সাজারীম'স পিওর প্রোডাক্টস

সাজারীম'স  পিওর প্রোডাক্টস খাঁটি মানের পণ্য চিনুন, নিরাপদ খাদ্য খেয়ে সুস্থ্ থাকুন।

04/10/2025
I gained 76 followers in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without yo...
04/10/2025

I gained 76 followers in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

07/06/2025
02/03/2025

বাজারের সবচেয়ে ভালো পণ্য কিনে ও অবশ্যই বাছাই করতে হবে। কারণ মরিচ হলুদ মাটিতে শুকাতে হয়। তাই এতে অনেক মাটি, বালু, পাথর, গোবর এর চটা সহ অনেক ময়লা থাকে। তাই মসলা বাচাই করে পরিস্কার পরিচ্ছন্নতা করে রোদে শুকিয়ে তবে মিল করতে হয়। এই প্রসেসিং খাদ্য নিরাপদ এবং হালাল হয়। তবে ভীষণ ধৈর্য ও পরিশ্রম লাগে। এজন্য মূল্য টা একটু বেড়ে যায় ভেজাল পণ্যর মূল্যের তুলনায়।

কি আশ্চর্য! এক মিল মালিক প্রতিদিন দশ হাজার টাকার চেয়েও বেশি মসলা বিক্রি করছেন পাশাপাশি অন্যদুটো মিল মালিক এর তুলনায়, কারণ তিনি পণ্য টা ভালো দিচ্ছেন।
তবে তার বেচা বিক্রি বেশি তাই বাছাই করার সময় কোথায়??? বস্তায় যা আছে তেলাপোকা, ইদুর, সহ সব গুড়ো হয়ে যাচ্ছে...
মসলার সাথে এই ইট,সুর্কি, বালু পশুপাখির বিষ্টা, পোকামাকড় সব খেলে মানুষ নিজেকে কীভাবে সুস্থ রাখবে?
এই মিল মালিক তো তবু পণ্য দিচ্ছেন আর শুনেছি বাকী সব নাকি কেমিক্যাল খাওয়াচ্ছেন।

আফসোস মানুষ পরিশ্রম করতে একদম ভূলে গিয়ে শরীরে যা ইচ্ছা তা ঢোকাচ্ছ অবশেষে হাসপাতালে ভীর জমাচ্ছে। আর এদিকে মসলার দোষ! তাই অনেকে মসলা খাওয়া ছেড়ে দিয়ে জান্ক ফুড খাচ্ছেন।
মসলা খেলে আপনি বরং নিজেকে সুস্থ বোধ করবেন। যদি সেটা স্বাস্থ্যসম্মতভাবে নির্ভেজাল হয়।
আমার একমণ মরিচ বাছাই করে পরিস্কার পরিচ্ছন্নতা উপায়ে ছাদে কড়া রোদে শুকাতে তিনদিন সময় লেগেছে চারজন মানুষের। মরিচ এর ঝাঁঝালো তাপ এ আমরা নাওয়া খাওয়া ভূলে গেছি। আর এদিকে মিলমালিক সমানে বস্তা ঢেলে মরিচ গুড়ো করছেন আর বিক্রি করছেন। আমার চার বস্তা মরিচ দেখে বললেন রেখে যান, কাল নিয়েন। আমি আবারও ধৈর্যের পরীক্ষা দিলাম। কারণ আমার কলিজায় আঘাত হানা দিল এই কথা শুনে! আমার এত কষ্টের ফসল! আমি একজন ছোট্ট উদ্যোক্তা। যে উদ্যোক্তা সারাটাদিন হাড়গুঁড়া পরিশ্রম করে রাতে কয়টা ঘন্টা ঘুমানোর সময় স্বপ্ন দেখে আগামী কাল দিনটা কীভাবে পাড়ি দিবে? তাই সমস্যা নেই, আমি অপেক্ষা করছি...

এদিকে ক্লান্ত শরীর আর মিল এর উৎকট শব্দ, মসলার ঝাঁঝালো গন্ধে ভাবছি কখন মসলা মিলিং করে বাসায় যাব আর বাকি সব কাজ করব? কাল সঠিক সময়ে ডেলিভারি দিতে পারবো তো? এসব ভাবতে ভাবতে টংগ এর দোকানের এককাপ পাংশে চা ও তখন অমৃত! অবশেষে রাত ১২ টা বেজে ৩৬ মিনিট হতে চলল...
প্রায় চার ঘন্টার জার্নি র অবসান হল। মাসা'আল্লাহ আমার বড়ো ছেলে আমাকে ছেড়ে যায়নি। ❤️

আসলে ভাবছি যদি আমাকে এই ময়লা গুলো প্রকাশ্যে গুড়ো করে খেতে দেয়া হত তখন আমি কি খেতে পারতাম?
স্কুল, কলেজ এর ডাইনিং এর খাবার এ আমরা বাচ্চাদের এসব খেতে দিচ্ছি! এমনকি নামি-দামি রেস্টুরেন্ট এ গিয়ে আমি মসলার কথা বললে, বলেছে, আমাদের নিজেদের ব্যবস্থা আছে অর্থাৎ মিল মালিক!
এ বিষয়ে খুব কমই সবাই ভাবে এবং মনিটরিং করে!

তবে আগের যুগের মা খালা যাদের আছে ভাগ্যিস তারা তাদের নাতি,নাতনিদের কথা ভেবে হয়তো কিছুটা তৈরি করে দেন। ❤️

তাই সবাইকে বলছি একটু ভাবুন, আমরা কি খাচ্ছি! ☠️

আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

10/12/2024

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর বিশেষ ফজিলত|লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা মাত্র কী হয়?পড়ুন ...

04/11/2024
শহরে জীবন অগ্রহায়ণ মানে মাকড়সার জাল হুহুবাতাসে কাঁপিয়ে আসা হালকা শীতের আমদানি এই সব অগ্রহায়ণে জীবন হয়ে উঠে হৈম তাঁতে রংগ...
27/10/2024

শহরে জীবন অগ্রহায়ণ মানে মাকড়সার জাল হুহু
বাতাসে কাঁপিয়ে আসা হালকা শীতের আমদানি
এই সব অগ্রহায়ণে জীবন হয়ে উঠে হৈম তাঁতে রংগিন জামদানী।

Address

House # 16, Road # 04, Sector # 11, Uttara
Dhaka
1230

Telephone

+8801894822385

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাজারীম'স পিওর প্রোডাক্টস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share