20/05/2023
মূলত গান এবং সিনেমায় নারীকে এক্কেবারে ল্যাটা খিচুড়ি বানিয়ে ভরা বাজারে ছেড়ে দেয়ার প্রচেষ্টাটা যুগে যুগেই ট্রেন্ডি ছিল।এবং আছে।
গানে গানে নারীকে যৌ**বন রসে টইটম্বুর ডাকবে নাকি পটকা-বো*মা ডাকবে, তারে রাস্তায় একা পেয়ে পাশে হাঁটবে না জড়ায় ধরবে - মানে কি যে করতে চাইতেছে শত বছর ধরে!
You just cant solve the puzzle!
সিনেমার নু**ডিটি এবং ভা**লগারিটির ক্ষেত্রেও সেইম জিনিস প্রযোজ্য।
আফসোসের কথা হল, আমরা দর্শক বা শ্রোতা হিসেবে এরকম অসংখ্য গান/সিনেমা কে 'শিল্প' হিসেবে মাথা পেতে নিয়ে কুর্নিশ করতে বাধ্য হয়েছি!
দোষ ধরা তো দূরে থাক!
এগুলোকে স্রেফ একটা 'unplanned প্রসব' আই মিন একটাই তো 'গান' বা একটাই তো 'সিনেমা' বলে এড়িয়ে গেছি, এখনো যাচ্ছি!
কিন্তু কালেক্টিভলি এগুলো কি ম্যাসেজ দিচ্ছে সমাজে,নারীদের সম্মানের জায়গাটাকে কতটা নাড়িয়ে দিচ্ছে সেটা নিয়ে ভয় পাচ্ছিনা।
📌গানগুলো শুনলে মনে হবে চারদিকে উৎসব লাগছে।
অথচ পুরা গানে সাবধানে আপনি কান না পাতলে ধরতেই পারবেন না গানগুলোতে একটা নারীকে তাবত জাতের টিজিং এর ব্যাপারটাকে কতটা consensual হিসেবে, naive হিসেবে নরমালাইজ করা হয়।নারী এটা এঞ্জয় করে সেভাবেও দেখানো হয়।
সেটা শিল্প বলেই দিব্যি সমালোচনার ঊর্ধ্বে উঠে যায়।
আপনি আমি হেড ফোন কানে দিয়ে দুলে দুলে শতবার জিকিরের মত যা শুনি Chances are high এর ১% হলেও এটা আপনার এক্কেবারে inner psyche তে একটা ইম্প্রিন্ট ফেলে।
আপনার না পড়লেও কারো না কারো পড়বে।
📌এদেশের এখনকার সিনেমা বা ওয়েব সিরিজের অবস্থা নিয়ে লিখলে উপন্যাস হয়ে যাবে!
যতটুকু নারীর শরীর দেখালেই আমরা বুঝি কাহিনী কি, আপনার কলিজা পিত্তিসহ সবকিছু না ঠান্ডা হওয়া অবধি আপনাকে দেখাইতে ই থাকবে, দেখাতেই থাকবে!
আপনাকে ওয়েব সিরিজে/ সিনেমায় নায়ক নায়িকার ডিরেক্ট সে**ক্স সিন দেখাইলেও এখন আপনি দেখতে বাধ্য।
কারন সেই একটাই! এইগুলা সবই জীবন থেকে নেয়া।
আপনি বেশি ত্যাড়ামি করেন, লাভ নাই! শুরুতেই আবার বলে দেয়া সব চরিত্র কাল্পনিক। মিল্যা গেলে ক্ষেইপেন না।
যুক্তি কিন্তু অত্যন্ত শক্ত।
আপনি কিভাবে প্রতিবাদ করবেন বলেন?
কাহিনীর জন্যে দরকার চরিত্রকে দিয়ে যা ইচ্ছা বলাক কোন সমস্যা নেই।দেখবেন মার্কেটিং ও স্রেফ সেই objectified অংশকে ই বেচা হবে।
যাতে আপনি ও তা অন্তরে গেঁথে নেন এবং সুড়সুড়ির প্রমিস বুঝে জিনিসটা দেখেন।
আপনার এসব দেখতে দেখতে, শুনতে শুনতে একটা সময় আর