Mishu's cuisine

Mishu's cuisine good food good life Assalamu Alaikum, your own homemade food which is made in a very clean home. There is a home-delivery system. Contact us on our page to order.

আমার এক পরিচিত হোমমেড ফুডের ব্যবসা করেন।রান্না অসাধারণ। কিন্তু অর্ডার আসছিল না বললেই চলে।পাশের আরেকজন একই ধরনের খাবার বে...
06/06/2026

আমার এক পরিচিত হোমমেড ফুডের ব্যবসা করেন।
রান্না অসাধারণ। কিন্তু অর্ডার আসছিল না বললেই চলে।

পাশের আরেকজন একই ধরনের খাবার বেচেন কিন্তু তার পেজে অর্ডারের বন্যা।

পার্থক্যটা কোথায় জানেন?

ওই মানুষটা প্রতিটা খাবারের ছবি তোলেন সুন্দর আলোতে, সাজিয়ে। ক্যাপশনে লেখেন গল্প। পেজটা দেখলে মনে হয় এটা একটা রিয়েল ব্র্যান্ড।

আর আমার পরিচিত? মোবাইলে যেভাবে উঠলো সেভাবেই দিয়ে দেন।

একই পণ্য, একই দাম কিন্তু একজন বেচতে পারছে, আরেকজন পারছে না।

মানুষ আসলে খাবার কেনে না একটা অনুভূতি কেনে। আর সেই অনুভূতিটা তৈরি হয় উপস্থাপনায়।

আপনার ব্যবসার উপস্থাপনা কেমন? কমেন্টে জানান।

এত কিছুর পর কত টাকা কেজি হওয়া উচিত?????সিরিয়াসলি একটু বলুন তো!কত টাকা কেজি হলে আম কিনবেন?এবারের দামটা না হয় আপনারাই নির...
05/06/2026

এত কিছুর পর কত টাকা কেজি হওয়া উচিত?????

সিরিয়াসলি একটু বলুন তো!
কত টাকা কেজি হলে আম কিনবেন?
এবারের দামটা না হয় আপনারাই নির্ধারণ করে দিন।

কুরিয়ার ও প্যাকিং ক্যারেট খরচ কম হলে
আম আরও কমে খাওয়ানো যেতো জানিয়ে রাখা ভালো যে, ১ কেজি আম পাঠাতে সর্বোচ্চ ১৮-২৫ টাকা কেজি কুরিয়ার চার্জ লাগে।

২০-২২ কেজি আম পাঠাতে যে ক্যারেট লাগে, তার দাম ২২০ থেকে ২৬০ টাকা
অর্থাৎ ক্যারেটের কারণে প্রতি কেজিতে ১০ টাকা+ খরচ।

আবার ক্যারেট দোকান থেকে ক্রয় করে মাঠে নিতে ভ্যান ভাড়া আছে।

শুধু কি ক্যারেটেই হবে? সাথে লাগবে খবরের কাগজ, যা ৭০ টাকা কেজি।

ক্যারেট যে বস্তায় ঢোকাবো, সেই বস্তার দাম ২৫ টাকা।

শ্রমিকগণ ১ ক্যারেট আম ভেতরে কাগজ দিয়ে সুন্দর করে প্যাকেজিং করে দিবে, ক্যারেট প্রতি ৩০ টাকা খরচ নিবে।

এরপর সেই আম আবার ভ্যানে করে কুরিয়ার পর্যন্ত পৌছাতে ভাড়া লাগবে।

সাথে থেকে গাধার মত রোদে পুড়ে বুকিং দিয়ে, মাল কতদূরে গেল কি হলো এগুলোও আবার মনিটরিং করতে হবে।

তো সব মিলায়া কত টাকা কেজি হলে কিনবেন জানান।

অন্যথায় ভাবছি, আমের বিজনেস বাদ দিব।

কেননা কিছু কিছু আবুল অনলাইনে ছড়াচ্ছে যে রাজশাহীর আম তো এলাকাতেই ৭০/৮০ টাকা কেজি পাওয়া যায়।

সেসব আবুলদের বলছি - আপনি যখন দোকানে আম কিনতে যান, তখন ২০ কেজি আম কিনলে কি ২২০ টাকা দামের ক্যারেট দিবে??

নাকি একটা ১০ টাকার ব্যাগে ধরিয়ে দিবে?

পার্সোনালি কুরিয়ারে আম পাঠালে প্রতি কেজি আমে ২৬ টাকা কুরিয়ার খরচ নিবে, আম বাসায় পৌঁছে দিবে।

অথচ আপনার বাজারে আম যায় ট্রাকে একসাথে ১০ টন।
তখন কিন্তু আম পরিবহরের ভাড়া কেজি প্রতি ১ টাকাও পড়ে না।

তাই অনুরোধ করে বলছি- বাজারের আমের সাথে এই আমের তুলনা করবেন না।

ও...আরেকটা কথা তো ভুলেই গেছি। ট্রাকে যারা ১০ টন আম রাজশাহী থেকে ঢাকা বা চট্টগ্রাম নেয়, ওরা কিন্তু ট্রাকে আম উঠানোর সময় সকল আম একসাথে যেন পাকে, সেজন্য আমের উপরে ইথুপিন স্প্রে করে।

রাজশাহী থেকে ৬ ঘন্টায় আম ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সব হলুদ হয়ে যায়, ভোরে ঢাকার আড়তে ভ্যানগাড়ি চলে আসে, সেই হলুদ আম নিয়ে সকাল দশটায় আপনার এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে।

অথচ আমরা যে আম পাঠাই ২/৩ দিন কুরিয়ারেই থাকে, আপনাদের বাসায় পৌছালে দেখা যায় ৫০% পাকছে, বাকীগুলো ধীরে ধীরে ২ টা ৫ টা করে পাকে, কেননা আমাদের পাঠানো আমে কোনো ইথুপিন বা প্রিজারভেটিভ দেই না।

তো যাই হোক- কতটাকা কেজি হলে কিনবেন জানাইয়েন???

অল্প খান তবুও ভালো আম খানসস্তা  দিয়ে আম খেয়ে মন কে বোঝানোর দরকার নেই ভালো আম খেয়েছেন একটু টাকা বাচাতে শরীরের মূল্যবান...
01/06/2026

অল্প খান তবুও ভালো আম খান

সস্তা দিয়ে আম খেয়ে মন কে বোঝানোর দরকার নেই ভালো আম খেয়েছেন

একটু টাকা বাচাতে শরীরের মূল্যবান অঙ্গ প্রতঙ্গ ক্ষতিতে ফেলবেন না

আর ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বিধায়
খুব দ্রুত আক্রমণ করে এই লিকুইড স্প্রে করা কেমিক্যাল সরাসরি বাবুদের শরীরে বিষের ন্যায় বাসা বাঁধে

তাই আবদার পূরন করতে বিষযুক্ত আম বেছে নিবেন না

দেরি করে খাওয়ান বা স্বল্প পরিমানে খাওয়ান তবুও ভালো আম খাওয়ান


সম্পূর্ণ ক্যাশ *অন ডেলি*ভারিতে আম পৌছে যাবে ঘরে ঘরে

16/05/2026
আলহামদুলিল্লাহ।রাজশাহীর ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা।আসল স্বাদের আম পেতে উল্লেখিত তারিখের পরে আম সংগ্রহ করুন।
11/05/2026

আলহামদুলিল্লাহ।রাজশাহীর ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা।

আসল স্বাদের আম পেতে উল্লেখিত তারিখের পরে আম সংগ্রহ করুন।

১পিস খেলেই মন ভরে যায় আশ নেই! হালকা মিষ্টি স্বাদে  গন্ধে দারুন একটা আম গোবিন্ধভোগ 😋২/৩ টা তে কেজি হয়, যাদের লাগবে দ্রুত ...
09/05/2026

১পিস খেলেই মন ভরে যায় আশ নেই! হালকা মিষ্টি স্বাদে গন্ধে দারুন একটা আম গোবিন্ধভোগ 😋

২/৩ টা তে কেজি হয়,

যাদের লাগবে দ্রুত কনফার্ম করুন!
সরাসরি সাতক্ষীরার বাগান থেকে ফ্রেশ বিষমুক্ত আম পাবেন ইন শা আল্লাহ।

08/05/2026

সিজনের প্রথম আম মানেই অন্যরকম উচ্ছ্বাস!
গোবিন্দভোগ আম আসছে বড় আকৃতি আর হালকা মিষ্টি স্বাদ নিয়ে।

প্রি-অর্ডার চলছে আপনি অর্ডার করেছেন তো?

21/04/2026

কাঁচা আম দিয়ে ২টা সহজ ও জনপ্রিয় রেসিপি দিচ্ছি—শরবত আর আচার:
🥤 কাঁচা আমের শরবত (আমপানা স্টাইল)
উপকরণ:
কাঁচা আম ২টা
পানি ২–৩ কাপ
চিনি বা গুড় (স্বাদমতো)
লবণ ½ চা চামচ
ভাজা জিরা গুঁড়া ½ চা চামচ
পুদিনা পাতা (ঐচ্ছিক)
প্রণালি:
আম সেদ্ধ করে নরম করুন
ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ভেতরের অংশ বের করুন
ব্লেন্ডারে আম, পানি, চিনি, লবণ, জিরা দিয়ে ব্লেন্ড করুন
চাইলে পুদিনা দিয়ে আবার একটু ব্লেন্ড করুন
ঠান্ডা করে পরিবেশন করুন
👉 গরমে খুব ঠান্ডা আর এনার্জি দেয়
🥭 কাঁচা আমের আচার (সহজ)
উপকরণ:
কাঁচা আম ৩–৪টা (কেটে নিন)
সরিষার তেল ১ কাপ
লবণ ১ টেবিল চামচ
হলুদ ½ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
মেথি/সরিষা গুঁড়া ১ চা চামচ
প্রণালি:
আম কেটে রোদে একটু শুকিয়ে নিন (১ দিন)
সব মসলা মিশিয়ে নিন
কড়াইতে তেল গরম করে ঠান্ডা করুন
আমের সাথে তেল ও মসলা মিশিয়ে বোতলে ভরে রাখুন
৩–৫ দিন রোদে রাখলে ভালো টেস্ট আসবে
👉 দীর্ঘদিন সংরক্ষণ করা যায়
আপনি চাইলে �⁠ঝাল-মিষ্টি আচার বা �⁠সংরক্ষণ করার আরো ভালো টিপসও দিতে পারি 👍

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা
13/04/2026

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা

Address

10/2 Distylary Road
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Mishu's cuisine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mishu's cuisine:

Share