15/12/2020
#কাস্টমার ঃ ধুর মিয়া মধু আবার জমে নাকি..
#আমি ঃ সব মধুর গুনাগুণ যেমন এক নয় তেমনি সব মধুর বৈশিষ্ট্যও এক নয়। একেক মধুর একেক বৈশিষ্ট্য। যেমন, সুন্দরবনের চাকের খাঁটি মধুর মধ্যে উপরের দিক দিয়ে প্রচুর পরিমাণ গাদ জমে। সরিষা, ধনিয়া, লিচু ও ধনিয়া মিক্স কালোজিরা ফুলের মধু জমে যায়। সুন্দরবনে মধুতে আদ্রর্তা কম থাকলে সুন্দরবনের চাকের মধুও জমে যেতে পারে। এগুলো মধুর বৈশিষ্ট্য। অনেক ভাই মনে করে মধু জমে গেলে মধু ভেজাল। এ ধারণা ঠিক নয়। বরং সরিষা, ধনিয়া, লিচু ও ধনিয়া মিক্স কালোজিরা ফুলের মধু জমে যাওয়াটাই স্বাভাবিক। আবার এই চার প্রকার মধুর মধ্যে সরিষা ফুলের মধু অনেক বেশি জমে যায় তারপর ধনিয়া তারপর লিচু তারপর ধনিয়া মিক্স কালোজিরা ফুলের মধু।
সুতরাং মধু জমে গেলে ভেজাল এ ধারণা ঠিক নয়। এখন কথা হলো, জমে যাওয়ার পর নরমাল করার পদ্ধতি কী? হ্যাঁ, তাহলে শুনুন, জমা মধুর বোয়ামটা রুদ্রে বা গরম করা পানিতে কিছুক্ষণ ধরে রাখলেই দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে। তবে জমা মধু খাওয়ার অভ্যাস করাই ভালো। আমাদের এ দেশে জমা মধুর কদর না থাকলেও বিদেশিদের কাছে এর কদর অনেক বেশি। তাঁরা জমা মধুকে ক্রীমহানি বলে। এবং জমা মধু অন্য মধু থেকে বেশি দাম দিয়ে কিনে খুব মজা করে খায়।