14/08/2023
#আসসালামু আলাইকুম...
সম্মানিত অভিভাবকদের অতি বিনয়ের সহিত জানাচ্ছি যে,
আপনাদের সন্তানের প্রতি নজর দিবেন,
নিয়মিত খোঁজখবর রাখবেন,
সারাদিন কি করলো জবাবদিহিতা নিশ্চিত করবেন।
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন।
১। সে কখন মাদরাসায় যায়?
২। মাদরাসা থেকে কখন বাসায় ফিরে?
৩। মাদরাসায় আসার সময় মোবাইল ফোন বা ব্লুটুথ, ইয়ারফোন নিয়ে আসে কিনা।
৪। যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৫। মাদরাসা ড্রেসের বাইরে অতিরিক্ত ড্রেস বা জার্সি পড়ে আসে কি না।
৬। মাঝেমধ্যে তাকে না জানিয়ে মাদরাসায় যাবেন।
৭। কার সাথে মিশে জানতে চেষ্টা করুন।
৮। শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন।
৯। স্মার্ট ফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করুন, যদি কোন তথ্যের প্রয়োজন হয় তার সাথে থেকে সহায়তা করুন।
১০। মাঝেমধ্যে মাদরাসা ব্যাগ ও মানিব্যাগ চেক করুন।
১১। পাঁচ ওয়াক্ত সালাত আপনার সন্তান আদায় করে কিনা? সেটির তথ্য দিন।
১২। যেকোনো ধরনের সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন।
১৩।নিজের সন্তানকে বুঝার চেষ্টা করুন, সে আসলে কি চায় ভালো কিছু হলে উৎসাহ দিন খারাপ কিছু হলে সেটির কুফল তুলে ধরুন।।
১৪। সকাল-সন্ধ্যা বাসায় পড়াশুনা নিশ্চিত করুন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন,কাছ থেকে ভালো-মন্দ বোঝানোর চেষ্টা করুন,যাতে একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
কপি পোস্ট