17/08/2024
পিলখানা থেকে আয়নাঘর পর্যন্ত ঘটে যাওয়া নৃশংসতা, গণহত্যা, আর্থিক খাতের লুন্ঠণ এবং অগণিত অপরাধের ক্ষত আমাদের স্মৃতিতে গভীরভাবে খোদাই করা আছে । তবুও, যারা এখন স্বাধীনতার কথা বলছে, তারা এই অন্ধকার অধ্যায়গুলোকে সুবিধামতো এড়িয়ে যাচ্ছে । এই অন্ধত্ব তাদের চোখের নয় বরং হৃদয়ের - যারা লক্ষ লক্ষ মানুষের আহাজারি, নিপীড়িতদের কান্না এবং যে শাসনব্যবস্থা আমাদের সমাজের ওপর অমোচনীয় দাগ রেখে গেছে, তার নিষ্ঠুরতাকে উপেক্ষা করার অন্ধত্ব । তারা মূলত ফ্যাসিবাদেরই দোসর ।
সত্যকে স্বীকার না করে প্রকৃত স্বাধীনতা কখনোই সম্ভব নয় । যারা দেখার ক্ষমতা থাকা সত্ত্বেও দেখতে চায় না, তাদের মিথ্যা স্বাধীনতার বুলি আমাদের গ্রহণ করা উচিত নয় । বরং, আমাদের উচিত প্রকৃত সংগ্রামকে স্মরণ করা । ন্যায় ও সত্যের সমাজ গড়ার সংগ্রাম চালিয়ে যাওয়া । তখনই আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারব যা ন্যায়পরায়নতা এবং মানবাধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে ।