হ্যালো বাংলাদেশ

হ্যালো বাংলাদেশ super

01/04/2024

আসুন দুইটি পরিবারের অবস্থা দেখি

১. বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায় ১৮০০০-২০০০০ টাকা। তাদের ১২ বছরের একটা ছেলে টেম্পুতে হেলপারি করে পায় ৬০০০ টাকা। ঐ পরিবারের মাসিক আয় ৩৯০০০ টাকা। মা,ছেলের ২ বেলা খাবার ফ্রি।
এরা যে বাসায় থাকে তার ভাড়া ৭০০০ টাকা। সব খরচ মিটিয়ে প্রতিমাসে সমিতিতে জমা করে ৮০০০ টাকা, জমার পরেও গত কয়েক বছরে গ্রামের বাড়িতে জায়গা কিনেছে ১০ শতাংশ।

২. বিশ্ববিদ্যালয় থেকে বছর দশেক আগে মাস্টার্স করা ছেলে রফিকুল ইসলাম, বিবাহিত, ৮ বছরের ছেলে আছে। একটা বায়িং হাউসে চাকরি করত। করোনার কারনে চাকরি চলে যায়, দীর্ঘদিন বেকার থেকে বহু চেষ্টা তদবির করে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি পায়। বেতন সর্বসাকুল্যে ২৮৫০০ টাকা, ৩ দিন লেট হলে ১ দিনের বেতন কাটা। ২ রুমের বাসা নিয়ে ঢাকায় থাকে, বাসা ভাড়া সমস্ত বিল সহ ১৪,০০০ টাকা। বাকি ১৪,৫০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, কাপড়চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া সব। ২০ দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর ধার দেনা করে চলতে হয়। জমানো বা সম্পদ করা তো দুরের কথা

** দেশে ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে কম দামে পণ্য কেনার জন্য।
এই কার্ড কে পাওয়ার যোগ্য- কাজের বুয়া নাকি রফিকুল ইসলাম?

কোন্ ক্রাইটেরিয়াতে দারিদ্র্যতা সঙ্গায়িত হয় বাংলাদেশে, আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান দিয়ে?

সংগ্রহিত-

কে লিখেছে জানিনা, ভাল লেগেছে কারন লেখাটি বর্তমান অবস্থাকে তুলে ধরেছে

আমার শক্তি, আমার সাহস, আমার কাজের অগ্রগতি, আমার ভালবাসা❤️
22/03/2024

আমার শক্তি, আমার সাহস, আমার কাজের অগ্রগতি, আমার ভালবাসা❤️

14/03/2024

যদি কঠিন হয় প্রশিক্ষণ,
তবে যুদ্ধ হয় সহজ

03/03/2024

বেতন_কত ?
- - - - - - - - - - - - - -
আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে। ৩ কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে!
আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত?
গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেলো।
দোস্তো বলিস না, এই শালা ট্রাফিক পুলিশ, শালারা দুই টাকারও ঘুষ খায়!
দোস্তো, তোদের ফ্লাটে কত খরচ পড়েছে?
-এই সব মিলে ৯৭ লাখ।
তোর বাবা তো ট্যাক্সে আছে, বেতন কত? চেহারা আবারও ছাই।
ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলছে, কাবিন কিন্তু ৩০ লাখ টাকা হতে হবে। (বয়ফ্রেন্ড ২৮ হাজার টাকার বেতনের চাকুরি করে!) না হলে আমার প্রেস্টিজ পাংকচার! ফেবুতে পোস্ট দিয়েছে, "যে ছেলে যৌতুক চায়, তাদের না বলুন!"
এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের টিচার, আরেকজন পিডাব্লিউতে চাকুরি করে। মেয়ের বাবা পরেরজনে মত দেয়ায় মেয়ে বলছে, " বাবা তোমার পছন্দ সেরা"!
এক আত্মীয়ের বাসায় গেলাম। সারা জীবন সততার বুলি আউড়িয়েছেন। মেয়ের জামাই চাকুরি করেন সিটি কর্পোরেশনে। খুব গর্ব করে বলছেন, তার মেয়ে ঘরের ফার্নিচার ৪/৫ বছর পরেই পাল্টায়। মেয়ে খুব সৌখিন। ৮০ লাখ টাকায় ফ্লাট কিনে আরও ৫০ লাখ টাকা খরচ করছে ইন্টেরিয়র কাজে!
জিজ্ঞেস করলাম, ভাইজান, জামাইয়ের বেতন কতো?
অফিসে বসে আছি। একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল। কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে।
-জিগ্যেস করলাম কোন পোস্ট?
ও বলল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। তার ভাই নাকি ৬/৭বছরে অনেক কিছু করেছে।
জিগ্যেস করলাম,তোমার ভাইয়ের বেতন কত?
আর কোন উত্তর নাই...।
আমরা এত নষ্ট হয়েছি, এত নষ্ট হয়েছি যে, আমাদের কোন লজ্জা নেই। ঘুষ আমার অধিকার, কিন্তু কন্ডাকটর ১৫ টাকার ভাড়া ১৫ টাকা চাইলেই, "এগুলা মানুষ না। এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না। মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না।" অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল, একটা বেসরকারি ব্যাংকে চাকুরির জন্য ৯ লাখ আর ১০ লাখের ঘুষের আলাপ!!
কন্ডাকটর গলা কাটছে। গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলাকাটা বড় নির্মম, দেশটাকে এফোঁড় ওফোঁড় করে দেয়।
কন্ডাকটররা একটা নিদারুণ সত্যি কথা বলে,
"আফনেরা যে কলমের খোচায় কুটি কুটি টাকা মাইরা খান, হেই হিসাব তো আমরা নেই না!"
কথা সত্যি এবং নিদারুণ সত্যি।
কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে, আটকাচ্ছে।
সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেলো এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা। বিভিন্ন ঔষধ কোম্পানির দালালদের কথা, যারা অতি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি টাকা খরচ হয়। মেয়াদউত্তীর্ণ ঔষধ, আইসিইউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা।
মানুষ হয়তো আছে। সংখ্যাটা কম।
মেয়ের বিয়ে ঠিক হয়েছে।
তা কোথায় হলো, ছেলে কী করে?
যদি ঘুষের ডিপার্টমেন্টের হয়,
দেখবেন মেয়ের বাবা মা, ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে!!
অথচ এই যে অরাজকতা, এই যে ভেজাল জিনিস, এই যে উচ্চমূল্য, এই যে গলাকাটা সেবা, এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া, এই যে পরীক্ষায় ভালো করলেও চাকুরি না হওয়া, এই সবের মূলে তো ওই যে যেখান থেকে বিয়ের প্রস্তাব এলে জিহবা চকচক করে, চেহারায় (নোংরা) খুশির ঢেউ উঠে, সেই দুর্নীতিবাজ শুয়োরদের কারণে।
বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন, "শুয়োরের বাচ্চাদের অর্থনীতি"! এই শুয়োরের বাচ্চারা কারা?
এই লেখা পড়ে পরে যাদের চেহারায় চপেটাঘাত পড়বে, ছাই হয়ে যাবে, তারা৷"

26/02/2024

ভয় আমাদের অনেক সুখ থেকে বঞ্চিত করে

23/02/2024

ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়...! 😭🥀💔

21/02/2024

আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না।🖤

20/02/2024

গাছ লাগান পরিবেশ বাচান🌿☘️🍀🍂🌱

সাজু: গাছ কেন লাগাবো 🤦‍♀️

রিকা: পরেত পার্কে গিয়ে গাছের পিছে ঠিকই লাগান🥻

28/10/2022

BSTI permission কিছু প্রডাক্ট লাগবে আমি আমার company brand name use korbo.

27/10/2022

মধুর পেকেজিং প্রক্রিয়া

27/10/2022

নাড়ু প্রয়োজন

আমাদের নিজস্ব তত্বাবধানে ভাঙ্গানো ১০০% খাঁটি কাঠের ঘানির এক্সট্রা ভার্জিন দেশি সরিষার তেল। দেশি বাজার দিচ্ছে খাঁটি পণ্য...
17/06/2022

আমাদের নিজস্ব তত্বাবধানে ভাঙ্গানো ১০০% খাঁটি কাঠের ঘানির এক্সট্রা ভার্জিন দেশি সরিষার তেল।

দেশি বাজার দিচ্ছে খাঁটি পণ্যের ১০০% নিশ্চয়তা, আমাদের চিন্তা ভাবনা হালাল উপায়ে ব্যাবসা করা ।

আমরা ১০০% খাঁটি পণ্য দিয়ে কাস্টমারের বিশ্বাস অর্জন করতে চাই। আমাদের চিন্তা-ভাবনা আমাদের প্রোডাক্ট যে কাস্টমারকে একবার দিব সে কাস্টমার যেন বছরের পর বছর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয়। এক কাস্টমারের মাধ্যমে যেন আরো দশ জন কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারি। সুতরাং আমাদের পণ্য ব্যবহার করুন।

৫লিটার=১২৫০ টাকা

আমাদের খাবারের জন্য দৈনন্দিন তেলের ব্যবহার অপরিসীম। তাই খাবারে এখন সরিষার তেলের উপকারিতা অনেক।

#ডেলিভারি

- ক্যাশ অন ডেলিভারি
✅ঢাকা মধ্যে হোম ডেলিভারি হয়ে থাকে
✅ ঢাকার বাইরে কুরিয়ার চার্জ পণ্যের ওপর নির্ভর করবে।

ডেলিভারির জন্য আপনার ঠিকানা ও ফোন নাম্বার এবং প্রোডাক্ট কতটুকু প্রয়োজন বিস্তারিত ইনবক্স করুন।

আমাদের তেল ফিল্টার করা তেলের নিচে কোন গাদ জমবে না ইনশাআল্লাহ।
👉খাঁটি সরিষার প্রথম চাপের তেল

Address

Jurain, Dhaka/
Dhaka
1204

Telephone

+8801868639197

Website

Alerts

Be the first to know and let us send you an email when হ্যালো বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হ্যালো বাংলাদেশ:

Share