10/05/2026
স্ত্রীর সাথে ঝামেলা -তালাক।
কিছুদিন পর আবার নাটকীয় ব্যাখ্যা “ইবলিসের ধোঁকা”, “খোলা তালাক”, “ভুল হয়ে গেছে”। তারপর স্ত্রীকে ফিরিয়ে নেয়া।চার মাস পর আবার তালাক।
সবচেয়ে নোংরা ব্যাপার হলো নিজেদের চরিত্রহীন সিদ্ধান্ত, আবেগী উন্মাদনা আর প্রবৃত্তির নোংরামিকে ইসলামের ভাষা দিয়ে পবিত্র সাজানোর চেষ্টা। নিজের ব্যর্থতা ঢাকতে শরীয়তের শব্দ ব্যবহার করা এখন কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে।
ইসলাম তালাককে বৈধ করেছে কিন্তু ঘৃণিত বৈধতা হিসেবে।
আর সেখানে কিছু তথাকথিত “ধর্মওয়ালা” তালাককে বানিয়ে ফেলেছে রাগের অস্ত্র, বিছানার রাজনীতি, ইগোর খেলা।
আজ তালাক দিবে, কাল ফিরিয়ে নিবে, পরশু আবার তালাক দিবে এটা শরীয়ত না, এটা বিকৃত মানসিকতা। এটা সেই মানুষদের কাজ, যারা বউকে মানুষ মনে করে না,মনে করে নিজের নিয়ন্ত্রণের আর ভোগের জিনিস।
আর সমাজের কিছু মোল্লা এইসব কাজের বিরুদ্ধে দাঁড়ানোর বদলে উল্টো ধর্মীয় ব্যাখ্যা দিয়ে এসবকে ম্যানেজ করার চেষ্টা করে।
কখনো বলে রাগের মাথায় হয়েছে ,কখনো বলে ইবলিস ওয়াসওয়াসা দিয়েছে,কখনো খোলা হয়ে গেছে,কখনো সমাধান আছে।
প্রশ্ন হলো ইসলামের বিধান কি তোমাদের ব্যক্তিগত নাটক সামলানোর টুল? ধর্ম কি তোমাদের খেয়ালখুশির লিগ্যাল কভার?
যে মানুষ নিজের জিহ্বা, রাগ, সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারে না সে আবার সমাজে ধর্মের প্রতিনিধি সেজে বসে!
এরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করে।
কারণ এদের কারণে মানুষ ভাবে ধর্ম মানেই নারীর জীবনের ওপর অত্যাচারের লাইসেন্স।
না, ইসলাম এমন না।
সমস্যা ইসলাম না, সমস্যা সেইসব মানুষ যারা নিজেদের নোংরা চরিত্রকে ধর্মীয় দাড়ি, টুপি আর আরবি শব্দ দিয়ে ঢাকার চেষ্টা করে।
এই দম্পতি পরীমনি-রাজ আর লায়লা-মামুনের থেকেও বেশী নাটকবাজ।
সংগৃহীত