কোলে কেপরা - Cole Capra

কোলে কেপরা - Cole Capra Conserve the eco-system and to introduce ecological farming. To ensure safe and healthy food for all

We value health, religious values, trust, and open communication. Our health is directly tied
to the health of the environment, strive to produce healthy crops and produce by utilizing
sustainable methods in their production. We value preserving our forests and grasslands
for future generations to enjoy. We want to make a positive difference in our community and
be a good role model for others who

may have an interest in ecological farming. We will support
the local economy as much as we can, realizing that this effort, in itself, helps sustain the community
and as a whole the country.

Happy New Year 2026 to all.
01/01/2026

Happy New Year 2026 to all.

26/08/2025

অবগাহন

16/08/2025

বৈচিত্র ইকোলজি : পানিবন্ধি কোলে কেপরা খামার।

মাছরাঙ্গা টিভির রাঙা সকালের আড্ডায়....
05/05/2025

মাছরাঙ্গা টিভির রাঙা সকালের আড্ডায়....

কৃষি উদ্যোক্তা। মো. জাহিদুল ইসলাম।১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ শেষ করে বেসরকারি একটি ব্যবসা.....

কোলে কেপরা পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
13/04/2025

কোলে কেপরা পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

বিদগ্ধ চৈত্র, তৃষ্ণাতুর রোজাদার। শেষ বিকালে আকাশে একফালি নতুন চাঁদ, যেন  গোলাপি /সবুজ এক ফালি তরমুজের সাগর হাতছানি দেয় ...
31/03/2025

বিদগ্ধ চৈত্র, তৃষ্ণাতুর রোজাদার। শেষ বিকালে আকাশে একফালি নতুন চাঁদ, যেন গোলাপি /সবুজ এক ফালি তরমুজের সাগর হাতছানি দেয় অবগাহনে, শুধু রবের অনুমতির অপেক্ষা.......।
শান্তির ফল্গুধারায় সবাইকে সিক্ত করুক ঈদ ---- কোলে কেপরা পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।

14/10/2024

"আমি নয়-ছয় করার মানুষ না"; সবকিছু ঠিকঠাক। হঠাৎ করে জাফর খান (নৌকার মালিক) সকালে নৌকা শিলাইদাহ নিয়ে যেতে আপত্তি জানাল। তাই ট্রাকে করে বালি সেনগ্রাম ঘাটে ( ২০ থেকে ২২ কিলোমিটার) আনা হয় । সেখান থেকে নৌকায় হেডলোডে বালি তোলা। বালি নিয়ে আমবাড়িয়া চরের ঘাটে পৌঁছাতেই বিকেল পাঁচটা। যদিও আগে থেকেই ঠিক করা --তবুও কোঅর্ডিনেশন করে; দুটো মহীশের গাড়ি আর দুটো ঘোড়ার গাড়ি দিয়ে মোট চারটা ট্রিপ দিতে রাত আটটা বেজে যায়। রাস্তায় হাঁটু পরিমাণ কাদা, যথাযত বিদ্যুৎ নেই --বিকেল সাড়ে তিনটা থেকে; রাত আটটা বাজে বিদ্যুতের কোন খবরই নেই! ভোরের প্রত্যাশায় সেদিনের মতো কাজ শেষ করতে হলো । এর মাঝে নৌকার মাঝি সকাল দশটার মধ্যে নৌকা ছেড়ে দেয়ার জন্য জোড় তাগাদা দিতে থাকলো । শিলাইদহ থেকে সরাসরি নৌকায় বালি আনলে এই ভোগান্তি কারোরই হত না।
জাফর খানের সাথে পরিচয় গত ১০ বছর। মুখে" নয়- ছয়" এর গল্প লেগেই আছে। কিন্তু এই সকালে মত কাজ বরাবরই সে করে আসছে! কথা ও কাজের অমিল - এটাই আমাদের 'জন শক্তির' সবচেয়ে বড় দুর্বলতা। যাইহোক, পরের দিন ফজরের পরপরই বস্তায় বালি ভরার কাজ শুরু করা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী; মহিষের গাড়ির সাথে গুড় জ্বালানোর পাত্র গুলো বেঁধে বালি টানা। আর ঘোড়ার গাড়ি টানবে বস্তায় ভরা বালি। এভাবে অর্ধেক পরিমাণ বালি নিয়ে প্রথম মহিষের গাড়ি আসতেই কাদায় চাকা ফেঁসে যায়। আমার মতে গাড়িয়ালের বেছে নেওয়া রাস্তায় যে কোন গাড়ির চাকাই ফাসবে। রাসেল শেখ, সে গাড়ির চালক ও বেশি কথা বলে, লিডার। বিভিন্নভাবে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে বেশি ভাড়া আদায় করাটাই তার স্বভাব।
আমাদেরকে 'প্ল্যান বি-' তে আসতে হয়। সেটা নৌকা থেকে সমস্ত বালি বস্তায় ভরে আনা। বস্তার স্বল্পতার কারণে বালি ঢেলে বস্তা রিসাইকেল করা। সকাল থেকে মোট মহিষের ৯ ও ঘোড়ার ৭ ট্রিপ লাগে। এ কাজে প্রথম দিন ৭ ও পরের দিন ১১ জনবলকে সরাসরি শারীরিক পরিশ্রম দিতে হয়। জোহরের ওয়াক্তে কাজ শেষ হয়। পরিবহনে নিয়োজিত ছিল : ট্রাক, নৌকা, মহিষ ও ঘোড়ার গাড়ি। আংশিক ভিডিও ক্লিপটা আশা করি কিছুটা হলেও বোঝার জন্য সহায়ক হবে।
সে যাই হোক, শিলাইদহ থেকে কুড়ি টাকা সিএফটি হিসাবে ২০০ সিএফটি বালি কেনা হয়। বলুন তো, এখানে নিয়ে আসা প্রতি সিএফটি বালির দাম কত হতে পারে?

কোলে কেপড়া অর্গানিক আখের গুড়ের গুড়াতে এখন ২০% ছাড় চলছে, সুযোগটি গ্রহণ করুন।গুড়ের উপকারিতা :ইলেক্ট্রো লাইটে ৪ রকমের  ...
20/09/2024

কোলে কেপড়া অর্গানিক আখের গুড়ের গুড়াতে এখন ২০% ছাড় চলছে, সুযোগটি গ্রহণ করুন।

গুড়ের উপকারিতা :
ইলেক্ট্রো লাইটে ৪ রকমের মিনারেল রয়েছে, পটাশিয়াম ৪৭০০মিগ্রা.সোডিয়াম ১৫০০মিগ্রা. ক্যালসিয়াম ১০০০মিগ্রা.ম্যাগনেসিয়াম ৪২০মিগ্রা.এই মিনারেল গুলি ইলেকট্রিক্যালি চার্জ হওয়াকেই ইলেক্ট্রোলাইটস বলা হয়। দেহের কোষ, টিস্যু ও অঙ্গগুলিতে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করতে ইলেক্ট্রোলাইট কে ব্যবহার করে। মস্তিষ্ক স্নায়ু কোষের মধ্যে বৈদ্যুতিক সংকেত প্রেরণের জন্য, স্নায়ুর সঠিক কার্যকারিতা পাবার জন্য ইলেক্ট্রোলাইট অপরিহার্য। ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম এর মত ইলেক্ট্রোলাইট গুলি হার্টের পেশী সহ অন্যান্য পেশী সংকোচন ও প্রসারণ কাজে ব্যবহার হয়। ইলেক্ট্রোলাইট দেহের পি এইচ কে ব্যালেন্স করে যাতে দেহের সেলুলার ফাংশন ও সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকে কোষের ভিতর প্রবেশ করানো ও বর্জ্য পদার্থ কে বের করে দিয়ে দেহের এসিড -বেস ভারসাম্য বজায় রেখে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়াকে
সহজতর করে। উপবাস চলাকালে দেহের গ্লাইকোজেন ভেঙ্গে এনার্জি তৈরি হয়, গ্লাইকোজেনের সাথে সোডিয়াম পটাশিয়াম কিছুটা পানি ও বের হয়ে যায় দেহ থেকে ফলে মাথা ঝিমঝিম করে, পেশী সঞ্চালন কষ্টকর হয়, শরীর ক্লান্ত বোধ হয়। প্রধানত পটাশিয়ামের অভাবেই এরকম হয়। দিনশেষে গুড় -লবনের স্যালাইন এই মিনারেল গুলির ঘাটতি পূরণ করে দেহকে সজীব করে তোলে কারণ আখে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তাছাড়াও আঁখে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও রয়েছে । কলা, তরমুজ, অ্যাভোকাডো, বাঙ্গি,বিটরুট ইত্যাদিতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে।

চরে বেড়ানো ঘাস খাওয়া গরুর ফুলক্রিম দুধ। ঘাস খাওয়া গরু মুক্ত পরিসরে চারণ ভূমিতে অবাধে ঘুরে বেড়িয়ে বৈচিত্রময় খাদ্য গ...
31/08/2024

চরে বেড়ানো ঘাস খাওয়া গরুর ফুলক্রিম দুধ। ঘাস খাওয়া গরু মুক্ত পরিসরে চারণ ভূমিতে অবাধে ঘুরে বেড়িয়ে বৈচিত্রময় খাদ্য গ্রহণের সুযোগ পায় যা থেকে পুষ্টিকর উপাদান গরুর দুধে চলে আসে যেমন ভিটামিন ই, এ, এন্টি অক্সিডেন্ট ও খনিজ পদার্থ। এই দুধ কনজুগেটেড লিনোলিক এসিড সমৃদ্ধ (CLA)। এটি এক ধরনের ফ্যাটি অ্যাসিড যা সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, এতে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য ও রয়েছে। ঘাস খাওয়া গরুর দুধে উচ্চমানের ওমেগা- সিক্স থেকে ওমেগা- থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায় যা হার্টের সুস্বাস্থ্য সহ শরীরের সার্বিক উন্নতির জন্য জরুরি। কিছু গবেষণায় দেখা যায় এই দুধের পুষ্টিগত মানের কারণে এতে এন্টি ইনফ্লামেটরি প্রোপারটিজও রয়েছে। খাদ্যে বৈচিত্র্যতা ও মুক্ত ভাবে রোদে ঘুরে বেড়ানোর জন্য গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে বলে এদের অ্যান্টিবায়োটিক গ্রহণের আবশ্যকতা খুব কম হয়। অনেকেই এই দুধের স্বাদ কে উন্নত মানের বলে মন্তব্য করেন।

অর্ডার করত মেসেজ করুন,
অথবা 01781709709 কল করুন।

☪️ পবিত্র মাসে উৎসর্গের উৎসবে সবাই আনন্দিত হতে চাই, কেউ দিয়ে কেউ নিয়ে। কোলে কেপড়া পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভে...
16/06/2024

☪️ পবিত্র মাসে উৎসর্গের উৎসবে সবাই আনন্দিত হতে চাই, কেউ দিয়ে কেউ নিয়ে। কোলে কেপড়া পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।☪️

Address

H 19, R-27, Block/J, Banani
Dhaka
1213

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801781709709

Alerts

Be the first to know and let us send you an email when কোলে কেপরা - Cole Capra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share