13/04/2026
সিলভার ক্লাব, ঢাকা-এর শুভ আত্মপ্রকাশ অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহন
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বিজিএমইএ (BGMEA)-এর সম্মানিত সদস্যদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন “সিলভার ক্লাব, ঢাকা”-এর শুভ আত্মপ্রকাশ অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা গত ১৩ এপ্রিল গুলশান ক্লাবের লামডা হলে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রাজকীয় আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্যা সক্স অ্যান্ড ইনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ( বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান) ।
শিল্প ও সামাজিক মেলবন্ধনের এই চমৎকার সন্ধ্যায় বিজিএমইএ-এর অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের সাথে এক মিলনমেলা তৈরি হয়েছিল। সিলভার ক্লাবের এই নতুন পথচলা সমৃদ্ধ এবং সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা রইল।