08/03/2024
রাগের সময় নিজেকে বিশ্বাস না করি৷ রাগ আপনাকে বলতে থাকে, নিজেকে ধ্বংস করে দিন৷ বলে, প্রতিপক্ষকে মন্দ ভাষায় গালাগাল করে, খারাপভাবে আঘাত করে, প্রয়োজনে হত্যা করে আপনি নিজেকে শান্ত করুন৷
নিজের দামী মোবাইল ফোনটি ভেঙে ফেললে যেমন নিজের ক্ষতি হয়, অন্যের মাথায় আঘাত করলেও বড় ক্ষতিটা নিজেরই করা হয়৷ মানুষ প্রতিপক্ষ শত্রুকে চিনলেও রাগটা নিজের বলে ভাবে বন্ধু৷
রাগের কথা মেনে কত না অবুঝ আজ জেলে পঁচে মরে৷ হৈ-হুল্লোড়ে মুখরিত কত সংসার ভেঙে শেষ৷ রাগ থেকে যুদ্ধে গড়িয়ে ইতিহাসের কত জনপদ হয়েছে বিরান৷
#নাসীহাহ_লি_নাফসী