SRM GROUP

SRM GROUP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SRM GROUP, Grocers, Dhaka.

09/07/2023
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্ কেমন আছেন সবাই।।।
27/10/2022

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্
কেমন আছেন সবাই।।।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্।। গতকাল বিদ্যুৎ সমস্যা করার কারণে অনলাইনে আসতে না পারায় আমি দুঃখীত,সব...
25/10/2022

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্।।

গতকাল বিদ্যুৎ সমস্যা করার কারণে অনলাইনে আসতে না পারায় আমি দুঃখীত,

সব থেকে বড় কথা হলো পেইজের পরিচালক আপনাদের হাসান ভাই অসুস্থ,

সবাই দোয়া করবেন আল্লাহ যেন হাসান ভাইয়া কে তারাতাড়ি সুস্থ করে দেন, আমিন

আজ একটু আগেই নতুন প্রশ্ন দিলাম,,
কারণ আমি একটু পর মেডিকেল যাব হাসানের কাছে,
আজ প্রশ্ন দেয়া হবে আমার পক্ষ থেকে,
আমি মারুফা আজ প্রশ্ন দিলাম, লেখায় কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,

প্রশ (১)
তাওহীদ কতো প্রকার ও কি কি?

প্রশ্ন (২)
আমাদের নবীজি কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
প্রথম যুদ্ধ কোনটি ও শেষ যুদ্ধ কোনটি?

প্রশ্ন (৩)
উহুদ যুদ্ধে মুসলমান ও কাফেরদের সৈন্য সংখ্যা কতো ছিল। এযুদ্ধে কতজন মুসলমান শহীদ হয়েছিলেন?

প্রশ্নের উত্তর দেয়ার শেষ তারিখ ১১/১১/২০২২ইং, রাত ১১ টা ৫৯ মিনিট অব্দি,,,,
উত্তর দেয়ার পাশাপাশি আপনি আপনার মোবাইল নাম্বারের লাস্ট চার সংখ্যা লিখে দিবেন,,,

এ সপ্তাহের বিজয়ীর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার একটা মোবাইল সেট
একদম নতুন মোবাইল দেয়া হবে ইনশা আল্লাহ,

আপনারা সবাই কুইজে অংশ গ্রহণ করুন সেই সাথে আপনাদের পরিচিত সবাইকে ইনভাইট করুন,

23/10/2022

২০২৩ সালে সারা বিশ্বে দূ*র্ভিক্ষ, কি হতে চলেছে আগামীর বিশ্বে ? mustafiz rahmani #মুস্তাফিজ_রহমানিThis is The Official YouTube Channel of Must...

18/10/2022

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি।

ঘটনাটি একটি গরিব পরিবারের। পরিবারটি পিছনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাস করে। ছেলেটি প্রতিদিন ভোর চারটায় উঠে দূরের শহরে কাজে যায়। তার মা প্রতিদিন এসময় উঠে তাকে প্রস্তুত করে দেয়, খাবার বক্সে দিয়ে দেয়, শেষে নিচে নেমে এগিয়ে দেয়। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখতে ছেলেটির ভাল লাগে না। মানা করে। বলে, তুমি খাবার রেডি করে শুয়ে যেও, বসে থাকতে হবে না, নিচে নামতে হবে না। কিন্তু মা শুনেন না। একদিন বেশ রাগারাগিও করে। তারপরও মা শুনে না। রাগরাগির পর মা বলে, আমি এখন আর নামি না। তুমি চলে যেও, সমস্যা নাই।
তারপরও মা নিয়মিত ভোর চারটায় নিচে নামেন, ছেলে পিছনের দিকে তাকালে মা আড়ালে লুকিয়ে পড়েন।

মা যে প্রতিদিন নামেন, এটা মাকে প্রুভ দেখানোর জন্য পিছনের দিকে না ঘুরে এক্টা সেল্ফি তুলেন, সেল্ফিতে দেখা যায় মা আড়ালে দাড়িয়ে আছেন। মা এখানে ততক্ষণ দাড়িয়ে থাকেন যতক্ষণ ছেলেকে দেখা যায়।
(এর নাম “মা”। মায়ের ভালোবাসার রং সব দেশে একই। নিস্বার্থ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। তাই মাকে কখনো কষ্ট দিবেন না।)
✍️লেখা: Mahmudul Hasan

18/10/2022

মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো,
কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে।
তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না.

_হযরত আলী (রা:)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্ আলহামদুলিল্লাহ আমাদের কুইজের ২ পর্বের উত্তর দাতাকে পেয়েছি, সন্মানিত এ...
17/10/2022

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্

আলহামদুলিল্লাহ আমাদের কুইজের ২ পর্বের উত্তর দাতাকে পেয়েছি,

সন্মানিত এই আপুকে অনুরোধ করছি যে আপনি অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্ প্রশ্ন (১)কোরআনে এমন কিসের কথা বলা বর্ণিত আছে যে শ্বাস ছাড়ে কিন্তু তা...
17/10/2022

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্

প্রশ্ন (১)
কোরআনে এমন কিসের কথা বলা বর্ণিত আছে যে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রমাণ নেই?

প্রশ্ন (২)
রাসুলুল্লাহ সাঃ এর মিরাজের ঘটনা আল কোরআনের কোন সুরায় বর্ণিত আছে?

প্রশ্ন (৩)
হাদিস অনুসারে সূর্যের গন্তব্য কোথায়?

সকল ভাই বোন দের কাছে বিশেষ অনুরোধ করছি যে আপনারা উত্তর দেয়ার সময় আপনাদের মোবাইল নাম্বারের লাস্ট ৪ সংখ্যা লিখে দিবেন, কারণ এক নামের কয়েক টা আইডি উত্তর দেয়া হলে আমাদের জন্য সহজ হবে সঠিক উত্তর দাতাকে বের করতে,

আপনারা সবাই আপনাদের পরিচিত সকল ফ্রেন্ড কে আমার এই পেইজে জয়েন করতে সাহায্য কামনা করছি,

ভালো থাকবেন সবাই,। সবার জন্য দোয়া রইলো ফি আমানিল্লাহ

একজন খুনীর তওবা ও জান্নাত লাভবনী ইসরাঈলের জনৈক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান ...
11/10/2022

একজন খুনীর তওবা ও জান্নাত লাভ

বনী ইসরাঈলের জনৈক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল। অতঃপর তাকে একজন খৃষ্টান পাদ্রীর কথা বলা হ’লে সে তার নিকট এসে বলল যে, সে নিরানব্বইজন ব্যক্তিকে হত্যা করেছে। এমতাবস্থায় তার জন্য তওবার কোন সুযোগ আছে কি? পাদ্রী বলল, নেই। ফলে লোকটি পাদ্রীকেও হত্যা করল। এভাবে তাকে হত্যা করে সে একশত সংখ্যা পূর্ণ করল। অতঃপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হ’ল। সে তাঁর নিকট গিয়ে বলল যে, সে একশ’জনকে হত্যা করেছে, এখন তার জন্য তওবার কোন সুযোগ আছে কি? আলেম বললেন, ‘হ্যাঁ, আছে। তার ও তার তওবার মাঝে কিসে প্রতিবন্ধকতা সৃষ্টি করল? তুমি অমুক জায়গায় চলে যাও। সেখানে কিছু লোক আল্লাহ্‌র ইবাদত করছে। তুমিও তাদের সাথে ইবাদত কর। আর তোমার দেশে ফিরে যাবে না। কেননা ওটা খারাপ জায়গা। লোকটি নির্দেশিত জায়গার দিকে চলতে থাকল।

অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হ’ল। সে তার বক্ষদেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমতের ও আযাবের ফেরেশতামণ্ডলীর মধ্যে মতবিরোধ দেখা দিল। রহমতের ফেরেশতা বলল, এ লোকটি নিখাদ তওবার মাধ্যমে আল্লাহ্‌র দিকে ফিরে এসেছে। পক্ষান্তরে আযাবের ফেরেশতা বলল, লোকটিতো কখনও কোন ভাল কাজ করেনি। এমন সময় অন্য এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আগমন করলেন। তখন তারা তাকেই এ বিষয়ের শালিস নিযুক্ত করল। তিনি বললেন, ‘তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখ। যে দিকটি নিকটবর্তী হবে, সে দিকেরই সে অন্তর্ভুক্ত হবে’। আল্লাহ তা‘আলা সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। অতঃপর জায়গা পরিমাপের পর যেদিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল, তারা তাকে সেদিকেরই এক বিঘত পরিমাণ নিকটবর্তী পেল। ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হ’ল এবং রহমতের ফেরেশতা তার জান কবয করল।

{আবু সাঈদ খুদরী (রা.) হ’তে বর্ণিত, বুখারী হা/৩৪৭০, মুসলিম হা/২৭৬৬, মিশকাত হা/২৩২৭ ‘দো‘আ সমূহ’ অধ্যায়, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ}।

শিক্ষা :
১. পাপী যদি পাহাড় পরিমাণও পাপ করে তবুও সে আল্লাহ্‌র রহমত থেকে নিরাশ না হয়ে খালেছ অন্তরে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। যেমন তিনি বলেন, ‘বল, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহ্‌র অনুগ্রহ হ’তে নিরাশ হয়ো না; আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু’ {যুমার ৫৩}। তিনি আরো বলেন, ‘তিনিই তাঁর বান্দাদের তওবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যা কর তিনি তা জানেন’ {শূরা ২৫}।
২. মূর্খ ব্যক্তি কোন সমস্যায় পড়লে কুরআন-সুন্নাহ্‌তে অভিজ্ঞ কোন আলেমের কাছে জিজ্ঞেস করে তার সমস্যার সমাধান করে নিবে। মহান আল্লাহ বলেন, ‘যদি তোমরা না জান তাহ’লে সুস্পষ্ট দলীল-প্রমাণসহ জ্ঞানীদের কাছে জিজ্ঞেস কর’ {নাহল ৪৪}।
৩. কোন বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না।

তিনটি প্রেমে কোন কষ্ট নাই- আল্লাহর সাথে.!- রাসুল (সঃ) এর সাথে.!- মা-বাবার সাথে.!
11/10/2022

তিনটি প্রেমে কোন কষ্ট নাই
- আল্লাহর সাথে.!
- রাসুল (সঃ) এর সাথে.!
- মা-বাবার সাথে.!

10/10/2022

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্

প্রশ্ন (১)
কোন ব্যাক্তি একটি মাত্র হাদিস শ্রবনের জন্য এক মাসের দূরত্ব পথ অতিক্রম করে সিরিয়া গিয়েছেন ?

প্রশ্ন (২)
কোন ইবাদত কে জিহাদের সাথে তুলনা করা হয়েছে?

প্রশ্ন (৩)
ফিরআউনের দরবারে মুছা আঃ
কাদেরকে সালাম দিয়েছেন?

উত্তর দেয়ার শেষ সময় আগামি সমবার
পুরো এক সপ্তাহ দেয়া হলো,

আপনারা যারা কুইজে অংশ গ্রহণ করেছেন
আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা সকল ফ্রেন্ড কে ইনভাইট করুন,
পেইজে সদস্য বারাতে সাহায্য করুন,

আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সবার জন্য দোয়া রইলো ফি আমানিল্লাহ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRM GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category