Jara Fashion House

Jara Fashion  House From this you can buy any clothes that you choice or like. You have to order that you like

25/04/2024
26/01/2024

আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় l

বাঙালিমাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনওদিনই ভুলবেন না কেউ।

কিন্তু ছড়াটি মোটেই মাত্র চার লাইনের নয়।

মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয়, তার মধ্যে একটি অবশ্যই

‘হাট্টিমাটিম টিম’।
তারা মাঠে পাড়ে ডিম,
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।

এর চেয়ে বেশি তথ্য শতকরা ৮০ শতাংশ বাঙালির কাছে রয়েছে কি না সন্দেহ।

আদতে ছড়াটি মোটেই ৪ লাইনের নয়। রোকনুজ্জামান খানের লেখা একটি ৫২ লাইনের সম্পূর্ণ ছড়া।

রোকনুজ্জামান খান জন্মেছিলেন ১৯২৫ সালের ৯ এপ্রিল অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায়। বাংলাদেশে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত ছিলেন। সেদেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু-কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর।

তাঁর রচনার বেশিরভাগই শিশু-কিশোরদের জন্য। হাট্টিমাটিম সম্ভবত তাঁর রচনাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

১৯৬২ সালে রচিত হয় ছড়াটি। ১৯৬৮ সালে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান রোকনুজ্জামান।

সেই 52 লাইনের আসল ছড়াটা এইরকম -

টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।

বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।

সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।

উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।

সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।

উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।

চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।

বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।

শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।

গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।

মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।

গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।

হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।

ইন্টারনেট থেকে সংগৃহীত।

09/05/2022

সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় আসা ৬০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
-
১। জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে?
উঃ ২ ফেব্রুয়ারি
২। বাংলাদেশে বর্তমানে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা কতজন ?
উঃ ৫ জন
৩। বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতাধর দেশ হয়?
উঃ ৪১ তম
৪। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
উঃ যুক্তরাজ্য ( লন্ডন ভিত্তিক )
৫। বাংলাদেশ কততম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যোগদান করে?
উঃ ৩২ তম
৬। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট স্থাপন করা হয় কত ডিগ্রী দ্রাঘিমা রেখায়?
উঃ 119.1 ডিগ্রী
৭। কত সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান করে?
উঃ ২০১৬ সালে
৮। জাতীয় ভোটার দিবস কবে ?
উঃ ২ মার্চ
৯। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল ভোটের সংখ্যা কত?
উঃ ৫৩৮ টি
১০। এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা ? উঃ যুক্তরাষ্ট্রের
১১। ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়?
উঃ লন টেনিস
১২। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
উঃ নিউইয়র্কে
১৩। বিশ্ব পানি দিবস কবে ?
উঃ ২২ মার্চ
১৪।জাতিসংঘের কার্যকরী পরিষদ কোনটি ?
উঃ নিরাপত্তা পরিষদ
১৫। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন?
উঃ আব্দুস সাত্তার
১৬। কত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়?
উঃ 17 জানুয়ারি 1972
১৭। মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি “ধীরে বহে মেঘনা” চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ আলমগীর কবির
১৮।বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কত তারিখে মারা যান?
উঃ ১৮ এপ্রিল, ১৯৭১
১৯।রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নাম কি?
উঃ রক্ত সোপান
২০। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৬১ সালে
২১। বাংলাদেশ পরিবার পরিকল্পনা চালু হয় কত সালে?
উঃ ১৯৭৬ সালে
২২। প্রাচীন নগরী পালমিরা কোন দেশ অবস্থিত?
উঃ সিরিয়া
২৩। কবে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা হয়?
উঃ ২০১১সালে
২৪।সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে?
উঃ ৯৩ নম্বর
২৫। বার্লিন দেয়াল নির্মিত হয় কত সালে?
উঃ ১৯৬১ সালে
২৬। পেরেস্ত্রইকা ও গ্লাসনস্ত এই ধারণার জনক কে ?
উঃ মিখাইল গর্বাচেভ
২৭। একনায়ক নিকোলাই চসেস্কু দেশের প্রেসিডেন্ট ছিলেন?-- রোমানিয়া
২৮। হাইল হাওর কোন জেলায় অবস্থিত?
উঃ মৌলভীবাজার
২৯। শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচিতে নিয়ে যাওয়া হয় কবে?
উঃ ২৮ মার্চ, ১৯৭১
৩০। ময়মনসিংহ জেলার পূর্বনাম কি?
উঃ নাসিরাবাদ
৩১। বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় কবে?
উঃ ১৪ মার্চ, ২০১২
৩২। বাংলাদেশের মোট সীমানা কত ?
উঃ ৫১৩৮ কিলোমিটার
৩৩। “ অপরাজেয় বাংলা” ভাস্কর্যের ভাস্কর কে?উঃ সৈয়দ আব্দুল্লাহ খালেদ
৩৪। মুক্তিযুদ্ধের ভাস্কর্য “অঙ্গীকার” কোথায় অবস্থিত?
উঃ চাঁদপুরে
৩৫। “পলাশী থেকে ধানমন্ডি” চলচ্চিত্রের পরিচালক কে?
উঃ আবদুল গাফ্ফার চৌধুরী
৩৬। জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?
উঃ ১৬ ডিসেম্বর, ১৯৮২
৩৭। ঢাকার মিরপুরে শহীদ “বুদ্ধিজীবী স্মৃতিসৌধের” স্থপতি কে?
উঃ মোস্তফা হারুন কুদ্দুস
৩৮। রায়ের বাজারের “বধ্যভূমি স্মৃতিসৌধ” এর নকশাকার কে?
উঃ ফরিদ উদ্দিন আহমেদ এবং জামি আল সাফি
৩৯। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ২২ মার্চ, ১৯৯৬
৪০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে?
উঃ নিকোলাই পদগর্নি
৪১। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উঃ খন্দকার মোশতাক আহমেদ
৪২। মার্কিন সাময়িকী নিউজউইক কবে বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স উপাধি দেয়?
উঃ ৫ এপ্রিল, ১৯৭১
৪৩। নিউজউইকের কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স উপাধি দেয় ?
উঃ নোবেল জেঙ্কিস
৪৪। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেন কবে?
উঃ ২৩মার্চ, ১৯৬৬
৪৫। ছয় দফা দিবস পালন করা হয় কত তারিখে?
উঃ ৭ জুন
৪৬। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?
উঃ ৩ জানুয়ারি, ১৯৬৮
৪৭। বঙ্গবন্ধু কবে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরন করেন?
উঃ ৫ ডিসেম্বর, ১৯৬৯
৪৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন?
উঃ ২২ মার্চ,১৯৭৫
৪৯। সুপ্রিম কোর্ট কবে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা করেন?
উঃ ২০০৯ সালে
৫০। বিশ্ব শান্তি পরিষদ কবে বঙ্গবন্ধুকে জুলি ও কুরি শান্তি পদক দেন?
উঃ ২৩ মে, ১৯৭৩
৫১। ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য হিসেবে স্বীকৃতি দেয়?
উঃ ৩০ অক্টোবর,২০১৭
৫২। “যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা” কবিতাটি কোন কবির রচনা?
উঃ কবি অন্নদাশঙ্কর রায়
৫৩। বিখ্যাত কবিতা “বঙ্গবন্ধু” এর রচয়িতা কে?
উঃ পল্লীকবি জসীমউদ্দীন
৫৪। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নাটক “মহামানবের দেশে” এর নির্মাতা কে?
উঃ মান্নান হীরা
৫৫। “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গানটির গীতিকার কে?
উঃ হাসান মতিউর রহমান
৫৬। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে?
উঃ আব্দুল জব্বার
৫৭। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯৩৬ সালে
৫৮। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে?
উঃ ৪১ নম্বর অনুচ্ছেদে
৫৯। লাহোর প্রস্তাব কবে করা হয়?
উঃ ১৯৪০ সালের ২৩ মার্চ
৬০। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যের শিল্পী কে?
উঃ মৃণাল হক

17/04/2022

♥ #৫০টি_আন্তর্জাতিক_সংস্থার_সদর_দপ্তরের_নাম
চাকরি পেতে হলে জানতে হব
*১।UNDP এর সদর দপ্তর কোথায়?*
☞ নিউইয়র্ক
২। জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
☞ নিউইয়র্ক।
৩। C I A এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
☞ ভার্জিনিয়া।
৪। OIC এর সদর দফতর অবস্থিত-
☞ জেদ্দা
৫। IRRI-এর সদর দপ্তর কোন দেশে
অবস্থিত?
☞ ফিলিপাইন (লস ব্যানোস)
৬। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
☞ নেপালে (কাঠমুন্ড)
৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর
কোথায় অবস্থিত ?
☞ ব্রাসেলস
৮। NATO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
☞ ব্রাসেলস
৯। ‘UNESCO’ এর সদর দপ্তর কোথায়
অবস্থিত ?
☞ প্যারিসে।
*১০। WIPO এর সদর দপ্তর কোথায়?*
☞ জেনেভা।
*১১।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের*
সদর দপ্তর
অবস্থিত কোথায়?
☞ বার্লিন,জার্মানি।
১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর
কোথায়?
☞ জেনেভা।
১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর যে
শহরে
অবস্থিত –
☞ ম্যানিলা
১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর
যে শহরে
অবস্থিত –
☞ জেদ্দা
১৫। World Bank এর সদর দপ্তর কোথায়?
☞ ওয়াশিংটন
১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর
কোথায়?
☞ হেগ
১৭। IMF এর সদর দপ্তর কোথায়?
☞ ওয়াশিংটন ডিসি
১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে
বলা হয় –
☞ হোয়াইট হল
১৯। PLO এর সদর দপ্তর হল
☞ রামাল্লা, ফিলিস্তিন
*২০। IAEA এর সদর দপ্তর কোথায়?*
☞ ভিয়েনা
*২১। WHO এর সদর দপ্তর কোথায়?*
☞ জেনেভা
২২। FAO এর সদর দপ্তর কোথায়?
☞ রোম
২৩। BIMSTEC এর সদর দপ্তর কোথায়?
☞ ঢাকা
২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর
কোথায়?
☞ *ঢাকা*
২৫। NAM এর সদর দপ্তর কোথায়?
☞ সদর দপ্তরবিহীন
২৬। G-8 এর সদর দপ্তর কোথায়?
☞ সদর দপ্তরবিহীন
২৭। UNIDO এর সদর দপ্তর কোথায়?
☞ ভিয়েনা
২৮। ICJ ( International Court of Justice) এর সদর
দপ্তরকোথায়?
☞ *হেগ*
২৯। OPCW (Organisation for the Prohibition of
Chemical
Weapons) এর সদর দপ্তর কোথায়?
☞ হেগ
*৩০। OPEC এর সদর দপ্তর কোথায়?*
☞ ভিয়েনা
*৩১।WTO এর সদর দপ্তর কোথায়?*
☞ জেনেভা।
৩২। WLO এর সদর দপ্তর কোথায়?
☞ জেনেভা
৩৩। ILO-এর সদর দফতর কোথায় অবস্থিত?
☞ জেনেভা।
৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর
কোথায়?
☞ নিউইয়র্ক
৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা
ইফাদ (IFAD) এর সদর
দপ্তর কোথায় অবস্থিত?
☞ রোম
৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর
সদর দপ্তর
কোথায়?
☞ লন্ডন
৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর
কোথায়?
☞ লিও
৩৮। IDA ( Int’l Development A

Address

Dhaka

Telephone

+8801567852943

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jara Fashion House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jara Fashion House:

Share

Category