26/04/2026
আমরা অনেকেই টেলিটক সিম নিতে চাই, কিন্ত আমার এরিয়ায় টেলিটকের নেটওয়ার্ক কেমন তা না জানার জন্য সিদ্ধান্ত নিতে পারি না। এই সমস্যার সমাধান এসে পরেছে দেশিতোর নতুন আপডেটে।
যারা ইতোমধ্যে টেলিটক ব্যবহার করছে তারা রিভিউ শেয়ার করতে পারবেন। ১-৫ রেটিং এবং মন্তব্য। আমরা লোকেশন সহ সেইভ করবো। ঔ এলাকার সবাই অ্যাপ থেকে রিভিউ দেখতে পাবেন। ম্যাপে পিন সহ দেখাবে।
আমরা এখন ৫ কিমি এর একটি রেডিয়াসকে একটি এলাকা হিসেবে বিবেচনা করছি। আপনার লোকেশন থেকে প্রতিটি রিভিউয়ারের দূরত্ব সহ দেখাবে।
আশাকরছি ফিচারটি সকল দেশিতো ব্যবহারকারীদের উপকারে আসবে। আমরা পর্যায়ক্রমে আরও কিছু সুবিধা এখানে নিয়ে আসবো।
অ্যাপটি আপডেট করুন। সকল টেলিটক ব্যবহারকারীকে দেশিতো অ্যাপে রিভিউ দেয়ার জন্য উৎসাহিত করুন।
#দেশিতো