27/08/2026
এত এত প্রশ্ন আপনাদের
আমি ওনারের ছোট বোন বলতেছি,
আপনারা এক জন এক এক কথা বলতেছেন আপুর মারা যাওয়া নিয়ে তাই আমি ক্লিয়ার করার জন্য পোস্ট টা করতেছি।
১৫ তারিখে সকালে ৬ টায় আপু আমাকে ডাক দিলো, তার খুব মাথা ব্যথা খুব আমি যত্ন করে কপালে স্লিপিং ব্লাম লাগিয়ে দিলাম যেনো একটু রিল্যাক্স হয় টাও অনেক।ব্যথা ব্যথা কমে না ,
এর পর পানি খেলো খেয়ে ৪ বার বমি করলো,
আমরা সব গুচগাছ করে ফেলছি বের হবো ঠিক তখনই আপু বলে ওর মাথা ঘুরাচ্ছে ওই হাঁটতে পারবে না এই কথা বলে সাথে সাথে আপুর খিচ উঠে গেলো।😅
কোনো রকম আরবান নিলাম রাখলো না , মেটানি নিলাম রাখলো না,
ঢাকার মেডিকেল গেলাম মেডিসিন দিলো স্ল্যাইন দিল, ৯ টা টেস্ট দিলো রির্পোট আসতে আসতে আপুর বডির থেকে ব্লাড যাওয়া শুরু করলো ব্লাড ম্যানেজ করে দিলাম। ৪ বার সিগনাচার নিলো দিলাম সব ,
দুপুর ৩ টায় OT তে গেলো , ৩:৩০ এর আগে বাবু (ইরতেজা) হলো আলহামদুলিল্লাহ,
কিন্তু আপু অজ্ঞান, আমার আপু কে ফুল অজ্ঞান করেছিল ,
আর ডাক্তার আমাদের বলেছিল , হয়তো আপু , নয়তো ইরতেজা নয়তো কেউ না, আমরা শুধু চেয়েছিলাম দুইজন যেনো সুস্থ ভাবে থাকে।
এর পর আপু কে icu তে লাইফ সাপোর্টে দেয়া হলো প্রথম দিন কোনোরকম গেল ২ দিন এর পর আপু ভালো আগের থেকে ৩ দিন ৮০% রিকভার,
আমি দেখা করলাম কথা বললো আমার সাথে সে কত প্রশ্ন তার সব উত্তর দিলাম বলে আসলাম কিছুই ভেবো না শুধু স্ট্রং থাকো কাল কে তোমাকে ওয়ার্ডে দিবে এর পর ইরতেজা কে তোমার কাছেই পাবা ভাল ভালো আমি বাসায় আসলাম
রাত ৩ টা বাজে নাকি আপুর শ্বাস কষ্ট তখন ও আম্মুর সাথে হেঁসে হেঁসে কথা বললো এ-র পরের দিন ও ভালো হতো সন্ধ্যায় শুনি আবারও লাইফ সাপোর্টে লাগবে কিন্তু ওদের আর নেই ,
পর খুব কষ্ট করে খুঁজলাম icu অন্য হসপিটাল গেলাম আমার বোনের সব সুস্থতা শেষ ।
সেদিন রাত গেলো,
দুপুরে আমি দুলাভাই কে ফোন দিলাম ভাইয়া বলল তোমার আপু ঠিক আছে বলে রেখে দিলো কিন্তু আমি পুরো কথা বলতে পারিনি বলে আবার আমার মামা কে কল দিলাম।😅
এর পর আমার দুনিয়া উজার হয়ে গেলো।
আমার আপূ দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে ১৯/০৮/২৬ তারিখে চির বিদায় নিলো আমাদের থেকে।😅
আশা করি এইবার আপনারা আপনাদের উত্তর পেয়েছেন।
আমার আপুর জন্য সবাই দুয়া করবেন।