Nabat Food

Nabat Food We are Nabat Food. We provide healthy fresh natural organic foods and herbs.

25/05/2025

তৈলাক্ত চুলের জন্য মুলতানি মাটির উপকারিতা | মুলতানি মাটি কিভাবে ব্যবহার করবেন?।- Nabat Food

চুল সারাদিন তেলতেলে হয়ে থাকে? সমাধান হলো মুলতানি মাটি! এই ভিডিওতে দেখুন কীভাবে মাত্র একবার ব্যবহারেই চুল হবে ফ্রেশ ও তেলমুক্ত।

🌿 উপকারিতা: চুলের অতিরিক্ত তেল দূর করে স্ক্যাল্প করে ক্লিন ও ঠান্ডা রুক্ষতা ছাড়াই করে চুল সিল্কি ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিন আজই!

🔔 আরও এমন হেয়ার কেয়ার টিপস পেতে আমাদের ফলো করুন।

Nabat Food Eat Healthy Food
Make Life Good

25/05/2025

চুলের যত্নে মেহেদী গুঁড়ার ৫টি জাদুকরী ব্যবহার | চুল পড়া বন্ধ ও ঘন চুল পাওয়ার উপায় | Nabat Food

আপনার চুল কি ঝরে পড়ছে? মাথার ত্বকে খুশকি হচ্ছে? চুল হচ্ছে রুক্ষ ও প্রাণহীন?
এই সমস্যার সমাধান পেতে পারেন মেহেদী গুঁড়ার মাধ্যমে।

এই ভিডিওতে আমরা দেখিয়েছি মেহেদী গুঁড়ার ৫টি ঘরোয়া ব্যবহার, যা আপনার চুলকে করবে আরও স্বাস্থ্যজ্জ্বল, ঘন ও মসৃণ।

এই ভিডিওতে যা জানতে পারবেন:

চুল পড়া বন্ধ করতে মেহেদী গুঁড়ার ব্যবহার

প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার হিসেবে এর ভূমিকা

খুশকি দূর করতে মেহেদী গুঁড়ার প্যাক

চুল ঘন ও নরম করতে সহজ রেসিপি

মাথার স্ক্যাল্প ঠান্ডা রাখতে কার্যকর পদ্ধতি

এই টিপসগুলো ঘরে বসেই ব্যবহার করতে পারবেন, একদম প্রাকৃতিকভাবে।

ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ঘরোয়া টিপস পেতে Nabat Food চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

Eat Healthy Food
Make Life Good
ধন্যবাদ।
#মেহেদীগুঁড়া #মেহেদী #চুলেরযত্ন

আপনার সন্তানের হাতে  বিষ তুলে দিচ্ছেন নাতো! বাচ্চাদের জন্য অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।অতিরিক্...
15/04/2025

আপনার সন্তানের হাতে বিষ তুলে দিচ্ছেন নাতো!

বাচ্চাদের জন্য অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

অতিরিক্ত চিনি খাওয়ার কিছু ভয়াবহ দিক:

হাইপারঅ্যাকটিভিটি: অনেক সময় বাচ্চারা চিনি খাওয়ার পর অতি চঞ্চল হয়ে পড়ে, যদিও এটি সবসময় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না, তবে অনেক অভিভাবক এ রকম লক্ষণ লক্ষ্য করেন।

ওজন বৃদ্ধি ও স্থূলতা: অতিরিক্ত ক্যালোরি শরীরে জমে গেলে ওজন বেড়ে যেতে পারে, যা ভবিষ্যতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি করে।

ডেন্টাল সমস্যা: অতিরিক্ত চিনি দাঁতের ক্ষয় বা ক্যাভিটির অন্যতম বড় কারণ।

রক্তে শর্করার ওঠানামা: হঠাৎ চিনি খেলে রক্তে গ্লুকোজ বেড়ে যায়, এরপর দ্রুত কমে যাওয়ায় বাচ্চারা ক্লান্ত বা বিরক্তিভাব অনুভব করতে পারে।

খাদ্যাভ্যাসে নেতিবাচক প্রভাব: বেশি চিনি খেলে পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ কমে যেতে পারে।

তাহলেকি চিনি পুরোপুরি বাদ? নাকি এর মাত্রা রয়েছে? কতটুকু চিনি খাওয়া নিরাপদ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে—

দৈনিক মোট ক্যালোরির ১০%-এর কম চিনি গ্রহণ করা উচিত।

৫% হলে আরো ভালো। অর্থাৎ দৈনিক ৬ চামচের মত।

এটা আমরা যে অতিরিক্ত জাংক ফুড দেই, অর্থাৎ চকলেট, মিষ্টি, কোমল পানীয়, কেক ইত্যাদিতে থাকা চিনি। প্রাকৃতিকভাবে ফল বা দুধে থাকা চিনির জন্য নয়।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। নাবাত ফুডের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক 🥰
28/06/2023

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
নাবাত ফুডের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক 🥰

মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ...
18/06/2023

মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় মহৌষধ। মধুতে প্রায় ৪৫ টি খাদ্য উপাদান থাকে।

তো মধুর উপকারিতা গুলা জেনে নেওয়া যাক
১- শক্তি ধরে রাখতে সাহায্য করে।
২- হজমে সহায়তা করে।
৩- কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
৪- মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে।
৫- ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে সহায়তা করে।
৬- অনিদ্রা দূর করতে সাহায্য করে।
৭- যৌন শক্তি বাড়াতে সাহায্য করে

সুপার প্রিমিয়াম কোয়ালিটির কালোজিরা ফুলের মধু অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন। অথবা কল করুন 01602-582815 এই নম্বরে।
প্রাইজঃ ৫০০ গ্রাম ৬৫০ টাকা

#মধু

ঘি (Ghee) খেতে পছন্দ করে না এমন কম মানুষই আছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সবাই ঘি খেতে পছন্দ করে। গ্রামঞ্চালে অনেক ম...
15/06/2023

ঘি (Ghee) খেতে পছন্দ করে না এমন কম মানুষই আছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সবাই ঘি খেতে পছন্দ করে। গ্রামঞ্চালে অনেক মানুষ ধোয়া উঠা গরম ভাতের সাথে ঘি খেতে পছন্দ করে। তাছাড়া পোলাম বিরিয়ানি থেকে শুরু সকল মিষ্টি খাবারের ব্যবহার করে রান্নাঘরের গৃহিনীরা। ঘি একটি দুগ্ধ জাতীয় খাবার। দুধ থেকে ক্রিম আলাদা করে মাটির চুলায় জ্বাল দিয়ে তৈরি করা হয়।

ঘি (Ghee) এর উপকারিতা

১- ওজন বাড়াতে সাহায্য করে।
২- ক্ষতিকর কোলেস্টেরল কমায়।
৩- ক্ষত সাড়াতে সাহায্য করে।
৪- ওজন কমাতে সহায়তা করে।
৫- পজিটিভিটি বাড়ায়।
৬- ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
৭- ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।
৮- হৃদরোগ সমাধান করতে সাহায্য করে।
৯- ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে।
১০- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
১১- চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
১২- ক্ষুধামন্দা দূর করতে সাহায্য করে।

ঘি এর যেমন অনেক উপকারিতা আছে ঠিক তেমনি অপকারিতা আছে। অতিরিক্ত খেলে শরীরে নানা রকমের ক্ষতি হতে পারে।

ঘি (Ghee) এর অপকারিতা

১- অতিরিক্ত খেলে দেহে খারাপ কোলেস্টেরল মাত্রা বেড়ে যায়
২- চর্বির পরিমাণ বেড়ে যায়।
৩- বদ হজমের সমস্যা হতে পারে।
৪- যাদের হাড়ের সমস্যা আছে তাদের বেশি খাওয়া উচিত না।

আমাদের শেষ কথা

নাবাত ফুডের ঘি (Ghee) নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয়। দক্ষ কারিগর দ্বারা খাটি দুধ থেকে আমরা ক্রিম সেপারেশন মেশিনের মাধ্যমে আমরা ক্রিম আলাদা করে মাটির চুলায় জ্বাল দিয়ে নাবাত ফুড়ের সুপার প্রিমিয়াম ঘি তৈরি করে থাকি।



সুবাহানাল্লাহ! .
13/06/2023

সুবাহানাল্লাহ! .

12/06/2023

ঘি খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে কাজ করে। এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে। অনেক মানুষই গরম ভাতের সাথে ঘি খায়। কিন্তু অনেকেই জানে না গরম ভাতের সাথে ঘি অনেক উপকার পাওয়া যায়। প্রতিদিন ধোয়াওঠা গরম ভাতে এক চামচ ঘি খেলে আমাদের শরীরকে ভাল রাখে। তো চলুন জেনে নেওয়া যাক ঘি খেলে কি উপকার পাওয়া যায়।

১- শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। ঘিয়ে ফ্যাটের পরিমাণ বেশি এবং পুষ্টিগুন বেশি থাকায় ঘি শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে।
২- রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াত সহায়তা করে। আপনি যদি প্রতিদিন গরম ভাতের সাথে ১ চামচ ঘি খাওয়ার অভ্যাস গড়ে তুলেন তাহলে আপনার রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াত সাহায্য করে। ঘিয়ে ব্যাটরিক অ্যাসিড এবং ভিটামিন সি থাকার কারণে রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াত বেশ সহায়তা করে।
৩- পানির অভাব দূর করতে সাহায্য করে। শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ঘি। যদি আপনার পানির শূন্যতায় ভুগেন তাহলে পর্যাপ্ত পানির পানের পাশাপাশি ঘি খাওয়াত অভ্যেস গড়ে তুলেন।
৪- হজম ক্ষমতা বাড়াতে বেশ কার্যকর ভূমিকা পালন করে। বিউটারিক এসিড থাকায় হজম ক্ষমতা বাড়ায়।
৫- শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ঘি খেলে আমাদের মন শরীরে এক ধরনের শীতলতা অনুভব আসে। বিশেষজ্ঞরা বলেছে ঘি প্রদাহ হ্রাস করে। তাই এই গরমে ঘি খেলে আপনি শীতলতা অনুভব করবেন।

শিশুদের জন্য ঘি কতটুকু স্বাস্থ্যকর? ঘিতে ওমেগা-৩ এবং ওমেগা-৯ এর মত অপরিহার্য ফ্যাটি অ্যাসিড থাকে। ঘিতে ভিটামিন এ,ডি,ই এব...
10/06/2023

শিশুদের জন্য ঘি কতটুকু স্বাস্থ্যকর?

ঘিতে ওমেগা-৩ এবং ওমেগা-৯ এর মত অপরিহার্য ফ্যাটি অ্যাসিড থাকে। ঘিতে ভিটামিন এ,ডি,ই এবং কে তে ভরপুর থাকে। যা আপনার সোনামণির অ্যান্টিঅক্সিডেন্ট, ক্ষতিকারক মুক্ত র‍্যাডিকেল, হজমে সাহায্য দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করবে। ভিটামিন কে হাড়ের বিকাশের জন্য অপরিহার্য ক্যালসিয়াম উৎপাদনে সাহায্য করে যা আপনার সোনামণির জন্য খুবই উপকারি। ঘিতে ক্যালরি বেশি থাকায় আপনার সোনামণির বুকের দুধ খাওয়ানো ছাড়ানোর পর প্রতিদিন ঘি দেন তাহলে আপনার সোনামণির ওজন বাড়াতে সাহায্য করবে।

ঘি পুষ্টির একটি ভাল উৎস। আপনার সোনামণির জন্য প্রতিদিন ঘি খাওয়ালে আপনার সোনামণির জন্য খুব উপকারি ফল পাবেন ইনশাআল্লাহ।

আপনার সোনামণিকে ঘি খাওয়ালে কি উপকার পাবেন তা নিচে উল্লেখ করা হল

১- ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। ঘিয়ে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালরি থাকে। মায়ের দুধ খাওয়া বন্ধ করার পর আপনার সোনামণির ওজন বাড়াতে সাহায্য করে।
২- হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। ঘিয়ে ভিটামিন কে থাকায় শরীরের ক্যালসিয়াম উৎপাদনে সাহায্য করে যা আপনার সোনামণির হাড়ের বিকাশের জন্য উপকারি।
৩- অনাক্রম্যতা বাড়াতে সাহায্য করে। ঘি অ্যন্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা সংক্রমণ, কাশি ঠান্ডা প্রতিরোধ করতে সাহায্য করে।
৪- হজমের সহায়ক হিসেবে কাজ করে। পেটে অ্যাসিড স্রোতকে উদ্দীপনা দেয় যা খাদ্য হজম করতে সাহায্য করে।
৫- গবেষণায় দেখা গেছে আপনার সোনামণি কে প্রতিদিন ঘি খাওয়ালে শরীরের খারাপ এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
৬- আপনার সোনামণির একজিমা ও চুলকানি থাকে তাহলে আপনার সোনামণিকে ঘি খাওয়ান।

আপনার সোনামণি কে কিভাবে খাওয়াবেন ঘি??
ঘি বিভিন্ন উপায়ে আপনার সোনামণি কে দিতে পারেন। আপনার সোনামণির ডাল বা খিচুড়ির সাথে দিতে পারেন। সবজি বা মাংস রান্নার সময় দিতে পারেন।

আপনার সোনামণির জন্য কতটুকু ঘি খাওয়া দরকার??

বাচ্চার বয়স ও ওজন উপর নির্ভর করে ঘি দিতে হবে। ৬ মাসের পর থেকে আপনার বাচ্চাকে ঘি দিতে পারেন। কারণ এই সময় আপনার সোনামণি বসা হামাগুড়ি দেওয়া হাটার চেষ্টা করে কাজেই তখন ক্যালরির দরকার হয়। তাই প্রতিদিন খিচুড়ি সাথে কয়েক ফোটা দিয়ে অভ্যস্ত করুন এরপর ধিরে ধিরে পরিমাণ বাড়ান। আন্ডার ওয়েট থাকলে বেশি পরিমাণ দিন আর ওভার ওয়েট থাকলে কম পরিমানে দিন। আপনার সোনামণির ৮ মাস বয়স হলে ১ চামচ দিয়ে শুরু করুন। তারপর ৩-৪ চামচ দিন। পরিমাণ হুট করে না বাড়িয়ে ধিরে ধিরে বাড়ান। অতিরিক্ত খাওয়ানোর কোন দরকার নেই আপনার সোনামণিকে।



অনেকের প্রশ্ন এই গরমের মধ্যে কি ঘি খাওয়া যায়? আয়ুর্বেদ শাস্ত্রের মত হল গরমকালে ঘি খেলে শরীরের নানা ধরণের প্রভাব পড়ে। তার...
08/06/2023

অনেকের প্রশ্ন এই গরমের মধ্যে কি ঘি খাওয়া যায়?

আয়ুর্বেদ শাস্ত্রের মত হল গরমকালে ঘি খেলে শরীরের নানা ধরণের প্রভাব পড়ে। তার মধ্যে ভাগই অত্যন্ত ভালো! কি জেনে অবাক হচ্ছেন যে এই অত্যন্ত পরিমাণে গরমে ঘি খাওয়া ভাল।
তো চলুন জেনে নেওয়া যাক গরমে ঘি খেলে কি কি উপকার পাওয়া যায়।

১- গরমে শরীরে জলের অভাব সহজে মিটিয়ে ফেলে ঘী। মানুষের শরীরের আর্দ্রতা ভারসাম্য রাখতে সাহায্য করে। ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের ভিতর হাইড্রেট রাখতে সাহায্য করে।
২- অতিরিক্ত গরমে আমাদের সবার ক্লান্তি গ্রাস করে। তাই এই অতিরিক্ত গরমে শক্তি বাড়ানো এবং কান্তি বাড়াতে আমাদের প্রত্যেকের পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। তাই এই অতিরিক্ত গরমে ঘি খাওয়া ভালো।
৩- গরমে আমাদের শরীরে নানা কারনে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর ঘি আমাদের শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। তাই এই অতিরিক্ত গরমে ঘি খেলে অনেকে উপকার পাওয়া যায়। ঘিয়ে নানা রকমের ভিটামিন থাকার কারনে সংক্রমণ ও থেকে মুক্তি পাবেন এই অতিরিক্ত গরমে ঘি খেলে।
৪- অনেক বিশেষজ্ঞ বলে ঘি খাওয়ার ফলে শরীর ঠান্ডা থাকে এবং ঘি প্রদাহ হ্রাস করার পাশাপাশি শরীরকে শীতল রাখতে সাহায্য করে।
৫- অতিরিক্ত গরমে অনেকের হজম ক্ষমতা কমে যায়। তাই খালি পেটে ঘি খেলে হজম ক্ষমতা বাড়ে।

তাই অতিরিক্ত গরমে ঘি খাওয়া যাবে। তবে অতিরিক্ত খাওয়া যাবে না। পুষ্টিবিদ সুস্মিতা খান বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ২ দিনের বেশি ঘি খেতে পারবেন না। আর ঘি খেলে অন্য কোন তেল জাতীয় খাবার খাওয়া যাবে না।



05/06/2023

মধুকে কুর'আনে আল্লাহ সুবাহানাল্লাহ তা'য়ালা মানব জাতীর জন্য শেফা বলেছেন। এর উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। নিচে কালোজিরা ফুলের মধুর কিছু উপকারিতা তুলে ধরা হল।

✅শক্তি প্রদায়ী
✅হজমে সহায়তা করে
✅কোষ্ঠকাঠিন্য দূর করে
✅মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে
✅ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে করে
✅মধু অনিদ্রার ভালো ওষুধ
✅যৌন দুর্বলতা দূর করতে সহায়তা করে
✅প্রশান্তিদায়ক পানীয়
✅মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষা করে
✅পাকস্থলীর সুস্থতায় সহায়তা করে
✅শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে
✅পানিশূন্যতায়
✅দৃষ্টিশক্তি বাড়াতে
✅রূপচর্চায়
✅ওজন কমাতে
✅গলার স্বর সুন্দর ও মধুর করে
✅তারুণ্য বজায় রাখতে
✅হাড় ও দাঁত গঠনে
✅হাঁপানি রোধে
✅উচ্চ রক্তচাপ কমায়
✅রক্ত পরিষ্কারক
✅রক্ত উৎপাদনে সহায়তা
✅হৃদ্‌রোগে
✅রোগ প্রতিরোধশক্তি বাড়ায়
সুতরাং আমরা প্রতিদিন আমাদের খাবারের সাথে মধু রাখতে পারি।
তবে হ্যাঁ বাজারের নকল-ভেজাল মিশ্রিত মধু থেকে সাবধান। দরকার হয় আমাদেরকে নক দিয়ে জেনে নিতে পারেন কোন মধুর কি বৈশিষ্ট্য।

অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন। অথবা কল করুন 01602-582815 এই নম্বরে।
প্রাইজঃ ৫০০ গ্রাম ৬৫০ টাকা

#মধু

সরিষার তেলে রয়েছে ১৯২৭ ক্যালরি। এক কাপ তেলে চর্বি থাকে ২১৮ গ্রাম। এর গুণ যেমন রান্নার ক্ষেত্রে রয়েছে, তেমনি প্রতিদিনের ...
04/06/2023

সরিষার তেলে রয়েছে ১৯২৭ ক্যালরি।
এক কাপ তেলে চর্বি থাকে ২১৮ গ্রাম। এর গুণ যেমন রান্নার ক্ষেত্রে রয়েছে, তেমনি প্রতিদিনের অনেক ছোটখাটো সমস্যায় এর প্রয়োগ আছে। জেনে নিন সরিষার তেলের অপরিহার্য গুণ।
সরিষার তেলে আছে প্রয়োজনীয় অনেক উপাদান, যা আমাদের ত্বকের জন্য খুব উপকারী। এর মধ্যে আছে প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা, ফ্যাটি অ্যাসিড এবং পরিমাণমতো ভিটামিন এ।
জ্বর-ঠান্ডা-কাশিতে আরাম পেতে হালকা গরম সরিষার তেলে কালোজিরা মিশিয়ে বুকে-পিঠে মাখুন, উপকার পাবেন।
অল্প সরিষার তেল হাতের তালুতে ঘষে মুখে লাগিয়ে নিন, সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে।
সরিষার তেল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদানে ভরপুর, অ্যালার্জি ও র‍্যাশ প্রতিরোধ করে। ত্বকের শুষ্কতা ও চুলকানি রুখতেও সরিষার তেল কার্যকরী।
ত্বকে ডার্ক স্পট, ট্যান বা পিগমেন্টেশন ঠেকাতে বেসন, দই, লেবুর রস আর সরিষার তেল মিশিয়ে ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন, তার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
সরিষার তেল ও নারিকেল তেল মিশিয়ে ১০ মিনিট ত্বকে মাসাজ করুন, ত্বক নরম, উজ্জ্বল থাকবে।
মাইগ্রেনের কষ্ট কমাতে ম্যাগনেসিয়াম দারুণ কাজে আসে। আর যেমনটা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে সরিষার তেলে এই খনিজটি বিপুল পরিমাণে থাকে। তাই এমন তেলে রান্না করা খাবার খেলে মাইগ্রেনের কষ্ট একেবারে কমে যায়। প্রসঙ্গত, সরিষার তেলে ভাজা মাছ খেলে শরীরে ওমাগা-থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে অনেক ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়।
শরীরে হাড়ের ব্যথা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন সরিষার তেল। সরিষার তেল আর আদা এই দুটোতে এমন উপাদান থাকে যা প্রদাহজনিত উৎসেচকের ক্রিয়ার গতি কমিয়ে দেয়। ফলে ব্যথা থেকে আরাম পাওয়া যায়। জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে সরিষার তেলে পরিমাণ মতো কর্পূর মেশান। তেলটা গরম করে ঠান্ডা হতে দিন। এবার সেই তেল মালিশ করুন। আরাম পাবেন।
হার্টের সমস্যার কারণে খাবার থেকে তেল বাদ দিতে বলেন অনেক চিকিৎসক। অনেকে রান্নায় সয়াবিন বা অলিভ অয়েল ব্যবহার করেন। তবে পরিমিত খেতে পারলে সরিষার তেল হার্টের পক্ষে ভালো। এতে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। ফলে শরীরে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে তোলে।

অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন। অথবা কল করুন 01602-582815 এই নম্বরে।
প্রাইজঃ ৫ লিটার ১৫৫০ টাকা

#সরিষারতেল #খাঁটিসরিষারতেল

Address

570, Block C, Taltola, Khilgaon
Dhaka
1219

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801571700005

Alerts

Be the first to know and let us send you an email when Nabat Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nabat Food:

Share