19/06/2024
এক নজরে বাংলাদেশ!
১২ লাখ টাকার ছাগল কিনে ধরা খাওয়া রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাতের মালিকানার কিছু গাড়ির ছবি নতুন করে দেখলাম।
এর মধ্যে ১,২ নাম্বার ছবির গাড়ির মডেল হচ্ছে Toyota Crown Majesta। এই মাজেস্টা গাড়ির সামনে ইফাতের নামে নেমপ্লেটও আছে। এই মডেলের গাড়ির দাম বাংলাদেশে প্রায় ১ কোটি টাকা। যদিও রাজস্ব কর্মকর্তা মতিউর তার ছেলেকে এই গাড়ি কিনে দেয়ার জন্য কত টাকা খরচ করেছেন তা আমার জানা নাই।
এরপরের ছবিটার মডেল Toyota Land Cruiser Prado। Toyotabd এর ওয়েবসাইট অনুসারে এই মডেলের গাড়ির দাম ১ কোটি ৮৫ লাখ টাকা।
সবার শেষের ছবিটার মডেল Toyota Premio, toyotabd এর ওয়েবসাইট অনুসারে এই মডেলের দাম ৪৭ লাখ টাকা।
২- Toyota Crown Majesta - ১ কোটি।
৩- Toyota Crown Majesta - ১ কোটি।
৪- Toyota Land Cruiser Prado - ১ কোটি ৮৫ লাখ।
৫- Toyota Premio - ৪৭ লাখ।
এই গাড়িগুলার ছবি পাওয়া গেছে, আরো গাড়ি তাদের থাকতে পারে। ফ্ল্যাট বা জমি-জমার ছবি দিয়ে যেহেতু কেউ ফেসবুকে ফ্লেক্স করে নাই, রাজস্ব কর্মকর্তা মতিউরের কত কোটি টাকার ফ্ল্যাট/জমি-জমা আছে তা আমাদের জানা নাই।
বাংলাদেশে প্রথম গ্রেডের সরকারি কর্মকর্তার বেতন ৭৮ হাজার টাকা। আমি যদি ধরেও নেই এই রাজস্ব কর্মকর্তা মতিউর ২ লাখ টাকাই বেতন পান!
তবে ছেলেকে প্রায় সাড়ে চার কোটি টাকার গাড়ি কিনে দেয়ার টাকা তিনি কোথায় পেয়েছেন?
তথ্য: আজহার উদ্দিন অনিক