01/12/2025
🩺 ওজন বৃদ্ধি থেকে বিভিন্ন রোগের জন্ম (পার্ট-১) 🩺
অতিরিক্ত ওজন, নানা রকম রোগ ডেকে আনতে সক্ষম।শরীরে যখন অতিরিক্ত চর্বি জমতে থাকে তখন এই চর্বি শরীরের অন্যান্য অংশের সঙ্গে রক্তনালিতে জমতে থাকে, ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের শঙ্কা বেড় যায় অনেকটা। এছাড়াও অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। নারীদের ঋতুস্রাবেও অনিয়ম দেখা দিতে পারে। মেদবহুল ব্যক্তির জরায়ু, প্রোস্টেট ও কোলন ক্যানসার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
আমরা ধারাবাহিক ভাবে এই রোগ গুলোর লক্ষণ ,প্রতিকার,প্রতিরোধ নিয়ে আলোচলা করব ।
🥗 ওজন বৃদ্ধির কারণে সবচেয়ে জটিল যে রোগটি হওয়ার আশংকা থাকে তা হচ্ছে হাইপোথাইরয়েডিজম 🏋️♀️
হাইপোথাইরয়েডিজম হলো মানুষের থাইরয়েড গ্রন্থি থেকে উৎপাদিত থাইরয়েড হরমোনের উৎপাদনের স্বল্পতার কারণে হওয়া একটি রোগ। থাইরয়েড হরমোন তৈরীর জন্য আয়োডিন লাগে, এবং সারা দুনিয়ার পরিসংখ্যানে আয়োডিনের অভাবই হাইপোথাইরয়েডিজমের সর্বপ্রধান কারণ। থাইওয়েড গ্রন্থি বা থাইরয়েড হল দুইটি লোব দ্বারা গঠিত একটি অন্তঃক্ষরা গ্রন্থি যার অবস্থান গ্রীবাতে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো মেটাবলিক রেট ও প্রোটিন সিন্থেসিসকে প্রভাবিত করে। থাইরয়েড হরমোনের প্রধান কাজ হল মেটাবলিজমে সাহায্য করা।সুতরাং,হাইপোথাইরয়েডিজমের আক্রান্ত হলে স্বাভাবিক ভাবেই মেটাবলিজম স্লো হয়ে যায়।ফলাফল,ওজন বৃদ্ধি পাওয়া বা সহজে ওজন না কমা।
হাইপোথাইরয়েডিজমের ‘হাইপো ’শব্দের অর্থ হলো কম। কোনো কারণে থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি করলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে।
কোন কারণে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে তা হাইপোথাইরয়েড এর লক্ষণ-
• অবসাদগ্রস্ততা, ক্লান্তি, ঘুমঘুম ভাব
• ঠান্ডা একদম সহ্য করতে না পারা। অতিরিক্ত ঠান্ডা অনুভুত হওয়া
• হৃদস্পন্দন কমে যাওয়া
• উচ্চরক্তচাপ
•বুকে ব্যথা অনুভূত হওয়া
•গলগণ্ড দেখা যাওয়া
•চামড়া, চুল শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া
• কানে কম শোনা বা একদমই না শোনা
•স্নায়ু ও মাংসপেশী নির্ভর রিফ্লেক্স কমে যাওয়া
•মাংসপেশীতে প্রচণ্ড চাপ ও ব্যথা অনুভব করা
•নিয়মিত মাসিক এবং মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত
•মুখ ও পা ফুলে যাওয়া
•কোষ্ঠকাঠিন্য
•বন্ধ্যাত্মতা
•যৌন ক্ষমতা কমে যাওয়া
•স্বরের কোমলতা কমে যাওয়া, কণ্ঠ ভারী ও কর্কশ শোনানো
•পেটে পানি জমা
•স্মৃতিশক্তি লোপ ও বিষন্নতা ইত্যাদি।
#পুষ্টিসাধক_পরিবার
#পুষ্টিসাধক