Healthy Foodie Shop

Healthy Foodie Shop We supply honey, Seasonal Mango

কিছু সম্পর্কে আপনি থাকতে চাইলেও থাকতে পারবেন না। যদি না যার সাথে থাকতে চাচ্ছেন সে রাখতে চায়। আপনি হয়তো আপনার আস্ত এক জীব...
24/04/2024

কিছু সম্পর্কে আপনি থাকতে চাইলেও থাকতে পারবেন না। যদি না যার সাথে থাকতে চাচ্ছেন সে রাখতে চায়। আপনি হয়তো আপনার আস্ত এক জীবন এক জনের সাথে সুখে দুঃখে কাটাতে চান, কিন্তু সেই মানুষটার দ্বারা হয়তো তা সম্ভব না।

সব দরজা সবার জন্য খুলে না। কিছু দরজার সামনে আজীবন ঠায় দাঁড়িয়ে থাকলেও সে দরজা আপনার জন্য উন্মুক্ত হবে না। তার মানে আপনি সে বাড়ির অনাকাঙ্ক্ষিত অতিথি। যদি ভুল করে অন্দর মহলের কেউ দরজা খুলেও ফেলে, অনাকাঙ্ক্ষিত আপনাকে দেখেই আপনার মুখের উপর দরজা বন্ধ করে দেবে।

আপনি বড় জোর এটুকুই পারবেন, সে কাঙ্ক্ষিত দরজার সামনে কোন কোন বিষন্ন দুপুরে দাঁড়িয়ে বা বসে একটু জিরিয়ে নিতে। এটুকুতেই আপনার সন্তুষ্ট থাকতে হবে। সে দরজার ভেতরে বসে শান্তির বিশ্রাম আপনার জন্য নয়।

04/03/2024

That's true but I am really happy

26/02/2024
03/01/2024

শুভ সকাল

"""শুভ সকাল'''''একমাত্র গাছই পারে পরিবেশকে সজীব ও শীতল রাখতে "আসুন গাছ লাগাই, জীবন ও প‌রিবেশ বাঁচাই" সতর্ক থাকুন, নিরাপদ...
07/11/2023

"""শুভ সকাল'''''
একমাত্র গাছই পারে পরিবেশকে সজীব ও শীতল রাখতে
"আসুন গাছ লাগাই, জীবন ও প‌রিবেশ বাঁচাই"
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন।

শীতে মধুর যত উপকারিতা***.....শুধু শীতকাল না সারা বছরই মধু শরীরের জন্য উপকারী। মধুতে এমন কিছু উপাদান আছে যেগুলো শীতকালে শ...
03/11/2023

শীতে মধুর যত উপকারিতা***.....
শুধু শীতকাল না সারা বছরই মধু শরীরের জন্য উপকারী। মধুতে এমন কিছু উপাদান আছে যেগুলো শীতকালে শরীর ভালো রাখতে সাহায্য করে। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার আলো।

এখন শীতকাল। সরিষা ফুলে ঢাকা পড়েছে গ্রামাঞ্চল। এসব ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। পেশাদার মধু চাষিরাও বসে নেই। পোষা মৌমাছির দল নিয়ে মধু সংগ্রহের জন্য ছুটছেন ফুলের কাছে।

মধু খুবই উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এখন যেমন বাজারে সরষে ফুলের মধুর আধিক্য। দামও অনেকটা নাগালের মধ্যে। তাই এই শীতে শরীর সুস্থ রাখতে নিয়মিত মধু সেবন করতে পারেন। মধুতে গ্লুকোজ ও ফ্রুকটোজ নামের দুই ধরনের সুগার থাকে। সুক্রোজ ও মলটোজও থাকে অল্প পরিমাণে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি রয়েছে। এ ছাড়া এনজাইম, বিভিন্ন খনিজ যেমন পটাসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ ও প্রোটিন আছে। মধুতে কোনো কোলেস্টেরল নেই। এ জন্য সবাই নিশ্চিন্তে মধু খেতে পারেন।

সর্দি-কাশিতে : শীতে সর্দি-কাশিতে ভোগা যেন একটি সাধারণ সমস্যা। সর্দি-কাশি থেকে দূরে থাকতে প্রতিদিন সকালে ১ চামচ মধু ও ১ চামচ আদার রস মিশিয়ে সেবন করুন। এ ছাড়া বাসক পাতার রসের সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে খেলেও সর্দি-কাশি সেরে যায়।

গলার স্বর ভাঙ্গা : শীতকালে গলার স্বর ভেঙ্গে যায় অনেকের। এই সমস্যায় প্রতিদিন সকালে এক চামচ মধু কুসুম গরম পানিতে মিশিয়ে পান করুন। উপকার পাবেন।

পাকস্থলীর সমস্যায় : যারা পাকস্থলীর সমস্যায় ভুগছেন তারা এক গ্লাস পানিতে দুই চামচ মধু মিশিয়ে প্রতিদিন সেবন করতে পারেন। এতে পাকস্থলীর সমস্যা দূর হয়।

শক্তিবৃদ্ধি : শারীরিক দুর্বলতায় যারা ভুগছেন তাদের জন্যও মধু উপকারী। প্রতিদিন এক গ্লাস গরম দুধে দুই থেকে তিন চা চামচ মধু মিশিয়ে পান করুন। শরীরে শক্তি বৃদ্ধি পাবে।

শিশুর জন্যও উপকারী : শিশুর ওজন বৃদ্ধি, তাদের মুখের রুচি বাড়াতে এবং শিশুর পেট ভালো রাখতে মধুর বিকল্প নেই। এ জন্য প্রতিদিন গরম দুধ অথবা পানির সঙ্গে মধু মিশিয়ে শিশুকে খাওয়াতে পারেন।

হূদরোগে : নিয়মিত মধু সেবন হৃদরোগ প্রতিরোধ করে। রক্তনালি প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি : নিয়মিত মধু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মধু দাঁত শক্ত করে। দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে। মধুর অ্যান্টি-অক্সিডেন্ট দেহকে নানা ঘাত-প্রতিঘাত থেকে রক্ষা করে।

কোষ্ঠকাঠিন্য দূর : যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা মধু সেবনে উপকার পাবেন।

মোবাইল 01711-232275

03/11/2023

জীবনে ঠিক ততোখানি সরল হোন, যতোখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরেও পায়ের তলার মাটি সরে যাবে না।

20/10/2023

প্রতারিত হতে হতেই মানুষ একসময় নিজেকে বদলে ফেলে। কিন্তু প্রতারক কোনদিন নিজেকে বদলাতে পারে না। মনে রাখবেন, যে ঠকায় সে চালাক হতে পারে! কিন্তু যে ঠকে সে বোকা নয়!সে বিশ্বাসী।

17/10/2023

Good morning 🌄🌞

Address

Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Foodie Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share