09/09/2023
কাঠবাদাম :
কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম। পুষ্টিগুণে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে, শ্বাসতন্ত্রের সমস্যা কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তস্বল্পতা দূর করে। এটি চুল ও ত্বকের জন্য ভালো। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একমুঠো করে কাঠবাদাম খেলে এই উপকারগুলো পেতে সাহায্য করবে আপনাকে।
কাঠবাদামের উপকারিতা:
১. মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি
২. ক্যানসার প্রতিরোধে
৩. হার্টের সুস্থতায়
৪. ডায়াবেটিস প্রতিরোধ করে
৫. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে
৬. ওজন নিয়ন্ত্রণের সহায়ক
৭. কোলেস্টেরলের মাত্রা কমে
৮. হাড় ও দাঁত ভালো রাখে
৯. পুষ্টির ঘাটতি দূর হয়
১০. শক্তি বাড়ায়
১১. কোষের ক্ষমতা বৃদ্ধি পায়
১২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়