20/09/2025
গ্রাহক সন্তুষ্টিই আমাদের প্রথম অগ্রাধিকার। ন্যাচারিয়া বাংলাদেশের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা।
প্রিয় গ্রাহক ও শুভানুধ্যায়ী,
আপনারা জেনে আনন্দিত হবেন যে, নিজ দেশ সুদূর ইংল্যান্ডের বাজারে সাফল্য অর্জন করার পর, ন্যাচারিয়া তার উৎকৃষ্ট মানের পণ্য নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে শুধুমাত্র আমাদের, ইনমোশন ট্রেড ইন্টারন্যাশনাল-এর হাত ধরে।
ইনমোশন ট্রেড ইন্টারন্যাশনাল-ই বাংলাদেশে ন্যাচারিয়ার সকল পণ্যের একমাত্র অনুমোদিত (Authorized) এবং অফিশিয়াল আমদানিকারক ও পরিবেশক। "ন্যাচারিয়া বাংলাদেশ" সোশ্যাল মিডিয়া পেইজ ও ওয়েবসাইটের সকল সত্ত্ব ইনমোশন ট্রেড ইন্টারন্যাশনাল দ্বারা পূর্ণরূপে নিয়ন্ত্রিত।
আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের পথচলার সবচাইতে বড় অনুপ্রেরণা।
সম্প্রতি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, কিছু অসাধু ব্যবসায়ী চক্র আমাদের পণ্যের নকল সংস্করণ বাজারে ছড়িয়ে দিয়েছে। তাদের এই কর্মকাণ্ডের ফলে আমাদের সম্মানিত গ্রাহকদের যে বিভ্রান্তি ও সম্ভাব্য ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, তার জন্য ন্যাচারিয়া বাংলাদেশ পরিবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
তবে আমরা আপনাদের নিশ্চিত করতে চাই, এই পরিস্থিতি মোকাবেলায় আমরা স্থিরপ্রতিজ্ঞ। গ্রাহকদের স্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষায় আমরা ইতোমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার কাছে অভিযোগ দায়ের করেছি। আমরা তাদের কাছ থেকে এই সমস্যার আশু প্রতিকারের ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছি।
এই কঠিন সময়ে, দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল 'চ্যানেল ২৪' তাদের অনুসন্ধানী অনুষ্ঠান 'সার্চলাইট'-এ আমাদের পণ্য নকল হওয়ার বিষয়টি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে এক অনবদ্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।
জনসচেতনতা তৈরিতে তাদের এই সাহসী ভূমিকার জন্য আমরা চ্যানেল ২৪ এবং সার্চলাইট টিমকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
আসল ন্যাচারিয়া পণ্য চেনার উপায়:
১। সর্বদা আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ, ওয়েবসাইট অথবা অনুমোদিত ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পণ্য কিনুন।
২। কেনার পূর্বে পণ্যের প্যাকেজিং, হলোগ্রাম স্টিকার এবং আমদানিকারকের তথ্য যাচাই করে নিন।
৩। যেকোনো সন্দেহ বা অভিযোগের জন্য সরাসরি আমাদের সাথেই যোগাযোগ করুন।
আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থন আমাদের শক্তি। একসাথে আমরা এই অসাধু চক্রকে প্রতিহত করব এবং আপনাদের হাতে ১০০% আসল পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর থাকব।
ধন্যবাদান্তে,
ন্যাচারিয়া বাংলাদেশ।
Your Satisfaction is Our Top Priority: An Important Announcement from Naturya Bangladesh
Dear Valued Customers and Supporters,
We are delighted to share that after its remarkable success in its home market of the United Kingdom, Naturia brought its range of premium products to Bangladesh exclusively through our parent company, Inmotion Trade International.
Inmotion Trade International is the sole authorized and official importer and distributor of all Naturya products in Bangladesh. Please note that the "Naturya Bangladesh" social media pages and website are fully owned and operated by Inmotion Trade International.
Your unwavering trust and support are our greatest motivation. It is with your confidence in us that we now offer 34 distinct products in the market, establishing Naturya as the nation's leading brand for Maca Powder.
Recently, it has come to our attention with deep concern that a few unscrupulous business syndicates are exploiting our brand's reputation by circulating counterfeit versions of our products. The Naturya Bangladesh family sincerely apologizes for any confusion or potential harm this may cause our esteemed customers.
However, we want to assure you that we are resolute in tackling this situation. To protect the interests and health of our consumers, we have already filed official complaints with the Directorate of National Consumer Rights Protection (DNCRP) and other relevant administrative bodies. We have been assured of their full cooperation for a swift resolution.
During this challenging time, the country's renowned television network, 'Channel 24', has demonstrated remarkable responsibility by objectively highlighting this issue on their investigative program, 'Searchlight'. We extend our heartfelt gratitude and appreciation to the teams at Channel 24 and Searchlight for their courageous role in building public awareness.
How to Identify Genuine Naturya Products:
Always purchase from our official page, website, or authorized distributors.
Before buying, please verify the product's packaging, hologram sticker, and the importer's information.
For any suspicion or complaint, please contact us directly.
Your continued support is our strength. Together, we will counter this malicious syndicate and remain steadfast in our commitment to delivering 100% authentic products to you.
Thank you,
Naturya Bangladesh
#ন্যাচারিয়াবাংলাদেশ #আসলপণ্যচিনুন #নকলথেকেসাবধান #ভোক্তাঅধিকার