কবি তৈয়্যবুর রহমান ফরাজী

কবি তৈয়্যবুর রহমান ফরাজী মুক্ত কথা,কলম থামে

05/08/2024

দেশ ইসলামিক শরীয়ত মোতাবেক পরিচালিত করা হোক

31/07/2024

সাহসী কণ্ঠ চাই ।
মো. তৈয়্যবুর রহমান ফরাজী

অন্যায় সবই মুখ বুজে সয় দূর্বল চিত ,
নিপীড়ন আর মৃত্যুর ভয়ে সবাই ভিত ।
অশ্রু মোছে বঞ্চিত যতো অসহায় লোকে
দুর্দশা বাড়ে প্রতিদিন কেউ দেখেনা তা চোখে ।

মজ্জার রস চুষে খায় সেজে কল্পতরু ,
প্রাণ যায় বুক কেঁপে ওঠে ভয়ে দুরুদুরু !
সাধুর সাজে শয়তান কতো বহুরুপী ,
মানুষ ঠকিয়ে সিন্দুক ভরে চুপি চুপি ।

অসভ্যতার আবরণে গড়া এ সভ্যতা
নির্দয় আর দিনদিন বাড়ে যে বর্বরতা
আদিম যুগের সেই নিষ্ঠুর যতো হিংস্রতা ,
শিকার খোঁজে লোলুপ দৃষ্টি সেই বন্যতা
এখনও চলছে নিরীহ প্রাণের মজ্জা চুষে
লোভের জিহ্বা এখন সিক্ত রক্ত রসে ।

গগন ভেদী সে হাহাকার ! চোখে বৃষ্টি নামে
দেশ জোড়া যতো উন্নয়ন সে বিজ্ঞাপনে ।
ধর্মের বুলি কপচায় যতো অধার্মিকে
মানুষের দুরবস্থা ওদের পড়েনা চোখে ।
শিক্ষিত কিছু দাসত্ব করে অশিক্ষিতের
ক্ষমতার লাল চোখ , দৃষ্টি হার ও জিতের ।

সমাজ গড়ার কারিগর গুলো কোথায় সবাই
প্রতিবাদী সেই চরিত্র সব জানে সে লড়াই
দূর্বল আর বঞ্চিত আজ নিষ্পেষিত !
চাই সে কণ্ঠ সাহসী আওয়াজ ,
প্রতিবাদ আজ হোক ঘোষিত ।

Address

Monohardi
Dhaka
1650

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবি তৈয়্যবুর রহমান ফরাজী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category