Brothers Poultry International, Dhaka- Since 1993

Brothers Poultry International, Dhaka- Since 1993 Brothers Debaker, Dresser, Egg Tray, Poultry Cage Manufacturer and 1-day Chiks, Feed & Equipment Supplier

পোল্ট্রি মুরগীর বাচ্চার চরম সংকটে দেশ_____রমজান পরবর্তী ঈদকে সামনে রেখে প্রান্তিক পর্যায়ে ব্রয়লার বাচ্চার সংকট সর্ব কালে...
17/03/2024

পোল্ট্রি মুরগীর বাচ্চার চরম সংকটে দেশ___

__রমজান পরবর্তী ঈদকে সামনে রেখে প্রান্তিক পর্যায়ে ব্রয়লার বাচ্চার সংকট সর্ব কালের রেকর্ড ছাড়িয়েছে, খামারে কিছু পরিমাণে বাচ্চা উঠানো যেন স্বর্নের হরিণ পাওয়া মতো অবস্থা, বহু খামারি বাচ্চা না পেয়ে দেশের এপ্রান্ত ওপ্রান্ত দৌড় ছাপ করছেন, এতে করে খামারিদের মাঝে চরম হতাশা ও অস্থিরতা বিরাজ করছে।

__খামারিগন সারা বছর বুকভরা আশা নিয়ে প্রতিক্ষায় থাকে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে উপলক্ষ করে ব্যবসা করে পূর্বের লাভ ক্ষতি পুষিয়ে নিতে, কিন্তু দুঃখ জনক হলেও সত্যি এবার ঈদের বহু পূর্ব থেকেই সংকটের দরুন সেডে বাচ্চা উঠাতে পাচ্ছেনা বহু খামারি, উল্লেখ্য যে শুধু ব্রয়লার নয় সংকট ও দর বৃদ্ধির তালিকায় রয়েছে লেয়ার, কক্, সোনালী, কালার বার্ড-সহ সকল প্রকার বাচ্চা, প্রেক্ষিতঃ প্রান্তিক পর্যায়ে স্বল্প পূঁজির খামারিগন হচ্ছে আশাহত।

__পোল্ট্রির সার্বিক পরিস্থিতি ও বাস্তবতা বিশ্লেষণে মনে হচ্ছে- হাতি ঘোড়া কিংবা হরিণের বাচ্চা যোগাড় করা সহজ কিন্তু পোল্ট্রি বাচ্চা সংগ্রহ অসম্ভবই বটে!

___অবস্থা দৃষ্টে মনে হচ্ছে- মেকানিজম আর কারসাজির কারণে বাজার থেকে পোল্ট্রি'র বাচ্চা উধাও, কথা হলো কোথায় গেল দেশের এ-তোগুলো কোম্পানির উৎপাদিত লক্ষ লক্ষ বাচ্চা? এ-র সঠিক উওম খুঁজে পাওয়া সত্যিই ভার! তবে ধরেই নিতে হয় পুঁজিবাদ মজুদদার আর সম্রাজ্যবাদদের দৌরাত্মে সাধারণ মানুষ আজ জিম্মি! আর এ-র ধারাবাহিকতায় ধনি হচ্ছে আরো অধিক ধনি! আর স্বল্প পুঁজির মানুষগুলো দরিদ্র হতে হতদরিদ্র, এ'যেন সীমাহীন লড়াই করে কেবলই টিকে থাকা।

পরিশেষেঃ সকলের মধ্যে শুভবুদ্ধির উদয়ন ঘটুক সেই প্রত্যাশা অবিরাম অন্তহীন অনবরত রইলো! ছুম্মা আমিন।
মোঃ সিরাজুল ইসলাম, ব্রাদার্স পোল্ট্রি ইন্টারন্যাশনাল, ঢাকা।
[email protected]
Mobile: 01711-684776

05/04/2023
রাজনীতির অশুভ প্রতিযোগিতা/প্রতিহিংসায় দিশেহারা জনগণ ক্ষতির মুখে~ ব্যবসাই সমাজ এ'থেকে বাদ যাইনি আমিও জানিনে কি অপরাধে অভি...
04/11/2022

রাজনীতির অশুভ প্রতিযোগিতা/প্রতিহিংসায় দিশেহারা জনগণ ক্ষতির মুখে~ ব্যবসাই সমাজ এ'থেকে বাদ যাইনি আমিও জানিনে কি অপরাধে অভিযুক্ত?

সূত্রঃ বরিশাল~ লঞ্চ যাবেনা সরুপকাঠী (জীবন্ত পোল্ট্রি বাচ্চা) আজ লক্ষ টাকা ক্ষতির সমূখীন!

পোল্ট্রি শিল্পকে রাজনীতির উর্ধে রেখে সকল কর্মপন্থা নির্ধারন এখন সময়ের দাবী! আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন আমিন।

14/05/2022

আমাদের পেইজে শুভাকাঙ্ক্ষী/শুভানুধ্যায়ী সংখ্যা ৬০০০ ছাড়ালো সকলের প্রতি অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন অবিরাম অন্তহীন--

-ফার্ম পরিচালনায় বৈশ্বিক পরিবেশ ও নিয়ম অনুস্মরণ অপরিহার্য- শুধু পোল্ট্রি'ই- নয় যে কোন ক্রর্ম সাধনের পূর্বে সে-সম্পর্কে জ...
13/05/2022

-ফার্ম পরিচালনায় বৈশ্বিক পরিবেশ ও নিয়ম অনুস্মরণ অপরিহার্য-

শুধু পোল্ট্রি'ই- নয় যে কোন ক্রর্ম সাধনের পূর্বে সে-সম্পর্কে জ্ঞান অর্জন একান্ত জরুরী আর জীবন্ত বিজনেস হওয়ায় পোল্ট্রিতে তাহা আরো অধিকতর গুরুত্ব বহন করে থাকে অতএব ফার্ম করার পূর্বে ফার্ম পরিচালনা সম্পর্কে সবিস্তারে জানা একান্ত জরুরী, মনে রাখা দরকার অভিজ্ঞতাই সফলতার চাবিকাঠি, আরো উল্লেখ যে পোল্ট্রি তথা লাইভ ষ্টক বিজনেসে জানার শেষ নেই এখানে যে-যতটা অভিজ্ঞতা সঞ্চয়ে সম্মত হবেন সে-ততটাই বিজনেস সম্প্রসারণে সমৃদ্ধশালী অর্থাৎ লাভবান হবেন নিঃসন্দেহে।

প্রেক্ষাপটঃ
প্রথমেই বলতে হচ্ছে- ঋতু পরিবর্তনের দেশ বাংলাদেশ, ঋতুর সাথে আবহাওয়া ও পরিবেশের বেশ পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে তার সাথে ইদানীং যোগ হচ্ছে বৈশ্বিক পরিবেশ বিপর্যয় অর্থাৎ গ্রীনহাউজে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি, যার প্রভাবে বছরের অধিকাংশ সময়ে দেশের নিম্ন অঞ্চল সমূহে জলের প্রবাহ থাকছে, বিজ্ঞানীরা এ-ও বলছেন সামনের দিনগুলোতে দেশের দক্ষিণ অঞ্চল সমূহের নিচু ও সমতল ভূমিগুলোতে বছরের বেশিরভাগ সময়ে পানির প্রবাহ থাকবে যার ফলে দেশের সমগ্র এলাকায় কম বেশি ক্ষতি সাধিত হবে!

ভিটি ও সেড নির্মাণঃ
ঘরের ভিটি উঁচু করে নির্মাণ করা উচিৎ, যাতে করে বর্ষা মৌসুম অথবা ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাসে ফার্মে কোন প্রকার পানির প্রবাহ না ঘটে, আর পারিপার্শ্বিক কারণে যদি সেটা সম্ভব না হয় তবে বিকল্প পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ মাচা পদ্ধতিতে সেড নির্মাণ করা প্রয়োজন, কোন ক্রর্মেই ঝুঁকি নিয়ে ফার্ম পরিচালনা করা সঠিক কাজ নয়, কেননা এতে লাভের পরিবর্তে লোকসানের মুখে পড়াটা অস্বাভাবিক নয়!

যোগাযোগ ও বিপণনঃ
ফার্ম স্হাপনে যোগাযোগ ব্যবস্হা মাথায় রাখা দরকার আর সেক্ষেত্রে প্রথমে বেছে নিয়ে হবে বড় কোন রাস্তার দ্বার যেখানে মালামাল পরিবহনের সকল সুযোগ সুবিধা বৃদ্ধমান এবং সেই সাথে থাকতে হবে বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সংযোগ ব্যবস্হা তবেই কেবল নিরাপদে নিচিন্তে ফার্ম পরিচালনা সম্ভব বটে!

পণ্য উৎপাদনে লক্ষ্মণীয় বিষয়ঃ
যে কোন পণ্য উৎপাদনের পূর্বে বিবেচ্য বিষয় হওয়া উচিৎ কোথায় কি পণ্য উৎপাদন করবেন? কেননা যেখানে যে-সকল পণ্যের চাহিদা রয়েছে সেখানে সেইসব পণ্য উৎপাদন শ্রেয়, অর্থাৎ ডিমের চাহিদা থাকলে সেখানে লেয়ার, হাঁস ও কোয়েল পাখি আর মাংসের চাহিদা বেশী হলে সেখানে রেডি ব্রয়লার, সোনালী, কক্-মুরগী ও টার্কির ফার্ম করা কিংবা দুধের চাহিদা হলে- গরু ছাগল মহিষের ফার্ম স্হাপন এছাড়া এলাকা ভেদে মাছ চাষে মনোনিবেশ করাটাও মন্দ নয় বটে!

ঘরের অবকাঠামোঃ
পরিবেশ গত দিক বিবেচনায় ঘর তৈরি করা উচিৎ যেমন ঘরের দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে লম্বালম্বি ও উওর দক্ষিণে আড়াআড়ি করে নির্মাণ করা এবং ঘরের দৈগ্য-প্রস্তু নির্ভর করে আপনি কতোগুলো প্রাণী/পাখি পালন করতে চাচ্ছেন তাঁর উপর, যেমন ধরুন আপনি এক হাজারটি ব্রয়লার পালন করতে ইচ্ছুক, সেক্ষেত্রে প্রতিটির জন্য কমপক্ষে ১ফুট জায়গা প্রয়োজন অর্থাৎ (দৈর্ঘ্য ৫০×২০= ১,০০০ফুট) সে অনুযায়ী যতগুলো প্রাণী পালন করবেন ততধিক পরিমাণ জায়গা প্রশস্ত করতে হবে, মনে রাখতে হবে ঘরের দৈর্ঘ্য যা-ই হোক না কেন প্রস্তু ২০-২৫ ফুটের অধিক হওয়া কাম্য নয় কেনেনা প্রস্তু বেশি হলে আলো-বাতাসের ঘার্তি হতে পারে?

ঘরের উচ্চতা ও ছাউনিঃ
ঘরের উচ্চ্তা কমপক্ষে ৯ ফুট হওয়া উচিৎ তাতে করে মাঝখান বরাবর ১১-১২ ফুট উচ্চু করা যেতে পারে এবং ঘরের বাহিরে কমপক্ষে ২-ফুট বাড়তি ছাউনি দিতে হবে যাতে ঝড় বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে না পারে, বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে ঘরের দক্ষিণ দিকটা খোলা থাকে এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে।

লেখক পরিচিতিঃ
মো. সিরাজুল ইসলাম, ব্যবস্হাপনা পরিচালকঃ ব্রাদার্স পোলট্রি ইন্টারন্যাশনাল, ঢাকা! দীর্ঘ দুই যুগ ধরে পোল্ট্রি শিল্পের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত, প্রেক্ষিতঃ প্রান্তিক- খামারিদের দুঃখ দূর্দশা সমেস্যা ও শিল্পের সম্ভবনা একান্ত কাছ থেকে অবলোকনের সুযোগে উক্ত অবতারণা বটে।
Email: brothers [email protected]

29/04/2022

-ইসলামের শিক্ষা নেয়ামত তসরুপ-

05/04/2022

-এ-ই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি--

বাচ্চার বাজার দর প্রকাশ বন্ধ আজ ১মাস অতিবাহিত, জানি এর দরুন সমেস্যায় পরেছেন অসংখ্য প্রান্তিক খামারি আর লাভবাণ হয়েছেন সুব...
01/04/2022

বাচ্চার বাজার দর প্রকাশ বন্ধ আজ ১মাস অতিবাহিত, জানি এর দরুন সমেস্যায় পরেছেন অসংখ্য প্রান্তিক খামারি আর লাভবাণ হয়েছেন সুবিধাভোগী মুনাফাখোর কালোবাজারি, প্রেক্ষিতঃ বহু খামারি ইনবক্সে ও বিভিন্ন ভাবে দুঃখ খোপের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তাদের সাথে আমরাও সমব্যথীত, তবে দুঃখ জনক হলো স্বার্থনেশীর চক্রান্তে বাজার দর আপাতত সম্ভব নয় বলে আন্তরিক ভাবে দুঃখীত।

পোল্ট্রি তথা লাইভ ষ্টক- ব্যবসা নগদে করুন লাভবান হোন- -ইদানীং অনেকই বলছেন বহু চেষ্টা শ্রম ঘাম দিয়ে ফার্ম করে কোন লাভের মূ...
26/03/2022

পোল্ট্রি তথা লাইভ ষ্টক- ব্যবসা নগদে করুন লাভবান হোন-

-ইদানীং অনেকই বলছেন বহু চেষ্টা শ্রম ঘাম দিয়ে ফার্ম করে কোন লাভের মূখ দেখছেন না, এর মূলে রয়েছে খাদ্য, বাচ্চা ঔষধসহ সকল উপকরণের দর অসাভার্বিক বৃদ্ধি- পক্ষান্তে উৎপাদিত পণ্য যেমন ডিম রেড়ী মুরগী ও দুধের দাম তুলনামূলক বেশ কম এর সাথে যোগ হয়েছে বাকীতে ব্যবসা পরিচালনা, এক অনুসন্ধানে দেখা যায় দেশের প্রায় ৯০℅ফার্ম বাকীতে পরিচালিত হয়ে আসছে ফলশ্রুতিতে অধিকাংশ খামারি লাভের মূখ দেখছেনা প্রতিনিয়ত পড়ছেন লোকসানের মূখে, প্রক্ষিতে পুঁজি হারিয়ে দিনে দিনে হচ্ছে ফার্ম বন্ধের উপকম!

উদাহরণঃ
আপনি ১,০০০টি রেড়ী ব্রয়লার মুরগীর ব্যাচে করতে চাচ্ছেন? সেখানে বাকীতে আনুমানিক অতিরিক্ত ব্যয় বাচ্চা প্রতি ৩= করে ১,০০০×৩= ৩,০০০/= খাদ্যে আনুমানিক ৬০ব্যাগ প্রতি ব্যাগে ১৫০×৬০= ৯,০০০/= এবং ঔষধে ১,০০০= সর্ব মোট ১৩,০০০= তের হাজার টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে, সেখানে ব্যাচ যদি হয় ২,০০০/৩,০০০ তবে ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে দুই তিন গুন।

অভিমতঃ
প্রন্তিক খামারিদের প্রথমেই বলবো বাকীতে নয় নগদে ব্যবসা পরিচালনা করুণ লাভবান হবেন নিঃসন্দেহে, কেউ কেউ বলছেন ১২৫= দরে মুরগী বিক্রি করে লাভের মুখ দেখছেন না অথচ ১২০= নিচে মুরগী বিক্রি করে অনেকে ভালো মুনাফা করছেন এর মূল কারণ নগদ বাকীর শুভঙ্করের ফাঁকি, বলা চলে মুদ্রার এপিট ওপিঠ একদিকে লাভ আর অন্য দিকে লোকসানের ক্ষতিয়াণ ভারী।

করণীয়ঃ
অনেকে বলছেন আর্থিক সমেস্যা রয়েছে? তাই ইচ্ছে থাকা সত্ত্বেও নগদে ব্যবসা করা সম্ভবপর নয়! তবু্ও তাদের বলবো ইচ্ছে থাকলে অসম্ভব বলতে কিছু নেই, কেননা বাকীতে বিশালাকার ফার্ম না করে বরং সামর্থ্য অনুযায়ী ছোট ফার্ম পরিচালনা করুণ দেখবেন বড় ফার্মের লাভ আপনার এই ছোট ফার্ম দিয়েই পুষিয়েছে।

মূল বিষয় হলোঃ বর্তমানে প্রতিযোগিতা মূলক বাজার ব্যবস্হায় ফার্ম ব্যবসায় লাভবান হতে চাইলে বাকীকে অবশ্যই না বলতে হবে এবং নগদে ব্যবসা সম্প্রসারণ করতে হবে আর তাতেই অল্প দিনেই সফলতা আসবে, সেই সাথে আপনার ছোট্ট ফার্মটি দিনে দিনে পরিণত হবে বৃহৎ এক কমার্শিয়াল ফার্মে, পরিশেষে আপনার স্বর্ণাদিনের প্রত্যাশা রইলো।

পরিচিতি:
মো: সিরাজুল ইসলাম,
ব্যবস্হাপনা পরিচালকঃ
ব্রাদার্স পোলট্রি ইন্টারন্যাশনাল, ফুলবাড়িয়া, ঢাকা।
দীর্ঘ- দুই যুগ ধরে পোল্ট্রি শিল্পের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত!

চকচক~করলে~সোনা~নয়! এবার~নিন~আসল ~সোনা!! ব্রাদার্স ডিবেকার ও ড্রেসার মেশিন গুণেমানে বাজারের সেরা!!!ব্রাদার্স ডিবেকার মেশি...
14/03/2022

চকচক~করলে~সোনা~নয়! এবার~নিন~আসল ~সোনা!! ব্রাদার্স ডিবেকার ও ড্রেসার মেশিন গুণেমানে বাজারের সেরা!!!

ব্রাদার্স ডিবেকার মেশিনের বৈশিষ্ট্য সমূহঃ-
ক, বডি- উন্নত মানের কোরিয়ান কালার সীট দ্বারা তৈরী, সহজে মরিচা ধরেনা থাকে নতুনের মতন উজ্জ্বল।

খ, ব্লেড/কাটার- নন ম্যাগনেট এস এস ৩৬ এম এম সীট ব্যবহার করা হয় যাহা অত্যন্ত টিকসই ও মজবুত।

গ, সুইচ/রেগুলেটর- ইন্ডিয়ান UNIQUE কোম্পানির শক্তিশালী সিলেক্টরের ব্যাবহার করা হয়েছে যাহা সর্বদা হেভী ডিউটি দিতে সক্ষম।

ঘ, ট্রান্সফরমার - বিশ্ব বিখ্যাত জাপানী (CRG) সিলিকন ক্রোর ও সুপার সাইন কোং- ১নং তামা দ্বারা প্রস্তুত হয়ে থাকে, উল্লেখ্য- সিলিকনের ব্যবহার থাকায় বডি থাকে সর্বদা শীতল, যার ফলে দীর্ঘক্ষণ ব্যবহারেও ট্রান্সফরমার - উপ্তত হওয়ার সম্ভবনা নেই।

ঙ, ঠোঁট কাটার ষ্ট্যান্ড - জাপানি অত্যাধুনীক SS- 6 mm: সীট দ্বারা তৈরী যাহা অত্যান্ত টিকসই ও মজবুত।

চ, কুলিং ফ্যান- চায়নার কুলিং ফ্যান কার্যক্ষেএে দীর্ঘ-ক্ষণ মেশিন চল্লেও বডি থাকবে সর্বদা ঠান্ডা যার ফলশ্রুতিতে মেশিন থাকবে অধিকতর নিরাপদ এবং ট্রান্সফরমার পুরে যাওয়ার সম্ভবনা নেই বল্লেই চলে।

বিঃ দ্রব্যঃ প্রতিটি ডিবেকার মেশিনের স্হায়ীত্বকাল প্রায়- ১২বছর।
যোগাযোগঃ ব্রাদার্স পোলট্রি ইন্টারন্যাশনাল Brothers Poultry International

শোরুমঃ ১২,৪৮ নং নিমতলী সিটি কর্পোরেশন মার্কেট, ফুলবাড়ীয়া-ঢাকা।
মোবাইলঃ ০১৭৩৩-০৪৬৪৭৪, ০১৭৩৩-০৪৬৪৭৮ এবং ০১৭৩৩-০৪৬৪৮৪

অফিসঃ ৯/২- (২য় তলা) সেক্রেটারীয়েট রোড ফুলবাড়ীয়া, ঢাকা।
টিএনটিঃ +০২৪৭১২০৭০৮
মোবাইলঃ ০১৭১১-৭৩৭৪৮২, ০১৭৩৩-০৪৬৪৭৫ এবং ০১৭৩৩-০৪৬৪৬

Email: [email protected]

স্মৃতির পটে-দুটি পাতা একটি কুড়ি- শাহজালাল শাহপরানের পূর্ণ ভূমি ও তিনশত ষাট আউলিয়া দেশ, মনু খোয়াই সুরমা কুশিয়ারা নদী ঘেরা...
12/03/2022

স্মৃতির পটে-
দুটি পাতা একটি কুড়ি- শাহজালাল শাহপরানের পূর্ণ ভূমি ও তিনশত ষাট আউলিয়া দেশ, মনু খোয়াই সুরমা কুশিয়ারা নদী ঘেরা সিলেট- কাজী ফার্মস এ-র বাৎসরিক সম্মেলন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রাণালয়ের মন্ত্রী জনাব আবদুল মান্নান এমপি এবং সভাপতিত্ব করেন জনাব জাহেদুল হাসান, ব্যবস্হাপনা পরিচালক কাজী ফার্ম গ্রুপ। তারিখঃ ২৪ডিসেম্বর- ২০১৯" স্হানঃ কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, দক্ষিণ সুরমা, চন্ডি পুর, সিলেট।

Address

9/2 (2nd Floor) Secretariat Road Fulbaria
Dhaka
1000

Telephone

+8801611684776

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brothers Poultry International, Dhaka- Since 1993 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category