Al-Sunnah Jayida

Al-Sunnah Jayida (তুর্কির তৈরি মানসম্মত জয়তুনের তেল পেতে এখনই অর্ডার করুন)

Our official page🌸 Sunnah-Store 🌸
26/02/2025

Our official page🌸 Sunnah-Store 🌸

#চুলের_জন্য_এক্সট্রাভার্জিন_জাইতুন_তেল🌸
চুল পড়া,চুলে খুশকি, চুল লাল,চুল সিল্কি ইত্যাদি সমস্যার জন্য অনেকেই তেল নিয়েছেন ,আলহামদুলিল্লাহ!!
সকলেই আল্লাহর রহমতে ফলাফল পেয়েছে🌼
#আপনিও_ব্যবহার_করে_দেখুন আল্লাহ চাইলে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ🖤
Collect Olive Oil From 👉 Sunnah-Store 👈

17/01/2025

❤️জুম'আর দিনে
সূরা কাহাফ পাঠ করুন,
দুয়া কবুলের মূহুর্ত গুলোতে দূয়া করুন,বেশি বেশি দূরুদ পাঠ করুন 'সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম '

আলহামদুলিল্লাহ
23/12/2024

আলহামদুলিল্লাহ

দুই বিলিয়ন মুসলিমের সম্মান রক্ষায়, ডানহাতসহ পুরো শরীর রক্তাক্ত হয়ে যাওয়ার সত্ত্বেও, বামহাতে লাঠি নিয়ে, পুরো বিশ্বের বিরু...
19/10/2024

দুই বিলিয়ন মুসলিমের সম্মান রক্ষায়, ডানহাতসহ পুরো শরীর রক্তাক্ত হয়ে যাওয়ার সত্ত্বেও, বামহাতে লাঠি নিয়ে, পুরো বিশ্বের বিরুদ্ধে জীবনের শেষবিন্দু দিয়ে লড়ে গেছেন।
রাহিমাকাল্লাহু ইয়া আবা ইবরাহীম!

22/08/2024

"রক্ত দিয়া বানাইছি ঘর
দিল্লি দেখায় পানির ডর!"

02/12/2023

ভূমিকম্প কেয়ামতের একটি আলামত
রাসুল (সা.) বলেছেন, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুনখারাবি বাড়বে, তোমাদের সম্পদ এতো বাড়বে যে, উপচে পড়বে। (বোখারি, হাদিস নং : ৯৭৯)

28/11/2023

▪️প্রথমেই আমি ফরজ সালাত ত্যাগ করিনি। কোনো একদিন যোহরের ওয়াক্তে জায়নামাজে দাঁড়িয়ে খেয়াল এসেছিল—আজ নফল টা বাদ দেই।

প্রথমেই আমি যিকির বন্ধ করিনি। কোনো একদিন আসরের ওয়াক্তের পর মন বললো—আজ যিকিরের সংখ্যাটা কমিয়ে দেই।

প্রথমেই আমি কুরআনের সাথে সম্পর্ক নষ্ট করিনি। কোনো একদিন এশার ওয়াক্তের পর ভেবেছিলাম—আজ সূরা মূলক না পড়ি।

প্রথমেই আমি আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের অভ্যাস নষ্ট করিনি। তবে আযান কানে আসার পর কে যেন জানালো—অনলাইনের দাওয়াহ দেবার জন্য লেখাটুকু কমপ্লিট করে নেও।

প্রথমেই আমি নন মাহরামের ফিতনায় পড়িনি। কোনো একদিন লেখকের লেখা পড়া, লিস্টে নেওয়া অতঃপর ডে' তে রিপ্লাই করা। মন বললো—প্রয়োজনে কথা বলার ছাড় আছে।

আমি কোনো কিছুই প্রথমে করিনি। কেবল হিদায়েত ঘুড়ির সুতাকে কিছুটা ঢিল দিয়েছিলাম। আর আজ? সেই ঘুড়ি মুখ থুবড়ে মাটিতে পতিত হয়েছে। সেই যে নফল ছেড়ে আসলাম, ছেড়ে আসলাম যিকিরে মগ্ন থাকা, ছেড়ে আসলাম কুরআনকে—আজ তারাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি এখনও শুনতে পাই;

'হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ'

তবে সাথেসাথে সালাতে দাঁড়াতে পারিনা, পারিনা নফলের হক্ব আদায় করতে কিংবা ফরজের। পারিনা মন খুলে যিকির করতে কিংবা কুরআনের পাতায় মশগুল হতে। আমি প্রথমেই ছাড়িনি.. চাইনি ছাড়তে! অথচ আজ কতখানি দূরত্ব; আমি আঁকড়ে ধরতে চাই তবু পা পিছলে যাই। আমি আমার অতীতে সুখী ছিলাম না, না আছি বর্তমানে।

আমি নিজের ধ্বংস নিজেই করেছি—হেদায়েতের সুমিষ্ট স্বাদ, রহমতের ছায়া থেকে নিজেই নিজেকে সরিয়েছি। আর দাঁড়িয়ে আছি আপন ধ্বংসস্তূপের উপর! নির্বিকার, নির্লিপ্ত বোধহীন...

24/11/2023

অন্য সবার চেয়ে মুসলিমদের দুঃখকষ্টের সংজ্ঞাটা আলাদা। আমরা ইয়াকীনের সাথে বিশ্বাস করি মুমিনদের হারানোর কিছু নেই। ভালো সময়, খারাপ সময়, দুঃখ-দুর্দশা সবকিছুই মহান রবের পক্ষ থেকে পরীক্ষা। নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। প্রতিটি অন্ধকার, নিঃসঙ্গ, প্রতিকূল পথই একদিন শেষ হয়। আমাদের সবার গন্তব্য তো সেই রবের দিকেই।

গল্পটা তাই শেষ হয়ে যায়নি,
কাল আবার পাখিরা আকাশে উড়বে...!!

12/10/2023

আল্লাহ হুম্মা আমিন 💖✨

18/06/2023

ফেসবুকে এখন আর লিখতে ইচ্ছে করে না!

কারণ এই ট্রল, মিম, পাগলা কনটেন্টের ভিড়ে প্রয়োজনীয় লেখাগুলো কারও আর নজরে আসে না।

এবছর ক্লাস সিক্স ও সেভেন-এ প্রায় ৪৫ লক্ষ স্টুডেন্ট অধ্যয়ন করছে। বছরের ছয় মাস শেষ হতে চললো। ঈদের পর সাত মাস শেষ হয়ে যাবে। অনেকেই জানেন, এবছর ক্লাস সিক্স ও সেভেন-এ নতুন সিলেবাসের বই প্রণীত হয়েছে যার দায়িত্বে ছিল মূলত ড. জাফর ইকবাল। বই এতোটাই অগোছালো এবং জঘন্য যে ক্লাস সিক্স ও সেভেন এর সমস্ত স্কুল পরীক্ষা বাতিল করতে হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশনা আসে নি। তো পরীক্ষা না থাকলে ভার্সিটির স্টুডেন্টরাই তো বই ধরে না তাহলে সিক্স, সেভেন বাচ্চাদের কী অবস্থা সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। নেট অ্যাডিকশন, ফোন অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, বাজে আড্ডা, বাজে বন্ধুত্ব এসব স্টুডেন্টদের মধ্যে অটোম্যাটিক্যালি অনেক অনেক বাড়বে।

আমার ধারণা- এরা পরীক্ষা ছাড়াই অটো পাসে ক্লাস সেভেন ও এইটে উঠে যাবে। গিয়ে আবার নতুন সিলেবাসের সেই জঘন্য বই পাবে। অর্থাৎ পরবর্তী ক্লাসেও পরীক্ষা থাকবে না বা থাকলেও সেটা দুর্গন্ধময় হবে।

এরমধ্যে আবার আগামীবছর থেকে একমূখী শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। মানে সাইন্স, আর্টস, কমার্স থাকবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হাইয়ার ম্যাথ এসব সাবজেক্ট চিরতরে বন্ধ করে দেওয়া হচ্ছে। সিক্স থেকে বই না পড়া, পরীক্ষা না দেওয়া স্টুডেন্টগুলো সরাসরি ক্লাস নাইনে উঠে আদৌ কিছু পারবে বলে মনে হয়!! ডিরেক্ট বললে ফাইভ পাস করা স্টুডেন্ট সরাসরি এসএসসি পরীক্ষায় বসবে। এরাই পরবর্তীতে কলেজ, ভার্সিটি পেরিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, সচিব হবে। আমার আপনার চিকিৎসা করবে, রোড বিল্ডিং বানাবে, দেশ চালাবে।

আমি আসলে বুঝতেছি না, পৃথিবীর ইতিহাসে মানুষ হয়ে মানুষ জাতির এতো জঘন্য ক্ষতি আর কেউ কখনও করেছে কি-না। এটাতো জাপানের হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা মারার চেয়েও হাজারগুণ বড়ো ঘটনা যেটার আঘাত আমাদের বয়ে বেড়াতে হবে ন্যূনতম একশ বছর!!

গাছ কাটলে গাছ লাগানো যায়, টাকা খেলে সেটাও আয় করা যায় কিন্তু আপনারা জাফর ইকবাল, কায়কোবাদ দের মতো যারা আমাদের অনুজদের শ্রমিক বানানোর জন্য সুপ্ত পরিকল্পনা ও বাস্তবায়নের মিশনে নামছেন; সেটার জন্য ঘাতক-দালাল হিসেবে বাঙালি আপনাদের আজীবন মনে রাখবে।
©

17/06/2023

একজন দক্ষ ও জ্ঞ্যানী লোকের সাথে বসে যখন কথা
বলবেন ,ঠিক তখনই বুঝতে পারবেন আপনার জ্ঞ্যানের পরিধি কতটুকু ✨

একটি ঐতিহাসিক ছবি:২০০৬ সালে ইরানের কট্টরপন্থী শিয়া প্রশাসন এই শিক্ষক "রাইসান হোসেনকে" গ্রেফতার করেছিল, শেষ পর্যন্ত তাকে...
16/06/2023

একটি ঐতিহাসিক ছবি:
২০০৬ সালে ইরানের কট্টরপন্থী শিয়া প্রশাসন এই শিক্ষক "রাইসান হোসেনকে" গ্রেফতার করেছিল, শেষ পর্যন্ত তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়, অপরাধ ছিল সে নবীজির সুন্নাহ মানুষকে শিক্ষা দিতে এবং পাশাপাশি কুরআন।
তাকে জিজ্ঞাসা করা হয় আপনার শেষ ইচ্ছে কি?
তখন সে বলেছিল "আমাকে সেই রশিটা চুমু দিতে দেও যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে।"

Address

Dhaka

Telephone

+8801633808810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Sunnah Jayida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Sunnah Jayida:

Share