রিযক্বন ত্বয়্যিবান

রিযক্বন ত্বয়্যিবান এখানে পাবেন আনসল্টেড বাটার,চাপাতা,চিয়া সীড,ঘী,ড্রাই ফ্রুটস ইত্যাদি

আবারও ঘী,বাটার,চা-পাতা স্টক এভেইলেবল হয়েছে।অর্ডার করতে ইনবক্স করুন ইন'শা আল্লাহ।
18/11/2024

আবারও ঘী,বাটার,চা-পাতা স্টক এভেইলেবল হয়েছে।
অর্ডার করতে ইনবক্স করুন ইন'শা আল্লাহ।

আলহামদুলিল্লাহ আপুটা চা খেয়ে রিভিউ দিয়েছেন।সিলেটি স্পেশাল চা-পাতা অর্ডার নিচ্ছি। গতকাল রাতে একজন রিপিট কাস্টমার আপু আধা ...
07/06/2023

আলহামদুলিল্লাহ আপুটা চা খেয়ে রিভিউ দিয়েছেন।

সিলেটি স্পেশাল চা-পাতা অর্ডার নিচ্ছি।
গতকাল রাতে একজন রিপিট কাস্টমার আপু আধা কেজি কনফার্ম করেছেন আলহামদুলিল্লাহ।

আমাদের সিলেটি স্পেশাল চা-পাতা আপনারা ১ম বার ১০০ গ্রাম কিনে নিয়ে টেস্ট করে দেখতে পারবেন ইন'শা আল্লাহ।খেয়ে ভালো লাগলে তখন ...
03/06/2023

আমাদের সিলেটি স্পেশাল চা-পাতা আপনারা ১ম বার ১০০ গ্রাম কিনে নিয়ে টেস্ট করে দেখতে পারবেন ইন'শা আল্লাহ।

খেয়ে ভালো লাগলে তখন না হয় কেজি কেজি নিবেন।

রিযক্বন ত্বয়্যিবান আমার খাবার আইটেম এর ছোট্ট পেইজ লাইক দিয়ে সাথে থাকবেন ইন'শা আল্লাহ।🌼

আর জামা-কাপড়ের পেইজ Sarah's Creative Shop

নিচে আমার ফ্রেন্ড এর রিভিউ শেয়ার করলাম।ও এই পর্যন্ত কয় বার এই চা-পাতা টা নিসে হিসাব নাই কারণ এই পাতা ছাড়া ওর অন্য চা এখন...
07/12/2022

নিচে আমার ফ্রেন্ড এর রিভিউ শেয়ার করলাম।ও এই পর্যন্ত কয় বার এই চা-পাতা টা নিসে হিসাব নাই কারণ এই পাতা ছাড়া ওর অন্য চা এখন আর মজা লাগে না শেষ হয়ে যাওয়ার আগে আগেই নক দেয়।শুধু ও না আলহামদুলিল্লাহ এরকম আরও অনেক ক্লায়েন্ট আছে তারমধ্যে আমার ক্বারী উস্তাযা অন্যতম,ওনিও আমার এই চা টা ভীষণ পছন্দ করেন।যতবার উস্তাযার কাছে চা-পাতা নিয়ে যাই ওনি ততবার ই আমার জন্য মন ভরে দু'আ করেন,আমি তো এইটার আশাই করি।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।

19/09/2022

রিযিক বৃদ্ধির আমলঃ ১৪

"সালামের ব্যাপক প্রচলন করা"

পরিপূর্ণ, সুস্পষ্ট বিশুদ্ধ সালামের ব্যাপক প্রচলন করা বরকত লাভের অন্যতম মাধ্যম। পরিপূণ সালাম হলো-

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهُ

উচ্চারণ : ‘আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।’

অর্থ : ‘আপনার উপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।’

এ সালামের পুরোটাই শান্তি, রহমত ও বরকতের দু'আ। যারা নিয়মিত বেশি বেশি সালামের ব্যাপক প্রচলন করার চেষ্টা করেন,তাদের সালামের উত্তরদানকারী ব্যক্তিও ঠিক একই দু'আ করেন-

‘আপনার ওপরও শান্তি, রহমত ও বরকত নাজিল হোক।’

জীবনে বরকত লাভের সহজ ও প্রচলিত এ আমলগুলোর প্রতি একটু যত্নবান হলেই জীবনে নেমে আসবে অবিরত রহমত ও বরকত।

19/09/2022

রিযিক বৃদ্ধির আমলঃ১৩

"আল্লাহর ওপর ভরসা করা"

বরকত লাভের অন্যতম আমল হলো আল্লাহর ওপর ভরসা করা। মুমিন যত বেশি আল্লাহর ওপর ভরসা করবে আল্লাহ ততবেশি তাকে সাহায্য করবেন। পক্ষান্তরে আল্লাহর প্রতি আস্থা, নির্ভরতা বা ভরসা যতি বেশি কমবে, সে ততবেশি অপমাণিত ও লাঞ্ছিত হবে। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ‘আল্লাহর প্রতি যেরকম ভরসা বা আস্থা রাখা দরকার, তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পার, তাহলে আল্লাহ তাআ'লা পাখিকে যেভাবে রিযিক দেন তোমাদেরও সেভাবে রিযিক দেবেন।’ ( হাদীস)

18/09/2022

রিযিক বৃদ্ধির আমলঃ ১২

"সকালবেলা কাজ শুরু করা"

দিনের শুরুতে কাজ শুরু করা। যদি কারো অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য একটু বেলা করে হয় তাতে কোনো অসুবিধা নেই। বরং নিজ ঘরের কাজ দিয়ে হলেও সকাল সকাল কাজ শুরু করা। কেননা সকালবেলার কাজে আল্লাহ তা'আলা বরকত দান করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন-

اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا

হে আল্লাহ! আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করবেন।

অন্য বর্ণনায় এসেছে- তিনি বলেছেন, আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকত দেয়া হয়েছে।

সুতরাং কেউ যদি সকালের সময়টিতে ঘুমিয়ে থাকে তবে কিভাবে বরকত আসবে?এ কারণেই দিনের শুরুতে মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করার মাধ্যমে বরকত ও কল্যাণ লাভ করা জরুরি।

18/09/2022

রিযিক বৃদ্ধির আমলঃ ১১

"কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো"

কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো খুবই জরুরি। কুরআন তেলাওয়াত, অধ্যয়ন এবং কুরআন অনুযায়ী জীবন গড়া। যে যতবেশি কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবে তার জন্য ততবেশি বরকত নেমে আসবে।

যে ঘরে কুরআন তেলাওয়াত হবে, কুরআনের চর্চা হবে, কুরআনের ওপর আমল করা হবে, সে ঘরেই নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে বরকত, রহমত ও কল্যাণ। আল্লাহ তা'আলা একাধিক আয়াতে বলেন-

> وَهَـذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

‘এটি এমন একটি কিতাব, যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, অতএব, এর অনুসরণ কর এবং ভয় কর; যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও।’ (সুরা আনআম : আয়াত ১৫৫)

> وَهَـذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ مُّصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَالَّذِينَ يُؤْمِنُونَ بِالآخِرَةِ يُؤْمِنُونَ بِهِ وَهُمْ عَلَى صَلاَتِهِمْ يُحَافِظُونَ

‘এ কুরআন এমন কিতাব, যা আমি নাজিল করেছি; বরকতময়, আগের গ্রন্থের সত্যতা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পাশ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন। যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার স্বীয় নামাজ সংরক্ষণ করে।’ (সুরা আনআম: আয়াত ৯২)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এ কিতাব (কুরআন) দিয়ে বহু মানুষকে (বরকতের মাধ্যমে) ওপরে ওঠাবেন। আবার বহু মানুষকে নিচে নামাবেন।’(মুসলিম)

অর্থাৎ যারা কুরআনুল কারিমের অনুসরণ করবেন, তাদের জন্য এ কিতাব হবে বরকতের কারণ। আর যারা এ থেকে দূরে সরে যাবে তা হবে তাদের জন্য অকল্যানের কারণ।

18/09/2022

রিযিক বৃদ্ধির আমলঃ১০

"যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা"

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খাবার খায় আর যদি বিসমিল্লাহ বলে; তবে শয়তান ওই খাবারে অংশ নিতে পারে না। যেটুতু খাবার আছে তা (পরিমাণে কম হলেও) তার জন্য কল্যাণ বয়ে আনে।

অনুরূপভাবে কেউ যদি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে তখনও শয়তান তার সঙ্গে বাসায় ঢুকতে পারে না। এভাবে বান্দা যখন সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, তখন শয়তান সব কাজ থেকে মাহরুম হয়। আর আল্লাহ তাআলা সব কাজেই বরকত দান করেন। (হাদীস)

17/09/2022

রিযিক বৃদ্ধির আমলঃ০৯

"ইবাদতের জন্য নিজেকে ব্যস্ত রাখা"

ইবাদত তথা নামাজে খুব বেশি মনোযোগী হওয়া। নিজে যেমন প্র্যত্যেক ওয়াক্তের নামাজ পড়তে হবে তেমনি পরিবারের লোকদের নামাজ পড়ানোর ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে। আর তাতে আল্লাহ রিযিক বাড়িয়ে দেবেন বলে এভাবে ঘোষণা করেছেন-

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَّحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى

‘আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিযিক চাই না। আমি আপনাকে রিযিক দেই এবং আল্লাহকে ভয় করার পরিণাম শুভ তথা কল্যাণকর।’ (সুরা ত্বাহা : আয়াত ১৩২)

17/09/2022

রিযিক বৃদ্ধির আমলঃ০৮

"অসহায়দের প্রতি সদয় আচরণ ও দান করা"

দান ও সদাচরণে রিযিক বাড়ে। রিযিক বাড়াতে চাইলে অসহায়-অভাবিদের প্রতি সদয় আচরণ করা। অভাবিদের প্রতি দয়া করলে আল্লাহ রিযিক বাড়িয়ে দেন। হাদিসে এসেছে-

অসাহয়ের প্রতি দান ও সদাচরণে এ তাগিদ দিয়েছেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ‘দান করার কিছু যদি না থাকে তবে একটি খেজুরের অংশ দিয়ে হলেও দান করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো।’

17/09/2022

রিযিক বৃদ্ধির আমলঃ০৭

"আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা"

অভাব থেকে মুক্ত থাকতে চাইলে, রিযিকে বরকত পেতে চাইলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার বিকল্প নেই। যে কোনো বিষয়ে মহান আল্লাহর কাছে দোয়া করার কথা মহান আল্লাহ এভাবে বলেছেন-

وَ قَالَ رَبُّکُمُ ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَکُمۡ ؕ اِنَّ الَّذِیۡنَ یَسۡتَکۡبِرُوۡنَ عَنۡ عِبَادَتِیۡ سَیَدۡخُلُوۡنَ جَهَنَّمَ دٰخِرِیۡنَ

‘তোমাদের প্রতিপালক বলেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারে আমার উপাসনায় বিমুখ, ওরা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা গাফির/মুমিনুন : আয়াত ৬০)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিযক্বন ত্বয়্যিবান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিযক্বন ত্বয়্যিবান:

Share