Al-Jannat

Al-Jannat In addition to wood nuts, pesto nuts, cashew nuts, walnuts, Chinese nuts, we have a variety of nuts

“Al-Jannat" সব থেকে সেরা মানের বাদাম ও শুকনো ফল সমন্বয় করে তা ধুয়ে, পরিষ্কার করে, ভেজে এবং কেটে সম্পূর্ণ খাবারের উপযোগী করে ইহা প্যাকেটজাত করে থাকে। যা আপনার বা আপনার পরিবারের সবার বিশেষ করে শিশুদের ও গর্ভবতী মায়েদের সরাসরি খাওয়ার উপযোগী একটি খাবার।

★ ড্রাই ফ্রুট শিশু থেকে বুড়ো সকলের জন্য অত্যন্ত উপকারী ও সুস্বাদু একটি খাবার। আর যারা ডাইট করছেন তাদের জন্য এটি নিত্য প্রয়োজনীয় একটি খাবার।

★ ঢাকার

মধ্যে হোম ডেলিভারি ও ঢাকার বাহিরে কুরিয়ার মাধ্যমে আমরা পন্য ডেলিভারি করে থাকি। আমাদের পন্য অর্ডার করতে ইনবক্স করুন।

কুমড়ার বীজে যে কত উপকারিতা রয়েছে, তা না জানলে বিশ্বাসই হবে না আপনার। ওজন কমানো, চুলের বৃদ্ধি, ভাল ঘুম-সহ একাধিক উপকারিত...
31/05/2021

কুমড়ার বীজে যে কত উপকারিতা রয়েছে, তা না জানলে বিশ্বাসই হবে না আপনার। ওজন কমানো, চুলের বৃদ্ধি, ভাল ঘুম-সহ একাধিক উপকারিতা পাওয়া যায় কুমড়ার বীজে। ১০০ গ্রাম কুমড়ার বীজ প্রায় ৬০০ ক্যালোরি শর্করা সম্পন্ন। এছাড়া এতে রয়েছে ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ সব উপাদান। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। এছাড়াও কুমড়ার বীজ থেকে কী কী উপকারিতা পাওয়া যায় দেখে নিন সেই সম্পর্কে-

১। কুমড়ার বীজে আছে সেরোটোনিন। যা ঘুমের ওষুধেরই সমান। এর থেকে অনিদ্রার সমস্যা দূর হতে পারে।
২। পেশীর জন্য অত্যন্ত উপকারি কুমড়ার বীজ। বাতের ব্যথা কমাতেও সাহায্য করে এই কুমড়ার বীজ।
৩। কুমড়োর বীজে শরীরের জন্য প্রয়োজনীয় চর্বি, ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। যা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
৪। ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী কুমড়ার বীজ। শরীরে নিয়মিত ইনসুলিন সরবরাহ করে ফলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।
৫। কুমড়ার বীজ রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও রক্ষা করে এটি।
৬। ওজন কমানোর জন্য অত্যন্ত ভাল কুমড়ার বীজ। শর্করার বিকল্প হওয়ায় খিদে তাড়াতাড়ি মেটায়। শরীরের ওজন কমাতেও যা পরোক্ষ ভাবে সাহায্য করে।
৭। কুমড়ার বিচিতে রয়েছে জিঙ্ক। যা পৌরষত্ব বাড়ায় ও প্রোস্টেটের সমস্যা প্রতিরোধ করে।
৮। কুমড়ার বীজে রয়েছে কিউকরবিটিন। রয়েছে ভিটামিন সি-ও। যা চুলের বৃদ্ধির জন্য আদর্শ।

এতদিন আমরা তরমুজের গুণাগুণ সম্পর্কে জেনেছি। কিন্তু জানেন কি, তরমুজের বীজেরও রয়েছে নানা গুণাগুণ। তরমুজের বীজে রয়েছে প্রো...
28/05/2021

এতদিন আমরা তরমুজের গুণাগুণ সম্পর্কে জেনেছি। কিন্তু জানেন কি, তরমুজের বীজেরও রয়েছে নানা গুণাগুণ। তরমুজের বীজে রয়েছে প্রোটিন, ভিটামিন, ওমেগা-৩ এবং ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার, পটাশিয়াম। এবার আসুন জেনে নেওয়া যাক তরমুজের ৪টি কার্যকরি উপকারিতা-
🔸ব্রণের প্রকোপ কমায়
ব্রণের প্রকোপ কমাতে তরমুজের বীজ অত্যন্ত উপকারী। তাই প্রতিদিনের ডায়েটে তরমুজ রাখতে পারেন। এতে ত্বকের ভেতরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি ক্ষতিকর জীবাণুদের মেরে ফেলে। ফলে ব্রণের প্রকোপ কমাতে সাহায্য করে।
🔸আয়রনের ঘাটতি দূর হয়
একাধিক গবেষণা অনুসারে, প্রতিদিন এক মুঠো করে তরমুজের বীজ খাওয়া শুরু করলে দেহের আয়রনের ঘাটতি দূর হয়। ফলে লোহিত রক্ত কণিকার উৎপাদান এত মাত্রায় বেড়ে যায় যে অ্যানিমিয়ার রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না।
🔸ত্বকের তৈলাক্ত ভাব কমায়
তরমুজ খাওয়ার পাশাপাশি বীজও খাওয়া শুরু করুন। উপকারী মিলবে হাতেনাতে। এর মধ্যে থাকা ভিটামিন এ, স্কিন পোরের সাইজ কমিয়ে দেয়। ফলে তেলের ক্ষরণ কমতে শুরু করে। আর এমনটা হলে তেলতেলে ত্বকের সমস্যা দূর হয়।
🔸ক্লান্তি দূর হয়
বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, এক কাপ তরমুজের বীজ খেলে এত মাত্রায় এনার্জির ঘাটতি দূর হয় যে শরীরের সার্বিক ক্ষমতা বাড়তে সময় লাগে না।
তবে এ ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হল বেশি মাত্রায় তরমুজের বীজ খেলে কিন্তু ওজন বৃদ্ধি পেতে পারে। তাই ভুলেও বেশি পরিমাণ খাওয়া যাবে না।

সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুলগাছ। মিষ্টি বাদাম জাতীয় এই বীজে রয়েছে প্রচুর স্বাস্থ্য উপাদান। যেমন- খনিজ পদার্থ, ভিটামিন ...
27/05/2021

সূর্যমুখী এক ধরনের একবর্ষী ফুলগাছ। মিষ্টি বাদাম জাতীয় এই বীজে রয়েছে প্রচুর স্বাস্থ্য উপাদান। যেমন- খনিজ পদার্থ, ভিটামিন ও প্রয়োজনীয় ফ্যাটি এসিড।
সূর্যমুখীর বীজ শরীরের নানা রোগ সারিয়ে তোলে ও নানাভাবে শরীরকে সুরক্ষিত রাখে।

সূর্যমুখীর বীজের উপকারিতাঃ
> সূর্যমুখীর বীজে রয়েছে উন্নতমানের ভিটামিন ই যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। নিয়মিত এটি খেলে অস্টিওআর্থারাইটিস, অ্যাজমা ও বাতরোগ নিরাময় হয়।

> হাড়ের সুস্থতার জন্য ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়াম দুটোই খুব জরুরি। সূর্যমুখীর বীজ খনিজ পদার্থের খুব ভালো উৎস, তাই এটি সুস্থ হাড় গঠনে সহায়তা করে।

> সূর্যমুখীর বীজে আছে উচ্চমানের ফাইটোস্টেরল ও লিগন্যানস যা ক্যান্সার কোষ তৈরি হতে দেয় না।

> সূর্যমুখীর বীজে রয়েছে ভিটামিন বি-৬ যা মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ করে। এতে করে চুল পড়া কমে ও স্বাস্থ্য উজ্জ্বল নতুন চুল জন্মায়।

> এতে থাকা ম্যাগনেশিয়াম শরীরের অতিরিক্ত ক্যালশিয়ামের মাত্রা কমিয়ে স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করাতে সাহায্য করে।

> এই বীজ আমাদের দেহের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে আমাদের হৃদপিণ্ডকে ভালো রাখে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Jannat:

Share