Rabeya's world

Rabeya's world Rabeya’s World
Homemade Pure & Fresh Spices Online Shop 🌶️
✨ Chemical-free
✨ Made with care & honesty

Rabeya's world এর সকল পণ্যের বর্তমান প্রাইস লিষ্টঃ

১ / নকশি পিঠাঃ খেজুরের গুড়ের সুস্বাদু মুচমুচে নকশি পিঠা গুড় দিয়ে ৪৫ টাকা পিস। গুড় ছাড়া ৩৫ টাকা পিস। (মিনিমাম ১০ পিস অর্ডার করতে হবে। ১০ পিস ৪৫০ টাকা ।)

২ / ঝিলমিল পিঠাঃ ৫০ পিস ৪৫০ টাকা।

৩ / ঝিনুক পিঠা ও নিম পাতা পিঠাঃ গুড় দিয়ে ৭০০ টাকা কেজি। গুড় ছাড়া ৫০০ টাকা কেজি। (৫০০ গ্রাম গুড় দিয়ে ৩৭৫ টাকা । গুড় ছাড়া ২৭৫ টাকা।)

৪ / হাতে কাটা সেমাইঃ

১ কেজি ৪০০ টাকা। ৫০০ গ্রাম ২২৫ টাকা। ( চালের গুড়া দিয়ে তৈরি করে রোদে শুকানো হয় । তাই ৩/৪ মাস রেখে খাওয়া যাবে)

৫ / চ্যাপা শুটকির বড়াঃ ১০ পিস ৪০০ টাকা। ( চ্যাপা শুটকি ভুনা করে কুমড়া পাতা / লাউ পাতায় মুড়িয়ে সুস্বাদু শুটকি বড়া তৈরি করা হয়। নরমাল ফ্রিজে ৫/৭ দিন এবং ড্রিপ ফ্রিজে ৩/৪ মাস রেখে খাওয়া যাবে)

৬ / চিকেন সমুচাঃ হোম মেড সুস্বাদু চিকেন সমুচা ১০ পিস ২৬০ টাকা।

৭ / বিফ সুমচাঃ হোম মেড সুস্বাদু বিফ সমুচা ১০ পিস ২৯০ টাকা।

৮ /চিকেন ভেজিটেবল স্প্রিং রোলঃ হোম মেড সুস্বাদু চিকেন ভেজিটেবল স্প্রিং রোল ১০ পিস ২৬০ টাকা।

৯/ চিকেন ভেজিটেবল রোলঃ হোম মেড সুস্বাদু চিকেন ভেজিটেবল রোল ১০ পিস ২৮০ টাকা।

১০ / বিফ ভেজিটেবল স্প্রিং রোলঃ হোম মেড সুস্বাদু বিফ ভেজিটেবল স্প্রিং রোল ১০ পিস ৩০০ টাকা।

১১ / চিকেন নাগেটসঃ হোম মেড সুস্বাদু চিকেন নাগেটস ১০ পিস ৩২০ টাকা।

১২ / চিকেন ডোনাটঃ হোম মেড সুস্বাদু চিকেন ডোনাট ১০ পিস ৩৪০ টাকা।

১৩ / ডিম আলুর চপঃ হোম মেড সুস্বাদু ডিম আলুর চপ ১০ পিস ২৬০ টাকা।

১৪ / চিকেন আলুর চপঃ হোম মেড সুস্বাদু চিকেন আলুর চপ ১০ পিস ২৬০ টাকা।

১৫ / পটেটো চিজ বলঃ হোম মেড সুস্বাদু পটেটো চিজ বল ১০ পিস ২৬০ টাকা।

১৬ / ডাল পুরি/ আলু পুরিঃ হোম মেড সুস্বাদু ডাল পুরি / আলু পুরি ১০ পিস ১৮০ টাকা।

১৭ / সসেজঃ হোম মেড সুস্বাদু সসেজ ১০ পিস ৩৫০ টাকা

১৮ / তেঁতুল এর সস্ঃ হোম মেড সুস্বাদু টক,ঝাল, মিষ্টি স্বাদের তেতুল এর সস্ ৫০০ গ্রাম ২৭৫ টাকা।

১৯ / হোম মেড সরের ঘিঃ ১ কেজি ১৬৫০ টাকা । ৫০০ গ্রাম ৮৫০ টাকা।

২০ / ক্রিমের ঘিঃ ১কেজি ১২৫০ টাকা। ৫০০ গ্রাম ৬৫০ টাকা।

২১ / সলটেড / আন সলটেড বাটারঃ হোম মেড সুস্বাদু বাটার ২৫০ গ্রাম ৩২৫ টাকা।

২২ / রোস্টেড কাজুবাদামঃ ১ কেজি ১২৫০ টাকা। ৫০০ গ্রাম ৬৫০ টাকা।

২৩ / ঘানিতে ভাঙ্গানো সরিষার তেলঃ ৫ লিটার ১৪৫০ টাকা। ( ১ লিটার ৩০০ টাকা )

২৪ / হলুদের গুড়োঃ হোম মেড হলুদের গুড়ো ১ কেজি ৪৩০ টাকা। ৫০০ গ্রাম ২২৫ টাকা।)

২৫ / মরিচের গুড়োঃ হোম মেড মরিচের গুঁড়ো ১কেজি ৭৫০ টাকা । ৫০০ গ্রাম ৪০০ টাকা। (মরিচের বোটা ছাড়ানো)

২৬ / ধনিয়া গুঁড়োঃ হোম মেড ধনিয়া গুঁড়ো ১ কেজি ৪৩০ টাকা। ৫০০ গ্রাম ২২৫ টাকা।

২৭ / জিরা গুড়োঃ হোম মেড জিরা গুড়ো ১ কেজি ১২০০ টাকা। ৫০০ গ্রাম ৬২৫ টাকা।

২৮/ বিরিয়ানি মসলা গুড়োঃ হোম মেড বিরিয়ানি মসলা গুড়ো ১০০ গ্রাম ২৭০ টাকা।

২৯ / চিয়া সীডঃ ১কেজি ১১৫০ টাকা। ৫০০ গ্রাম ৬০০ টাকা।

৩০ / সুন্দরবনের খলিশা মধুঃ ১ কেজি ৯৫০ টাকা। ৫০০ গ্রাম ৫০০ টাকা।

৩১ / কালোজিরা ফুলের মধুঃ ১ কেজি ৯৫০ টাকা । ৫০০ গ্রাম ৫০০ টাকা।

৩২ / সরিষা ফুলের মধুঃ ১ কেজি ৬০০ টাকা। ৫০০ গ্রাম ৩২৫ টাকা।

৩৩ / লিচু ফুলের মধুঃ ১ কেজি ৭৫০ টাকা। ৫০০ গ্রাম ৪০০ টাকা।

৩৪ / প্রাকৃতিক চাকের মধুঃ ১ কেজি ৯৫০ টাকা। ৫০০ গ্রাম ৫০০ টাকা।

৩৫ / খেজুরের পাটালি গুড়ঃ ১ কেজি ২৮০ টাকা।

৩৬ / খেজুরের ঝোলা গুড়ঃ ১ কেজি ২৯৫ টাকা।(সিজন অনুযায়ী দাম বাড়বে কমবে)

🌙 শাওয়াল মাসের ৬ রোজা 🌙✨ ঈদের পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ।রমজানের ফরজ রোজা আদায়ের পর এই ৬টি র...
28/03/2026

🌙 শাওয়াল মাসের ৬ রোজা 🌙
✨ ঈদের পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ।
রমজানের ফরজ রোজা আদায়ের পর এই ৬টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব পাওয়া যায়—সুবহানাল্লাহ!

সময়: ২২ মার্চ থেকে ১৮ এপ্রিলের মধ্যে যেকোনো ৬ দিন এই রোজা রাখা যাবে (একসাথে বা আলাদা আলাদা)।

রমজানের ভাঙতি (কাজা) রোজা আগে আদায় করে তারপর শাওয়ালের ৬টি রোজা রাখা উত্তম। তবে যাদের পক্ষে আগে কাজা রাখা সম্ভব হবে না, তারা পরে কাজা আদায় করলেও ইং শা আল্লাহ হয়ে যাবে।
❗ মনে রাখবেন, ফরজ রোজার সাথে নফল রোজার নিয়ত একসাথে করা যাবে না। তবে নফল রোজার মধ্যে একাধিক নিয়ত করা যায়।

🌿 নফল রোজাসমূহ:
• শাওয়ালের ৬ রোজা
• আইয়ামে বীজ (প্রতি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ)
• সাপ্তাহিক সোম ও বৃহস্পতিবারের রোজা

💡 গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নফল রোজাগুলো আলাদা আলাদা করে রাখা উত্তম। তবে যাদের পক্ষে সম্ভব নয়, তারা একসাথে একাধিক নফল রোজার নিয়ত করে সওয়াব অর্জন করতে পারেন, ইং শা আল্লাহ।
📌 সহজ সমন্বয় পদ্ধতি:
আইয়ামে বীজের ৩ দিন (১৩, ১৪, ১৫ শাওয়াল / ২, ৩, ৪ এপ্রিল)
ও বাকি ৩ দিন সোম ও বৃহস্পতিবার মিলিয়ে ৬টি রোজা পূর্ণ করুন।
🎯 ফলাফল:
এতে একইসাথে শাওয়ালের ৬ রোজা, আইয়ামে বীজ এবং সোম-বৃহস্পতিবারের রোজার সওয়াব পাওয়ার আশা করা যায়, ইং শা আল্লাহ।

🌸 অল্প পরিশ্রমে বেশি সওয়াব অর্জনের এই সুন্দর সুযোগটি হাতছাড়া করবেন না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন।
🤲 দোয়া:
হে আল্লাহ! আমাদের রমজানের সব ইবাদত কবুল করুন, আমাদের গুনাহসমূহ মাফ করে দিন। আমাদেরকে শাওয়ালের এই নফল রোজাগুলো সুন্দরভাবে আদায় করার তাওফিক দিন। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন, ঈমানকে দৃঢ় করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমীন 🤍

#রোজা

23/03/2026

শাওয়াল মাসের ৬টি রোজা।
রমজানের ৩০ + শাওয়ালের ৬ = সারা বছরের রোজার সওয়াব।

20/03/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মসমুহকে কবুল করুন।

ঈদ মোবারক

লাইলাতুল কদর: জীবন বদলানোর মহা সুযোগ লাইলাতুল কদর মানে কেবল একটি রাত জেগে থাকা নয়; এটি এমন এক মাহেন্দ্রক্ষণ, যা আপনার জী...
10/03/2026

লাইলাতুল কদর: জীবন বদলানোর মহা সুযোগ
লাইলাতুল কদর মানে কেবল একটি রাত জেগে থাকা নয়; এটি এমন এক মাহেন্দ্রক্ষণ, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মহান আল্লাহ এই রাতেই আমাদের আগামী এক বছরের ফয়সালা করেন।
তাই এই রাতগুলোতে আল্লাহর কাছে এমনভাবে দুআ করুন যেন তিনি আপনার হৃদয়ের জং পরিষ্কার করে দেন, সকল গুনাহ মাফ করেন এবং আপনাকে নতুনভাবে সৎ পথে চলার শক্তি দান করেন।
🌙 কখন খুঁজবেন এই বরকতময় রাত?
মনে রাখবেন, লাইলাতুল কদর শুধু ২৭ রমজানের রাতেই সীমাবদ্ধ নয়। আজ রাত থেকেই শুরু হোক এই মহামূল্যবান রাতের সন্ধান। রমজানের শেষ দশকের যেকোনো রাতেই এটি হতে পারে, বিশেষ করে বিজোড় রাতগুলোতে (২১, ২৩, ২৫, ২৭ ও ২৯)।
🤲 আমাদের করণীয়:
• বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা।
• একান্ত মনে আল্লাহর কাছে নিজের জন্য, জীবিত ও মৃত সকল মুমিনের জন্য দুআ করা।
• কুরআন তিলাওয়াত করা, নফল ইবাদতে মগ্ন থাকা, বেশি বেশি জিকির করা এবং সাধ্য অনুযায়ী সদাকাহ করা।
হে আল্লাহ, আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করুন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন এবং আমাদের প্রতিটি নেক দুআ কবুল করে নিন।
আমিন। 🤲


আজ ১৮ রমজান। দেখতে দেখতে আমরা রমজানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর মাত্র দুই দিন পরই শুরু হচ্ছে সেই কাঙ্ক্ষিত শেষ ...
08/03/2026

আজ ১৮ রমজান। দেখতে দেখতে আমরা রমজানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর মাত্র দুই দিন পরই শুরু হচ্ছে সেই কাঙ্ক্ষিত শেষ দশক, এই দশকেই লুকিয়ে আছে মহিমান্বিত রাত লাইলাতুল কদর—যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।
​আসুন, এই শেষ ১০ দিনকে পুরোপুরি কাজে লাগাতে আমরা এখনই একটি মানসিক ও বাস্তবমুখী প্রস্তুতি গ্রহণ করি:
​✨ প্রস্তুতির কিছু সহজ ধাপ:
​ব্যস্ততা কমিয়ে আনা: ঈদের কেনাকাটা বা সংসারের বাকি কাজগুলো এই দুই দিনেই সেরে ফেলি। যেন শেষ দশকের রাতগুলোতে আমাদের মনোযোগ কেবল আল্লাহর ইবাদতেই থাকে।
​মানসিক দৃঢ়তা: "হয়তো এটাই আমার জীবনের শেষ রমজান"—এই চিন্তা নিয়ে প্রতিটি আমল সর্বোচ্চ আন্তরিকতার সাথে করার নিয়ত করি।
​মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকা: এই ১০ দিন মোবাইল, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার যথাসম্ভব কমিয়ে ফেলি। অপ্রয়োজনীয় চ্যাটিং, স্ক্রলিং এবং বিনোদন থেকে বিরত থেকে মূল্যবান সময়টুকু ইবাদত-বন্দেগিতে ব্যয় করি। প্রয়োজনে খুব জরুরি কাজ বা তথ্যের জন্য সীমিত সময়ের জন্য ব্যবহার করি।
​💎 শেষ দশকের বিশেষ আমলসমূহ:
​১. 🕋 কিয়ামুল লাইল: দীর্ঘ সময় নিয়ে একাগ্রতার সাথে নফল নামাজ ও তাহাজ্জুদ আদায় করা।
২. 📖 কুরআনের সান্নিধ্য: অর্থসহ তিলাওয়াত ও গভীর অনুধাবনের চেষ্টা করা।
৩. জিকির ও ইস্তেগফার: "আসতাগফিরুল্লাহ" এবং "সুবহানাল্লাহ" এর মাধ্যমে জিহ্বাকে সিক্ত রাখা।
৪. 🤲 কদরের বিশেষ দোয়া: নবীজি ﷺ শিখিয়ে দেওয়া এই দোয়াটি বেশি বেশি পড়া—
"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।" (হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন।)
৫. 💰 দান-সদাকাহ: এই বরকতময় দিনগুলোতে সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
৬. দোয়া: বেশি বেশি দোয়া করা, শবে কদরের রাতে আমরা যেন আল্লাহর কাছে নিজের জন্য, পরিবারের সবার জন্য এবং সকল মুসলিম উম্মাহর জন্য মাগফেরাত এবং দুনিয়া ও আখিরাতের যা কিছু কল্যাণকর তা চেয়ে নেই।
এছাড়াও যারা আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও জান্নাতুল ফেরদৌস কামনা করি।
​🤲 হে আল্লাহ! আপনি আমাদের রমজানের এই শেষ দশকের প্রতিটি মুহূর্তকে ইবাদতে কাটানোর তৌফিক দিন। আমাদের দান করুন লাইলাতুল কদরের সেই অসীম সওয়াব ও বরকত। (আমিন)

​ #রমজান #লাইলাতুল_কদর #ইবাদত

✨ দোয়া: প্রশান্তির এক অনন্য চাবিকাঠি ✨​দোয়া করতে পারাটাই মহান আল্লাহর দেওয়া এক বিশাল নিয়ামত। মনে রাখবেন:✅ দোয়া কবুল হলে ...
27/02/2026

✨ দোয়া: প্রশান্তির এক অনন্য চাবিকাঠি ✨
​দোয়া করতে পারাটাই মহান আল্লাহর দেওয়া এক বিশাল নিয়ামত। মনে রাখবেন:
✅ দোয়া কবুল হলে আমরা দুনিয়ার কল্যাণ পাই।
✅ আর কবুল হতে দেরি হলে—আখিরাতে আরও বড় প্রতিদান আমাদের জন্য অপেক্ষা করে।
​দোয়া এমন এক শক্তিশালী ইবাদত, যা আমাদের তাকদীরকেও বদলে দিতে পারে। তাই সব টেনশন ছেড়ে দিয়ে ছোট-বড় সবকিছু তাঁর কাছেই চান।
​🤲 হে আল্লাহ, আমাদের অন্তরকে দোয়ার শক্তিতে ভরিয়ে দিন এবং আপনার ওপর পূর্ণ ভরসা রাখার তাওফিক দান করুন। আমিন। 🤲


​ #দোয়া #আল্লাহর_ভরসা #অনুপ্রেরণা

জুমআর দিনে কিছু বিশেষ আমলের মাধ্যমে জুমআর নামাজে অংশগ্রহণ করলে আল্লাহ তায়ালা বান্দাকে প্রতি কদমে কদমে এক বছরের নফল রোজা ...
26/02/2026

জুমআর দিনে কিছু বিশেষ আমলের মাধ্যমে জুমআর নামাজে অংশগ্রহণ করলে আল্লাহ তায়ালা বান্দাকে প্রতি কদমে কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল সালাতের সওয়াব দান করেন।
সুবহানাল্লাহ!
🔹 এই সওয়াব পাওয়ার জন্য যে ৫টি আমল করা হয়—
১️⃣ গোসল করা
২️⃣ আগে আগে মসজিদে আসা
৩️⃣ পায়ে হেঁটে মসজিদে যাওয়া
৪️⃣ ইমামের কাছাকাছি বসা
৫️⃣ অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা
✨ জুমআর দিনের আরও কিছু সুন্নাহসম্মত আমল—
১️⃣ গোসল করা
২️⃣ ফজরের ফরজ সালাতে সূরা সাজদা ও সূরা দাহর/ইনসান তিলাওয়াত করা
৩️⃣ উত্তম ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা
৪️⃣ সুগন্ধি ব্যবহার করা
৫️⃣ আগে আগে মসজিদে গমন করা
৬️⃣ সূরা কাহফ তিলাওয়াত করা
(বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময়ে)
7️⃣ জুমআর সালাতের জন্য মসজিদে গিয়ে কমপক্ষে দুই রাকাত নফল সালাত আদায় করা
8️⃣ দুই খুতবার মাঝখানে দুআ করা—এই সময় দুআ কবুল হয়
এছাড়াও সারাদিন সাধ্য অনুযায়ী বেশি বেশি দুআ করা
9️⃣ বেশি বেশি দরূদ শরীফ পাঠ করা
🔟 মনোযোগ সহকারে খুতবা শোনা এবং খুতবার সময় কথা বা অনর্থক কাজ থেকে বিরত থাকা
🤲 আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জুমআর দিনের এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।
#জুম্মা

পরম করুণাময় আল্লাহ তায়ালা,এই পৃথিবীর সকল নেককার ও ভালো মানুষগুলোকে আপনি অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন, যেন ...
25/02/2026

পরম করুণাময় আল্লাহ তায়ালা,

এই পৃথিবীর সকল নেককার ও ভালো মানুষগুলোকে আপনি অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন, যেন তারা কখনো পথভ্রষ্ট না হয়। সকল জালিমের অন্যায়-অত্যাচার থেকে তাদের নিরাপদ রাখুন এবং প্রতিটি বিপদে আপনার বিশেষ কুদরত দিয়ে তাদের হেফাজত করুন।

​হে দয়াময়, আপনি তাদের বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করার এবং আপনার আদেশ-নিষেধ যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। পৃথিবীর প্রতিটি নেক বান্দাকে আপনার রহমতের শীতল ছায়ায় সুস্থ ও নিরাপদে রাখুন। আর জালিমদের হেদায়েত দান করুন।
আমিন।

হে আল্লাহ! 🌙​পবিত্র রমজানের এই বরকতময় সময়ে আপনার দরবারে আকুল আবেদন—আমার মা-বাবা, শ্বশুর-শাশুড়ীসহ কবরে শায়িত সকল মুমিন বা...
22/02/2026

হে আল্লাহ! 🌙
​পবিত্র রমজানের এই বরকতময় সময়ে আপনার দরবারে আকুল আবেদন—আমার মা-বাবা, শ্বশুর-শাশুড়ীসহ কবরে শায়িত সকল মুমিন বান্দাদের আপনি ক্ষমা করে দিন। তাঁদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
​হে দয়াময়, আমাকে, আমার স্বামী ও সন্তানদের, আমার সন্তানদের অনাগত ভবিষ্যৎ বংশধরদের এবং আপনার সকল জীবিত বান্দাকে আপনার রহমত, মাগফিরাত ও নাজাতের ছায়াতলে আশ্রয় দিন। আমাদের সকলকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন।
​আমাদের দুনিয়া ও আখিরাতের প্রতিটি পথ সরল, সঠিক ও কল্যাণকর করে দিন।
আমিন। 🤲✨

#রমজান

20/02/2026

হে আল্লাহ, আমাদের নফসকে পরিশুদ্ধ করে দাও,
আমাদের অন্তরকে সুস্থ করে দাও,
আমাদের আমল কবুল করে নাও। আমিন।

আলহামদুলিল্লাহ 🌙রমজানের চাঁদ দেখা গিয়েছে।আগামীকাল থেকে শুরু হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস—রমজান।হে আল্লাহ, এই পবিত্...
18/02/2026

আলহামদুলিল্লাহ 🌙
রমজানের চাঁদ দেখা গিয়েছে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস—রমজান।
হে আল্লাহ, এই পবিত্র রমজানের উসিলায় আমাদের সবাইকে তোমার রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন।
আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, অন্তরকে পবিত্র করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন।
আমাদের রোজা রাখা, নামাজ কায়েম করা, কুরআন তিলাওয়াত ও সকল নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন এবং সব আমল কবুল করে নিন।
আমিন ইয়া রব্বাল আলামিন

#রমজান
#রোজা

🌙 রমজান মোবারক 🌙সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। সেখানে আগামীকাল (বুধবার) থেকে রোজা শুরু।বাংলাদেশে আগামীকাল বুধবার চাঁদ...
17/02/2026

🌙 রমজান মোবারক 🌙
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। সেখানে আগামীকাল (বুধবার) থেকে রোজা শুরু।
বাংলাদেশে আগামীকাল বুধবার চাঁদ দেখা গেলে, ইং শা আল্লাহ আমরা রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার থেকে রোজা শুরু করবো।
হে মহান আল্লাহ তায়ালা,
এই পবিত্র রমজানে আমাদের সবাইকে যথাযথভাবে তোমার ইবাদত করার,
বেশি বেশি জিকির ও শুকরিয়া আদায় করার,
যতটা সম্ভব বেশি বেশি নেক আমল করার
এবং সব ধরনের গুনাহ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করো।
হে আল্লাহ,
তোমার নৈকট্য লাভ করার সৌভাগ্য আমাদের দান করো,
তোমার প্রিয় ও সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও।
দুনিয়া ও আখিরাত—উভয় জায়গায়
তোমার রহমতের ছায়ায় আমাদের
নিরাপদ, নিশ্চিন্ত ও প্রশান্তিতে থাকার তৌফিক দান করো।
🤲 আমিন, ইয়া রব্বাল আলামিন।

#রোজা
#রমজান

Address

Noddapara, Dakshinkhan
Dhaka
1230

Telephone

+8801959015677

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabeya's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share