় হয়তো আমরা থাকবো না, তখন ওরা কিভাবে চলবে? সম্পদ কিভাবে রক্ষা করবে, সম্পদ না থাকলে কিভাবে চলবে?অথবা আল্লাহ না করুক আমরা থাকা অবস্থায় ও ওরা অনেক problem এ পড়তে পারে , অনেক সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে। এই রকম situation ওরা কিভাবে solve করবে আমরা কি শিখাচ্ছি? নাকি আমরা সব রেডি করে দিচ্ছি?
🔶 আমাদের সময় বিটিভির নাটক গুলো অনেক বাস্তব ধর্মি ছিল। আমরা নাটক দেখে অনেক কিছু শিখতে পারতাম।
🔶 যদিও আমার মেয়েরা নাটক শেষে আমাকে বলে, তাহলে তোমাদের কোথায় কোথায় প্রোপারটিস আছে আমাদেরকে আগেই বলে যেও 🥰😂
ধন্যবাদ
গ্রাম্য বাজার