BD"Mobarok"Vlogs:

BD"Mobarok"Vlogs: BD Mobarok 002

05/06/2025

আজ আরাফার দিন — বরকত, রহমত ও মাগফিরাতের শ্রেষ্ঠতম মুহূর্ত।

"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক..."
এই পবিত্র ধ্বনিতে আজ মুখরিত আরাফার ময়দান।
লাখো বান্দা চোখের পানিতে ডুবে, হৃদয়ে ভরে দয়া ও ক্ষমার প্রার্থনায় নিমগ্ন।
মাটিতে ঝরছে অশ্রু, আর আকাশ ভরে উঠছে মোনাজাতে।

এই দিনই তো সেই মহিমান্বিত দিন—
যেদিনে দোয়া হয় সবচেয়ে বেশি কবুল,
যেদিনে আল্লাহ তাআলা অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন,
আর যেদিনের সিয়াম মুছে দেয় আগের এক বছর ও পরের এক বছরের গুনাহ।
“ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাঈক ”

- আল্লাহ আমাদের সকলকে হজ্জ করার তৌফিক দান করুন, আমিন
আমরাও দূর থেকে অন্তর ভরে বলি—
“হে আল্লাহ, আমরাও এসেছি! আমাদের ক্ষমা করো, আমাদের কবুল করে নাও…”
#আরাফার_দিন #হজ্জ

Address

Narayanganj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD"Mobarok"Vlogs: posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category