20/02/2025
সার্বিক সুস্থতার জন্য আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখা অত্যন্ত জরুরি। হরমোন তৈরিতে হেলদি ফ্যাট বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। প্রোজেস্টেরন হরমোনটি প্রোটিন, ফ্যাট এবং কোলেস্টেরল থেকে তৈরি হয়।তাই যারা লো প্রোটিন-ফ্যাট, লো কোলেস্টেরল বা ভিগান ডয়েট ফলো করে তাদের প্রোজেস্টেরন সিন্থেসিস বাধাগ্রস্ত হতে পারে হতে পারে এবং দেখা দিতে পারে হরমোনাল ইমব্যালেন্স। সুতরাং পর্যাপ্ত প্রোজেস্টেরন তৈরিতে খাবারে থাকা উচিত পর্যাপ্ত হেলদি ফ্যাট।
হেলদি ফ্যাট প্রধানত দুই রকমের হয়- স্যাচুরেটেড ফ্যাট এবং আনস্যাচুরেটেড ফ্যাট।
বিভিন্ন এনিম্যাল প্রোডাক্ট যেমন-বাটার, চিজ এবং মাংস এগুলো স্যাচুরেটেড ফ্যাটের ভালো সোর্স। তাছাড়াও নারকেল তেলে স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় যা একটি হেলদি ফ্যাট। তবে স্যাচুরেটেড ফ্যাট হেলদি থাকবে কি না তা নির্ভর করবে ঐ প্রানীটি কি খেয়ে বেড়ে উঠছে এবং আপনি এই ফ্যাট কিসের সাথে খাচ্ছেন এবং আপনার মেটাবলিজম ঠিক আছে কিনা তার ওপরে।
আনস্যাচুরেটেড ফ্যাট এর ভালো উৎস হলো-চর্বিযুক্ত মাছ (যেমন-স্যামন), বিভিন্ন উদ্ভিদের ফ্যাট যেমন- অলিভ অয়েল, এভোক্যাডো, বাদাম, ফ্লাক্স সিড ইত্যাদি।
এই ফ্যাট গুলো হরমোন তৈরির পাশাপাশি হার্ট-ব্রেইন ভালো রাখতে এবং বডির ইনফ্লামেশন কমাতেও সাহায্য করে।
যারা অনেক লম্বা সময় ধরে লো ক্যালরি, লো ফ্যাট, লো প্রোটিন/ভিগান ডায়েট করছেন, তাদের প্রজেস্টেরন উৎপাদন কমে যাবার সম্ভাবনা এড়াতে ডায়েটে অন্তত ৬ মাস ৩০-৫০% হেলদি ফ্যাট রাখা উচিত।
বেশি ফ্যাট খেয়ে মোটা হওয়া এড়াবেন কিভাবে??
সহজ,
এক)ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন,
দুই)সমস্ত সুগার ও সুগার অলটারনেটিভ এডিয়ে চলবেন
তিন)কার্বোহাইড্রেট নিজের টোটাল ক্যালরির ২৫% এর ভেতর সীমাবদ্ধ রাখবেন।
আমরা চাচ্ছি আমাদের পোস্ট যারা পড়েন তারা বাড়িতে থেকেই ডায়েটে চেঞ্জ এনে প্রজেস্টেরন হরমোনের পরিমান যেন স্বাভাবিক রাখতে পারেন।
তাতে কাজ না হলে ডাক্তার ও নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী চলুন, আল্লাহ ভরসা।