22/01/2024
টকটকে লাল মধু,
জানতে চাইলাম কিসের
ঝটপট জবাব, জলপাই ফুলের।
সেই পরিচিত কৃত্রিম হানি ফ্লেভার এর ঘ্রাণ।
চিনির সিরাতে ঠিকঠাক মত পটাশ এলাম K2SO4.Al2(SO4)3 .24H2O
মিশানো গেলেই বানানো মধুগুলো
টকটকে লাল হয়ে উঠবে।
রসায়ন আর উদ্ভিদবিজ্ঞান দুটোরই জ্ঞান রাখে।
কার্বাইড, ফরমালিনে সহনশীল হওয়া বাঙালি শিক্ষিত সমাজের পেটে,
সিরার সাথে কিছু পটাশ এলাম ঢুকে গেলে, নিশ্চই কোনো বিপত্তি ঘটেনা।
যদি আসলেই কোনো পীড়া দেখা দিত,
তবে সাঁঝের বেলা খালি ভান্ডটা আর ব্যাগ ভর্তি চিনি নিয়ে তারা বস্তিতে ফিরে আসতোনা।
এত বারন নিষেধ,
কষ্ট করে এত লিখা লিখির
কি কোনো ফল হবেনা?
(লিখেছেন : Alwan Honey)