Farmer's Bazar

Farmer's Bazar সুস্থ যদি থাকতে চাই
নিরাপদ খাদ্যের বিকল্প নাই.. from farm to plate make, food safe

“আজকে পাতে কী খেলেন? আমিষ, নাকি বিষ?”ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেনের ল্যাব-টেস্টের রিপোর্ট ...
27/07/2026

“আজকে পাতে কী খেলেন? আমিষ, নাকি বিষ?”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেনের ল্যাব-টেস্টের রিপোর্ট দেখলে আঁতকে উঠতে হয়! ব্রয়লার মুরগির মাংসে ২০০০ মাইক্রোগ্রাম, কলিজায় ৬১২ মাইক্রোগ্রাম, আর মগজে পাওয়া গেছে ৪০০০ মাইক্রোগ্রাম পর্যন্ত ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত ক্রোমিয়াম। যেখানে WHO-এর গাইডলাইন অনুযায়ী মানবদেহে ক্রোমিয়ামের সহনশীল মাত্রা মাত্র ২৬–৩৫ মাইক্রোগ্রাম! কেবল মাংসই নয়, ফার্মের ডিমেও মিলছে সহনীয় মাত্রার চেয়ে ৬-৭ গুণ বেশি ক্রোমিয়াম।
কারণটা আমাদের সবার জানা—পুরান ঢাকার টেনারি বর্জ্য দিয়ে তৈরি পোল্ট্রি ও মাছের ফিড। হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই বিষাক্ত চক্র থেমে নেই।
ভাবছেন মাছ খেয়ে বাঁচবেন?
চাষের পাংগাস, তেলাপিয়াসহ অন্যান্য মাছেও মিলছে উচ্চমাত্রার নাইট্রোফোরন ও আর্সেনিক (যা দিয়ে ইঁদুর মারার বিষ তৈরি হয়!)। কারণ সেই এক—দূষিত পানি আর বিষাক্ত টেনারি বর্জ্যের ফিড।

তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?
নদী বা সামুদ্রিক মাছের দাম সাধারণের নাগালের বাইরে। সিলেটের লালবাজারে গত সপ্তাহেই মলা-ঢেলা মাছ কিনতে হয়েছে ৪৫০ টাকা কেজি দরে! কার্বোহাইড্রেটের পর শরীরের সবচেয়ে জরুরি উপাদান ‘আমিষ’। কিন্তু এই বিষের বাজারে একজন মধ্যবিত্ত বা সাধারণ মানুষ কোথা থেকে পাবে একটু নির্মল আমিষ?

সব খাবার বর্জন করাও তো কোনো টেকসই সমাধান নয়—না খেয়ে মানুষ বাঁচবে কীভাবে?

ঘরে ঘরে আজ ক্যান্সার আর কিডনি রোগী। অকালেই ঝরে যাচ্ছে কত তাজা তরুণ প্রাণ! বুকের ভিতর কেবল এক বোবা কান্না জমে থাকে। পৃথিবীতে আর কোনো দেশ আছে কি, যেখানে খাদ্যের মতো মৌলিক অধিকার নিয়ে এমন মারাত্মক ও নৃশংস নৈরাজ্য চলে?

আমরা আসলে কী খাচ্ছি? আর কতদিন এভাবে না জেনে, বাধ্য হয়ে বিষ গিলে যাব?

#নিরাপদখাদ্য #খাদ্যেভেজাল #স্বাস্থ্যঝুঁকি #জনস্বাস্থ্য #খাদ্যনিরাপত্তা

এমনটা যদি সত্যিই কার্যকর হতো...ডাকবিভাগ মাত্র ১০ টাকায় ১ কেজি পণ্য ৪৮ ঘণ্টায় সারা দেশে ডেলিভারি!
03/07/2026

এমনটা যদি সত্যিই কার্যকর হতো...
ডাকবিভাগ মাত্র ১০ টাকায় ১ কেজি পণ্য ৪৮ ঘণ্টায় সারা দেশে ডেলিভারি!

Good morning মানিকগঞ্জ জেলার ঐতিহ্য ভৌগোলিক নির্দেশক হিসেবে   #মানিকগঞ্জের_হাজারী_গুড়  আজ সরকারি ভাবে নথিভুক্ত হলো। ☺
17/06/2026

Good morning
মানিকগঞ্জ জেলার ঐতিহ্য ভৌগোলিক নির্দেশক হিসেবে #মানিকগঞ্জের_হাজারী_গুড় আজ সরকারি ভাবে নথিভুক্ত হলো। ☺

শুভ সকাল...মানিকগঞ্জ জেলার ঐতিহ্য ভৌগোলিক নির্দেশক হিসেবে   #মানিকগঞ্জের_হাজারী_গুড়  আজ সরকারি ভাবে নথিভুক্ত হলো। ☺ এর জ...
17/06/2026

শুভ সকাল...
মানিকগঞ্জ জেলার ঐতিহ্য ভৌগোলিক নির্দেশক হিসেবে #মানিকগঞ্জের_হাজারী_গুড় আজ সরকারি ভাবে নথিভুক্ত হলো। ☺
এর জন্য যারা অক্লান্ত শ্রম দিয়ে সম্মিলিত ভাবে কাজ করেছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।


Morning Everyone
d

25/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ টিম ঢাকার সাভার ও ধামরাই উপজেলার দুটি খামার থেকে ১৮টি ডিমের নমুনা পরীক্ষা করে আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে Arsenic (64–217 গুণ বেশি), Chromium (88–150 গুণ বেশি), Lead (12–63 গুণ বেশি) পেয়েছে। রিসার্চ নমুনা খুব ছোট হলেও সারা বাংলাদেশের চিত্র একই। অনেক পরীক্ষা হয়েছে। রেজাল্ট একই। মুরগী ডিম আমাদের অন্যতম প্রোটিন সোর্স। বাচ্চাদের তো একমাত্র খাবার।

এবার আসেন মাছ। আর এক টিম রিসার্চ করেছে, ঢাকার আশেপাশের এলাকার তিনটি বাজার থেকে বাইম মাছ এবং পুটি মাছে 1. Lead (Pb) 21 গুণ বেশি 2. Cadmium (Cd) 10 গুণ বেশি 3. Chromium (Cr) 4.3 গুণ বেশি
4. Arsenic (As) 5.5 গুণ বেশি পাওয়া গেছে।

আমাদের প্রতিটি খাবারে বিষ আছে। সন্দেহ আছে কারো? পরীক্ষা করবেন? সারাদেশের মুরগী ডিম মাছ, চাল, আলু, শাকসবজি, খাবার পানির ল্যাব টেস্ট করেন তাহলে!!

অনেক পরীক্ষা হয়েছে। অনেক রিপোর্ট আছে। বিকার আছে কারো!! বিকার আছে সরকারের!!

বাংলাদেশে এমন একজন আমলা, কর্মকর্তা, বিজ্ঞানী, প্রফেসর, ব্যবসায়ী বের করুন তো দেখি, যিনি মাত্র একটা খাদ্য পণ্যকে নিরাপদ করে দেখাতে পারেন।

ঘরে ঘরে ক্যান্সার আর কিডনি রোগী।

একটা দেশ, একটা রাষ্ট্র একটা জাতি এভাবে চলতে পারেনা।

✍️Mahbub Hossain Milon

08/03/2026

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Dhaka

Telephone

+8801853604350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farmer's Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share