শাহী বালুশাহী - Sahi Balusahi

শাহী বালুশাহী - Sahi Balusahi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শাহী বালুশাহী - Sahi Balusahi, Speciality food shop, Dhaka.

07/08/2025

মেনে নাও.... মানিয়ে নাও।
ঠিক হয়ে যাবে সব।
আরেক টু ধৈর্য্য ধরো। তোমার ওমুক খালাও অনেক কষ্ট করে সংসার করেছেন।
তমুক কতো চাচী সহ্য করেছেন সারা জীবন।
একটু সবুর করো।
জানোতো সবুরে মেওয়া ফলে।

একটা মেয়ে ঠিক কতোদিন সহ্য করলে তার জীবনে মেওয়া ফলবে?

দুই হাজার পচিঁশ এ এসে যখন মনে হয়, জীবনে মেয়ে জন্মানটাই
যেন আজন্মের পাপ!!
কতোটা কষ্ট অনুভূত হবার পরে এমন অনুভূতি হতে
পরে তা শুধু ঐ নারীই যানে।

সাধারণত বেশির ভাগ বাঙালি মেয়েদেরই একটা অভ্যাস বুক ফেটে
যায়, কিন্তু মুখ ফুটে কিছু বলেনা।
চাপা কষ্ট নিয়েই কাটিয়ে দেয় এক জীবন।

কিন্তু কেনো এমন হয়??
কারো ভাগ্য! কারো ভাগ্যের দোষে অপরাগতা।
আবার কারও সহ্য করে যাবার প্রবণতা।

নিজের অবস্থান পরিবর্তনের জন্য নিজের ও
একটু ঘুরে দাড়ানোর দরকার।
নিজের প্রতি হওয়া অন্যায়ের, সরাসরি প্রতিবাদ যদি করার পরিস্থিতি নাও থাকে,তারপরও ধৈর্য্য ধরে ঠিকই অপরপক্ষে বোঝানো
উচিৎ যে তার সাথে যা করা হয়েছে তা অন্যায়,অনাচার!!

অন্তত তাতে যদি অনুশোচনা বোধ জাগ্রত হয়!
তাহলে দ্বিতীয় বার ঐ অপরাধ করার আগে হয়তো একটু হলেও ভাববে।
নিজের সম্মান রক্ষার দায়িত্ব,অনেক টা নিজেরও।

সম্পর্কের সম্মানটুকুর ভারসাম্য যদি সুন্দর ভাবে রক্ষা করা যায়
প্রত্যেকটা সম্পর্ক হয় সাবলীল, জীবন্ত এবং সুন্দর এবং মধুর।

লেখা - নাজিয়া সাবরীন
#নাজিয়াসাবরীন

07/08/2025

আপনার কইন্যার জন্য আপনার বাসায়
যদি সম্ভব হয়, ছোট্ট একটা ঘর রাইখেন।
যাতে করে আপনার বর্তমানে বা অবর্তমানে
তার মন খারাপের দিনে এসে একটু এসে সস্তির নিশ্বাস ফেলতে পারে।

ভাইয়ের বউ কি ভাববে বা না ভাববে,তা নিয়ে যাতে তার সেই সময় না ভাবা লাগে।
বিশ্বাস করেন অনেক দরকার মেয়েদের একটুখানি সস্তির জায়গা।
অনেক মেয়েরা এখনো বড়ো অসহায়!
সব পরিবার পরিজন ঘরের বৌ এক হয়না।

কেউ কেউ আছে শুধু সহ্যই করে যায়, ঠিক হয়ে যাবে পরিস্থিতি।
এই শান্তনায়।
কিংবা সহ্য না করেই বা কি করবে
কোথায় যাবে, কার কাছে যাবে এই ভেবেই কাটিয়ে দেয় এক জীবন।

কইন্যাকে একটু সাপোর্ট কইরেন। কথাগুলো মন দিয়ে শুইনেন।
সব কইন্যারাই সাপোর্ট পাইলেই তল্পিতল্পা গুছায়া গাট্টি বাইন্ধা বাপের বাড়ি পারমানেন্টলি চলে আসে না।

তার মাথায় থাকে,
কার সংসারে যাবে? ভাই এর সংসারে....
তার চেয়ে স্বামীর কিল,গুতা খাওয়া অনেক ভালো।
অনেক সম্মানের।

একটু বইলেন মারে শশুর বাড়িতে,স্বামীর সংসারে ভালো মন্দ অনেক কিছুই হয় হবেই। একটু মানিয়ে নিস।

কিন্তু যখন দেখবি একদম পায়ের তলার মাটি সরে যাচ্ছে
তখন সবকিছু ছেড়েছুড়ে চলে আসবি
এই ভিটায়।

কিন্তু মা, তোর নিজের দায়িত্ব কর্তব্য পালনে এক চুল ছাড় দিবিনা।
তোর দিক থেকে তুই শতভাগ সৎ থাকবি,
দেখবি তোর স্বামীই তোকে তোষামোদ করে আবার ফিরিয়ে নিয়ে যাবে।

বাবা-মায়ের করা একটুখানি সাপোর্ট একটা মেয়ের মানসিক
জোর, মানসিক শান্তি বাড়িয়ে দেয় অনেক ক্ষানি।
সস্তি নিয়ে কাটাতে পারে অনেক.....,অনেকদিন।

লেখা -নাজিয়া সাবরীন।

#নাজিয়াসাবরীন

#লেখালেখি

07/08/2025

আাকাশের আজ মন ভার!
গোমড়া কালো অবয়ব......
শুনশান নিস্তব্ধতা!যেন ঝড়ের পূর্বাভাস।
এই বুঝি নামবে ঝড়...... উড়িয়ে নিয়ে যাবে সব।
থমথমে প্রকৃতি।

কোথ থেকে যেন ঠান্ডা বাতাস বইছে।
কিন্তু ঝড় না!!
মেঘ গুলো যেন সেই বাতাসে তুলোর মতো উড়ে যাচ্ছে,মিলিয়ে যাচ্ছে
দিগন্তের শেষে।
কেমন যেনো অন্ধকার গায়েব হয়ে যাচ্ছে!
স্ফটিকের মতো আলো বিচ্ছুরিত হচ্ছে।
সচ্ছ আলো,চকচকে আলো!!
নব্য উদিত আলো, বড্ড চকচকে।
যার রুপ বর্ণনা করা যায় না..... শুধু চোখ দিয়ে দেখা যায় সেই সৌন্দর্য,
গহীন সৌন্দর্য!

লেখা -নাজিয়া সাবরীন
#নাজিয়াসাবরীন


স্ব-রঙ-Shawrang Zakia Akter Khanom
Zakia's Creation

07/08/2025

তুমি আসবে বলে প্রকৃতি আজ
সাজতে বসেছে......
সুরমা রঙের কাজল পরেছে
তুমি আজ আসবে বলে।

তুমি আজ আসবে বলে
গাড়ো সবুজ শড়িতে জড়িয়েছে
তুমি আসবে বলে

তুমি আসবে বলে,
বাতাসে বেল ফুলগুো সুবাস ছড়াচ্ছে
তোমাকে স্বাগত জানাতে.....
অলকানন্দা গুলো আনন্দে মাতোয়ারা হয়েছে
তোমার আনন্দে।

সেই তুমি এলে তো!
বসন্ত হয়ে না......
আষাঢ়ের কালো মেঘ হয়ে,অঝোর ধারার বৃষ্টি হয়ে
কেন??

লেখা- নাজিয়া সাবরীন
#নাজিয়াসাবরীন


07/08/2025

ফেরার পথে স্ত্রীর জন্য কিছু ফুল কিংবা
একটা আইসক্রিম নিয়ে যান।এবং তাকে চুপিচুপি দিন।
এতে সে সীমাহীন আনন্দ পাবে।
যা ভাষায় ব্যাক্ত করা সম্ভব না!
শুধু অনুভব করা যায়......
কারণ মেয়েরা খুব অল্পতেই খুশি হয়ে যায়, যদি তাতে ভালোবাসা মিশ্রিত থাকে।

07/08/2025

কাজ করতে ইচ্ছে করছে না??
করেন না। একটু রেস্ট নিন। দশ,পনের মিনিট বা আধাঘন্টা জিরিয়ে নিন।
বৃষ্টি হচ্ছে!!
ঝুম বৃষ্টি..... ভিজতে ইচ্ছে করছে!
ভিজেন,বৃষ্টিতে ভিজেন। হাতে মুখে বৃষ্টির জোরালো ঝাপটা নিয়ে
স্বতঃস্ফূর্ত করুন নিজেকে।
পিছে যদি বলে কেউ বুড়ো বয়সের ভিমরতি,বলুক কান দিয়েন না তাতে।
মাঝে মাঝে বড্ড ক্লান্ত লাগে
রোজ রোজ নানান রকম পদ রান্না করতে করতে।
করেন না,
একটু ঘন ডাল পাতুরী আর ডিম ভাজা করে ফেলুন ম্যানুতে।

এক্সপ্লেইন করুন নিজেকে।
যে আজকে ভালো লাগছে না, তাই শর্টকাট ম্যনু করলাম।
কিছু মনে করো না, তোমরা প্লিজ। আজকে এ দিয়েই চালিয়ে নাও।

মাঝে মাঝে নিজেকে, নিজেকে এক্সপ্লেইন করুন।
দরকার আছে। আপনার, আমার সূক্ষ্ণ অনুভূতি উপলব্ধি গুলো ভালো লাগা - না লাগা
নিজে থেকে বুঝার মতোন মানুষ খুব একটা আছে বলে, মনে হয় না!
তাই নিজেকে বোঝান!!আপনজনদের কাছে....

কথায় আছে বাচ্চা না কাঁদলে,মাও খাবার দেয় না।
তাই নিজের ভালো লাগা, মন্দ লাগা, একঘেয়েমিপনা
শেয়ার করুন।

নিজে থেকে চেয়ে রেস্ট নিন, অভিমান না পুষে নিজের ওপর থেকে নিজে চাপ কমান।
একটু বিশ্রাম অনেক ক্ষানি কর্ম সস্পৃহা বাড়িয়ে দেয়।
এতে করে নিজেও ভালো থাকবেন, আপনজনরা ভালো থাকবে।

লেখা- নাজিয়া সাবরীন

#নাজিয়াসাবরীন


fans স্ব-রঙ-Shawrang
#মোটিভিশন

07/08/2025

সুখ!!
সুখ আসলেই কোথায় থাকে?
তাকে কি ধরা যায়,ছোঁয়া যায়?
না.......
অবশ্যই না। তবে অনুভব করা যায়। উপলব্ধি করা যায়।
কখনো কখনো দেখাও যায়।
চঞ্চল কিশোর যখন, উড়ে আসা ঘুড়িটা ধরে ফেলে
তার উচ্ছ্বাসিত হাসিটাই হয়তো সুখ!!
খাঁচায় ছটফট করা বন্দী পাখিটা যখন, কোনভাবে
পালিয় উড়ে যায়.... সেই উড়ে যাওয়াটা হয়তো সুখ!
দমি ডাইনিং টেবিলে হরেকরকম দামি দামি খাবারে
হয়তো অনেকেই তৃপ্ত নয়।
আবার মাদুরে বসে একটু ডাল চচ্চড়ি আর ডিম ভাজা ভাতে
হয়তো অনেক স্বাদ পায় কেউ কেউ।
সেই ডাল চচ্চড়ির স্বাদে হয়তো অনেক সুখ।
সুখ বড়ো অদ্ভুত.....

️🖋️নাজিয়া সাবরীন
#নাজিয়াসাবরীন

07/08/2025

শোন মেয়ে তোর একটু যত্ন নিস!
সবাই কে যখন তুই খেয়াল রাখিস, সাথে নিজের খেয়ালটা ও তুই রাখিস।
তোর বাবুকে যখন তুই ভাত খাওয়াবি
দু লোকমা ভাত বেশি মাখিস।
বাবুর সাথে সাথে তুই ও সেই দু লোকমা ভাত খেয়ে নিস।
জানিস,সেই দু লোকমা তোর জন্য পাওয়ার বুস্টারের মতোন কাজ করবে।
তুই আর দুই ঘন্টা কাজ করার এনার্জি পাবি।

শোন মেয়ে শীত এসেছে!
এখন তো তুই তোর দিকে তাকানোর ও সময় পাস না জানি।
কি উসকোখুসকো লাগে তোকে।
তোর বাবুকে যখন ব্রান্ডের শীতের ক্রিম, লোশন মাখাবি সকালে
দুই ফোঁটা তুইও মুখে হাতে- পায়ে মাখিয়ে নিস।
শীতে রুক্ষতা থেকে মুক্তি পাবি।

শোন মেয়ে নিজের একটু যত্ন নিস।

প্রতিদিন কতো ডিম ভাজিস,পোঁচ- সেদ্ধ সবই করিস নিজের হাতে।
সবাইকে সবার পছন্দ মতোন করে দিস
খাস কি তুই, খুব একটা?

মাঝে -সাঝে তুইও একটা সেদ্ধ ডিম বা পোঁচ করে খেয়ে নিস।
কারও বলার অপেক্ষায় থাকিস না।
কেউ খুব একটা বলেও না।
তবুও তুই খেয়ে নিস।

শোন মেয়ে নিজের খেয়াল নিজের খেয়াল নিজে রাখিস।

শত ব্যস্ততার মাঝে ও নিজের জন্য একটু সময় বের করে নিস।
একটু বিশ্রাম নিস। অল্প জিড়িয়ে নিস।
একটু আয়না দেখিস।
নিজের সাথে হাসিস। নিজের সাথে কথা বলিস!
কাঁদতে মন চাইলে কেঁদে নিস।

দীর্ঘশ্বাসের যেই চাপা বোঝাটা অন্তরে পুষে রেখেছিলি,
তা বের হয়ে যাবে।
হাফ ছেড়ে বাঁচতে পারবি।
শান্তি পাবি।
নিজের যত্ন নিস মেয়ে।
ভালো থাকিস।

লেখা- নাজিয়া সাবরীন
#নাজিয়াসাবরীন
স্ব-রঙ-Shawrang

07/08/2025

সুদর্শন পুরুষ!!!

একজন পুরুষের সত্যিকারের সৌন্দর্য তার ব্যাক্তিত্বে!!
তার দায়িত্বে
তার আচার আচরণে।
তার সহনশীলতায়।
সহমর্মিতায়।
তার ভালোবাসায়।

বাহ্যিক সৌন্দর্য!!
সে তো ক্ষণস্থায়ী ক্ষনিকের। বয়সের সাথে সাথে
বিলীন হয়।
কিন্তু একজন পুরুষের সদগুণ গুলো ছড়ায় প্রজন্ম থেকে প্রজন্ম
পর্যন্ত।

সে নারী ভাগ্যবতী
যার শখের পুরুষ তাকে বোঝে। তাকে চেনে।
তাকে বিশ্বাস করে।তাকে যত্ন রাখে,আগলে রাখে।
তার সবটুকু দিয়ে তার শখের নারীকে ভালো রাখার চেষ্টা করে।

লেখা- নাজিয়া সাবরীন।

#নাজিয়াসাবরীন


স্ব-রঙ-Shawrang

07/08/2025

বয়স যখন চল্লিশ, বেয়াল্লিশ ছুঁই ছুঁই.....
তখন অদ্ভুত পরিবর্তন আসে একজন নারীর মাঝে।
না বয়স্কা না তরুনী।সদ্য চুলে পাক ধরে।
চোখের আশেপাশে চামড়া গুলো আর টান টান থাকেনা।
কুঁচকে আসে!
শরীরে ক্লান্তি নামের উপলব্ধি টা আষ্টেপৃষ্টে ভর করতে থাকে।
দেহ নামের ঘড়িটা বার বার এলার্ম দিতে থাকে,
বয়স হচ্ছে জানান দিতে।
চেহারার রঙ,রূপ, জৌলুশ যেন মলিন হয়ে আসে।

অবশ্য পাশের মানুষ টা ও মনে করিয়ে দেয়.... নানান মন্তব্য, অভিমত দিয়ে।
তুমি না কেমন জানো হয়ে যাচ্ছো।
কেমন খিটখিটে!! অল্পতেই রেগে যাও।
আগে তো এমন ছিলেনা।

নিশ্চুপ হয়ে শুনি শুধু, চোখের দিকে তাকিয়ে।
কোন উত্তর প্রতুত্তর করি না।আসলে করতে ইচ্ছে করে না।

মাঝে মাঝে শুনতে হয় কেনো কাজের বুয়ার মতো হয়ে থাকো!
একটু পরিপাটি ভাবেও থাকতে পারো।
বুঝিয়ে বলতে পারিনা, এখন আর পরিপাটি হবার
এনার্জি পাই না।

সংসার ধর্ম পালন করতে করতে আমি ষে
বড্ড ক্লান্ত।
এখন মাঝে মধ্যে মনে হয় কেউ আমার একটু কেয়ার করুক।
একটু যত্ন নিক।প
প্রচন্ড গরমে আমি যখন চুলার পাশে থাকি,কেউ একটা চকচকে
কাচের গ্লাসে ঠান্ডা লেবুর শরবত আমাকে করে দিক।

কিংবা পড়ন্ত বিকেলে এক কাপ চা হাতে দিয়ে হোক,বলুক
এসো একসঙ্গে চা খাই।
স্বামী, ছেলে, মেয়ে যেই হোক না কেনো
এতোটুকো যত্ন পেতে ভীষণ ইচ্ছে করে!ভীষণ ইচ্ছে করে।

লেখা -নাজিয়া সাবরীন।
#নাজিয়াসাবরীন

07/08/2025

কারো জীবন সাদা ফুলের মতো রঙহীন!
নীরবে নিভৃতে শুধু সুগন্ধি ছড়িয়ে যায়

আবার কারও জীবন নানা রঙে
রঙিন ফুলের মতোন, সৌন্দর্য বিলায়
সুগন্ধিও ছড়ায়!

পুরো জীবন যেন একটা ভ্রমণ!!
গাড়ি যেন প্রতিনিয়ত ছুটছেই, ছুটছে।
ছুটেই চলেছে।

কতো শতো ঘটনা,অঘটন, গল্পকথার
সাক্ষী হয় এই জীবন।
নতুন পূরাতন সম্পর্কে জড়ায়, আবার ছিন্ন হয় সম্পর্ক গুলো
রপ বদলায়, মানুষ বদলায়
কতো রকম অভিজ্ঞতা!!

পুরো জীবন টাই যেন একটা অলিখিত গল্প।
শেষ হয় যার, বিদায় বেলায়।

লেখা -নাজিয়া সাবরীন
#নাজিয়াসাবরীন

Address

Dhaka

Telephone

+8801685510987

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাহী বালুশাহী - Sahi Balusahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share