27/09/2024
পাহাড়ি রঙিন ভুট্টা নিয়ে কিছু কথা🌽🌽🌽
১. এবার ২য় বারের মতো ভুট্টা আনা হয়েছিলো, কিন্তু অর্ডারের তুলনায় কম পাওয়া যায় বাজারে তাই যা পাওয়া গেছে ততটুকুই এনেছি। যারা আগে অর্ডার দিয়েছেন, তাদেরকে আগে দেওয়া হয়েছে। বাকিদের পরের স্লটে দেওয়া হবে।
২. অনেকেই ভালো ভাবে জানেন না এই ভুট্টা গুলি কিভাবে খেতে হয়, আগের পোস্টে বলা হয়েছিল তারপরও অনেকে বারবার ভুল করছেন। এই ভুট্টা আপনি লবণ দিয়ে সিদ্ধ করে খাবেন, স্যুপের মধ্যে দিয়ে খাবেন, সালাদ এর সাথে মিক্স করে খাবেন, বিভিন্ন ধরনের মশলা সংমিশ্রণে সিদ্ধ করে খেতে পারেন, পুড়িয়ে কম খাওয়া হয় এসব ভুট্টা।
৩. এসব ভুট্টা বেবি কর্ন না (যেটা একদম কচি,দানাও হয়না ঠিকমতো)। এসব ভুট্টার দানা পরিপক্ব এবং তুলনামূলক কচি হয় সিদ্ধ করে খেলে সবথেকে বেশি মজা লাগে। এই ভুট্টা কাচা খাবেন না, যেই কাজটা একজন করেছেন এবং কম্পলেইনও জানিয়েছেন।
৪. ভুট্টা ২ ভাবে দেওয়া যাবে : ১) খোসা সহ কয়েকদিন ভালো থাকবে কিন্তু, এত্ত এত্ত ভুট্টা খোসা খুলে খুলে রঙিন কিনা দেখে কিনার সময় বা উপায় থাকেনা। নেওয়া সময় মেনে নিতে হবে যে মিক্সড কালার থাকবে যেমন, সাদা, হলুদ, কালো কিংবা খয়েরি। ২) খোসা ছাড়া দেওয়া যাবে এবং বেছে বেছে কালারফুল দেওয়া যাবে। কিন্তু, বেশিদিন রাখা যাবেনা, এতে ভুট্টার স্বাদ এবং ফ্রেশনেস ভাব কমে যাবে।
★★★ অর্ডার দেওয়ার সময় অবশ্যই উপরের পয়েন্টগুলি মাথায় রেখে অর্ডার করবেন।