Dhanmondi Organic House

Dhanmondi Organic House We sell organic fruits,veg and fertilizers. Home delivery is possible only inside dhaka city

পাখি খাওয়া বেগুন। কৃষকে প্রশ্ন করেছিলাম পাখি তাড়ানোর ব্যবস্থা করা যায় না? কৃষক আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন এটা হচ্...
12/09/2025

পাখি খাওয়া বেগুন। কৃষকে প্রশ্ন করেছিলাম পাখি তাড়ানোর ব্যবস্থা করা যায় না? কৃষক আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন এটা হচ্ছে পাখির হক। পাখি খেয়ে যা থাকবে তাই আমি বিক্রি করব ইনশাল্লাহ।

আজকের পিয়াজের বাজার রেট কত? চাষি কত পেলো। বাংলাদেশে পিয়াজ রাখার পর্যাপ্ত হিমাগার নাই। অনেক পিয়াজ পঁচে যায়। আজকের রেটেও চ...
14/08/2025

আজকের পিয়াজের বাজার রেট কত? চাষি কত পেলো। বাংলাদেশে পিয়াজ রাখার পর্যাপ্ত হিমাগার নাই। অনেক পিয়াজ পঁচে যায়। আজকের রেটেও চাষির লাভ নাই, লস। জানুন, তারপর বলুন।

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি যা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্...
06/07/2025

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি যা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্রি হয় ৮০০ টাকা কেজিতে এমনকি মাত্র ১২৭ কি: মি: দূরেও সেই গোশতের কেজি ৬০০ টাকা।

ব্যার্থ রাষ্ট্র পাকিস্তানে গরুর গোস্ত পাওয়া যায় ৬০০ রুপিতে যা কিনা বাংলাদেশী ২৩০ টাকার সমান। প্রতিবেশী রাষ্ট্র নেপালে প্রতি কেজি গরুর মাংসের দাম ০.৭৬ ইউএস ডলার মানে ৮০ টাকা, ভুটানে ১৬০ নুল বা ২০৭ টাকা, মিয়ানমারে ৫.৬৬ ইউএস ডলার বা ৫৬৭ টাকা।

মোটামুটি দেখা যায় দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে গরুর গোস্তের দাম সবচেয়ে বেশি।

এখন তো আপনারা বলবেন, এই দেশ মুসলমানদের দেশ, গরুর গোশত খায় বেশি, তাই দামও বেশি।

বিশ্বের সবচেয়ে বেশি গরুর গোশত খাওয়ার তালিকায় ভারতের অবস্থান ৫ম, ২০২২ সালে সেখানে গরুর গোশত খাওয়া হয়েছে ২৯ লক্ষ মেট্রিক টন।

এই তালিকায় পাকিস্তান আছে ৮ম অবস্থানে ২০২০ এ ওরা ১৭.৫ লক্ষ মেট্রিক টন গরুর গোশত খেয়েছে।

অদ্ভুত, ব্যাপার হচ্ছে এই দেশের মানুষের গরু গোশত খাওয়ার তেমন কোন রেকর্ড খুঁজে পেলাম না কোথাও।
সিন্ডিকেটের কবলে পড়ে নিরবে কাঁদছে আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ।

বাংলাদেশে খাবারযোগ্য মাংশের
চাহিদা ৭৬ লাখ টন
উৎপাদন ৯২ লাখ টন
উদ্বৃত্ত ১৬ লাখ টন (উৎপাদনের ১৮% )

রপ্তানী প্রায় শুন্য।

অর্থাৎ উদ্বৃত্ত ১৬ লক্ষ টন অপ্রয়োজনীয় ভোগ বিনামূল্যে বা পচে নষ্ট হওয়া।
এখানেই COST বাড়ে ১৮%।
অর্থাৎ ১৬ লাখ টন রপ্তানী / বিক্রয় হলে কেজি প্রতি মাংসের দাম হত ৬৪০ টাকা / কেজি।

আমদানি করে মাংস বিক্রি করলে ভোক্তা পাবে ৫০০ টাকা / কেজির চেয়ে কমে।

আমদানি করলে খামারিরা মারা পড়বে। কারন পশু খাদ্যের দাম বেশি।

অর্থাৎ খামারী ২৫ লাখ (ধরে নেয়া) আর পশু খাদ্যের ব্যাবসায়ী ৫০০০ হাজার মোট ২৫ লাখ ৫ হাজার অপ্রতিযোগীতামূলক মনোভাবের আর আলসে জনকে বাচিয়ে রাখতে, প্রায় ২০ কোটি বাংলাদেশিকে ৫০০ টাকার মাংস ৮০০ টাকায় কিনে খেতে হবে।

প্রতি কেজিতে অতিরিক্ত ৩০০ টাকা হিসেবে ৭৬ লক্ষ টন ( 300 x7600000 x 1000= 2,280,000,000,000) টাকা অর্থাৎ দুই লক্ষ আটাইশ হাজর (২২৮০০০) কোটি টাকা / প্রায় 20 বিলিয়ন ডলার ভর্তুকি দিতে হবে বাংলাদেশের মানুষকে যা সরাসরি ঢুকে যাবে ঐ ২৫ লক্ষ খামারি আর ব্যাবসায়ির পকেটে।

যা এক এক জনের ভাগে রেগুলার মুনাফার অতিরিক্ত প্রায় ৯১২,০০০ টাকা প্রতি বছর এ।

দারুন এক মামু, বাংলাদেশের সাধারন মানুষ।

প্রত্যন্ত গ্রামের একজন অক্ষরজ্ঞানহীন দরিদ্র কৃষক কি কখনো কৃষি বিজ্ঞানী হতে পারেন? হতে পারেন উদ্ভাবক? যার ঘর ভাঙাচোরা, বর...
06/07/2025

প্রত্যন্ত গ্রামের একজন অক্ষরজ্ঞানহীন দরিদ্র কৃষক কি কখনো কৃষি বিজ্ঞানী হতে পারেন? হতে পারেন উদ্ভাবক? যার ঘর ভাঙাচোরা, বর্ষায় যার ঘরের চাল চুয়ে জল পড়ে। খরা কিংবা বন্যায় ধানের আবাদ নষ্ট হলে সারাবছর চলতে হতো ভীষণ অভাবে।
ভোরের আলো ফোটার আগেই যাকে তীব্র শীতে কিংবা অঝোর বৃষ্টিতে হাজির হতে হয় নিজের কর্মক্ষেত্র ফসলের মাঠে, যাকে জ্যৈষ্ঠের প্রচণ্ড খরতাপে মাথাল মাথায় ছুটতে হয় ক্ষণিক বিশ্রামের আশায় কোনো এক বৃক্ষের তলে। যার কপালে নেই কোনো গবেষকের ডক্টরেট ডিগ্রি, যার আধুনিক গবেষণা সরঞ্জামাদি ও শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাবরেটরি নেই, যার ল্যাবরেটরি ফসলের মাঠ।
অথচ সেই কৃষকই যে একটি জনপদের ধান উৎপাদনের চিত্র পাল্টে দিতে পারেন। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তাই ঘটেছে।
একদিন সকালে নিজের ইরি ধান খেতে একটি ব্যতিক্রমধর্মী ধান গাছের শীষ দেখতে পেলেন ঝিনাইদহ সদর উপজেলার অক্ষরজ্ঞানহীন দরিদ্র কৃষক হরিপদ কাপালী। সেই ধানগাছের ছড়াতে ধানের সংখ্যা অনেক বেশি ছিল এবং ধান গাছটিও ধানে ভারী পুষ্ট। অথচ আর কোনো ধান নেই সেটি ছাড়া। তো এই ভিন্ন ধরনের ধান গাছ দেখে হরিপদ কাপালী সে ধানটিকে আলাদা করে রাখলেন। এরপর বীজ সংগ্রহ করলেন যখন ধানগাছ পরিপক্ব হলো। সেই একটি ছড়ারই বীজ নিলেন তিনি।
এর পরের বছর ওই গোছার বীজ নিয়ে নিজের আঙ্গিনায় মোটামুটি পরিসরে বীজের জন্য আবাদ করলেন তিনি। এবারও বেশ ধান হলো। তিন বছর ধরে অনেকটা ধান নিজে চাষ করলেন। তার পরের বছর ৯০ ভাগই উপহার দিলেন নিজের চারপাশের কৃষকদের। বললেন, এই ধানের ফলন অন্য ধানের তুলনায় বেশি। অনেকের কাছে অবিশ্বাস্য লাগলো। কারণ তারা তখনকার সময়ের সবচেয়ে উচ্চ ফলনশীল বিআর-১১ ও স্বর্ণা ধান চাষ করেন। এর ফলন সেগুলোর থেকেও বেশি হবে, কারও বিশ্বাস হচ্ছে না। এই ধান এলো কোথা থেকে!
প্রায় সবাই নিজেদের খেতে বিআর-১১ ও স্বর্ণার পাশাপাশি হরিপদের দেওয়া নতুন ধানও লাগালেন। মৌসুম শেষে কাটতে গিয়ে কৃষকের চোখে-মুখে আশ্চর্যের ছোঁয়া। দেখা গেল, বিআর-১১ কিংবা স্বর্ণার চেয়ে উচ্চফলনশীল ধান এটি। তখন বিঘাপ্রতি বিআর-১১ ধানের সর্বোচ্চ ফলন ছিল ১৮ মণ আর হরিধানের ফলন হলো বিঘাপ্রতি ২২ মণের মতো। বিআর-১১ জাতের ধান ২০০৪ সালে ফলন হতো ৯-১০ মণের মতো, অথচ হরিধান হয় ১৮-২০ মণের মতো।
সে বছর ঝিনাইদহ জেলার বহু জায়গায় ছড়িয়ে পড়ল হরিধানের কথা। অনেকেই হরিপদ কাপালীর কাছ থেকে বীজ নিয়ে চাষ করলেন নিজের জমিতে। মজার বিষয় হলো, এই ধানের উৎপাদন খরচ অন্য ধানের তুলনায় অনেক কম। যেখানে অন্য যেকোনো জাতের ধান তখন চাষ করতে খরচ হতো পনেরশ টাকা, সেখানে হরিধান চাষ করতে খরচ পড়তো ৮০০ টাকারও কম। আবার খেতে ধান উৎপাদনে সার এবং ওষুধও লাগতো তিন ভাগের এক ভাগ। স্বর্ণা ও বিআর-১১ জাতের ধানে দুই থেকে তিনবার ইউরিয়া সার দিতে হয়। হরিধানের ক্ষেত্রে একবার সার দিলেই চলে। অন্যদিকে, এই ধানগাছ বেশ মোটা হয়। ধানের কাণ্ড শক্ত ও মোটা হওয়ায় পোকা আক্রমণ করতে পারে না সহজে। হরিধান তুলনামূলক অন্য ধানের চেয়ে লম্বা হওয়ায় এই ধানের খড়ের চাহিদাও বেশী। সেসময় হাজার আঁটি খড় বিক্রি হতো পাঁচশো টাকা দরে। যেখানে অন্য খড় ছিল ৩২০ টাকা।
১৯৯৪ সালের দিকে ঝিনাইদহসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে নাম পরিচয়বিহীন এই জাতের ধানের আবাদ ছড়িয়ে পড়ল ব্যাপকভাবে। অথচ তখনো কোনো মিডিয়া কাভারেজ পায়নি, টেলিভিশনের বালাই ছিল না। দরিদ্র সব কৃষক, যাদের নুন আনতে পান্তা ফুরায় দশা।
ফলনের কারণে এই ধানের বীজ নিয়ে চাষিদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। এমন অনেকেই বীজ না পেয়ে হতাশ হয়ে ফিরে গেলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দরিদ্র কৃষক হরিপদ কাপালীর একবারের জন্যও কখনো মনেই হয়নি, এই ধানের বীজ দিয়ে ব্যবসা করা যায়। তিনি পরম মমতায় কৃষকদের হাতে তুলে দিলেন নতুন এই ধানের বীজ। সঙ্গে তার কাতর অনুরোধ, ভালো লাগলে অন্যকেও দেবেন।
তার অবস্থান হয়তো দরিদ্র, কিন্তু মন ছিল আকাশের মতো।
ঝিনাইদহ ছাড়িয়ে গোটা দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ছড়িয়ে পড়ল এই ধান। হরিপদ কাপালীর নামেই স্থানীয়রা এই ধানের নাম দিয়েছিলেন হরিধান।
১৯৯৫ সালে প্রথম পত্রিকার নজরে এলো এই ধানের তথ্য। সে বছর যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার ঝিনাইদহ প্রতিবেদক আসিফ কাজল হরিধান ও হরিপদ কাপালীর ওপর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন। ততদিনে দক্ষিণাঞ্চলে ভেতরে ভেতরে এক বৈপ্লবিক জোয়ার ঘটে গেল ফলনের।
তখন এটি স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নজরে আসে। অধিদপ্তরের একজন কর্মকর্তা হরিপদের কাছ থেকে বীজ সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য গাজীপুর ব্রি (BRRI) এবং চুয়াডাঙ্গা বীজ গবেষণা কেন্দ্রে পাঠালেন। কিছু প্রদর্শনীতে চাষাবাদও শুরু করেন। একইসঙ্গে চুয়াডাঙ্গা গবেষণা কেন্দ্রের নিজস্ব জমিতে চাষাবাদ শুরু হয় এই ধানের। যদিও, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তখন বলল, ‘হরিধান আসলেই বিআর-১১ বা স্বর্ণা ধানের জাতের সামান্য হেরফের। এটা কোনোক্রমেই নতুন জাত না।’ হতাশ হয়ে পড়লেন অনেকে।
এমন সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের নজরে এলো হরিধানের বিষয়টি। তিনি নিজে ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিলেন। তার অনুরোধে গবেষণায় রাজি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। ১০ কেজি স্বর্ণা আর ১০ কেজি হরিধান জোগাড় করে আনা হলো। রাউজান-১ আর রাউজান-২ কোড নাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হলো। সেখানে রোকাইয়া বেগম ও তার গবেষণা দলের গবেষকরা গবেষণা করে জানালেন, ‘হরিধান আসলেই একটি নতুন জাতের ধান। মোটেই বিআর-১১ নয়।’ হইচই পড়ে গেল বহু জায়গায়। সেই গবেষণা প্রতিবেদন ছাপা হলো বিশ্বখ্যাত এক আন্তর্জাতিক জার্নালে।
একজন কৃষক কতটা স্বপ্নবান আর নির্লোভ হলে হয়ে উঠেন এক কিংবদন্তির রূপে? হরিপদ কাপালী আমাদের বার বার মনে করিয়ে দেন এই বিশ্বের সবচেয়ে বড় গবেষকের নাম কৃষক। এই বিশ্বের সবচেয়ে বড় শিল্পীর নাম কৃষক।
হরিপদ কাপালী জন্মেছিলেন ১৯২২ সালে ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামে। বাবা কুঞ্জলাল কাপালীও ছিলেন কৃষক। প্রচণ্ড অভাব আর পারিবারিক আর্থিক অনটনের কারণে প্রথম শ্রেণীর বেশি পড়তে পারেননি হরিপদ কাপালী। মাত্র নয় বছর বয়সেই বাবাকে মাঠে সাহায্য করতেন তিনি। ১৩ বছর বয়সে বাবাকে হারানোর পর পারিবারিক ভরণপোষণের দায়িত্ব তার কাঁধে চাপে। নিজেদের মাত্র দুই বিঘা জমিতে চাষবাস শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে বিয়ে করেছিলেন একই গ্রামের সুনীতি রাণীকে। নিঃসন্তান ছিলেন হরিপদ কাপালী, যদিও পরিবর্তিতে রূপকুমার নামের এক ছেলেকে দত্তক নিয়ে লালনপালন করেছিলেন। তবে, তার সন্তান ছিল ফসলের মাঠ ও মাটি।
আজ বাংলাদেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তার পেছনে সবচেয়ে বড় অবদান হরিপদ কাপালীর মতো অসামান্য কৃষকদের। তারা দিনের পর দিন এ দেশের খাদ্যের জোগান দিয়ে গেছেন, তাদের প্রচেষ্টায় একসময়ের দুর্ভিক্ষ আর মঙ্গাপীড়িত অঞ্চল আজ হয়ে গেছে ফসলের ভূস্বর্গ।
আজ এই মহান কিংবদন্তি হরিপদ কাপালীর চলে যাওয়ার আট বছর হলো। ২০১৭ সালের ৬ জুলাই আমরা হারিয়েছিলাম এই কিংবদন্তি কৃষক ও উদ্ভাবককে। হরিপদ কাপালীর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধায় নতচিত্তে স্মরণ করি তাঁকে। 🙏💞

কার্টেসি: আহমাদ ইশতিয়াক/ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

নারিকেল গাছে সঠিকভাবে সার প্রয়োগ করলে ফলন অনেক বেশি হয় ও গাছ সুস্থ থাকে। নিচে নারিকেল গাছে সার প্রয়োগের নিয়ম দেওয়া হলো:🌴...
30/06/2025

নারিকেল গাছে সঠিকভাবে সার প্রয়োগ করলে ফলন অনেক বেশি হয় ও গাছ সুস্থ থাকে। নিচে নারিকেল গাছে সার প্রয়োগের নিয়ম দেওয়া হলো:

🌴 নারিকেল গাছে সার প্রয়োগের সঠিক নিয়ম:

✅ সার দেওয়ার সময়:
• বছরে দুইবার সার দেওয়া উত্তম:
1. জুন-জুলাই (বর্ষার শুরু)
2. নভেম্বর-ডিসেম্বর (শীতের শুরু)

✅ প্রতি গাছে বছরে যে পরিমাণ সার প্রয়োজন (প্রাপ্তবয়স্ক গাছে): সারের পরিমাণ (প্রতি গাছে/বছরে)

★ইউরিয়া ৫০০ গ্রাম
★টিএসপি ৩২৫ গ্রাম
★এমওপি ৬৫০ গ্রাম
★গোবর সার ১৫-২০ কেজি.

✅ কিভাবে সার দিবেন:
1. গাছের গোড়ার চারপাশে ১ থেকে ১.৫ মিটার দূরত্বে রিং (বৃত্তাকারে) নালার মতো করে ১৫-২০ সেমি গভীর করে খুড়ুন।

2. সারের পরিমাণ মাটিতে ছিটিয়ে দিন।

3. এরপর মাটি দিয়ে ঢেকে দিন ও হালকা পানি দিন (বিশেষ করে শুষ্ক মৌসুমে)।

✅ অতিরিক্ত যত্ন:
• ৩-৫ বছরের গাছে সার অর্ধেক পরিমাণে দিন।
• গাছের নিচে আগাছা পরিষ্কার রাখতে হবে।
• সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে

Address

Mitaly Road, Zigatola, New Road
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 12:00
13:00 - 22:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 22:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 22:00
Thursday 09:00 - 17:00
18:00 - 22:00
Friday 09:00 - 17:00
18:00 - 12:00
Saturday 09:00 - 17:00
18:00 - 12:00
Sunday 09:00 - 17:00
18:00 - 15:00

Telephone

+8801308097621

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhanmondi Organic House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhanmondi Organic House:

Share